গার্নিয়ার হোয়াইট কমপ্লিট আই রোল-অন

sub-editor · Sep 09, 2017 · 1 min read

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট আই রোল-অন

আপনার চেহারার সবচেয়ে সুন্দর ফিচার কি? আমি জানি অনেকেই উত্তর দিবেন - চোখ।

এই চোখ দুটোর নিচে যদি কালচে ভাব থাকে, সেই সাথে ফোলা ভাব, তাহলে আপনার পুরো চেহারাটাই কিন্তু টায়ার্ড দেখাবে। এবং এই ক্লান্তিময় চোখ-মুখে কি কাউকে সুন্দর দেখায়, বলুন তো? আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে লিখতে বসেছি সেইটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটি প্রোডাক্ট। চোখের নিচের কালচে ভাব, ফোলা ভাব, ক্লান্তি দূর করতে দারুণ কার্যকরী এবং ভীষণ বাজেট ফ্রেন্ডলি এই আই কেয়ার প্রোডাক্টটি হলো গার্নিয়ারের আই রোল-অন (Garnier Skin Naturals White Complete Eye Roll-On)।

[picture]

ইনস্ট্যান্ট এনার্জি দিতে আর ক্লান্তিভাব দূর করতে ক্যাফেইনের ভূমিকার কথা তো আমরা জানিই। এই আই রোল-অনএ থাকা ক্যাফেইন মাইক্রো সার্কুলেশনের জন্য পর্যাপ্ত উদ্দীপক হিসেবে কাজ করে এবং চোখের নিচের কালচে ভাব, ফোলা ভাব দূর করে। আর এতে বিদ্যমান প্রো ভিটামিন বি৫ চোখের আশেপাশের ত্বকের ময়েশ্চারকে ধরে রেখে বলিরেখা কমাতে সাহায্য করে। এর রোল-অন এর মাথাটি মেটালিক ফিনিশের, যেটা চোখে দেয়া মাত্র বেশ ইনস্ট্যান্ট একটা আরাম বোধ হয় এবং ক্লান্ত চোখকে ইনস্ট্যান্টলিই উজ্জ্বল দেখায়। এই আই রোল-অন ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং আমি ব্যবহার করে এর কোন সাইড ইফেক্ট পাইনি। কোন প্রকার গন্ধ নেই এবং ট্রান্সপারেন্ট কনসিসটেন্সির এই আই রোল-অন টি। প্রোডাক্টটি ব্যবহারের ২৮ দিনের মধ্যেই কার্যকরী ফলাফল পাবেন নিশ্চিত যদি সঠিকভাবে ব্যবহার করেন এবং সেই সাথে একটু নিয়ম করে কমপক্ষে ৬ ঘণ্টা রাতে ঘুমোতে পারেন।

ব্যবহারের নিয়ম

প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর, চাইলে গোসলের পর এবং রাতে ঘুমোনোর আগে চোখের উপরে এবং নিচের অংশে রোল-অনটি দিয়ে ভালোভাবে ম্যাসাজ করে নিন। হাতের আঙুল ব্যবহারেরও প্রয়োজন নেই। একটু হালকা ভেজা ভাব থাকবে মিনিট পাঁচেক। তারপর আপনার রেগুলার ময়েশ্চারাইজার, মেকাপ রুটিনে চলে যেতে পারেন।

প্রোডাক্টটির যে যে দিকগুলো ভালো লেগেছে 

(১) প্রোডাক্টটির প্যাকেজিং খুবই সুন্দর, উজ্জ্বল রঙের, এবং কলমের সাইজের হওয়ায় খুব সহজেই আমি নিশ্চিন্তে এটি আমার ব্যাগে রাখতে পারি।

(২) রোল অন হওয়ায় প্রোডাক্ট ওয়েস্টেজ একেবারেই হয় না।

(৩) লিকুইড-টা স্কিনে খুব সহজেই অ্যাবসর্ব হয়ে যায়।

(৪) এটি সম্পূর্ণ গন্ধহীন, যেটা আমার খুব ভালো লেগেছে। কারণ আমি সুগন্ধযুক্ত প্রোডাক্ট একটু কম পছন্দ করি। বিশেষ করে চোখের ক্ষেত্রে তো একেবারেই না।

(৫) এর হালকা কুলিং ফরমুলাটা আমার খুব ভালো লেগেছে, চোখের আশেপাশের টায়ার্ড মাসলে চট করে বেশ ফ্রেশ একটা ভাব আসে।

(৬) এতে থাকা ক্যাফেইন চোখের নিচের কালো দাগ এবং ফোলাভাব কমাতে সাহায্য করে, মাত্র ৪ সপ্তাহেই, এবং এটা আমি নিজে দুইবেলা ব্যবহার করে এক্স্যাক্ট রেজাল্ট পেয়েছি।

(৭) আমি ব্যবহার করে কোন প্রকার সাইড ইফেক্ট দেখিনি।

(৮) এক্কেবারেই পয়সা উসুল একটা পণ্য! আমি কিনেছি প্রায় ৫ মাস হতে চললো, দিনে এবং রাতে দুইবেলা, কখনো কখনো ইন ফ্যাক্ট তিনবেলা ও ব্যবহার করেই যাচ্ছি। এখনো শেষ হয়নি!

