মেক্সিকান কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস

sub-editor · Dec 04, 2017 · 1 min read

মেক্সিকান কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস

এত সব শীতের সবজি এখন বাজারে, আর আপনার বাচ্চাটিকে সবজি খাওয়ানো অসম্ভব কঠিন ব্যাপার হয়ে গিয়েছে? আজকে একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। যাতে পাবেন মজাদার শীতের সবজির পুষ্টি সাথে মেক্সিকান ফ্লেভার। মেক্সিকান ডিশ ইদানিং খুব জনপ্রিয় হয়ে উঠেছে। রেস্টুরেন্টে গেলে আমার মতো অনেকেরই প্রথম পছন্দ থাকে মেক্সিকান ফ্রাইড রাইস। এর স্বাদ রেগুলার ফ্রাইড রাইসের চেয়ে ভিন্ন। এই মেক্সিকান ফ্রাইড রাইসের সাথে ফুলকপি যোগ করে বানিয়ে ফেলুন মজাদার মেক্সিকান কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস। আপনার বাচ্চা দেখবেন কোনরকম বায়না ছাড়াই লুফে নিবে এই খাবার।

উপকরণ
  • রান্না করা ভাত- ২ কাপ
  • ফুলকপির ছোট ছোট টুকরো- ২ কাপ
  • অলিভ অয়েল - ৪ টেবিল চামচ
  • পেঁয়াজ কুঁচি- ১টি
  • রসুন কুঁচি- ৩ থেকে ৪ কোয়া
  • কাঁচা মরিচ কুঁচি- ২ টেবিল চামচ
  • টমেটো কুঁচি- ২টি মাঝারী সাইজের
  • ক্যাপসিকাম কুঁচি- ৩/৪ কাপ
  • জিরা গুঁড়ো- ১ টেবিল চামচ
  • মরিচ গুঁড়ো- ১ ১/২ চা চামচ
  • গোল মরিচ গুঁড়ো- ১/৪ চা চামচ
  • ধনেপাতা কুঁচি (স্বাদ মতো)
[picture] যেভাবে তৈরি করবেন -

- একটি সসপ্যানে ৩ টেবিল চামচ অলিভ অয়েল মাঝারী আঁচে গরম করে নিন। এবার এতে পেঁয়াজ কুঁচি, রসুন কুঁচি ও কাঁচা মরিচ কুঁচি দিন।

- কয়েক মিনিট সটে করে নিয়ে তাতে একে একে ছোট ছোট করে কেটে নেয়া ফুলকপি, টমেটো কুঁচি, ক্যাপসিকাম কুঁচি, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, গোল মরিচ গুঁড়ো ও স্বাদমত লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করুন।

- ফুলকপি, টমেটো ও ক্যাপসিকাম নরম হয়ে আসলে বাকি থাকা অলিভ অয়েল দিয়ে দিন। তাতে রান্না করে ঠান্ডা করে রাখা ভাত ঢেলে দিন।

- এবার কিছুক্ষণ নাড়িয়ে সব ভালভাবে মিশে গেলে ৩-৪ মিনিট মাঝারী আঁচে রান্না করুন।

- উপরে ধনেপাতা কুঁচি ছড়িয়ে দিন ও গরম গরম পরিবেশন করুন মজাদার মেক্সিকান কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস।

ঝাল এবং লবণ দুইটিই আপনি আপনার স্বাদ মতো দিতে পারবেন।

ছবি - মাইফুডস্টোরি ডট কম

রেসিপি - শাবনাজ বেনজীর

সম্পর্কিত লেখা

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!
১ ঘণ্টার রান্না

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!

বাঙালির অন্যতম পরিচয় ফুটে ওঠে তার আতিথেয়তার মাধ্যমে। মেহমান এলেই তাই একটু কিছু বাড়তি আইটেম, একটু ভিন্ন আইটেম খুঁজে খুঁজে আমরা হয়রান হয়ে পড়ি। আপনাদের এ...

মেক্সিকান রাইস বোল
১ ঘণ্টার রান্না

মেক্সিকান রাইস বোল

রেস্টুরেন্টে গেলে আমার মতো অনেকেরই প্রথম পছন্দ থাকে রাইস বোল। ক্রিস্পি চিকেন রাইস বোল, মেক্সিকান রাইস বোল, বারবিকিউ রাইস বোল আরও কত বাহারি নাম! রেস্টু...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

আরও পড়ুন

চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস
চা – নাস্তা

চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস

চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস রান্না করা খুব সহজ, শুধু সঠিকভাবে রান্না করার রেসিপিটা জানলেই হয় । মজার চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস রান্নার রেসিপিটি...

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!
রেসিপি

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!

কাল বাসায় বড় মামা আসছেন। মা বললো মামা মায়ের সব পছন্দের মাছ নিয়ে আসছেন গ্রাম থেকে। আমার মা যা মজা করে মাছ রান্না করে তা আর মুখে না বলি। চলুন আপনাদের সা...

মটর চিংড়ি ভুনা
২০ মিনিটের রান্না

মটর চিংড়ি ভুনা

চিংড়ি খেতে আমরা সবাই-ই কমবেশি পছন্দ করি। এই চিংড়ি দিয়েই চটজলদি তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আমরা আপনাদের দেখাবো। মজাদার এই রেসিপিটি হচ্ছে মটর চিং...

ছোলা বুটের সালাদ
চা – নাস্তা

ছোলা বুটের সালাদ

রমজান মাসে আমাদের সবার ঘরে ইফতার মানেই ছোলা বুট লাগবেই। এই একটি আইটেম টেবিলে না থাকলে যেন বাড়ির ইফতার জমে উঠে না। তাই প্রতিদিন আমরা ছোলা ভুনা খেয়ে থাক...

উইন্টার হোয়াইট স্যুপ!
৩০ মিনিটের রান্না

উইন্টার হোয়াইট স্যুপ!

যদিও এই উইন্টার হোয়াইট স্যুপ শীতে বানিয়ে খেতেই বেশি মজা লাগে। কিন্তু এটা বেসিক্যালি সব সিজনেই খাওয়ার মত একটা আইটেম। খুবই মজার এবং হেলদি এই স্যুপটি। আর...

…