দেশি স্টাইলে আমেরিকান চপ সুয়ে

sub-editor · Jul 08, 2017 · 1 min read

আজকে আপনাদের সাথে শেয়ার করব আমেরিকান চপ সুয়ে 'র রেসিপি তবে দেশি স্টাইলে । তাহলে শুরু করা যাক -

সস এর উপকরণ: ১. মুরগির মাংস ছোটো কিউব করে কাটা ১ কাপ ২. চিংড়ি - ১ কাপ ৩. গাজর ঝুরি - ১/২ কাপ ৪. বাধাকপি ঝুরি - ১/২ কাপ ৫. আদা বাটা -  ১ টেবিল চামচ ৬.পেঁয়াজ কুঁচি -  ১/২ কাপ ৭. কালো গোল মরিচ  গুঁড়ো - সামান্য পরিমাণে ৮. লাল মরিচের গুঁড়ো - স্বাদ অনুযায়ী ৯. চিকেন স্টক - ১ কাপ ১০. লবন - স্বাদ মতো ১১. সয়া সস -  ১ টেবিল চামচ ১২. টমেটো সস -  ১ টেবিল চামচ ১৩. চিলি সস - ১ টেবিল চামচ ১৪. চিনি - সামান্য ১৫. ভিনেগার - ১ চা চামচ ১৬. তেল - পরিমাণ মতো ১৭. কর্ণফ্লাওয়ার -  ১ টেবিল চামচ

সস তৈরির প্রণালী: ১. একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ কুঁচি ও আদা বাটা দিয়ে নাড়াতে হবে এবং বাদামী হয়ে এলে তাতে মুরগির মাংস ছোটো কিউব করে কাটা , গাজর ঝুরি ও বাধাকপি ঝুরি, ক্যাপসিকাম দিয়ে মিশিয়ে ৫ মিনিট এর জন্য ঢেকে দিতে হবে । ২. পাঁচ মিনিট পর তাতে চিকেন স্টক, এবং লবন মিশিয়ে আর ও কিছুক্ষণ নাড়াতে হবে । ৩. এবার তাতে টমেটো সস, সয়া সস, চিলি সস, চিনি, কালো গোল মরিচ গুঁড়ো এবং ভিনেগার মিশিয়ে ঢেকে দিতে হবে এবং অল্প আঁচে ১০ মিনিট রাখতে হবে । ৪. একটি কাপে এক কাপ ঠান্ডা পানিতে ১ টেবিল চামচ করনফ্লাওয়ার মিশিয়ে তা সস এ মিশিয়ে ঢেকে দিতে হবে । ৫. সস ঘন হয়ে এলে নামাতে হবে ।

[picture]

নুডলস এর উপকরণ: ১. নুডলস ২. লবন ৩. তেল ৪. নুডলস এর মশলা

নুডলস তৈরির প্রণালী: ১. একটি পাত্রে পানি দিয়ে তাতে লবন দিয়ে নুডলস সেদ্ধ করতে হবে এবং নুডলস অতিরিক্ত সেদ্ধ করা যাবে না । ২. সেদ্ধ হয়ে গেলে পানি ছেঁকে নিতে হবে ও ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং পানি ঝরতে দিতে হবে । ৩. সেদ্ধ করা নুডলস এ সামান্য তেল মাখাতে হবে যাতে নুডলস লেগে না যায় ও নুডলস এ যে মসলা দেয়া থাকে তা মাখাতে হবে । ৪. পাঁচ মিনিট রাখার পর তেল গরম করে ডুবো তেলে নুডলস বাদামী করে ভেজে নিতে হবে এবং কিচেন টাওয়াল এ রাখতে হবে তেল শুষে নেয়া পর্যন্ত ।

পরিবেশন: চপ সুয়ে পরিবেশনের জন্য একটি বাটিতে অথবা প্লেটে ফ্রাই করা নুডলস নিতে হবে। নুডলস এর উপর থেকে সস গুলো ছড়িয়ে দিতে হবে এবং সস এর উপর ডিম পোচ ভাজা (ইচ্ছা) দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

