চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস

sub-editor · Dec 27, 2016 · 1 min read

চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস

চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস রান্না করা খুব সহজ, শুধু সঠিকভাবে রান্না করার রেসিপিটা জানলেই হয় । মজার চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস রান্নার রেসিপিটি দেখে নিন। 

[picture]

উপকরণ 

  • বাসমতি চাল বা পোলাউ এর চাল দেড় কাপ
  • ডিম ২ টি
  • পেঁয়াজ মোটা কুঁচি ১ কাপ
  • বাঁধাকপি কুঁচি ১ কাপ
  • ফুলকপি ছোট করে কাটা ১ কাপ
  • ক্যাপসিকাম ছোট করে কাটা পছন্দ মতো
  • বেবিকর্ণ ২ টেবিল চামচ
  • গাঁজর ১ কাপ
  • বরবটি আধা কাপ
  • মটরশুটি ২ টেবিল চামচ
  • কাচা মরিচ কুঁচি ৪-৫ টা
  • রসুন কুঁচি ১ টেবিল চামচ
  • লবন পরিমাণ মতো
  • তেল হাফ কাপ
  • লাইট সয়াসস ১ টেবিল চামচ
  • ওয়েষ্টার সস ১ চা চামচ ( না দিলে ও সমস্যা নেই )
  • টমেটো সস ১ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়া ২ চা চামচ
  • টেস্টিং সল্ট ১ চা চামচ

প্রণালী

( ১ ) প্রথমে একটি পাত্রে ফুটন্ত গরম পানির মধ্যে ধুয়ে পরিষ্কার করা চাল দিয়ে তার সাথে ১ টেবিল চামচ তেল এবং ১ চা চামচ লবন দিয়ে সাদা ভাত রান্না করে নিতে হবে । ঝরঝরে ভাত রান্না করতে হবে । এজন্য ভাত বেশি নরম করা যাবে না । প্রয়োজনে পানি নিংড়ে ফেলে দিতে হবে । ভাত রান্না হয়ে গেলে বাতাসের নিচে পানি শুকানো এবং ঠান্ডা হবার জন্য রেখে দিতে হবে ।

( ২ ) ভেজিটেবলগুলো পছন্দ মতো শেপ এ কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিন । এবার একটি বাটিতে সামান্য লবন ও গোলমরিচ গুঁড়া দিয়ে ডিম ফেটিয়ে নিন। একটি প্যানে তেল দিয়ে এই ডিম ঝুরি করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে ।

( ৩ ) আবার একটু তেল দিয়ে তাতে রসুন কুঁচি দিতে হবে । এরপর পেঁয়াজ  এর সাথে দিয়ে অল্প ভাজতে হবে কিন্তু বাদামি করা যাবে না । পেঁয়াজ কাচা কাচাই থাকবে । পেঁয়াজ একটু ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে দিন। সামান্য লবন ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভাজুন। হাই হিটে রান্না করতে হবে । প্রথমে পানি ছেড়ে দেবে ও পরে ভাজা ভাজা হবে। পানি শুকিয়ে গেলে কাচা মরিচ ও ডিম ঝুরি দিয়ে ভাজুন।

( ৪ ) এবার ডিম ও সবজির মিশ্রণে ঠান্ডা ভাত দিয়ে দিন। আগে থেকেই সয়াসস , টেস্টিং সল্ট ও ওয়েস্টার সস একসাথে মিশিয়ে রাখুন। সসগুলো দিয়ে খুব দ্রুত মিশিয়ে ফেলুন যেন চাল ও সবজি সমানভাবে সসটা পায়।

( ৫ ) এবার মাঝারি আঁচে কিছুক্ষণ ভাজুন। ভাজা ভাজা হলে টেস্ট করে দেখুন লবন ঠিক আছে কিনা। যদি প্রয়োজন মনে করেন তাহলে লবন দিন। এরপর ভালোভাবে নেড়ে নামিয়ে ফেলুন। ব্যাস, তৈরি হয়ে গেল সবার পছন্দের ভেজিটেবল এগ ফ্রাইড রাইস।

