ম্যাশড পটেটো বল

তাহসিন অর্না · Feb 10, 2020 · 1 min read

ম্যাশড পটেটো বল

বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় নিত্যনতুন কতকিছুই তো তৈরি করতে হয়। আবার হুট করে মেহমান এলেও চটজলদি কী তৈরি করা যায় তা নিয়ে শুরু হয় চিন্তা। এর একটি সহজ সমাধান হচ্ছে আলু। কমবেশি সবার বাসায়ই আলু থাকে। আলু দিয়ে অনেক ধরনের আইটেম আমরা তৈরি করে থাকি। এগুলো খেতে যেমন সুস্বাদু হয়, তেমনই তৈরি করাও অনেক সহজ। আলু দিয়ে আমরা ফ্রেঞ্চ ফ্রাই, চিপস, ওয়েজেস, চপ ইত্যাদি আরও অনেক আইটেম তৈরি করে থাকি। আজকে আমরা আপনাদের আলু দিয়ে খুবই সহজ এবং সুস্বাদু একটি আইটেম ম্যাশড পটেটো বল তৈরির পদ্ধতি জানাবো। ক্রিস্পি এই পটেটো বল বড় ছোট সবারই খেতে ভালো লাগবে। চলুন তাহলে ম্যাশড পটেটো বল তৈরির পুরো পদ্ধতিটি জেনে নেই।

ম্যাশড পটেটো বল তৈরির পদ্ধতি

উপকরণ

  • বড় আকৃতির আলু- ৩টি
  • ময়দা- ১/২কাপ
  • ডিমের কুসুম- ৩টি
  • মাখন- ২চা চামচ
  • লবণ- পরিমাণমতো
  • গোলমরিচ- স্বাদমতো
  • তেল- ভাজার জন্য
  • ব্রেড ক্রাম্প- ১/২কাপ

প্রস্তুত প্রণালী

১) প্রথমে আলু সেদ্ধ করে নিন।

২) সেদ্ধ হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিতে হবে।

৩) এবার ম্যাশ করা আলুর সাথে লবণ, মাখন, গোলমরিচের গুঁড়া এবং ডিমের কুসুম ভালো করে মিশিয়ে নিন।

৪) মেশানো হলে ২-৩ ঘন্টা রেখে দিতে হবে। এতে প্রতিটি উপাদান ভালোভাবে মিশে যাবে।

৫) এবার আলুর মিশ্রণটি দিয়ে গোলগোল বলের মতো শেইপ তৈরি করে নিতে হবে।

৬) বলগুলো প্রথমে ময়দার উপর গড়িয়ে নিন ডিমের মিশ্রণে ডুবিয়ে নিন।

৭) এবার একটি প্যানে তেল গরম করে নিবো। গরম হয়ে এলে বলগুলো ব্রেড ক্রাম্পে গড়িয়ে গরম তেলে ভেজে নিতে হবে।

৮) অল্প আঁচে বলগুলো ভেজে বাদামী রঙ হয়ে গেলে নামিয়ে নিন।

ব্যস! তৈরি হয়ে গেলো মজাদার ম্যাশড পটেটো বল। গরম গরম এই আইটেমটি টমেটো কিংবা চিলি সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে। বাচ্চার টিফিনে, বিকেলের নাস্তায় কিংবা মেহমানদারীতে খুব সহজেই তৈরি করতে পারেন ম্যাশড পটেটো বল। তো, দেরি না করে আজই তৈরি করুন ক্রিস্পি এই স্ন্যাকসটি। আর হ্যাঁ, কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না যেন!

 

ছবি- সংগৃহীত: টুডে.কম

সম্পর্কিত লেখা

ম্যাশড পটেটো চিজ বাইট উইথ কিমা
চা – নাস্তা

ম্যাশড পটেটো চিজ বাইট উইথ কিমা

বাচ্চাদের খাওয়ানো যে কত ঝামেলার ব্যাপার তা কেবল মা-দেরই জানার কথা। এক খাবার বারবার খেতে চায় না। তাই আমার বোনের বেবিও তার ব্যতিক্রম না। তাই ওর পছন্দের...

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক

শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আমাদের দাদী নানীদের সময় থেকেই আলু রূপচর্চায় ব্যবহার...

ব্রেড পটেটো প্যাটিস
রেসিপি

ব্রেড পটেটো প্যাটিস

কম বেশি আমাদের সবার বাসাতেই পাউরুটি, আলু, ডিম এই উপকরণগুলো থাকে। নাস্তা বানাতে যারা বাড়তি ঝামেলা পোহাতে চান না, তাদের জন্যে ব্রেড পটেটো প্যাটিস হতে পা...

আরও পড়ুন

গার্লিক পটেটো
৩০ মিনিটের রান্না

গার্লিক পটেটো

স্বাদে নতুনত্ব আনতে খাবার নিয়ে একটু আধটু এক্সপেরিমেন্ট করতে আমরা সবাই ভালবাসি। একইরকমভাবে আলু খেতে খেতে একঘেয়েমি লাগছে? সবচেয়ে সহজলভ্য সবজিগুলোর মধ্য...

পটেটো ওয়েজেস
চা – নাস্তা

পটেটো ওয়েজেস

রেস্টুরেন্টে খেতে গেলে আড্ডার সাথে মশলাদার মুচমুচে পটেটো ওয়েজেস বেশ জমে যায়। বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দের একটি স্ন্যাকস এটি। কিন্তু চিন্তা তো হ...

রূপচর্চায় আলুর গুণাগুণ
ত্বকের যত্ন

রূপচর্চায় আলুর গুণাগুণ

শুধুই কি ফ্রেঞ্চফ্রাই?নাহ! আলুর আছে আরো নানান গুণ। তাও রুপচর্চায়! ভিটামিন বি আর সি সমৃদ্ধ আলু আপনার স্কিন, বডি আর চুলকে করবে উজ্জ্বল, শীতল আর ঝলমলে। স...

দারুণ কিছু বারবিকিউ আইডিয়া
চা – নাস্তা

দারুণ কিছু বারবিকিউ আইডিয়া

শীতের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। শীতের আমেজ থাকতে থাকতেই বাসার ছাঁদে অথবা বাড়ির বারান্দায় বারবিকিউ করার জন্য উত্তম। শেষ দুপুরের নরম রোদে প্রিয়জনদের...

পটেটো ওয়েজেস 
বেকিং

পটেটো ওয়েজেস 

বিকেলের নাস্তায় বা স্কুলের টিফিনে সবার খুব প্রিয় একটি আইটেম হলো পটেটো ওয়েজেস। আমার বাসায়তো ছোট-বড় সবাই পটেটো ওয়েজেস পেলে হামলে পড়ে একদম। আর এই আলুর সু...

ব্রেড আলু পাকোড়া
চা – নাস্তা

ব্রেড আলু পাকোড়া

এই বৃষ্টিতে বিকেলের আড্ডা সাথে গরম গরম পাকোড়া হলে কিন্তু খারাপ হয় না। সবজি পাকোড়া , আলু পাকোড়া ইত্যাদি বিভিন্ন ধরনের পাকোড়াই খেয়ে থাকি আমরা। আজকে আমর...

…