হোমমেড সুইট চিলি সস রেসিপি!

তানিজা ইসলাম · Apr 12, 2020 · 1 min read

হোমমেড সুইট চিলি সস রেসিপি!

যেকোনো ধরনের স্ন্যাকসের সাথে ঝাল-মিষ্টি সস থাকলে নাস্তার টেবিল যেনো একদম পরিপূর্ণ হয়ে যায়! সুইট চিলি সস আমাদের সবারই পছন্দের। কিন্তু বাইরে থেকে কেনা সসের দাম তো অনেক, আবার সেটার মান নিয়েও মনে প্রশ্ন থেকে যায়। কিন্তু ভাজাপোড়ার সাথে সস ছাড়া যেন চলেই না! আবার আমার মতো অনেকেই আছে যারা শুধু শুধুই সুইট চিলি সস খেতে পছন্দ করে। এই সসটি খুব সহজে বাসাতেই বানিয়ে নেওয়া যায়। আর একবার তৈরি করে রাখলে সেটা সংরক্ষণ করতে পারবেন বহুদিন। চলুন তাহলে দেরি না করে হোমমেড সুইট চিলি সস বানানোর সহজ রেসিপিটি জেনে নেই!

হোমমেড সুইট চিলি সস বানানোর পদ্ধতি

উপকরণ

  • পাকা লালমরিচ- ৫টি
  • সিরকা বা সাদা ভিনেগার- ১/৩ কাপ
  • লবণ- সামান্য
  • চিনি- ১/২ কাপ
  • রসুন- ৩ কোঁয়া
  • কর্ণ ফ্লাওয়ার- ১টেবিল চামচ
  • গোলমরিচের গুঁড়ো- ১/২ চা চামচ

প্রস্তুত প্রণালী

১) প্রথমে সিরকার সাথে প্রয়োজনমতো পানি মিশিয়ে নিন যাতে এর পরিমাণ এক কাপ হয়! এবার এতে চিনি মিশিয়ে মাঝারী আঁচে জ্বাল দিতে থাকুন।

২) রসুন ও মরিচগুলো টুকরো করে কেটে নিয়ে ব্লেন্ডারে কিছুক্ষণ ব্লেন্ড করে নিন। চাইলে পাটাতে ভালো করে থেঁতলেও নিতে পারেন। মরিচের বীচিগুলো ফেলে দিতে পারেন, আবার রাখতেও পারেন।

৩) এবার এটি সিরকার মিশ্রণে দিয়ে দিন ও ভালোভাবে মিশিয়ে নিন। কিছুক্ষণের মধ্যেই রসুনের খুব সুন্দর একটি ঘ্রাণ পাবেন। আঁচ কমিয়ে জ্বাল দিন।

৪) একটি ছোট বাটিতে দুই টেবিল চামচ পানি দিয়ে কর্ণ ফ্লাওয়ার গুলিয়ে নিন। তারপর গোলানো কর্ণ ফ্লাওয়ার সসের মধ্যে ঢেলে দিন। এতেই সস আঠালো হয়ে যাবে!

৫) এরপর অল্প পরিমাণে লবণ ও গোলমরিচের গুঁড়ো যোগ করে দিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করুন যাতে সব উপকরণ ভালোভাবে মিশে যায়।

৬) বলক আসা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর সস ঘন ও স্বচ্ছ হয়ে আসলে চুলা বন্ধ করে দিন।

৭) এবার সুইট চিলি সস ঠাণ্ডা করে নিন এবং বয়ামে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন। ব্যস, অল্প সময়েই মজাদার সস রেডি হয়ে গেলো!

দেখলেন তো, হাতের কাছে থাকা উপকরণ দিয়েই চটজলদি বানিয়ে নেওয়া যায় এটি! এখন থেকে স্বাদ আর মান নিয়ে কোনো আপোষ নয়, বাসায়ই বানিয়ে নিন রেস্টুরেন্টের মতো মজাদার সুইট চিলি সস। ফ্রায়েড চিকেন, সমুচা, রোল কিংবা যেকোনো স্ন্যাকসের সাথে দারুণ মানিয়ে যাবে। তাহলে দেড়ি না করে আজই বানিয়ে ফেলুন সুইট চিলি সস!

ছবি- সংগৃহীত: recipe52

সম্পর্কিত লেখা

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল এর বেনিফিটস জানা আছে তো?
রিভিউ

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল এর বেনিফিটস জানা আছে তো?

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল, এই অয়েলের কথা আমরা অনেকেই জানি না। যুগ যুগ ধরে এই অয়েল আরোমাথ্যারাপিতে ব্যবহার হয়ে আসছে, সাথে স্কিন বা হেয়ার কেয়ারেও ব...

ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প!
মেহমানদারী

ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প!

রেস্টুরেন্টে গিয়ে নিশ্চয়ই সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প খাওয়া হয়! ফ্রাইড রাইস বা চাওমিন দু'টোর সাথেই দারুণ লাগে খেতে। আচ্ছা মজার এই আইটেমটি ঘরে বানালে ক...

চিলি পটেটো
২০ মিনিটের রান্না

চিলি পটেটো

আলুর অনেক ধরনের ঝাল ও মজার অ্যাপেটাইজারের (Appetizers) মধ্যে চিলি পটেটো একটি। নাস্তায় বা যেকোনো সময় খেতে চাইলে সহজ ও কম সময়ে বানানোর জন্য একটি পারফেক্...

আরও পড়ুন

ইজি জেনেরাল সস চিকেন
মেহমানদারী

ইজি জেনেরাল সস চিকেন

ডিনারের জন্য পারফেক্ত ইজি জেনেরাল সস চিকেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় দারুন মজাদার ইজি জেনেরাল সস চিকেন বানাতে যা লাগবে ইজি জেনেরাল সস চিক...

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!
রেসিপি

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!

ঝাল খেতে ভালবাসেন? তাহলে চিলি চিকেন হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি আইটেম! রেস্টুরেন্টগুলোতেও চিলি চিকেন বেশ জনপ্রিয় একটি ডিশ হিসেবে পরিচিত। আজ আমরা...

সুইট অ্যান্ড সাওয়ার চিকেন উইংস
মেহমানদারী

সুইট অ্যান্ড সাওয়ার চিকেন উইংস

অল্প সময়ে মজার কিছু রান্না করতে চাইলে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন উইংস কিন্তু মন্দ হয় না। ছুটিরদিনে খাবার টেবিলে এই মুখরোচক আইটেমটি বাড়ির সোনামণি থেকে শ...

মেহমানদারী

সুইট অ্যান্ড সাওয়ার গ্রিল চিকেন

মুখের স্বাদ বদলাতে একবার ট্রাই কিন্তু মাস্ট! হ্যাঁ হালকা টক এবং মিষ্টি স্বাদের এই গ্রিল চিকেন কিন্তু মন ভরিয়ে দেয়ার মতো একটি আইটেম। দেখে নিন কীভাবে তৈ...

…