ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!

sub-editor · Jan 26, 2016 · 1 min read

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!

বাচ্চা থেকে বুড়ো সবার কাছেই এক্কেবারে হট ফেভারিট আইটেম চিকেন ফ্রাই। আমার বাচ্চারা প্রায়শই আবদার করে এটার জন্য। আলহামদুলিল্লাহ্‌ আমার বানানো চিকেন ফ্রাই এর টেস্ট ও ভালো হয়। এতোটাই ভালো যে বাচ্চাদের বাপ যিনি ব্রয়লার মুরগী শুনলেই নাক সিটকাতেন এখন তিনি নিজেই ২ পিস ফ্রাই খেয়েও আরেক পিস চান। জেনে নিই এমন মজার একটা আইটেম এর জন্য কী কী লাগবে।

উপকরণ

  • ব্রয়লার মুরগী - দেড় বা দুই কেজি ওজনের
  • টক দই - ৩ চা চামচ
  • মরিচ গুড়া - ১ চা চামচ
  • ধনে গুড়া - ১ চা চামচ
  • হলুদ গুড়া - ১/২ চা চামচ
  • কাচা মরিচ বাটা - ১/২ চা চামচ
  • পেয়াজ বাটা - ২ চা চামচ
  • রসুন বাটা - ১ চা চামচ
  • আদা বাটা - ১ চা চামচ
  • লবন - ১ চা চামচ
  • সিরকা বা লেবুর রস - ১ চা চামচ
  • টেস্টিং সল্ট - ১/২ চা চামচ
  • চিনি - ১/২ চা চামচ

[picture]

প্রণালী  চিকেন ৮ টুকরা করে কেটে নিন। পরিষ্কার করে পানি ঝড়িয়ে নিন। কাটা চামচ দিয়ে চিকেন এর গায়ে কেচে নিন। সব উপকরন ভালো করে চিকেন এর গায়ে মেখে রেখে দিন কমপক্ষে ৩ ঘন্টা। ১২ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলে টেস্ট আরো ভালো হয়।

Collage

কোটিং এর জন্য

  • ময়দা - ২ কাপ
  • লবন - ১/২ চা চামচ
  • লাল মরিচ এর ফ্লেক্স / গুড়া - ১ চা চামচ
  • গোল মরিচ গুড়া - ১/২ চা চামচ
  • বেকিং সোডা - ১/২ চা চামচ

প্রণালী 

সব একত্রে মিশিয়ে নিয়ে একটা বড় ব্যাগ বা আটার প্যাকেট এ নিন। মেরিনেট করা চিকেন এর বাড়তি পানি থেকে চিকেন তুলে নিন। কোটিং এর মিশ্রণ এ ৪ পিস চিকেন দিন। ব্যাগ এর মুখ বন্ধ করে হাতে করে ঝাকিয়ে ঝাকিয়ে চিকেন এর গায়ে ময়দা লাগান। চিকেন তুলে নিন। ঝাকি দিয়ে বাড়তি ময়দা ঝেড়ে ফেলে দিন। এবার প্যানে তেল গরম করে ডুবো তেলে ভেজে নিন। মাঝারি তাপে সময় নিয়ে ভাজতে হবে।

ছবি ও রেসিপি - খুরশিদা রনী

সম্পর্কিত লেখা

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

ক্রিস্পি ফ্রায়েড চিকেন
চা – নাস্তা

ক্রিস্পি ফ্রায়েড চিকেন

রেষ্টুরেন্টের মত ক্রিস্পি ফ্রায়েড চিকেন । বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই। আমার রেসিপি ফলো করলে দারুন টেষ্টি আর ক্রিস্পি চিকেন ফ্রাই খেতে আর রেষ্টুর...

সুস্বাদু বাটার চিকেন
মেহমানদারী

সুস্বাদু বাটার চিকেন

ডিনারে একটু ভিন্ন কিছু রান্না করতে চান? করে দেখতে পারেন বাটার চিকেন, রুটি পরোটা, ভাত বা পোলাও। সব কিছুর সাথেই দারুণ লাগে এই চিকেন। আজকে আমরা আপনাদের জ...

আরও পড়ুন

চিকেন ফ্রাই
মেহমানদারী

চিকেন ফ্রাই

আজকের আয়োজনে রয়েছে সবার প্রিয় চিকেন ফ্রাই বানানোর রেসিপি। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় দারুণ মজাদার মুচমুচে চিকেন ফ্রাই। [picture] ...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

স্পাইসি ফ্রায়েড চিকেন
রেসিপি

স্পাইসি ফ্রায়েড চিকেন

চিকেন ফ্রাই আমাদের সবারই খুব ফেবারিট, তাই না? রেস্টুরেন্টে গেলে এই আইটেমটা তো কম বেশি খাওয়া হয়ই! আমার মতো ঝাল খেতে যারা ভালোবাসে, তাদের তো স্পাইসি ফ্র...

চিকেন সেমাই চাপ
চা – নাস্তা

চিকেন সেমাই চাপ

চিকেন চাপ শুনেছেন কিন্তু চিকেন সেমাই চাপ এই প্রথম দেখলেন? অবাক না হয়ে ঝটপট রেসিপি দেখে তৈরি করে ফেলুন চিকেন সেমাই চাপ। উপরটা কুড়মুড়ে সেমাইয়ের উপস্থিতি...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

চিকেন মাখনি!
মেহমানদারী

চিকেন মাখনি!

চিকেন আমাদের সবারই খুব পছন্দ। বিয়ে কিংবা যেকোন অনুষ্ঠানে আমরা চিকেনের একটি আইটেম করেই থাকি। আজকে আমরা আপনাদের চিকেন দিয়ে তৈরি একটি মজাদার আইটেম চিকেন...

…