সম্পর্কিত লেখা

ভেজ নুডলস পাকোড়া 
রেসিপি

ভেজ নুডলস পাকোড়া 

নুডলস দিয়ে একটি ডিফারেন্ট ফিউশন স্ন্যাকস বানিয়ে নিতে পারেন, সেটি হচ্ছে ভেজ নুডলস পাকোড়া। সবজি না খাওয়ার জন্য তো বাচ্চাদের বাহানার শেষ নেই! বিভিন্ন রকম...

কোরিয়ান স্পাইসি রামেন!
চা – নাস্তা

কোরিয়ান স্পাইসি রামেন!

আমরা অনেকেই স্যুপ নুডলস খেতে খুব পছন্দ করি। চিকেন নুডলস স্যুপ আমার সবচেয়ে ফেবারিট! অনেক রকমভাবেই স্যুপ নুডলস রান্না করা যায়। আজকে একটু আনকমন একটি স্যু...

সাংহাই নুডলস
৩০ মিনিটের রান্না

সাংহাই নুডলস

সাংহাই নুডলস জনপ্রিয় একটি চাইনিজ স্ট্রিট ফুড। এর একটি বিশেষত্ব হচ্ছে রান্নার সময়ে বিভিন্ন রকম সস ব্যবহারের জন্য এতে বেশ জুসিনেস থাকে। চাইনিজরা এই ডিশে...

নুডলস নেস্ট
২০ মিনিটের রান্না

নুডলস নেস্ট

নুডলস খেতে আমরা সবাই-ই কম বেশি পছন্দ করি। নুডলস দিয়ে রেগুলার আইটেমের বাইরে আজকে একটি ভিন্ন আইটেম বানানোর পদ্ধতি আপনাদের জানাবো। মজাদার এই আইটেমটি হচ্ছ...

আরও পড়ুন

ভিডিও

চিলি চিকেন নুডলস

আজকের রেসিপি আয়োজনে রয়েছে দারুণ মজাদার চিলি চিকেন নুডলস । ইফতার আয়োজনে বা ইফতারের পরেও হালকা স্ন্যাক্স হিসেবে কিন্তু মন্দ নয়। দেখে নিন - উপকরণ (১) ন...

নবাবী স্বাদে শাহী নুডলস
চা – নাস্তা

নবাবী স্বাদে শাহী নুডলস

একইভাবে সবসময় নুডলস রান্না করে খেতে কার ভালো লাগে বলুন তো? চলুন তাহলে দেখে নেয়া যাক নবাবী স্বাদে কিভাবে আমরা শাহী নুডলস রান্না করতে পারি। উপকরণ...

নুডলস চপ 
চা – নাস্তা

নুডলস চপ 

বিকেলের নাস্তায় গরম গরম চায়ের সাথে হয়ে যাক নুডলস চপ ! রান্নাঘরে আর কিছু না থাকলেও এই নুডলস কিন্তু থাকেই। রান্না ঘরে থাকা সব উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে...

নুডলস সালাদ
চা – নাস্তা

নুডলস সালাদ

আজ দিলাম নুডলস সালাদ-এর রেসিপি। এটি খুবই হেলদি ও সুস্বাদু একটি আইটেম। বানানোটাও খুব সহজ। উপকরণগুলোও সহজলভ্য। সকাল বা বিকালের নাস্তায় খেতে পারেন। এখন...

ভিডিও

ক্রিমি চিকেন পাস্তা

মজা করে ক্রিমি চিকেন পাস্তা রান্না করতে অনেকেই হিমশিম খান । হাতের কাছে যদি থাকে নর-এর নুডলস তাহলে কিন্তু ঝামেলা অনেকটা কমে যাবে আর স্বাদ কয়েকগুণ বেড়ে...

…