ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল (ফ্রোজেন পদ্ধতি সহ)

মুনিয়া ইসলাম · Mar 11, 2024 · 1 min read

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল (ফ্রোজেন পদ্ধতি সহ)

রমজান মাসজুড়ে চলে সিয়াম সাধনা। আর ইবাদাতের পাশাপাশি ইফতার আর সেহেরির জন্য থাকে বিশেষ আয়োজন। এই ব্যস্ত জীবনে আমাদের এমন ইফতার আইটেম চাই যা খুব দ্রুত রেডি করা যাবে, সেই সাথে হেলদিও হবে। ছোট-বড় সকলের পছন্দ স্প্রিং রোল। ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল রেসিপি নিয়ে আজ চলে এলাম। সেই সাথে ফ্রোজেন করার প্রসেসটাও জানিয়ে দিচ্ছি। এই পদ্ধতি ফলো করলে এক মাস আপনি স্প্রিং রোল ফ্রিজে রেখে দিতে পারবেন, ইফতারের আগে শুধু ভেজে নিলেই হবে। চলুন দেখে নেই তাহলে।

প্রস্তুত প্রণালী

শিট তৈরির উপকরণ

  • ময়দা- ১ কাপ
  • কর্ন ফ্লাওয়ার- ১/২ কাপ
  • সামান্য লবণ
(চাইলে রেডিমেড পেপার পেস্ট্রি শিটও ব্যবহার করা যায়, সব বড় সুপারশপেই পেয়ে যাবেন)

পুর তৈরির উপকরণ

  • পেঁয়াজ কুঁচি- ২ টেবিল চামচ
  • কাঁচা মরিচ কুঁচি- ১ চা চামচ
  • গাজর- ১টি (কুঁচি করে রাখা)
  • ক্যাপসিকাম- ১টি (কুঁচি করে রাখা)
  • পাতাকপি কুঁচি- এক বাটি
  • গোল মরিচের গুঁড়ো- ১ চা চামচ
  • চিলি সস- ২ চা চামচ
  • সয়াসস- ১/২ চা চামচ
  • লবণ- ১ চা চামচ
  • চিকেন- ২৫০ গ্রাম (কিমা করে রাখা)
  • আদা-রসুন বাটা- ১ চা চামচ
(আপনি আপনার পছন্দমতো যেকোনো সবজি নিতে পারেন)

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল কীভাবে বানাবেন?

১) প্রথমে শিট বানানোর পালা। ময়দা, কর্ন ফ্লাওয়ার আর সামান্য লবণ মিক্স করে নিয়ে পানি যোগ করুন, একদম পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে।

২) ননস্টিকি প্যানে তেল ব্রাশ করে নিয়ে সামান্য ব্যাটার দিয়ে দিন এবং গোল গোল রুটির মতো বানিয়ে নিন।

৩) পুর রেডি করার জন্য একটি প্যানে তেল দিয়ে চিকেন কিমা, লবণ, আদা-রসুন বাটা আর গোল মরিচের গুঁড়ো ভালোভাবে মিক্স করে কষিয়ে নিন।

৪) ৫ মিনিট ভালোভাবে ভেজে নিন, চিকেন কিমা রান্না হয়ে গেলে তুলে রাখুন।

৫) এবার পেঁয়াজ কুঁচি, রসুন কুঁচি, সব সবজি, চিলি সস, লবণ, সয়াসস এক এক করে মিক্স করে ভালোভাবে নেড়ে নিন। সবশেষে চিকেন কিমা দিয়ে দিন। ব্যস, পুর রেডি।

৬) এবার বানিয়ে রাখা রুটির মধ্যে পুর দিয়ে রোল বানিয়ে নিন। ফ্রোজেন করার জন্য এই বানিয়ে রাখা রোল জিপলক ব্যাগ বা এয়ার টাইট বক্সে রেখে দিন। ডিপ ফ্রিজে স্টোর করে এক মাস খাওয়া যাবে।

৭) ইফতারের আগে ডিপ ফ্রাই করে নিতে পারেন। মুচমুচে স্প্রিং রোল খেতে চাইলে ডুবো তেলে ডিপ ফ্রাই করতে হবে। ৪/৫ মিনিট ফ্রাই করাই যথেষ্ট। চাইলে সময় নিয়ে অল্প তেলে শ্যালো ফ্রাইও করে নিতে পারেন।

