নিজেই তৈরি করুন ‪সুইট চিলি সস‬

sub-editor · Apr 17, 2016 · 1 min read

নিজেই তৈরি করুন ‪সুইট চিলি সস‬

[topbanner]

চিকেন ফ্রাই হোক কিংবা মুচমুচে স্প্রিং রোল, সুইট চিলি সসটা কিন্তু এক্ষেত্রে সবার দারুণ পছন্দ। টক-ঝাল  মিষ্টি স্বাদের এই চিলি সস মেলে কেবল ভাল রেস্তরাঁয়, কিংবা বোতলজাতগুলো কিনে থাকি আমরা। কিন্তু জানেন কি, মজাদার এই সস তৈরি করা যায় খুব সহজেই। উপকরণ লাগবে হাতে গোণা কয়েকটা, সময় লাগবে মাত্র ১০ মিনিট, আর একবার তৈরি করে সংরক্ষণ করতে পারবেন বহুদিন। আর খরচ? এত সামান্য যে অবাক হয়ে যাবেন নিজেই!

[picture]

‪উপকরণ

  • সাদা ভিনেগার/সিরকা- ১/৪ কাপ
  • পানি- প্রয়োজন মত
  • পাকা লাল মরিচ(শুকনো মরিচ নয়, পাকা লাল মরিচ)- ৪-৬ টি
  • রসুন- ২ কোয়া (খেতে না চাইলে বাদ দিন)
  • চিনি- ১/২ কাপ
  • লবন – ১/২ চামচ
  • কর্ণ ফ্লাওয়ার- ২ টেবিল চামচ (সস কম ঘন চাইলে কম দিতে হবে)

‪প্রণালী

-সিরকার সাথে পানি মিশিয়ে ১/৪ কাপ সিরকাকে ১ কাপ করতে হবে। তারপর চিনি মিশিয়ে চুলায় আঁচে দিতে হবে। - রসুন মিহি কুচি করে নিতে হবে, যত ছোট সম্ভব। মরিচকেও মিহি কুচি করে নিতে হবে। চাইলে বীজ ফেলে দেয়া যায়। রাখলেও কোন সমস্যা নেই। - রসুন ও মরিচ কুচি দিয়ে দিতে হবে সিরকার মিশ্রণে। ভালো করে জ্বাল দিতে হবে। লবন দিতে হবে। - ৩/৪ মিনিটের মাঝেই রসুন নরম হয়ে যাবে ও সুন্দর গন্ধ ছড়াবে। এবার পানিতে কর্ণ ফ্লাওয়ার গুলিয়ে এই মিশ্রণে মিশিয়ে দিতে হবে। -নেড়ে নেড়ে জ্বাল দিতে হবে। সস পছন্দমতন ঘন হলে নামিয়ে নিয়ে ঠাণ্ডা করতে হবে। -এবার বয়ামে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন। ভালো থাকবে অনেক দিন। আর পছন্দের সকল খাবারে ব্যবহার করুন দারুণ স্বাদের সুইট চিলি সস।

ছবি ও রেসিপি - মোঃ রাশেদ আহমেদ

সম্পর্কিত লেখা

হোমমেড সুইট চিলি সস রেসিপি!
২০ মিনিটের রান্না

হোমমেড সুইট চিলি সস রেসিপি!

যেকোনো ধরনের স্ন্যাকসের সাথে ঝাল-মিষ্টি সস থাকলে নাস্তার টেবিল যেনো একদম পরিপূর্ণ হয়ে যায়! সুইট চিলি সস আমাদের সবারই পছন্দের। কিন্তু বাইরে থেকে কেনা স...

চায়নিজ কুং ফু চিকেন
মেহমানদারী

চায়নিজ কুং ফু চিকেন

যা লাগবে: -হাড় ছাড়া মুরগির পিস হাফ কেজি -কর্ণ ফ্লাওয়ার ৩ টেবিল চামচ -সয়া সস ৩ টেবিল চামচ -ওয়েস্টের সস ১ টেবিল চামচ -ভিনেগার ১ চা চামচ -টমেটো কেচ...

ইজি জেনেরাল সস চিকেন
মেহমানদারী

ইজি জেনেরাল সস চিকেন

ডিনারের জন্য পারফেক্ত ইজি জেনেরাল সস চিকেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় দারুন মজাদার ইজি জেনেরাল সস চিকেন বানাতে যা লাগবে ইজি জেনেরাল সস চিক...

আরও পড়ুন

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

মঙ্গোলিয়ান বিফ | চাইনিজ খাবারে হোক মেহমানদারী!
মেহমানদারী

মঙ্গোলিয়ান বিফ | চাইনিজ খাবারে হোক মেহমানদারী!

চাইনিজ খাবার আমরা সবাই কমবেশি পছন্দ করি। বাইরে ফ্যামিলি নিয়ে খেতে যাওয়ার প্ল্যান হলেই চাইনিজ খাবারের কথা আগে মাথায় আসে। আজকে এমনি একটি মজাদার চাইনিজ ড...

চিলি পটেটো
২০ মিনিটের রান্না

চিলি পটেটো

আলুর অনেক ধরনের ঝাল ও মজার অ্যাপেটাইজারের (Appetizers) মধ্যে চিলি পটেটো একটি। নাস্তায় বা যেকোনো সময় খেতে চাইলে সহজ ও কম সময়ে বানানোর জন্য একটি পারফেক্...

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল এর বেনিফিটস জানা আছে তো?
রিভিউ

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল এর বেনিফিটস জানা আছে তো?

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল, এই অয়েলের কথা আমরা অনেকেই জানি না। যুগ যুগ ধরে এই অয়েল আরোমাথ্যারাপিতে ব্যবহার হয়ে আসছে, সাথে স্কিন বা হেয়ার কেয়ারেও ব...

চিলি চিকেন
মেহমানদারী

চিলি চিকেন

আজকের রেসিপি আয়োজনে রইল মজাদার চিলি চিকেন। পরোটা বা ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ লাগে ঝাল ঝাল এই চিকেনের পদটি। তাহলে আর দেরি না করে তৈরি করে দেখুন।...

…