পটেটো ওয়েজেস

তানিজা ইসলাম · Jan 19, 2020 · 1 min read

পটেটো ওয়েজেস

রেস্টুরেন্টে খেতে গেলে আড্ডার সাথে মশলাদার মুচমুচে পটেটো ওয়েজেস বেশ জমে যায়। বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দের একটি স্ন্যাকস এটি। কিন্তু চিন্তা তো হয়ই যে কোন তেলে ভেজেছে, কিভাবে ভেজেছে, আসলেই খাওয়া ঠিক হচ্ছে কিনা! আবার রেস্টুরেন্টে খেতে বসে কিন্তু মাঝেমধ্যে মনে হয় আরেকটু ঝাল ঝাল হলে ভালো হতো, একটু ক্রিস্পি হলে বেশি মজা লাগতো! অল্প কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ে নিজের স্বাদ অনুযায়ী বাসায়ই কিন্তু বানিয়ে নেওয়া যায় পটেটো ওয়েজেস। বাসায় বানানো খাবার মন ভরে খেতেও পারবেন আবার মান নিয়েও চিন্তা করতে হবে না। তাহলে জেনে নিন হোমমেড পটেটো ওয়েজেসের রেসিপিটি।

পটেটো ওয়েজেস তৈরির নিয়ম

উপকরণ

  • আলু- ৬টি (বড় বড় ফালি করে কাটা)
  • ডিম- ১টি
  • দুধ- ১ কাপ
  • কর্ণ ফ্লাওয়ার- ১ কাপ
  • বেসন- ২ টেবিল চামচ
  • গোল মরিচের গুঁড়া- ১ চা চামচ
  • রসুন গুঁড়া- ১ চা চামচ (সুপার শপে পেয়ে যাবেন)
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
  • টেস্টিং সল্ট- ১/২ চা চামচ
  • তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালী

১) প্রথমে আলু কেটে সামান্য লবণ ও হলুদ গুঁড়া দিয়ে সামান্য সেদ্ধ করে নিন। খেয়াল রাখবেন পুরোপুরি সেদ্ধ যেন না হয়ে যায়। ফুটন্ত পানিতে ২ মিনিট রাখলেই যথেষ্ট।

২) একটি বাটিতে ডিম ও দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।

৩) এরপর হালকা করে সেদ্ধ করা আলুর টুকরোগুলো ঠাণ্ডা করে ডিম ও দুধের মিশ্রণে চুবিয়ে রেখে দিতে হবে।

৪) আলাদা একটি পাত্রে কর্ণ ফ্লাওয়ার, বেসন, গোল মরিচের গুঁড়া, রসুন গুঁড়া, লবণ ও টেস্টিং সল্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

৫) এরপর ডিম ও দুধের মিশ্রণ থেকে আলুগুলো তুলে এই মিশ্রণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।

৬) এবার একটি প্যানে তেল গরম করে তাতে আলুগুলো ছেড়ে ভাজতে থাকুন। এটা মাঝারি আঁচে ডীপ ফ্রাই করতে হবে।

৭) ওয়েজেস দুই ধাপে ভাজতে হয়। সময় কম থাকলে একবারেও ভাজতে পারেন। আলুগুলো নেড়েচেড়ে দিতে হবে যাতে সবদিকেই সমানভাবে ভাজা হয়।

৮) দুই বারে ভাজতে চাইলে প্রথম ধাপে ২ মিনিট ভেজে তুলে নিয়ে ঠাণ্ডা করতে হবে। এরপর দ্বিতীয় ধাপে সেই আলু আরও ৪ মিনিট ভাজতে হবে।

৯) তারপর আলুগুলো প্যান থেকে তুলে অতিরিক্ত তেল শুষে নেওয়ার জন্য কিচেন টিস্যুর উপরে রাখুন। উপরে একটু গোল মরিচের গুঁড়া ও ধনিয়া পাতা কুঁচি ছড়িয়ে দিতে পারেন। ব্যস, মুচমুচে ওয়েজেস রেডি!

