সাংহাই নুডলস

তানিজা ইসলাম · Dec 31, 2019 · 1 min read

সাংহাই নুডলস

সাংহাই নুডলস জনপ্রিয় একটি চাইনিজ স্ট্রিট ফুড। এর একটি বিশেষত্ব হচ্ছে রান্নার সময়ে বিভিন্ন রকম সস ব্যবহারের জন্য এতে বেশ জুসিনেস থাকে। চাইনিজরা এই ডিশে নুডলসের সাথে ফ্রাইড বিফ বা চিকেন, বাঁধাকপি আর পেঁয়াজ পাতা ব্যবহার করে। চাইনিজ রন্ধনশালার এই মজাদার পদটি দেশীয় স্টাইলে সহজেই বানিয়ে নেওয়া যায়। প্রতিবার একইভাবে নুডলস না তৈরি করে একটু ভিন্নভাবে ট্রাই করলে কিন্তু মেন্যুতে ভ্যারিয়েশন আসবে। চলুন, হেলদি আর টেস্টি সাংহাই নুডলসের রেসিপিটি জেনে নেই।

সাংহাই নুডলস তৈরির পদ্ধতি 

উপকরণ 

  • স্টিক নুডলস- ১ প্যাকেট
  • তেল- ২ টেবিল চামচ
  • ডিম- ১টি
  • বোনলেস চিকেন (জুলিয়ান কাট)– ১ কাপ
  • রসুন কুঁচি- ১ চা চামচ 
  • গোলমরিচ গুঁড়ো- ১/২ চা চামচ 
  • টমেটো সস- ২ টেবিল চামচ
  • চিলি সস- ১ টেবিল চামচ 
  • সয়াসস- ১ চা চামচ
  • ভিনেগার- ১/২ চা চামচ
  • পেঁয়াজ কুঁচি- ২ টেবিল চামচ
  • ক্যাপসিকাম- ১/২ কাপ
  • গাজর কুঁচি- ১/২ কাপ
  • পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন কুঁচি- ১ কাপ
  • বাঁধাকপি স্লাইস করে সেদ্ধ করা - ১ কাপ
  • কাঁচামরিচ কুঁচি – ১ চা চামচ
  • লবণ -স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালী 

১) প্রথমে গরম পানিতে একটু তেল ও লবণ দিয়ে স্টিক নুডলস সেদ্ধ করে নিন। এক্সট্রা পানি ফেলে নুডলস ঝরিয়ে রাখুন।   ২) ফ্রাই প্যানে তেল গরম করে তাতে রসুন কুঁচি, পেঁয়াজ কুঁচি, ছোট ছোট করে রাখা চিকেন দিয়ে হালকা তাপে নাড়াচাড়া করুন। ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।    ৩) এবার ডিম দিয়ে ভালো করে ভেজে মিশিয়ে নিন।  ৪) একে একে সয়াসস, টমেটো সস, চিলি সস, কাঁচামরিচ কুঁচি আর পরিমাণমতো লবণ দিয়ে দিন।    ৫) তারপর সেদ্ধ করা বেবি কর্নের ফালি, গাজর, ব্রকোলি, বাঁধাকপি ও নুডলস দিয়ে ভালো করে নেড়ে নিন। ৬) শেষে সামান্য ভিনেগার আর গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলুন এবং গরম গরম পরিবেশন করুন। 

তাহলে, জেনে নিলেন সাংহাই নুডলসের রেসিপি। বাচ্চাদের টিফিনে তো বটেই, অফিসের লাঞ্চে কিংবা মেহমানদারীতে এটা অনায়াসে চলতে পারে।  এই রেসিপিটি আজই ট্রাই করেই দেখুন!

 

 ছবি- সংগৃহীত: shutterstock

সম্পর্কিত লেখা

ভেজ নুডলস পাকোড়া 
রেসিপি

ভেজ নুডলস পাকোড়া 

নুডলস দিয়ে একটি ডিফারেন্ট ফিউশন স্ন্যাকস বানিয়ে নিতে পারেন, সেটি হচ্ছে ভেজ নুডলস পাকোড়া। সবজি না খাওয়ার জন্য তো বাচ্চাদের বাহানার শেষ নেই! বিভিন্ন রকম...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

কোরিয়ান স্পাইসি রামেন!
চা – নাস্তা

কোরিয়ান স্পাইসি রামেন!

আমরা অনেকেই স্যুপ নুডলস খেতে খুব পছন্দ করি। চিকেন নুডলস স্যুপ আমার সবচেয়ে ফেবারিট! অনেক রকমভাবেই স্যুপ নুডলস রান্না করা যায়। আজকে একটু আনকমন একটি স্যু...

আরও পড়ুন

ভিডিও

চিলি চিকেন নুডলস

আজকের রেসিপি আয়োজনে রয়েছে দারুণ মজাদার চিলি চিকেন নুডলস । ইফতার আয়োজনে বা ইফতারের পরেও হালকা স্ন্যাক্স হিসেবে কিন্তু মন্দ নয়। দেখে নিন - উপকরণ (১) ন...

নুডলস নেস্ট
২০ মিনিটের রান্না

নুডলস নেস্ট

নুডলস খেতে আমরা সবাই-ই কম বেশি পছন্দ করি। নুডলস দিয়ে রেগুলার আইটেমের বাইরে আজকে একটি ভিন্ন আইটেম বানানোর পদ্ধতি আপনাদের জানাবো। মজাদার এই আইটেমটি হচ্ছ...

নুডলস সালাদ
চা – নাস্তা

নুডলস সালাদ

আজ দিলাম নুডলস সালাদ-এর রেসিপি। এটি খুবই হেলদি ও সুস্বাদু একটি আইটেম। বানানোটাও খুব সহজ। উপকরণগুলোও সহজলভ্য। সকাল বা বিকালের নাস্তায় খেতে পারেন। এখন...

নুডলস চপ 
চা – নাস্তা

নুডলস চপ 

বিকেলের নাস্তায় গরম গরম চায়ের সাথে হয়ে যাক নুডলস চপ ! রান্নাঘরে আর কিছু না থাকলেও এই নুডলস কিন্তু থাকেই। রান্না ঘরে থাকা সব উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে...

ভিডিও

ক্রিমি চিকেন পাস্তা

মজা করে ক্রিমি চিকেন পাস্তা রান্না করতে অনেকেই হিমশিম খান । হাতের কাছে যদি থাকে নর-এর নুডলস তাহলে কিন্তু ঝামেলা অনেকটা কমে যাবে আর স্বাদ কয়েকগুণ বেড়ে...

চাইনিজ স্টাইল চিকেন চওমিন
২০ মিনিটের রান্না

চাইনিজ স্টাইল চিকেন চওমিন

চাইনিজ স্টাইল চিকেন চওমিন নিয়ে অনেকে শুনে থাকবেন। কিন্তু কি করে কিভাবে এই রেসিপিটি রান্না করবেন তা হয়ত জানেন না। তো চলুন জেনে নিই রেসিপিটি রান্নার প্র...

…