চায়ের সাথে মুচমুচে মজাদার আলু পুরি

sub-editor · Jan 31, 2017 · 1 min read

চায়ের সাথে মুচমুচে মজাদার আলু পুরি

বিকালের নাস্তায় চায়ের সাথে আলু পুরি না হলে জমেই না!  বাইরের হোটেলের পুরি অস্বাস্থ্যকর তা জেনে তো আর পুরি খাওয়া বন্ধ করা যায় না! ঘরে স্বাস্থ্যকর উপায়ে কীভাবে বানিয়ে খাওয়া যায় সেই উপায় বলব আজ। 

উপকরণ 

ডো তৈরির জন্য -
  • ময়দা দেড় কাপ
  • তেল ২ টেবিল চামচ
  • লবন পরিমান মত
  • কুসুম গরম পানি পরিমান মত
  • ভাজার জন্য তেল
পুর তৈরীর জন্য -
  • সিদ্ধ আলু ১ কাপ
  • ধনিয়া পাতা কুচি  ১ চা চামচ
  • মরিচ কুচি স্বাদ মতো
  • পেঁয়াজ কুচি ১ টি
  •  লবন স্বাদমতো

প্রণালী

( ১ ) প্রথমে আলু ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে তাতে সামান্য লবন দিয়ে সিদ্ধ হতে দিন। ( ২ ) এরপর আলু সিদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে মথে নিন। এবার আলু ভর্তার সব উপকরণ একসাথে মেখে ভর্তা তৈরি করে নিন। চাইলে সরিষার তেল সামান্য পরিমানে দিতে পারেন না দিলেও হয়। ( ৩ ) এবার একটি বড় বাটিতে ময়দা ও লবণ নিয়ে মিশিয়ে এতে ২ টেবিল চামচ তেল দিয়ে ময়দা ভালো করে হাতে মিশিয়ে নিন। ময়দার সাথে তেল ভালো করে মেশাতে হবে । তারপর পরিমাণ মতো পানি দিয়ে ডো তৈরি করে নিন। ( ৪ ) এখন ময়দার ডো থেকে ছোটো ছোটো বল তৈরি করে নিতে হবে । এরপর একটি করে বল হাতে নিয়ে তালুতে রেখে চ্যাপ্টা করে ছড়িয়ে নিয়ে এর মাঝে আলুর পুর দিয়ে পাশের অংশগুলো দিয়ে পুর ভালো করে ঢেকে গোল বল বানাতে হবে । এভাবে সবগুলো বল তৈরি করে নিন। ( ৫ ) এরপর বলগুলোকে রুটি বেলার পিঁড়িতে বেলে পুরি বানাতে হবে । খেয়াল রাখবেন ভেতরের আলু যেন বেরিয়ে না পড়ে। ( ৬ ) এবার একটি প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে একটি একটি করে পুরি দু'পাশ সোনালী করে ভেজে কিচেন টিস্যুতে তুলে রাখতে হবে । এতে বাড়তি তেল ঝরে যাবে।

ছবি - ইউটিউব ডট কম

রেসিপি - স্পাইসআপদিকারি ডট কম

সম্পর্কিত লেখা

বিকালের নাস্তায় গরম গরম ডালপুরি
চা – নাস্তা

বিকালের নাস্তায় গরম গরম ডালপুরি

বিকালের নাস্তায় ডালপুরি খেতে কার না ভালো লাগে? তবে বাইরেরটা না খেয়ে বাসায় বানিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। সহজ রেসিপি দিয়েছি ট্রাই করে দেখবেন। গরম...

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক

শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আমাদের দাদী নানীদের সময় থেকেই আলু রূপচর্চায় ব্যবহার...

চা – নাস্তা

ভিন্ন স্বাদের টমেটো পুরি

পুরিতো আমরা সবাই খাই। এবার রেগুলার পুরি থেকে একটু ভিন্ন ফ্লেভারের পুরির রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম আর তা হল টমেটো পুরি। বিকেলের চায়ের সাথে পরিবেষণ...

আরও পড়ুন

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি
চা – নাস্তা

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি

ইফতারের প্লেটে খুব সাধারণ খাবারগুলোর মধ্যে অন্যতম এই আলুর চপ। প্রায় প্রতিটি ঘরেই রোজার প্রায় প্রতিদিনই আলুর চপ তৈরি করা হয়। আজকে শিখে নিন নিত্য দিনের...

রূপচর্চায় আলুর গুণাগুণ
ত্বকের যত্ন

রূপচর্চায় আলুর গুণাগুণ

শুধুই কি ফ্রেঞ্চফ্রাই?নাহ! আলুর আছে আরো নানান গুণ। তাও রুপচর্চায়! ভিটামিন বি আর সি সমৃদ্ধ আলু আপনার স্কিন, বডি আর চুলকে করবে উজ্জ্বল, শীতল আর ঝলমলে। স...

ভেজ পরোটা
চা – নাস্তা

ভেজ পরোটা

আজ একটি মজাদার ব্রেকফাস্ট আইটেম-এর রেসিপি শেয়ার করবো। ভেজ পরোটা হলো এর নাম! চাটনি বা টক দই দিয়ে খেতে খুবই মজা! ব্রেকফাস্টে তো বটেই, বিকেলের নাস্তাতে...

ম্যাশড পটেটো বল
চা – নাস্তা

ম্যাশড পটেটো বল

বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় নিত্যনতুন কতকিছুই তো তৈরি করতে হয়। আবার হুট করে মেহমান এলেও চটজলদি কী তৈরি করা যায় তা নিয়ে শুরু হয় চিন্তা। এর এ...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

ব্রেড আলু পাকোড়া
চা – নাস্তা

ব্রেড আলু পাকোড়া

এই বৃষ্টিতে বিকেলের আড্ডা সাথে গরম গরম পাকোড়া হলে কিন্তু খারাপ হয় না। সবজি পাকোড়া , আলু পাকোড়া ইত্যাদি বিভিন্ন ধরনের পাকোড়াই খেয়ে থাকি আমরা। আজকে আমর...

…