পালং পাকোড়া

তানিজা ইসলাম · Mar 23, 2020 · 1 min read

পালং পাকোড়া

পালং শাক অত্যন্ত পুষ্টিকর কেননা এতে আছে প্রয়োজনীয় ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট। প্রতিদিনের খাদ্য তালিকাতে সবুজ শাক-সবজি রাখা উচিত। কিন্তু বাচ্চারা অনেক সময় শাক খেতেই চায় না! আর এতে মায়েরাও চিন্তায় পড়ে যায়। পাকোড়া তো আমাদের সবারই পছন্দের! পালং শাক দিয়ে যদি মুচমুচে পাকোড়া তৈরি করা যায়, তাহলে কেমন হয়? যারা শাক খেতে পছন্দ করে না, তারাও কিন্তু মজা করে খাবে। তাহলে দেরি না করে, পালং পাকোড়া তৈরির সবচেয়ে সহজ রেসিপিটি জেনে নিন!

পালং পাকোড়া তৈরির নিয়ম 

উপকরণ

  • পালং শাক- ১ আঁটি
  • বেসন- ১ কাপ
  • হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ
  • লালমরিচের গুঁড়ো- ১ চা চামচ
  • জিরা গুঁড়ো- ১/২ চা চামচ
  • চাট মসলা- ১ চা চামচ
  • লবণ- পরিমাণমতো
  • বেকিং পাউডার- ১ চা চামচ
  • তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালী 

১) প্রথমে শাকের আঁটি থেকে কচি ও সতেজ পাতাগুলো বেছে নিন। তারপর পালং পাতাগুলো পানি দিয়ে ধুয়ে তুলে রাখুন।

২) অন্যদিকে বড় একটি পাত্রে বেসন, বেকিং পাউডার, লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

৩) এবার এই মিশ্রণে আস্তে আস্তে পানি যোগ করুন এবং ঘন করে গোলা তৈরি করে নিন। বেগুনি বা চপ বানানোর জন্য যেমন গোলা বানিয়ে নেন, সেভাবেই এটি বানাতে হবে। কিন্তু খেয়াল রাখবেন, গোলা যেনো পাতলা না হয়ে যায়!

৪) চুলায় কড়াই বা প্যান বসিয়ে তেল গরম করতে দিন। চুলার তাপ মাঝারি রাখবেন।

৫) তারপর ধুয়ে রাখা পালং পাতা এই গোলায় চুবিয়ে নিন। সবদিকে যেন সমানভাবে কোটিং হয়, সেদিকে খেয়াল রাখুন।

৬) এবার এটি গরম তেলে দিয়ে দিন এবং বাদামি রং না আসা পর্যন্ত ভাজতে থাকুন।

৭) একপাশ ভাজা হয়ে গেলে সাবধানে উল্টিয়ে দিন। ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে কিচেন টিস্যুতে রাখুন ও উপর থেকে সামান্য চাট মসলা ছিটিয়ে দিন।

৮) এভাবে এক এক করে সবগুলো পালং পাকোড়া ভেজে নিন। টিস্যুতে রাখলে এটি পাকোড়ার গায়ে লেগে থাকা এক্সট্রা তেল শুষে নেবে। উপরে চাট মসলা দেওয়াতে এটার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে।

ব্যস, অল্প সময়েই মজাদার ও হেলদি একটি স্ন্যাকস তৈরি হয়ে গেলো! এবার পছন্দের সসের সাথে গরম গরম পালং পাকোড়া সার্ভ করে দিন। বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় দারুণ মানিয়ে যাবে স্ন্যাকসটি। আর আমার তো গরম ভাতের সাথেও এই পাকোড়াটা খেতে ভালোই লাগে! তাহলে, হাতের কাছে সব উপকরণ থাকলে আজই বানিয়ে ফেলুন মজাদার পালং পাকোড়া।

 

ছবি- সংগৃহীত: অর্চনাসকিচেন.কম

সম্পর্কিত লেখা

রূপ এবং স্বাস্থ্য রক্ষায় পালং শাকের ১৩টি উপকারিতা!
বিউটি টিপস

রূপ এবং স্বাস্থ্য রক্ষায় পালং শাকের ১৩টি উপকারিতা!

