পালং শাকের ভর্তা

তাহসিন অর্না · Dec 23, 2019 · 1 min read

পালং শাকের ভর্তা

শীতকালে দৈনন্দিন খাবারের মধ্যে পালং শাক থেকেই থাকে। পালংশাকের অনেক আইটেম আমরা খেয়েছি কিন্তু পালং শাক দিয়ে যে মজাদার ভর্তা ও তৈরি করা যায় তা আমাদের অনেকেরই জানা নেই। খুবই সুস্বাদু এই ভর্তাটি তৈরি করাও খুব সহজ। চলুন জেনে নেই পালং শাকের ভর্তা তৈরির পদ্ধতিটি।

পালং শাকের ভর্তা তৈরির পদ্ধতি

উপকরণ

  • পালং শাক- ৩০০ গ্রাম
  • পেঁয়াজ কুঁচি- ৩ টেবিল চামচ
  • লবণ- স্বাদমতো
  • সরিষার তেল- পরিমাণমতো
  • কাঁচামরিচ বা শুকনা মরিচ- ৬/৭টি

প্রস্তুত প্রণালি

১) প্রথমে পালং শাক ভালো করে ধুয়ে কুঁচি করে কেটে নিবো।

২) এবার একটি পাত্রে কুঁচি করা শাক ভালোভাবে সেদ্ধ করে নিন।

৩) সেদ্ধ হলে নামিয়ে ঠান্ডা করে নিবো।

৪) ঠান্ডা হলে এতে একে একে পেঁয়াজ কুঁচি, লবণ ও মরিচ দিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকে মিহি করে নিতে হবে।

৫) এবার সরিষার তেল দিয়ে মাখিয়ে পরিবেশন করুন।

খুব সহজ এবং মজাদার পালং শাকের ভর্তা শীতকালে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো দেড়ি না করে, আজই তৈরি করুন সুস্বাদু এই আইটেমটি এবং উপভোগ করুন।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ;ইউটিউব

সম্পর্কিত লেখা

রূপ এবং স্বাস্থ্য রক্ষায় পালং শাকের ১৩টি উপকারিতা!
বিউটি টিপস

রূপ এবং স্বাস্থ্য রক্ষায় পালং শাকের ১৩টি উপকারিতা!

শাক সবজি বলতেই পুষ্টিগুণে ভরপুর সেটা আমরা সবাই জানি। পালং শাকও এর ব্যতিক্রম নয়। ক্যারোটিন, এমিনো এসিড, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, সি, কে, এবং...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

পালং শাকের বড়া
৩০ মিনিটের রান্না

পালং শাকের বড়া

ভাজাপোড়া খেতে সবাই খুব পছন্দ করে, কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর এই ভাজাপোড়া। কিন্তু সাথে যদি একটু শাকসবজি মিশিয়ে দেই তাইলে কিন্তু খারাপ হয় না।...

পালং পাকোড়া
স্ন্যাকস

পালং পাকোড়া

পালং শাক অত্যন্ত পুষ্টিকর কেননা এতে আছে প্রয়োজনীয় ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট। প্রতিদিনের খাদ্য তালিকাতে সবুজ শাক-সবজি রাখা উচিত। কিন্তু বাচ্চারা অন...

আরও পড়ুন

বৈশাখে ভর্তা পর্ব ২
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ২

আজকের বৈশাখে ভর্তা পর্ব ২ সাজানো হয়েছে ধনে পাতার ভর্তা, রুই মাছের ভর্তা এবং ডাল ভর্তা বানানোর রেসিপি দিয়ে। বৈশাখের প্রথম দিনটি শুরু হোক দারুণ সুস্বাদু...

মুলার ভর্তা
২০ মিনিটের রান্না

মুলার ভর্তা

ভর্তা আমার পছন্দের খাবারগুলোর মধ্যে অন্যতম। ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়াও দুষ্কর। অনেক পদের ভর্তাই আমরা খেয়ে থাকি। গরম ভাতের সাথে ভর্তা খাও...

বৈশাখে ভর্তা পর্ব ১
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ১

আর ক'দিন বাদেই পহেলা বৈশাখ। এবারের বৈশাখে মেন্যু-তে রাখতে পারেন এমন কিছু সাধারণ আইটেম! এই খাবারগুলোর মাঝে প্রতিদিন আমরা কোনো না কোনো আইটেম খেয়ে থাকি ,...

বৈশাখে ভর্তা পর্ব ৩
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ৩

আজকের বৈশাখে ভর্তা পর্ব ৩ আয়োজনে জানবেন টুনা মাছের ভর্তা, সবুজ টমেটোর টক ও কুচি রশুন ভর্তা বানানোর রেসিপি। দারুণ স্বাদের ভর্তা ৩টির রেসিপি দেখে নিন।...

…