এবার টমেটো কেচাপ, মেয়োনিজ কিংবা পছন্দের সস দিয়ে পরিবেশন করুন। আজই ট্রাই করে ফেলুন আর  চায়ের আড্ডায় সবাইকে তাক লাগিয়ে দিন।

 

ছবিঃ সংগৃহীত– indian healthy recipes

সম্পর্কিত লেখা

পটেটো ওয়েজেস 
বেকিং

পটেটো ওয়েজেস 

বিকেলের নাস্তায় বা স্কুলের টিফিনে সবার খুব প্রিয় একটি আইটেম হলো পটেটো ওয়েজেস। আমার বাসায়তো ছোট-বড় সবাই পটেটো ওয়েজেস পেলে হামলে পড়ে একদম। আর এই আলুর সু...

ম্যাশড পটেটো চিজ বাইট উইথ কিমা
চা – নাস্তা

ম্যাশড পটেটো চিজ বাইট উইথ কিমা

বাচ্চাদের খাওয়ানো যে কত ঝামেলার ব্যাপার তা কেবল মা-দেরই জানার কথা। এক খাবার বারবার খেতে চায় না। তাই আমার বোনের বেবিও তার ব্যতিক্রম না। তাই ওর পছন্দের...

ম্যাশড পটেটো বল
চা – নাস্তা

ম্যাশড পটেটো বল

বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় নিত্যনতুন কতকিছুই তো তৈরি করতে হয়। আবার হুট করে মেহমান এলেও চটজলদি কী তৈরি করা যায় তা নিয়ে শুরু হয় চিন্তা। এর এ...

বৃষ্টি ভেজা বিকেলে চাই মুচমুচে পটেটো ওয়েজেস?
চা – নাস্তা

বৃষ্টি ভেজা বিকেলে চাই মুচমুচে পটেটো ওয়েজেস?

সারাদিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই রকম বিকেলে চায়ের সাথে গরম গরম মুচমুচে পটেটো ওয়েজেস হলে কিন্তু মন্দ হয় না। ঝটপট বানিয়ে ফেলুন মজাদার মুচমুচে পটেটো ওয়...

আরও পড়ুন

ব্রেড পটেটো প্যাটিস
রেসিপি

ব্রেড পটেটো প্যাটিস

কম বেশি আমাদের সবার বাসাতেই পাউরুটি, আলু, ডিম এই উপকরণগুলো থাকে। নাস্তা বানাতে যারা বাড়তি ঝামেলা পোহাতে চান না, তাদের জন্যে ব্রেড পটেটো প্যাটিস হতে পা...

চিলি পটেটো
মেহমানদারী

চিলি পটেটো

ফ্রাইড রাইস অথবা পোলাও এর সাথে পরিবেশন করুন মুখরোচক চিলি পটেটো। দেখে নিন চিলি পটেটো তৈরির পুরো প্রণালী। উপকরণ আলু ৩ টা লবন পরিমাণ মতো ক...

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

গার্লিক পটেটো
৩০ মিনিটের রান্না

গার্লিক পটেটো

স্বাদে নতুনত্ব আনতে খাবার নিয়ে একটু আধটু এক্সপেরিমেন্ট করতে আমরা সবাই ভালবাসি। একইরকমভাবে আলু খেতে খেতে একঘেয়েমি লাগছে? সবচেয়ে সহজলভ্য সবজিগুলোর মধ্য...

কাচ্চি বিরিয়ানি
মেহমানদারী

কাচ্চি বিরিয়ানি

ঈদে কাচ্চি ছাড়া কি চলে, বলুন তো? যারা ভাবছেন ঘরে কীভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট কাচ্চি রান্না করা যায়, তাদের জন্যই আজকের ফিচার। কাচ্চির বেস্ট রেসিপ...

…