চিকেন চাপ

আফরোজা নাজনীন শুমি · Dec 04, 2016 · 1 min read

চিকেন চাপ

নান বা পরোটার সাথে চিকেন চাপ কে কে পছন্দ করেন? হাতে সময় থাকলে প্রিয়জনের জন্য তৈরি করে ফেলুন মজাদার চিকেন চাপ। দেখে নিন চিকেন চাপ তৈরির পুরো প্রণালী।

চিকেন চাপ যেভাবে বানাবেন

উপকরণ

  • মুরগির বুকের মাংস - ৬ টুকরা
  • আদা বাটা - ২ চা চামচ
  • রসুন বাটা - আধা চা চামচ
  • মরিচ গুঁড়া - ১ চা চামচ
  • ভিনেগার - আধা চা চামচ
  • লেবুর রস - ১ টেবিল চামচ
  • গরম মশলা গুঁড়া - ১ চা চামচ
  • গোল মরিচ গুঁড়া  আধা চা চামচ
  • বাদাম বাটা - ১ টেবিল  চামচ
  • সরিষা বাটা - ১ টেবিল  চামচ
  • জিরা গুঁড়া - ১ চা চামচ
  • সয়াসস - ১ টেবিল চামচ
  • টমেটো সস - ২ টেবিল চামচ
  • কাবাব মসলা - ১ চা চামচ
  • সরিষা তেল -  ২ টেবিল  চামচ
  • বেসন - পরিমাণমতো
  • তেল - পরিমাণমতো
  • লবণ -  স্বাদমতো

প্রণালী

১) প্রথমেই মুরগীর বুকের মাংসের টুকরাগুলো লম্বা করে কেটে নিন।

২) তারপর মাংসগুলোকে হেমার দিয়ে পিটিয়ে থেতো করে নিতে হবে।

৩) এখন অন্য একটি পাত্রে মাংসগুলো নিয়ে তাতে আদা বাটা, রসুন বাটা, মরিচ গুড়া, ভিনেগার, লেবুর রস, গরম মসলা গুঁড়া, গোল মরিচ গুঁড়া, সয়াসস, টমেটো সস, কাবাব মসলা, লবণ ও সরিষার তেল দিয়ে মেখে মেরিনেট করে নিন।

৪) এবার বেসনে মেরিনেট করা মাংসগুলো গড়িয়ে নিন। গড়ানো হয়ে গেলে গরম তেলে ভাজতে থাকুন। বাদামী রং হয়ে এলে উঠিয়ে হট টমেটো সস দিয়ে পরিবেশন করুন।

ব্যস! হয়ে গেল মজাদার চিকেন চাপ! 

 

ছবি - বিজি.অর্গ

সম্পর্কিত লেখা

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

চিকেন সেমাই চাপ
চা – নাস্তা

চিকেন সেমাই চাপ

চিকেন চাপ শুনেছেন কিন্তু চিকেন সেমাই চাপ এই প্রথম দেখলেন? অবাক না হয়ে ঝটপট রেসিপি দেখে তৈরি করে ফেলুন চিকেন সেমাই চাপ। উপরটা কুড়মুড়ে সেমাইয়ের উপস্থিতি...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!
চা – নাস্তা

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!

বাচ্চা থেকে বুড়ো সবার কাছেই এক্কেবারে হট ফেভারিট আইটেম চিকেন ফ্রাই। আমার বাচ্চারা প্রায়শই আবদার করে এটার জন্য। আলহামদুলিল্লাহ্‌ আমার বানানো চিকেন ফ্রা...

আরও পড়ুন

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

ক্রিস্পি ফ্রায়েড চিকেন
চা – নাস্তা

ক্রিস্পি ফ্রায়েড চিকেন

রেষ্টুরেন্টের মত ক্রিস্পি ফ্রায়েড চিকেন । বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই। আমার রেসিপি ফলো করলে দারুন টেষ্টি আর ক্রিস্পি চিকেন ফ্রাই খেতে আর রেষ্টুর...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

সুস্বাদু বাটার চিকেন
মেহমানদারী

সুস্বাদু বাটার চিকেন

ডিনারে একটু ভিন্ন কিছু রান্না করতে চান? করে দেখতে পারেন বাটার চিকেন, রুটি পরোটা, ভাত বা পোলাও। সব কিছুর সাথেই দারুণ লাগে এই চিকেন। আজকে আমরা আপনাদের জ...

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

…