এগ ক্যাবেজ রোল

তানিজা ইসলাম · Feb 19, 2020 · 1 min read

এগ ক্যাবেজ রোল

স্ট্রিটফুডের মধ্যে এগ রোল বা ভেজিটেবল রোল সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু সবসময় বাইরে থেকে কিনে খাওয়াটা স্বাস্থ্যসম্মত নয়। আমাদের সবার বাসায় ডিম থাকেই। আর অল্প কিছু উপকরণ দিয়ে বাসাতেই এগ ক্যাবেজ রোল বানিয়ে নেওয়া যায়। ঘরোয়া আড্ডায় বা বাসায় হুট করে গেস্ট এসে পড়লে চটজলদি বানিয়ে নেওয়া যায় এই স্ন্যাকটি। বাসায় বানানো খাবারের স্বাদ ও পুষ্টির ব্যাপারে নতুন করে কিছু বলার নেই! বিভিন্নরকম সবজি দিয়ে এগ রোল বানানো হয়। কিন্তু বাঁধাকপি বা ক্যাবেজ দিয়ে এগ ফ্রায়েড রোল একটু বেশিই মজা লাগে। চলুন তাহলে জেনে নেই মজাদার এগ ক্যাবেজ রোল বানানোর সহজ রেসিপিটি!

এগ ক্যাবেজ রোল বানানোর নিয়ম

উপকরণ

  • ডিম- ২টি
  • ময়দা- ১ কাপ
  • বাঁধাকপি কুঁচি- ১ কাপ
  • গাজর কুঁচি- ১/২ কাপ
  • ক্যাপসিকাম কুঁচি- ১/২ কাপ
  • পেঁয়াজ কুঁচি- ২ টেবিল চামচ
  • কাঁচামরিচ কুঁচি- ২ চা চামচ
  • গোলমরিচের গুঁড়ো- ১ চা চামচ
  • কর্ণফ্লাওয়ার- ২ চা চামচ
  • ধনেপাতা কুঁচি- ২ চা চামচ
  • লবণ- স্বাদমতো
  • তেল- ভাজার জন্য
  • গলানো বাটার- ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

১) প্রথমে একটি প্যান গরম করে তাতে বাটার দিয়ে দিন। একে একে পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, ধনেপাতা কুঁচি, বাঁধাকপি কুঁচি, গাজর কুঁচি ও ক্যাপসিকাম কুঁচি দিয়ে ভেজে নিন।

২) সবজিগুলো হালকা করে ভেজে নিয়ে একটি ডিম ভেঙে তাতে দিয়ে দিতে হবে।

৩) প্রয়োজনমতো লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করুন। তারপর ডিমসহ ক্যাবেজের পুরটি ঠাণ্ডা করতে দিন।

৪) অন্যদিকে একটি বাটিতে ময়দা, কর্ণফ্লাওয়ার, লবণ, গোলমরিচের গুঁড়ো ও একটি ডিম দিয়ে খামির তৈরি করুন। দরকার হলে সামান্য পানি দিয়ে দিন।

৫) এবার পাতলা পাতলা করে রুটি বানিয়ে নিতে হবে। আপনার পছন্দ অনুযায়ী ছোট বা বড় শেইপের করতে পারেন।

৬) রুটির মাঝখানে আগে থেকে বানিয়ে রাখা পুরটি দিয়ে রোলের শেইপে বানিয়ে নিন।

৭) আরেকটি প্যানে তেল গরম করতে দিন। আপনি চাইলে ডীপ ফ্রাই করতে পারেন বা ননস্টিকি প্যানে অল্প তেলেও ভেজে নিতে পারেন।

৮) এভাবে এক এক করে এগ রোলগুলো ভেজে নিতে হবে। হালকা গোল্ডেন রঙ হলে নামিয়ে কিচেন টিস্যুতে রাখবেন।

ব্যস, গরম গরম এগ ক্যাবেজ রোল রেডি টু সার্ভ! এবার মেয়োনেজ, সুইট চিলি সস বা টমেটো কেচাপের সাথে পরিবেশন করার পালা। বেশ সহজ রেসিপি, তাই না? তাহলে, বাইরে থেকে এগ রোল কেনা বন্ধ করে বাসাতেই বানিয়ে নিন। চাইলে এর মধ্যে চিকেন, মাশরুম কিংবা আপনার পছন্দের সবজি দিয়ে স্বাদে ভিন্নতা আনতে পারেন!

 

ছবি- সংগৃহীত: কিউরা.কম

সম্পর্কিত লেখা

শীতকালে কমান ৫কেজি ওজন | করুন স্পেশাল ক্যাবেজ স্যুপ ডায়েট!
ফিটনেস

শীতকালে কমান ৫কেজি ওজন | করুন স্পেশাল ক্যাবেজ স্যুপ ডায়েট!

আমাদের দেশে সাধারণত শীতকালে টাটকা বাঁধাকপির দেখা মিলে। আমি কোন একটি ডায়েটের আর্টিকেলে বলেছিলাম স্বল্প সময়ে ওজন কমালে সেটি বেশি দিন স্থায়ী হয় না। কথাটি...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল (ফ্রোজেন পদ্ধতি সহ)
রেসিপি

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল (ফ্রোজেন পদ্ধতি সহ)

রমজান মাসজুড়ে চলে সিয়াম সাধনা। আর ইবাদাতের পাশাপাশি ইফতার আর সেহেরির জন্য থাকে বিশেষ আয়োজন। এই ব্যস্ত জীবনে আমাদের এমন ইফতার আইটেম চাই যা খুব দ্রুত রে...

গিফট বক্স তৈরির সহজ কৌশল
ক্র্যাফট

গিফট বক্স তৈরির সহজ কৌশল

প্রিয়জনকে উপহার দিতে আমরা কে না ভালবাসি। কিন্তু অনেক সময় সেই উপহারটা কিভাবে দিলে বেশি আকর্ষণীয় হবে সেটা ভেবে বের করতেই কত ঝামেলাই না পোহাতে হয়। বাজারে...

আরও পড়ুন

মাটন কাঠি রোল
মেহমানদারী

মাটন কাঠি রোল

খাবারের জগতের এক অনন্য নাম হচ্ছে মাটন। মাটন দিয়ে তৈরি বিভিন্ন আইটেম ভোজনরসিকদের পছন্দের খাবারের তালিকায় শীর্ষে থাকে। আজকে এই মাটন দিয়ে তৈরি এক মজাদার...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

চিকেন পরাটা রোল
চা – নাস্তা

চিকেন পরাটা রোল

বাচ্চার টিফিনে বা বিকেলের নাস্তায় তৈরি করে দেখতে পারেন মজাদার চিকেন পরাটা রোল। খুবই সহজ এবং রান্নাঘরের দৈনন্দিন মসলা দিয়েই তৈরি করে ফেলা যায় এই আইটেম...

চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস
চা – নাস্তা

চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস

চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস রান্না করা খুব সহজ, শুধু সঠিকভাবে রান্না করার রেসিপিটা জানলেই হয় । মজার চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস রান্নার রেসিপিটি...

…