সুস্বাদু বাটার চিকেন

সাজগোজ উপ সম্পাদক · Aug 18, 2014 · 1 min read

সুস্বাদু বাটার চিকেন

ডিনারে একটু ভিন্ন কিছু রান্না করতে চান? করে দেখতে পারেন বাটার চিকেন, রুটি পরোটা, ভাত বা পোলাও। সব কিছুর সাথেই দারুণ লাগে এই চিকেন। আজকে আমরা আপনাদের জানাবো কিভাবে তৈরি করবেন সুস্বাদু বাটার চিকেন।

সুস্বাদু বাটার চিকেন তৈরির পদ্ধতি

উপকরণ 

  • মুরগি- ১টি ছোট পিস করা
  • টক দই- ৪ টেবিল চামচ
  • ক্রিম- ১ টেবিল চামচ
  • পেঁয়াজ বাটা- ৩ টেবিল চামচ
  • রসুন বাটা- ২ চা চামচ 
  • আদা মিহি কুঁচি- ২ চা চামচ 
  • কাঁচা মরিচ- ২/৩টি
  • ড্রাই মেথি গুঁড়া- ১/২ চা চামচ
  • লাল মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
  • হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
  • গরম মশলা গুঁড়া- ১ চা চামচ 
  • ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
  • লবণ- স্বাদমতো
  • বাটার-  ৪ টেবিল চামচ
  • লেবুর রস- ৩ টেবিল চামচ
  • দারুচিনি- ১ স্টিক 
  • তেজপাতা- ২টি 
  • ধনিয়া পাতা মিহি কুঁচি- সাজানোর জন্য 

প্রস্তুত প্রণালী

(১) প্রথমে একটি বাটিতে মুরগি ছোট পিস, টক দই এর সাথে লেবুর রস, লাল মরিচ গুঁড়া, ১ চা চামচ গরম মশলা গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মেরিনেট করে রাখুন ১ ঘণ্টা।

(২) এবার একটি প্যানে বাটার দিয়ে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিন সাথে তেজপাতা দারুচিনি দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিন।

(৩) এখন মাখানো মুরগির পিস গুলা দিয়ে রান্না করুন আরো ১০ মিনিট।

(৪) এবার এতে মেথি গুঁড়া আর লবণ দিন। সাথে ১ চা চামচ ক্রিম দিয়ে কম আঁচে রান্না করুন আরো ২০ মিনিট।

(৫) নামানোর আগে মিহি কুচি আদা, মরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিন।

(৬) গরম গরম রুটি পরোটা বা ভাতের সাথে পরিবেশন করুন।

দেখলেন তো কিভাবে খুব সহজেই তৈরি হয়ে গেলো মজাদার বাটার চিকেন। ঘরে বসেই তৈরি করুন এবং উপভোগ করুন সুস্বাদু বাটার চিকেন।

 

রেসিপি: রোমান্টিক কিচেন স্টোরিস

ছবি- সংগৃহীত: ওয়ার্কিংমাদার.কম

সম্পর্কিত লেখা

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

বডি বাটার!!!
ত্বক

বডি বাটার!!!

দেখতে দেখতেই চলে এলো শীতকাল। সাথে সাথে আমাদের ত্বকেও চলে আসছে পরিবর্তন। তবে শুধু মুখের যত্নই যে নিতে হবে তা কিন্তু নয়। হাত, পা তথাপি পুরো শরীরও কিন্তু...

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!
চা – নাস্তা

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!

বাচ্চা থেকে বুড়ো সবার কাছেই এক্কেবারে হট ফেভারিট আইটেম চিকেন ফ্রাই। আমার বাচ্চারা প্রায়শই আবদার করে এটার জন্য। আলহামদুলিল্লাহ্‌ আমার বানানো চিকেন ফ্রা...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

আরও পড়ুন

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

ক্রিস্পি ফ্রায়েড চিকেন
চা – নাস্তা

ক্রিস্পি ফ্রায়েড চিকেন

রেষ্টুরেন্টের মত ক্রিস্পি ফ্রায়েড চিকেন । বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই। আমার রেসিপি ফলো করলে দারুন টেষ্টি আর ক্রিস্পি চিকেন ফ্রাই খেতে আর রেষ্টুর...

চিকেন মাখনি!
মেহমানদারী

চিকেন মাখনি!

চিকেন আমাদের সবারই খুব পছন্দ। বিয়ে কিংবা যেকোন অনুষ্ঠানে আমরা চিকেনের একটি আইটেম করেই থাকি। আজকে আমরা আপনাদের চিকেন দিয়ে তৈরি একটি মজাদার আইটেম চিকেন...

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

নাস্তায় মজাদার পাও ভাজি
চা – নাস্তা

নাস্তায় মজাদার পাও ভাজি

সকালের অথবা বিকালের নাস্তার জন্য খুবই চটপটে, মজাদার ও হালকা একটি খাবার হল পাও ভাজি। ক্লান্ত বিকেলের নাস্তায় অথবা সকালে এই টক, ঝাল, মিষ্টি খাবারটি খেতে...

…