ফুলকপির পাকোড়া তৈরির সহজ রেসিপি

শাহরীন অনি · Nov 10, 2020 · 1 min read

ফুলকপির পাকোড়া তৈরির সহজ রেসিপি

যারা সবজি খেতে ভালবাসেন তাদের কাছে ফুলকপি বরাবরই খুবই প্রিয়। ফুলকপি দিয়ে তৈরি নানা রকম সুস্বাদু ভাজি, মাছ দিয়ে নানা পদের রান্না এগুলো বাঙালীদের পছন্দের খাবার মেন্যুতে মানিয়ে যায় বেশ সহজেই। আজকে আমরা জেনে নিব, ফুলকপি দিয়ে বানানো যায় এমনই চটজলদি একটি নাস্তার রেসিপি। আর রেসিপিটি হচ্ছে- ফুলকপির পাকোড়া। গরম চায়ের সাথে বিকেলের নাস্তায় বড় কিংবা ছোট সকলের মন জয় করবে এই ফুলকপির পাকোড়া ।

ফুলকপির পাকোড়া তৈরির উপকরণ

  • বড় সাইজের ফুল কপি- ১টি ( কুঁচি করে কেটে নিন)
  • ডিম- ১ টা
  • কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ
  • বেসন- ১/২ কাপ ( বেসন না থাকলে ময়দাও ব্যবহার করতে পারেন)
  • মরিচ গুড়ো -১ চা চামচ
  • ধনিয়া গুড়ো – ১ চা চামচ
  • জিরা ফাকি- ১/২ চা চামচ
  • কাঁচা মরিচ কুঁচি- ২ টি
  • আদা রসুন বাটা- ১ চা চামচ
  • টেস্টিং সল্ট- ১ চিমটি
  • লবণ- স্বাদ মত
  • পানি- প্রয়োজন মত
  • ভাঁজার জন্যে প্রয়োজন অনুযায়ী সয়াবিন তেল

প্রস্তুত প্রণালী

১. একটি পাত্রে প্রথমেই কুঁচি করে কেটে রাখা ফুলকপিগুলো নিয়ে নেই। তাতে একে একে বেসন অথবা ময়দা, ডিম, কর্নফ্লাওয়ার, কাঁচা মরিচ কুঁচি, আদা রসুন বাটা, মরিচ গুড়ো, জিরা গুড়া, ধনিয়া গুঁড়া, টেস্টিং সল্ট, স্বাদমতো লবণ দিয়ে ভালো ভাবে মিশিয়ে নেই।

২. এবার মিশ্রণটিতে প্রয়োজন মত হালকা একটু পানি দিয়ে নিন। যেন মাখা মাখা হয়। খেয়াল রাখতে হবে যেন পাতলা না হয়ে যায়। এতে করে পাকোড়া তেলে দেয়ার সময় খুলে খুলে যাবে।

৩. মিশানো হয়ে গেলে মিশ্রণ টিকে ১০ থেকে ১৫ মিনিটের জন্যে এক সাইডে ঢেকে রেখে দিন।

৪. কড়াইতে তেল গরম হতে দিন। মনে রাখবেন, চুলায় তেল দেয়ার প্রথম পর্যায় চুলার আঁচ মিডিয়াম টু হাই তে রাখবেন। তেল গরম হলে অল্প অল্প করে হাতের মুঠোয় নিয়ে তেলে ছেঁড়ে দিন।

৫. পাকোড়া তেলে দেয়ার ঠিক আগে আগে চুলার আঁচ মিডিয়াম করে নিবেন। তা না হলে অনেক সময় বাইরের অংশ পুড়ে যায় এবং ভিতরের অংশ কাঁচাই রয়ে যায়। এতে খেতে মোটেও ভালো লাগবেনা।

৬. আস্তে আস্তে পাকোড়াগুলো এবার ৫ থেকে ৭ মিনিট ধরে হালকা বাদামী করে ভেঁজে নিন।

৭. শেষে একটি পাত্রে টিস্যু বা পেপার বিছিয়ে তাতে পাকোড়াগুলো তুলে নিন।

এই সিজনে পড়ন্ত বিকেলে এক কাপ চায়ের সাথে খেতে দারুণ লাগবে এই গরম গরম ফুলকপির পাকোড়া। দেখলেন তো? বানাতেও কিন্তু তেমন একটা ঝামেলা নেই। বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নেয়া যাবে এটি। শুধু নাস্তায় নয়, যারা বাইরের খাবার পছন্দ করি না, তারাও কিন্তু যেকোন সময় বানিয়ে ফেলতে পারি এটি। আরও মজা লাগবে খেতে যদি এর সাথে টমেটো বা চিলি সস থাকে। আশা করছি ভালো লেগেছে সবার।

ছবি- tamilmurasu.com

সম্পর্কিত লেখা

মুচমুচে মিন্ট পাকোড়া!
চা – নাস্তা

মুচমুচে মিন্ট পাকোড়া!

