পটেটো ব্রেড পাকোড়া

sub-editor · May 30, 2018 · 1 min read

পটেটো ব্রেড পাকোড়া

আজকে আবার চলে আসলাম আর একটি মজাদার এবং ঝটপট তৈরি করে ফেলার মত একটি ইফতার রেসিপি নিয়ে। কোন ঝামেলায় না গিয়ে খুব সহজেই পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন পটেটো ব্রেড পাকোড়া। তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট কাজে চলে যাই।

উপকরণ

  • পাউরুটি ৪-৬ স্লাইস
  • সিদ্ধ আলু- ৩ টি
  • বেসন- ১ কাপ
  • পেঁয়াজ কুঁচি- ২ টি
  • ধনেপাতা কুঁচি- দুই টেবিল চামচ
  • কাঁচামরিচ কুঁচি- দুইটি
  • টমেটো কেচাপ ২-৩ টেবিল চামচ
  • লালমরিচ গুঁড়ো- স্বাদ অনুযায়ী
  • হলুদ গুড়ো- ১/২ চা চামচ
  • বেকিং সোডা- ১/২ চা চামচ
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • তেল- ভাজার জন্য

প্রণালী

- একটি পাত্রে বেসন, লালমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ ও বেকিং সোডা একসাথে আগে শুকনো অবস্থায় মিশিয়ে তারপর পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। মিক্সচার-টি যাতে খুব ঘন বা খুব পাতলা না হয়।

- এবার আর একটি পাত্রে সিদ্ধ আলু নিয়ে ভালো মত চটকে নিন। এর মধ্যে এবার পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, ধনেপাতা কুঁচি ও লবণ দিয়ে ভালো মত  মিশিয়ে নিন।

- একটি পাউরুটি নিয়ে তার উপর টমেটো কেচাপ ছড়িয়ে দিন। এবার এর উপর আলুর মিক্সচার থেকে কিছু পরিমাণ নিয়ে পাউরুটির পুরো গায়ে সমান ভাবে ছড়িয়ে দিন। এবার তার উপর আর একটি রুটির স্লাইস দিয়ে দিন। এখন একে আড়াআড়ি ভাবে স্যান্ডউইচ  আকারে কেটে নিন।

- তেল গরম করে তাতে পাউরুটির টুকরোগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দিন। অল্প আঁচে হালকা সোনালী রঙ না হওয়া পর্যন্ত এপিঠ-ওপিঠ ভাঁজুন। এবার এক এক করে সবগুলো একটি পাত্রে নামিয়ে রাখুন। গরম গরম টমেটো বা চিলি সস দিয়ে ইফতারে পরিবেশন করুন ব্রেড পটেটো পাকোড়া।

  লিখেছেন- তাহসিন তারান্নুম

সম্পর্কিত লেখা

পাউরুটি পিজ্জা
রেসিপি

পাউরুটি পিজ্জা

এইতো কিছুদিন আগেও রেস্টুরেন্টে পরিবার, বন্ধু বা কলিগদের সাথে আড্ডা দিতে দিতে চা, কফি বা ফাস্টফুড খাওয়াটা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা! হোম কোয়ারেন্টাইনে থ...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

ব্রেড পটেটো প্যাটিস
রেসিপি

ব্রেড পটেটো প্যাটিস

কম বেশি আমাদের সবার বাসাতেই পাউরুটি, আলু, ডিম এই উপকরণগুলো থাকে। নাস্তা বানাতে যারা বাড়তি ঝামেলা পোহাতে চান না, তাদের জন্যে ব্রেড পটেটো প্যাটিস হতে পা...

ব্রেড আলু পাকোড়া
চা – নাস্তা

ব্রেড আলু পাকোড়া

এই বৃষ্টিতে বিকেলের আড্ডা সাথে গরম গরম পাকোড়া হলে কিন্তু খারাপ হয় না। সবজি পাকোড়া , আলু পাকোড়া ইত্যাদি বিভিন্ন ধরনের পাকোড়াই খেয়ে থাকি আমরা। আজকে আমর...

আরও পড়ুন

চিকেন ব্রেড বল
চা – নাস্তা

চিকেন ব্রেড বল

বিকেলের নাশতায় ঝটপট করে কিছু বানাতে চাচ্ছেন? বাসায় পাউরুটি থাকলে এটা দিয়েই মজাদার নাশতা বানিয়ে নিন! চিকেন এবং ব্রেড ব্যবহার করে খুব সহজেই বানিয়ে ফেলা...

শীতের বিকেলে গরম গরম পাউরুটির পাকোড়া
চা – নাস্তা

শীতের বিকেলে গরম গরম পাউরুটির পাকোড়া

শীতের বিকেলে মুচমুচে পাউরুটির পাকোড়া আর এক কাপ চা। এর চেয়ে ভালো বিকেলের নাশতা আর কি হতে পারে! শুধু জ্যাম/মাখন দিয়ে পাউরুটি না খেয়ে, পাউরুটির দিয়ে তৈর...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

গার্লিক পটেটো
৩০ মিনিটের রান্না

গার্লিক পটেটো

স্বাদে নতুনত্ব আনতে খাবার নিয়ে একটু আধটু এক্সপেরিমেন্ট করতে আমরা সবাই ভালবাসি। একইরকমভাবে আলু খেতে খেতে একঘেয়েমি লাগছে? সবচেয়ে সহজলভ্য সবজিগুলোর মধ্য...

ভেজ নুডলস পাকোড়া 
রেসিপি

ভেজ নুডলস পাকোড়া 

নুডলস দিয়ে একটি ডিফারেন্ট ফিউশন স্ন্যাকস বানিয়ে নিতে পারেন, সেটি হচ্ছে ভেজ নুডলস পাকোড়া। সবজি না খাওয়ার জন্য তো বাচ্চাদের বাহানার শেষ নেই! বিভিন্ন রকম...

ফুলকপির পাকোড়া তৈরির সহজ রেসিপি
রেসিপি

ফুলকপির পাকোড়া তৈরির সহজ রেসিপি

যারা সবজি খেতে ভালবাসেন তাদের কাছে ফুলকপি বরাবরই খুবই প্রিয়। ফুলকপি দিয়ে তৈরি নানা রকম সুস্বাদু ভাজি, মাছ দিয়ে নানা পদের রান্না এগুলো বাঙালীদের পছন্দে...

…