নান, পরোটার সাথে দারুণ মজাদার হাড়ি কাবাব!

sub-editor · Sep 06, 2016 · 1 min read

নান, পরোটার সাথে দারুণ মজাদার হাড়ি কাবাব!

কাবাবের নাম শুনলেই  খেতে ইচ্ছে করে। আর এই হাড়ি কাবাব সামান্য গ্রেভি হওয়ার কারণে  নান রুটি, পরোটা কিংবা পোলাও দিয়ে খেতে খুব মজা লাগবে। তবে আর অপেক্ষা কেন! শিখে নেয়া যাক, কীভাবে তৈরি করা যায় হাড়ি কাবাব ।

উপকরণ

  • গরুর মাংস হাড় ছাড়া ১ কেজি
  • পেঁয়াজকুচি ৩ কাপ
  • দই ৪-৫ টেবিল-চামচ
  • আদাবাটা ২ টেবিল-চামচ
  • রসুনবাটা ১ টেবিল-চামচ
  • পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ
  • তেঁতুলের কাথ ২ টেবিল-চামচ
  • মরিচ গুঁড়ো  ২ চা-চামচ
  • জিরা গুঁড়ো  ২ চা-চামচ
  • হলুদ গুঁড়ো  ১ চা-চামচ
  • জায়ফল গুঁড়ো  চা-চামচের চারভাগের একভাগ
  • জয়ত্রি গুঁড়ো  আধা চা-চামচ
  • দারুচিনি গুঁড়ো  আধা চা-চামচ
  • গোলমরিচ গুঁড়ো  ১ চা-চামচ
  • এলাচি ৪-৫টি
  • লবঙ্গ ৫-৬টি
  • শুকনামরিচ ৩-৪টি
  • লবন স্বাদমতো বা ২ চা-চামচ
  • তেল আধা কাপ

প্রণালী 

- প্রথমে মাংস চিকন চিকন করে কেটে নিন। এরপর ধুয়ে নিয়ে এর সঙ্গে অর্ধেক পরিমাণ আদা ও রসুনবাটা, জিরা গুঁড়ো, তেঁতুল, শুকনামরিচ, দই আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিন।

-  পেঁয়াজ ভাজুন বেরেস্তা করে।

- এবার জায়ফল, জয়ত্রি, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ সব একসঙ্গে তেল ছাড়াই চুলায় একটু ভেজে নিন। তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিন।

- প্যানে তেল দিয়ে পেঁয়াজ, রসুন ও আদাবাটা, মরিচ গুঁড়ো এবং লবন দিয়ে এক মিনিটের জন্য রান্না করুন। এবার গরুর মাংসে ভালো করে মসলা দিয়ে মাখিয়ে এক কাপ গরম পানি ঢেলে দিন। প্যান ঢেকে দিন।

- কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে দেখুন মাংস। মসলা যখন তেলের উপর উঠে আসবে তখন আগে করে রাখা বেরেস্তা-মসলার মিশ্রণ দিয়ে ৫ মিনিট দমে রাখুন।

- তারপর নামিয়ে পরিবেশন করুন মজাদার হাড়ি কাবাব। 

ছবি ও রেসিপি -   সামিয়া'স হোম কিচেন 

সম্পর্কিত লেখা

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!
চা – নাস্তা

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!

এই তো সেইদিন হাসপাতাল থেকে তোয়ালেতে মুড়িয়ে বাসায় নিয়ে আসলাম ছোট্ট বাবুটিকে। আর আজকে সে কাঁধে ছোট্ট স্কুলব্যাগ নিয়ে হাঁটি হাঁটি পা করে প্রথমবার স্কুলে...

ফিশ টিক্কা কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ টিক্কা কাবাব

চিকেন টিক্কা কাবাব তো কমবেশি সবাই খেয়েছেন! কিন্তু মাছের টিক্কা কি কখনো ট্রাই করা হয়েছে? এমনিতে কাবাব তো আমাদের সবারই পছন্দের একটি খাবার। তবে ঘরে তৈরি...

স্পাইসি বিফ কাবাব
রেসিপি

স্পাইসি বিফ কাবাব

বিশেষ কোনো অকেশনে খাবারের মেন্যুটা হতে হয় একদম স্পেশাল, তাই না? উৎসব মানেই তো পোলাও, মাংস ভুনা, কোফতা, দই আরও কত মজার মজার খাবার! কিন্তু সাথে কাবাব না...

আরও পড়ুন

কাশ্মীরি মাটন কারি 
মেহমানদারী

কাশ্মীরি মাটন কারি 

ছুটির দিনে, উৎসবে বা কোনো সেলিব্রেশনে স্পেশাল কিছু রান্না না করলেই যেন নয়। সারা বছর কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়েটিং এগুলো মেইনটেইন করতে যেয়ে রেড মিট...

টিকিয়া কাবাব 
মেহমানদারী

টিকিয়া কাবাব 

এই মেঘলা আবহাওয়ায় বিকেল বেলা ধোঁয়া ওঠা এক কাপ গরম গরম চায়ের সাথে টিকিয়া হলে কিন্তু আড্ডার আসর জমে উঠবে! তাহলে আর দেরি কেন? পরিবারের সাথে বিকেলের সময়টা...

মাশরুম কাবাব
মেহমানদারী

মাশরুম কাবাব

ঝাল ঝাল গোলাকার গরম গরম দারুণ মজার কাবাব... একটু ভাঙতেই ধোঁয়া উঠে এলো আর মুখে টুপ করে দিয়েই হা হু করে গিলে ফেলা... উফফ! সে এক মজার অনুভূতি, তাই না? কা...

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী
মেহমানদারী

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী

খাদ্যরসিকদের জন্য গরুর মাংসের কাবাব একটি লোভনীয় নাম। কাবাব পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। নানা রকম কাবাব তৈরি হলেও এখানে দুই প্রকার আকর্ষণী...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

ফিশ আচারি কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ আচারি কাবাব

বিকেলের নাস্তায় কিংবা গরম ভাতের সাথে গরম গরম কাবাব খেতে কার না ভালো লাগে। তার উপর সেটি যদি হয় আচারের স্বাদে, তাহলে তো কোনো কথাই নাই। হ্যাঁ একদম ঠিক শু...

…