পাকোড়া খেতে কে ভালোবাসে না বলুন তো? আমার কাছে তো পাকোড়া খেতে ভীষন পছন্দ। আমাদের বাসায় প্রায়ই পাকোড়া বানানো হয়। সহজেই বানানো যায় তো তাই আমিও বানাতে...

পালং পাকোড়া
স্ন্যাকস

পালং পাকোড়া

পালং শাক অত্যন্ত পুষ্টিকর কেননা এতে আছে প্রয়োজনীয় ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট। প্রতিদিনের খাদ্য তালিকাতে সবুজ শাক-সবজি রাখা উচিত। কিন্তু বাচ্চারা অন...

কাচকি মাছের পাকোড়া 
রেসিপি

কাচকি মাছের পাকোড়া 

কাচকি মাছ দিয়ে পাকোড়া! একটু অন্যরকম শোনালেও এটা খুবই মুখরোচক একটি খাবার। বাচ্চারাতো ছোট মাছ একদমই খেতে চায় না। আবার আমরা বড়রাও কাচকি দিয়ে গতানুগতিক এক...

ভেজ নুডলস পাকোড়া 
রেসিপি

ভেজ নুডলস পাকোড়া 

নুডলস দিয়ে একটি ডিফারেন্ট ফিউশন স্ন্যাকস বানিয়ে নিতে পারেন, সেটি হচ্ছে ভেজ নুডলস পাকোড়া। সবজি না খাওয়ার জন্য তো বাচ্চাদের বাহানার শেষ নেই! বিভিন্ন রকম...

আরও পড়ুন

ব্রেড আলু পাকোড়া
চা – নাস্তা

ব্রেড আলু পাকোড়া

এই বৃষ্টিতে বিকেলের আড্ডা সাথে গরম গরম পাকোড়া হলে কিন্তু খারাপ হয় না। সবজি পাকোড়া , আলু পাকোড়া ইত্যাদি বিভিন্ন ধরনের পাকোড়াই খেয়ে থাকি আমরা। আজকে আমর...

চিংড়ির পুরে পুঁই পাকোড়া
চা – নাস্তা

চিংড়ির পুরে পুঁই পাকোড়া

পুঁই শাক আমার অনেক অনেক পছন্দের। আর চিংড়ি? চিংড়ি ছোট-বড় কার না পছন্দের! তবে পুঁই চিংড়ি ঝোল করলে কেন যেন আমি খেতে পারি না। তাই আমার মা আমার জন্য চিংড়ি...

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!
সুস্থতা

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!

শীতকাল এক মায়াবিনী ঋতুর নাম। জীবনকে মায়ার বাঁধনে আষ্টেপৃষ্ঠে বাঁধে এই ঋতু। ঠিক বছর ঘুরতেই যেন শীতকালের অপেক্ষায় থাকতে হয়। কী নেই শীতের দিনগুলোতে? শীতক...

মচমচে পাকোড়া আর সাথে স্পাইসি গার্লিক সস!
চা – নাস্তা

মচমচে পাকোড়া আর সাথে স্পাইসি গার্লিক সস!

দরজায় হঠাৎ কলিংবেল। মেহমান এসেছে। এদিকে বাসায় নেই তেমন কিছু। চটজলদি কি বানিয়ে দেয়া যায় ? ঝটপট মচমচে পাকোড়া তৈরি করে ফেলতে পারেন। সাথে স্পাইসি গার্লিক...

ফুলকপির মুসল্লম
মেহমানদারী

ফুলকপির মুসল্লম

শীতের সবচেয়ে আকর্ষনীয় সবজি হচ্ছে ফুলকপি। এই সবজি দিয়ে বিভিন্ন পদ আমরা রান্না করে থাকি। কিন্তু গতানুগতিক স্বাদ কারোই ভালো লাগে না। তাই আজকে আমরা ফুলকপি...

মজাদার ফুলকপির কাটলেট এর রেসিপি বানিয়ে নিন খুব সহজেই
৩০ মিনিটের রান্না

মজাদার ফুলকপির কাটলেট এর রেসিপি বানিয়ে নিন খুব সহজেই

শীতের সবজি হিসেবে ফুলকপি সবারই পছন্দের। এই ফুলকপি দিয়ে যেকোনো তরকারি রান্নার পাশাপাশি অনেকে মজাদার নাস্তার আইটেমও বানানো যায়। আজকে শেয়ার করছি মজাদার ফ...

…