পালং শাক দিয়ে মুরগি ভুনা!

sub-editor · Aug 10, 2016 · 1 min read

পালং শাক দিয়ে মুরগি ভুনা!

পালং শাক দিয়ে মুরগি ভুনা! পরোটা, ভাত কিংবা রুটির সাথে জম্পেশ ! চলুন শিখে নিই, পালং শাক দিয়ে মুরগি ভুনার পুরো প্রণালী।

[picture]

পালং শাক দিয়ে মুরগি ভুনা রান্নার উপকরণ

  • মুরগি ১ টি ছোট পিস করে কাটা / হাড্ডি ছাড়া পিস ১ কেজি পরিমাণ।
  • পালং শাক (শুধু পাতা) ২ কাপ (সিদ্ধ করে ব্লেন্ডারে মিহি করে পিষে নেয়া)।
  • পেয়াজ বাটা হাফ কাপ।
  • রসুন বাটা ২ চা চামচ।
  • আদা বাটা ২ চা চামচ।
  • টমেটো পিউরি ১/৪ কাপ (টমেটো সিদ্ধ করে ব্লেন্ডারে মিহি করে পিষে নিলেই পিউরি রেডি)।
  • টক দই ২ টেবল চামচ।
  • আস্ত জিরা ১/২ চা চামচ।
  • এলাচ, দারচিনি ,তেজপাতা কয়েক টুকরা।
  • হলুদ গুঁড়া হাফ চা চামচ।
  • মরিচ গুঁড়া ১ চা চামচ।
  • ধনিয়া গুঁড়া ১ চা চামচ।
  • আস্ত শুকনো মরিচ কয়েকটা (না দিলে হবে)।
  • লবণ স্বাদমত।
  • তেল ৪ টেবল চামচ।

পালং শাক দিয়ে মুরগি ভুনা  রান্নার প্রণালী

প্রথমে প্যানে তেল দিন। তেলে আস্ত জিরা, শুকনা মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা কয়েক টুকরা দিয়ে এতে সব বাটা মশলা, গুঁড়া মশলা, টমেটো পিউরি দিয়ে নাড়াচাড়া করে অল্প পানি দিন আর মশলা কষে নিন ।এখন এই কষানো মশলাতে পিষে রাখা পালং শাক দিয়ে রান্না করুন ৩ থেকে ৫ মিনিট । এবার এতে মুরগির পিস, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ১ কাপ গরম পানি দিন, ঢাকনা লাগিয়ে রান্না করুন ১২ থেকে ১৫ মিনিট মিডিয়াম আঁচে। হয়ে এলে নামিয়ে গরম গরম ভাত, পোলাও, রুটি কিংবা পরোটা (যেটা আপনার পছন্দ) দিয়ে পরিবেশন করুন এই পালং শাক দিয়ে মুরগি  ভুনা।

ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories

সম্পর্কিত লেখা

রূপ এবং স্বাস্থ্য রক্ষায় পালং শাকের ১৩টি উপকারিতা!
বিউটি টিপস

রূপ এবং স্বাস্থ্য রক্ষায় পালং শাকের ১৩টি উপকারিতা!

শাক সবজি বলতেই পুষ্টিগুণে ভরপুর সেটা আমরা সবাই জানি। পালং শাকও এর ব্যতিক্রম নয়। ক্যারোটিন, এমিনো এসিড, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, সি, কে, এবং...

পালং পাকোড়া
স্ন্যাকস

পালং পাকোড়া

পালং শাক অত্যন্ত পুষ্টিকর কেননা এতে আছে প্রয়োজনীয় ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট। প্রতিদিনের খাদ্য তালিকাতে সবুজ শাক-সবজি রাখা উচিত। কিন্তু বাচ্চারা অন...

পালং শাকের বড়া
৩০ মিনিটের রান্না

পালং শাকের বড়া

ভাজাপোড়া খেতে সবাই খুব পছন্দ করে, কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর এই ভাজাপোড়া। কিন্তু সাথে যদি একটু শাকসবজি মিশিয়ে দেই তাইলে কিন্তু খারাপ হয় না।...

পালং শাকের ভর্তা
২০ মিনিটের রান্না

পালং শাকের ভর্তা

শীতকালে দৈনন্দিন খাবারের মধ্যে পালং শাক থেকেই থাকে। পালংশাকের অনেক আইটেম আমরা খেয়েছি কিন্তু পালং শাক দিয়ে যে মজাদার ভর্তা ও তৈরি করা যায় তা আমাদের অনে...

আরও পড়ুন

আস্ত চিকেন রোস্ট!
মেহমানদারী

আস্ত চিকেন রোস্ট!

[topbanner] অতিথি আপ্যায়নে আস্ত চিকেন রোস্টের জুরি নেই। তবে অতিথি আপ্যায়ন ছাড়াও পরিবারের সদস্যদের তাক লাগিয়ে দিতে একটু সময় বের করে তৈরি করে ফেলতে পার...

সরিষার তেলে মুরগি ভুনা
১ ঘণ্টার রান্না

সরিষার তেলে মুরগি ভুনা

মুরগি দিয়ে তৈরি সবকিছুই আমার ভালো লাগে। তাই আমার মা সবসময়ই ভিন্নভিন্ন আইটেম রান্না করেন আমার জন্য। মজাদার সেই আইটেমগুলো থেকে আজকে আমি আপনাদের একটি আইট...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

তামিল নাড়ুর জনপ্রিয় রেসিপি চিকেন চেট্টিনাদ কারি!
মেহমানদারী

তামিল নাড়ুর জনপ্রিয় রেসিপি চিকেন চেট্টিনাদ কারি!

[topbanner] দেশি খাবারের ফাঁকে একটু বিদেশি ডিশ হলে কেমন হয়? আজকের রেসিপি আয়োজনে তামিল নারুর জনপ্রিয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। "Chicken...

সুস্বাদু বাটার চিকেন
মেহমানদারী

সুস্বাদু বাটার চিকেন

ডিনারে একটু ভিন্ন কিছু রান্না করতে চান? করে দেখতে পারেন বাটার চিকেন, রুটি পরোটা, ভাত বা পোলাও। সব কিছুর সাথেই দারুণ লাগে এই চিকেন। আজকে আমরা আপনাদের জ...

…