টিকিয়া কাবাব 

sub-editor · Oct 22, 2017 · 1 min read

টিকিয়া কাবাব 

এই মেঘলা আবহাওয়ায় বিকেল বেলা ধোঁয়া ওঠা এক কাপ গরম গরম চায়ের সাথে টিকিয়া হলে কিন্তু আড্ডার আসর জমে উঠবে! তাহলে আর দেরি কেন? পরিবারের সাথে বিকেলের সময়টা উপভোগ করুন টিকিয়ার স্বাদ নিতে নিতে।

উপকরণ 
  • গরুর মাংস - ১/২ কেজি (চর্বি ও হাড় ছাড়া ছোট টুকরা করে কাটা)
  • বুটের ডাল - ১/২ কাপের কম (৩/৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা)
  • এলাচ -  ৩-৪ টি
  • দারুচিনি -  ১-২ টি
  • লং - ৪-৫ টি
  • তেজপাতা - ১ টি
  • আদা কুঁচি -  ১ টেবিল চামচ
  • রসুন কুঁচি - ১ টেবিল চামচ
  • পেঁয়াজ কুঁচি - ২ টেবিল চামচ
  • শুকনো মরিচ - ২-৩ টি
  • মরিচ গুঁড়ো - ১/২ চা চামচ
  • হলুদ গুঁড়ো - ১/৪ চা চামচ
  • ধনে গুঁড়ো - ১/২ চা চামচ
  • জিরা গুঁড়ো -  ১/২ চা চামচ
  • গরম মশলা গুঁড়ো - ১/২ চা চামচ
  • জায়ফল ও জয়ত্রি গুঁড়ো সামান্য
  • পেঁয়াজ বেরেস্তা - ১/২ কাপ
  • লবন স্বাদ মতো
  • ডিম - ২ টি
  • তেল ভাজার জন্য  পরিমাণ মতো
[picture] প্রণালী 

- মাংসের টুকরা, ডাল, আদা, রসুন, পেঁয়াজ কুঁচি , শুকনা মরিচ, এলাচ, তেজপাতা, দারচিনি, লং, হলুদ,মরিচ,লবন আর পরিমান মতো পানি দিয়ে শুকনা শুকনা করে সেদ্ধ করে নিতে হবে।

- এবার ফুড প্রসেসর বা পাটাতে মিশ্রণটা বেটে নিন। ইচ্ছে করলে গরম মশলাসহ বেটে নেয়া যাবে। এই বাটা মিশ্রণে একে একে গরম মশলা গুঁড়ো, জায়ফল-জয়ত্রি গুঁড়ো, ধনে-জিরা গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা, ডিম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।

- তেল গরম করে গোল-চ্যাপ্টা শেপের টিকিয়া বানিয়ে ডুব তেলে মিডিয়াম আঁচে ভেজে তুলতে হবে। পোলাও বা বিরিয়ানির সঙ্গে বিফ টিকিয়া কাবাব খেতে ভীষণ সুস্বাদু।

- চাইলে কাবাবের মধ্যে ধনেপাতা, পুদিনাপাতা, কাঁচা মরিচ ও পেঁয়াজের, কুঁচি , কিশমিশ, একটু লেবুর রস মিশিয়ে পুর দিতে পারেন।

ছবি ও রেসিপি – সামিয়া’জ হোম কিচেন

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

চিকেন টিকিয়া
স্ন্যাকস

চিকেন টিকিয়া

চিকেন খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মুরগি দিয়ে কত রকমের মজাদার খাবার যে তৈরি হয় রসনাবিলাসী বাঙালিদের হেঁসেলে! সাধারণত বিফ কিংবা মাটন...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

কাশ্মীরি মাটন কারি 
মেহমানদারী

কাশ্মীরি মাটন কারি 

ছুটির দিনে, উৎসবে বা কোনো সেলিব্রেশনে স্পেশাল কিছু রান্না না করলেই যেন নয়। সারা বছর কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়েটিং এগুলো মেইনটেইন করতে যেয়ে রেড মিট...

আরও পড়ুন

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!
চা – নাস্তা

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!

এই তো সেইদিন হাসপাতাল থেকে তোয়ালেতে মুড়িয়ে বাসায় নিয়ে আসলাম ছোট্ট বাবুটিকে। আর আজকে সে কাঁধে ছোট্ট স্কুলব্যাগ নিয়ে হাঁটি হাঁটি পা করে প্রথমবার স্কুলে...

নান, পরোটার সাথে দারুণ মজাদার হাড়ি কাবাব!
চা – নাস্তা

নান, পরোটার সাথে দারুণ মজাদার হাড়ি কাবাব!

কাবাবের নাম শুনলেই খেতে ইচ্ছে করে। আর এই হাড়ি কাবাব সামান্য গ্রেভি হওয়ার কারণে নান রুটি, পরোটা কিংবা পোলাও দিয়ে খেতে খুব মজা লাগবে। তবে আর অপেক্ষা ক...

মেক্সিকান কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস
চা – নাস্তা

মেক্সিকান কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস

এত সব শীতের সবজি এখন বাজারে, আর আপনার বাচ্চাটিকে সবজি খাওয়ানো অসম্ভব কঠিন ব্যাপার হয়ে গিয়েছে? আজকে একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। যাতে পা...

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!
রেসিপি

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!

কাল বাসায় বড় মামা আসছেন। মা বললো মামা মায়ের সব পছন্দের মাছ নিয়ে আসছেন গ্রাম থেকে। আমার মা যা মজা করে মাছ রান্না করে তা আর মুখে না বলি। চলুন আপনাদের সা...

চা – নাস্তা

চিকেন টিকিয়া সমুচা

চিকেন টিকিয়া আমরা বিভিন্ন রেস্টুরেন্ট-এ অনেকবারই খেয়েছি। এ মজাদার খাবারটি আমাদের দেশে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট-এ অনেক চলে। কিন্তু এটিকে যদি একটি নত...

আলুর টিকিয়া
চা – নাস্তা

আলুর টিকিয়া

'আলুর টিকিয়া' এমন একটি খাবার যা কিনা আপনি চাটনি বা সস দিয়ে গরম গরম শুধুও খেতে পারেন আবার চাইলে পোলাও-এর সাথে বা পরোটা দিয়ে টক দই সমেতও খেতে পারেন। আমা...

…