পরিবেশন অবশ্যই গরম গরম পরিবেশন করুন অত্যন্ত মজাদার চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। এর সাথে পরিবেশন করতে পারেন ফ্রাইড চিকেন, চাইনিজ ভেজিটেবল, চিকেন সিজলিং, থাই চিলি চিকেন বা চাইনিজ বীফ বা মাটন । এই উপকরণে ৫-৫ জনকে পরিবেশন করা যাবে।

ছবি ও রেসিপি -  আফরুজা শিল্পী

সম্পর্কিত লেখা

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!
১ ঘণ্টার রান্না

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!

বাঙালির অন্যতম পরিচয় ফুটে ওঠে তার আতিথেয়তার মাধ্যমে। মেহমান এলেই তাই একটু কিছু বাড়তি আইটেম, একটু ভিন্ন আইটেম খুঁজে খুঁজে আমরা হয়রান হয়ে পড়ি। আপনাদের এ...

এগ ক্যাবেজ রোল
স্ন্যাকস

এগ ক্যাবেজ রোল

স্ট্রিটফুডের মধ্যে এগ রোল বা ভেজিটেবল রোল সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু সবসময় বাইরে থেকে কিনে খাওয়াটা স্বাস্থ্যসম্মত নয়। আমাদের সবার বাসায় ডিম থাকেই।...

মেক্সিকান কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস
চা – নাস্তা

মেক্সিকান কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস

এত সব শীতের সবজি এখন বাজারে, আর আপনার বাচ্চাটিকে সবজি খাওয়ানো অসম্ভব কঠিন ব্যাপার হয়ে গিয়েছে? আজকে একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। যাতে পা...

আরও পড়ুন

মেক্সিকান রাইস বোল
১ ঘণ্টার রান্না

মেক্সিকান রাইস বোল

রেস্টুরেন্টে গেলে আমার মতো অনেকেরই প্রথম পছন্দ থাকে রাইস বোল। ক্রিস্পি চিকেন রাইস বোল, মেক্সিকান রাইস বোল, বারবিকিউ রাইস বোল আরও কত বাহারি নাম! রেস্টু...

চা – নাস্তা

মিক্সড ভেজিটেবল কাটলেট

ভেজিটেবল তো কম বেশি প্রায় প্রতিদিনই খাওয়া হয়। কিন্তু ভেজিটেবল কাটলেট খেয়েছেন কখনও? এটা কিন্তু দারুণ মজার একটি রেসিপি। একবার খেলেই দেখবেন আপনার বার বার...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?
সুস্থতা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?

গ্রীষ্মের আগেই বসন্তের ছোঁয়ায় আমগাছগুলো ভরে উঠে অসংখ্য মুকুলে। তার কিছুদিন পরই পাতার ফাঁকে ফাঁকে দেখা যাবে ছোট-বড় সবুজ রঙের কাঁচা আম। কাঁচা আমের নাম শ...

ভিটামিন সি সমৃদ্ধ ভেজিটেবল স্যুপ
রেসিপি

ভিটামিন সি সমৃদ্ধ ভেজিটেবল স্যুপ

অসুস্থ হলে রোগী সব ধরনের খাবার খেতে পারে না বলে চিকিৎসকেরা ভেজিটেবল বা চিকেন স্যুপ খাওয়ার পরামর্শ দেন। খেতে ভালো লাগে না ভেবে অনেকে ভেজিটেবল স্যুপ একদ...

দারুণ স্বাদের বাঙালী স্টাইলে চাইনিজ ভেজিটেবল রেসিপি
রেসিপি

দারুণ স্বাদের বাঙালী স্টাইলে চাইনিজ ভেজিটেবল রেসিপি

সবজি খেতে পছন্দ করিনা আমরা অনেকেই! আবার অনেকের কাছেই শাক-সবজির চেয়ে প্রিয় কিছু নেই। পুষ্টিগুণে ভরপুর এই খাবারগুলো আমাদের প্রাত্যহিক জীবনে সুস্থ থাকার...

…