(৯) বাজেট ফ্রেন্ডলি।

মূল্য, প্রাপ্তিস্থান এবং রেটিং

১৫ এম.এল. এর এই প্রোডাক্টটি বাংলাদেশি টাকায় মূল্য মাত্র ২৫০/- টাকা। মাত্র বলছি এই কারণেই যে আপনি মার্কেট ঘুরে এই দামে চোখে ব্যবহার করার কোন এই জাতীয় প্রোডাক্ট সত্যিই পাবেন না। দেশের বড় বড় সব কসমেটিক্সের দোকানে, সুপারশপে এটি পেয়ে যাবেন। আর রেটিং এর কথা যদি বলতে হয়, আমি ব্যক্তিগতভাবে আমি একে রেটিং দিবো ৯.৫/১০। এবং আমি আমার এখনকার রোল অন টা শেষ হবার পর আবার কিনবো that is for sure!

Take Care. লিখেছেন - নন্দিতা

সম্পর্কিত লেখা

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?
ত্বকের যত্ন

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?

সকালে ঘুম থেকে উঠে দেখলেন চোখের নিচের ডার্ক সার্কেলটা বেশ ভিজিবল লাগছে। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও সেইম অবস্থা! কেন সব সময় এই ডার্ক সার্কেল বোঝা যায়...

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে
ত্বক

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে

মেকাপ আর স্কিন কেয়ারের জন্য অনেক কিছুই তো করা হয়। আলাদা করে চোখের কথা ভেবে যত্ন নেওয়া আর হয়না। মুখের ত্বকের চেয়ে চোখের ত্বক ১০ গুণ বেশি পাতলা হয়। আর ত...

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

চোখের নিচের ফোলা ভাব দূর করার ৯টি ঘরোয়া উপায়!
ত্বকের যত্ন

চোখের নিচের ফোলা ভাব দূর করার ৯টি ঘরোয়া উপায়!

"চোখ যে মনের কথা বলে" এই কথা আমরা সবাই জানি। আমাদের মনের অনুভূতি বা চিন্তার অনেকখানি প্রকাশ পায় চোখের মাধ্যমে। আর সেই কারণেই চোখের নিচের ফোলা ভাব বলে...

আরও পড়ুন

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী
রিভিউ

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী

চোখ মুখের একটি অংশ। মেক-আপের ক্ষেত্রে চোখের সাজটি সব চেয়ে গুরুত্বপূর্ণ। পার্লারে সাজতে গেলে চোখের সাজে অর্ধেক সময় চলে যায়। আজকের পোস্টটি হলো কম দাম...

গিফট বক্স তৈরির সহজ কৌশল
ক্র্যাফট

গিফট বক্স তৈরির সহজ কৌশল

প্রিয়জনকে উপহার দিতে আমরা কে না ভালবাসি। কিন্তু অনেক সময় সেই উপহারটা কিভাবে দিলে বেশি আকর্ষণীয় হবে সেটা ভেবে বের করতেই কত ঝামেলাই না পোহাতে হয়। বাজারে...

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল (ফ্রোজেন পদ্ধতি সহ)
রেসিপি

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল (ফ্রোজেন পদ্ধতি সহ)

রমজান মাসজুড়ে চলে সিয়াম সাধনা। আর ইবাদাতের পাশাপাশি ইফতার আর সেহেরির জন্য থাকে বিশেষ আয়োজন। এই ব্যস্ত জীবনে আমাদের এমন ইফতার আইটেম চাই যা খুব দ্রুত রে...

এগ ক্যাবেজ রোল
স্ন্যাকস

এগ ক্যাবেজ রোল

স্ট্রিটফুডের মধ্যে এগ রোল বা ভেজিটেবল রোল সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু সবসময় বাইরে থেকে কিনে খাওয়াটা স্বাস্থ্যসম্মত নয়। আমাদের সবার বাসায় ডিম থাকেই।...

চোখের নিচের ফোলাভাব হওয়ার ৫টি কারণ ও তা দূর করার উপায় জানেন কি?
ত্বকের যত্ন

চোখের নিচের ফোলাভাব হওয়ার ৫টি কারণ ও তা দূর করার উপায় জানেন কি?

ডার্ক সার্কেলের ব্যাপারটা বুঝলাম। অনেকে জানেনও ডার্ক সার্কেল কেন হয়। কিন্তু কেউ কেউ আছেন যাদের চোখের নিচের অংশ ছোট একটা পোটলার মতো হয়ে ফুলে থাকে। চোখে...

ডার্ক সার্কেল এবং রিংকেল কমানোর যাদুকরী ৪টি আই ক্রিম
রিভিউ

ডার্ক সার্কেল এবং রিংকেল কমানোর যাদুকরী ৪টি আই ক্রিম

চোখের নিচে ভাঁজ বা রিংকেল, কালো দাগ বা ডার্ক সার্কেল এবং চোখের নিচে ফোলা ভাব নিয়ে আমরা অনেকেই চিন্তিত। অফিসের কাজ, পড়াশুনার প্রেসার অথবা পর্যাপ্ত পরিম...

…