চিকেন সেমাই চাপ

sub-editor · Sep 23, 2016 · 1 min read

চিকেন সেমাই চাপ

চিকেন চাপ শুনেছেন কিন্তু চিকেন সেমাই চাপ এই প্রথম দেখলেন? অবাক না হয়ে ঝটপট রেসিপি দেখে তৈরি করে ফেলুন চিকেন সেমাই চাপ। উপরটা কুড়মুড়ে সেমাইয়ের উপস্থিতি আর ভেতরে চিকেনের সফটনেস আপনাকে মুগ্ধ করতে বাধ্য!

[picture]

উপকরণ

  • পেঁয়াজ বাটা - ১ চা চামচ
  • চিকেন কিমা - ১ কাপ
  • আদা বাটা - ১ চা চামচ
  • রসুন বাটা - আধা চা চামচ
  • কাঁচা মরিচ বাটা - আধা চা চামচ
  • মরিচ গুঁড়া  আধা চা চামচ
  • গরম মসলা গুঁড়া  আধা চা চামচ
  • গোলমরিচ গুঁড়া - আধা চা চামচ
  • লেবুর রস  ১ টেবিল চামচ
  • চিনি - আধা চা চামচ
  • সয়াসস - আধা চা চামচ
  • কাবাব মসলা - আধা চা চামচ
  • সেমাই ঝুরি - ১ প্যাকেট
  • ডিম - ২টা
  • ধনেপাতা কুঁচি - ১ টেবিল চামচ
  • কর্নফ্লাওয়ার - ১ টেবিল চামচ
  • বেসন - ১ টেবিল চামচ
  • তেল - পরিমানমত
  • চিলি সস - আধা চা চামচ
  • লবন - স্বাদমত

প্রণালী

প্রথমে মুরগির কিমাতে পেঁয়াজ বাটা , আদা বাটা , রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, শুকনা মরিচ গুঁড়া ,গরম মসলা গুঁড়া, গল মরিচ গুঁড়া, লেবুর রস, লবন মিশিয়ে নিন। সয়াসস , কাবাব মসলা , কর্নফ্লাওয়ার, চিলি সস, ধনেপাতা কুঁচি ও ডিম ভালো করে মাখিয়ে নিন। এবার মাখানো কাবাব হাতে গোল আকৃতির করে বানিয়ে ফেটানো ডিমে ভালো করে চুবিয়ে চিকন সেমাইয়ে গড়িয়ে নিন । সেমাইতে গড়ানো শেষ হলে কড়াইর গরম তেলে ভালো করে ভেজে নিন। ব্যস তৈরি হয়ে গেল কুড়মুড়ে মজাদার চিকেন সেমাই চাপ।

ছবি এবং রেসিপি - আফরোজা নাজনীন শুমী

সম্পর্কিত লেখা

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

চিকেন চাপ
চা – নাস্তা

চিকেন চাপ

নান বা পরোটার সাথে চিকেন চাপ কে কে পছন্দ করেন? হাতে সময় থাকলে প্রিয়জনের জন্য তৈরি করে ফেলুন মজাদার চিকেন চাপ। দেখে নিন চিকেন চাপ তৈরির পুরো প্রণালী।...

চিটাগাং-এর ঐতিহ্যবাহি আখনি বিরিয়ানি
মেহমানদারী

চিটাগাং-এর ঐতিহ্যবাহি আখনি বিরিয়ানি

চিটাগাং এর আখনি বিরিয়ানি কে কে খেয়েছেন? আজকের রেসিপি আয়োজনে রয়েছে ঐতিহ্যবাহি চিটাগাং-এর আখনি বিরিয়ানি। দেরি না করে চলুন জেনে নিই এর পুরো প্রণালী। [...

ওটস সেমাই
ডেজার্ট

ওটস সেমাই

সেমাই খুব পরিচিত ও জনপ্রিয় একটি ডেজার্ট। ওটস দিয়ে সেমাই কখনো ট্রাই করা হয়েছে কি? নামটি শুনে হয়তো নতুন লাগতে পারে, কিন্তু এটি দারুণ মজাদার ও পুষ্টিকর এ...

আরও পড়ুন

ক্রিস্পি ফ্রায়েড চিকেন
চা – নাস্তা

ক্রিস্পি ফ্রায়েড চিকেন

রেষ্টুরেন্টের মত ক্রিস্পি ফ্রায়েড চিকেন । বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই। আমার রেসিপি ফলো করলে দারুন টেষ্টি আর ক্রিস্পি চিকেন ফ্রাই খেতে আর রেষ্টুর...

মেজবানী মাংস
মেহমানদারী

মেজবানী মাংস

পোলাও বা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে। আপনাদের জন্য সহজ রেসিপি দেয়া হল। উপকরণ গরুর মাংস ১ কেজি...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!
চা – নাস্তা

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!

বাচ্চা থেকে বুড়ো সবার কাছেই এক্কেবারে হট ফেভারিট আইটেম চিকেন ফ্রাই। আমার বাচ্চারা প্রায়শই আবদার করে এটার জন্য। আলহামদুলিল্লাহ্‌ আমার বানানো চিকেন ফ্রা...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

…