শাক সবজি বলতেই পুষ্টিগুণে ভরপুর সেটা আমরা সবাই জানি। পালং শাকও এর ব্যতিক্রম নয়। ক্যারোটিন, এমিনো এসিড, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, সি, কে, এবং...

পালং শাকের বড়া
৩০ মিনিটের রান্না

পালং শাকের বড়া

ভাজাপোড়া খেতে সবাই খুব পছন্দ করে, কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর এই ভাজাপোড়া। কিন্তু সাথে যদি একটু শাকসবজি মিশিয়ে দেই তাইলে কিন্তু খারাপ হয় না।...

মুচমুচে মিন্ট পাকোড়া!
চা – নাস্তা

মুচমুচে মিন্ট পাকোড়া!

পাকোড়া খেতে কে ভালোবাসে না বলুন তো? আমার কাছে তো পাকোড়া খেতে ভীষন পছন্দ। আমাদের বাসায় প্রায়ই পাকোড়া বানানো হয়। সহজেই বানানো যায় তো তাই আমিও বানাতে...

আরও পড়ুন

পালং শাকের ভর্তা
২০ মিনিটের রান্না

পালং শাকের ভর্তা

শীতকালে দৈনন্দিন খাবারের মধ্যে পালং শাক থেকেই থাকে। পালংশাকের অনেক আইটেম আমরা খেয়েছি কিন্তু পালং শাক দিয়ে যে মজাদার ভর্তা ও তৈরি করা যায় তা আমাদের অনে...

ফুলকপির পাকোড়া তৈরির সহজ রেসিপি
রেসিপি

ফুলকপির পাকোড়া তৈরির সহজ রেসিপি

যারা সবজি খেতে ভালবাসেন তাদের কাছে ফুলকপি বরাবরই খুবই প্রিয়। ফুলকপি দিয়ে তৈরি নানা রকম সুস্বাদু ভাজি, মাছ দিয়ে নানা পদের রান্না এগুলো বাঙালীদের পছন্দে...

কাচকি মাছের পাকোড়া 
রেসিপি

কাচকি মাছের পাকোড়া 

কাচকি মাছ দিয়ে পাকোড়া! একটু অন্যরকম শোনালেও এটা খুবই মুখরোচক একটি খাবার। বাচ্চারাতো ছোট মাছ একদমই খেতে চায় না। আবার আমরা বড়রাও কাচকি দিয়ে গতানুগতিক এক...

ব্রেড আলু পাকোড়া
চা – নাস্তা

ব্রেড আলু পাকোড়া

এই বৃষ্টিতে বিকেলের আড্ডা সাথে গরম গরম পাকোড়া হলে কিন্তু খারাপ হয় না। সবজি পাকোড়া , আলু পাকোড়া ইত্যাদি বিভিন্ন ধরনের পাকোড়াই খেয়ে থাকি আমরা। আজকে আমর...

মচমচে পাকোড়া আর সাথে স্পাইসি গার্লিক সস!
চা – নাস্তা

মচমচে পাকোড়া আর সাথে স্পাইসি গার্লিক সস!

দরজায় হঠাৎ কলিংবেল। মেহমান এসেছে। এদিকে বাসায় নেই তেমন কিছু। চটজলদি কি বানিয়ে দেয়া যায় ? ঝটপট মচমচে পাকোড়া তৈরি করে ফেলতে পারেন। সাথে স্পাইসি গার্লিক...

ভেজ নুডলস পাকোড়া 
রেসিপি

ভেজ নুডলস পাকোড়া 

নুডলস দিয়ে একটি ডিফারেন্ট ফিউশন স্ন্যাকস বানিয়ে নিতে পারেন, সেটি হচ্ছে ভেজ নুডলস পাকোড়া। সবজি না খাওয়ার জন্য তো বাচ্চাদের বাহানার শেষ নেই! বিভিন্ন রকম...

…