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল কীভাবে বানানো যায়, জেনে নিলাম আমরা। পছন্দের সস দিয়ে পরিবেশন করে ফেলুন। এই রোলের সাথে সুইট চিলি সস বেশ ভালো লাগে। শুধু রমজান না, আপনি বাচ্চাদের টিফিন বা বিকালের নাশতার জন্যও এভাবে ফ্রোজেন স্প্রিং রোল ঘরে রাখতে পারেন।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

এগ ক্যাবেজ রোল
স্ন্যাকস

এগ ক্যাবেজ রোল

স্ট্রিটফুডের মধ্যে এগ রোল বা ভেজিটেবল রোল সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু সবসময় বাইরে থেকে কিনে খাওয়াটা স্বাস্থ্যসম্মত নয়। আমাদের সবার বাসায় ডিম থাকেই।...

গিফট বক্স তৈরির সহজ কৌশল
ক্র্যাফট

গিফট বক্স তৈরির সহজ কৌশল

প্রিয়জনকে উপহার দিতে আমরা কে না ভালবাসি। কিন্তু অনেক সময় সেই উপহারটা কিভাবে দিলে বেশি আকর্ষণীয় হবে সেটা ভেবে বের করতেই কত ঝামেলাই না পোহাতে হয়। বাজারে...

চিকেন পরাটা রোল
চা – নাস্তা

চিকেন পরাটা রোল

বাচ্চার টিফিনে বা বিকেলের নাস্তায় তৈরি করে দেখতে পারেন মজাদার চিকেন পরাটা রোল। খুবই সহজ এবং রান্নাঘরের দৈনন্দিন মসলা দিয়েই তৈরি করে ফেলা যায় এই আইটেম...

মাটন কাঠি রোল
মেহমানদারী

মাটন কাঠি রোল

খাবারের জগতের এক অনন্য নাম হচ্ছে মাটন। মাটন দিয়ে তৈরি বিভিন্ন আইটেম ভোজনরসিকদের পছন্দের খাবারের তালিকায় শীর্ষে থাকে। আজকে এই মাটন দিয়ে তৈরি এক মজাদার...

আরও পড়ুন

মজাদার গাজর হালুয়ার স্প্রিং রোল
চা – নাস্তা

মজাদার গাজর হালুয়ার স্প্রিং রোল

খাবারের পরে একটি মিষ্টি মুখ না করলে কি হয় ! খাবারের পরে ডেজার্ট আইটেমের পাশাপাশি অতিথি আপ্যায়নে অথবা বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন মজাদার গাজর হালুয়...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

কাঁধ নাড়াতে অসহ্য ব্যথা! ফ্রোজেন শোল্ডার রোগে ভুগছেন না তো?
সুস্থতা

কাঁধ নাড়াতে অসহ্য ব্যথা! ফ্রোজেন শোল্ডার রোগে ভুগছেন না তো?

রওশন আরা বেশ কিছুদিন ধরে কাঁধের ব্যথায় ভুগছেন। ব্যথার মেডিসিন খেয়েছেন, এতে ব্যথা কিছুটা কমে বটে কিন্তু পুরোপুরি সেরে যায় না। হাত নাড়াতে গেলেই ব্যথা চর...

ভিডিও

চিলি চিকেন রেসিপি

বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে চিলি চিকেন। কিন্তু চিলি চিকেনের সেই রেস্তোরাঁর মতন সিজনিং টা অনেকেই বাসায় বসে পুরোপুরি ইমিটেট করতে হিমশিম খান তাই না? আচ...

বিকেলের নাস্তায় ইজি চিজি চিকেন রোল
চা – নাস্তা

বিকেলের নাস্তায় ইজি চিজি চিকেন রোল

বিকেলে চা এর সাথে টা হিসেবে এই চিজি চিকেন রোল হলে কিন্তু মন্দ হয় না! বাসায় সব উপকরণ থাকলে চটপট বানিয়ে ফেলুন চিজি চিকেন রোল। কীভাবে বানাবেন? চলুন দে...

…