বানানা ডিপ ফ্রাইড রোল

তাহসিন অর্না · Jul 11, 2019 · 1 min read

বানানা ডিপ ফ্রাইড রোল

আপনার সোনামণি কিছুই খেতে চাচ্ছে না? টিফিনে কিছু দিলেই তা ফিরে আসছে? আজকাল সব মায়েদের একটাই চিন্তা তার বাচ্চাটি খেতে চায় না। মায়েদের এই চিন্তা দূর করতে আজকে আমরা আপনাদের দেখাবো বাচ্চাদের জন্য একটি মজাদার ডিশ কিভাবে তৈরি করবেন। এই মজাদার আইটেমটির নাম হচ্ছে বানানা ডিপ ফ্রাইড রোল। তো চলুন দেখে নেই কিভাবে বানানা ডিপ ফ্রাইড রোল তৈরি করবেন!

বানানা ডিপ ফ্রাইড রোল তৈরির পদ্ধতি

উপকরণ

  • কলা- ৩টি
  • সয়াবিন তেল- ১ কাপ
  • রাইস র‍্যাপারস- ৩/৪টি
  • ব্রাউন সুগার - ১/৪ কাপ
  • ভেনিলা এসেন্স - ২ ফোটা/ড্রপ (Drop)
  • দারুচিনি গুড়া - ১ চিমটি

প্রস্তুত প্রণালী

(১) প্রথমে কলাগুলো ছিলে লম্বালম্বা করে কেটে নিবো।

(২) তারপর একটি বাটিতে কলাগুলো নিয়ে তাতে একেএকে ব্রাউন সুগার (Brown sugar), ভেনিলা এসেন্স (vanilla essence) এবং দারুচিনি গুড়া দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। মাখার সময় লক্ষ্য রাখবেন কলাগুলো যেন ভেংগে না যায়। খুব আলতো করে মাখিয়ে রাখবেন।

(৩) এবার একটি পরিষ্কার ট্রেতে অথবা প্লেটে রাইস র‍্যাপারস (rice wrappers) নিবো এবং এর ঠিক মাঝখানে কলার একটি করে পিছ রাখবো।

(৪) তারপর র‍্যাপারস গুলোর চারপাশে পানি দিয়ে আঙুলের সাহায্যে লাগিয়ে দিবো।

(৫)  তারপর একটি প্যানে তেল গরম করে নিবো।

(৬) তেল গরম হয়ে এলে আঁচ কমিয়ে দিয়ে তাতে রোলের আকারে মোড়ানো র‍্যাপারসগুলোকে দিয়ে ভেজে নিবো।

(৭) একটু বাদামি রং হলেই তুলে নিতে হবে।

রাইস র‍্যাপারস না থাকলে আপনি চাইলে রোলের জন্য ময়দা দিয়ে পাতলা রুটির মতো করে বানিয়ে নিতে পারেন। চাইলে ঠাণ্ডা আইসক্রিম দিয়েও পরিবেশন করতে পারেন।

দেখলেন তো, কিভাবে খুব সহজেই তৈরি হয়ে গেলো মজাদার বানানা ডিপ ফ্রাইড রোল। এই মজাদার রোলটি ঘরে বানিয়ে আপনার বাচ্চাকে টিফিন কিংবা অন্য সময় খেতে দিতে পারেন। বাচ্চাদের পাশাপাশি বড়দেরও ভালো লাগবে মজাদার এই আইটেমটি।

 

ছবি- সংগৃহীত: দেটসলাইফ.কম

সম্পর্কিত লেখা

মেকআপ সেট করার জন্য রাইট শেইডের লুজ পাউডার চুজ করছেন তো?
মেকআপ

মেকআপ সেট করার জন্য রাইট শেইডের লুজ পাউডার চুজ করছেন তো?

মেকআপকে ম্যাট রাখতে বা সারাদিন সেট রাখতে লুজ পাউডার কিন্তু আমরা সবাই কমবেশি ইউজ করছি। প্রোপারলি লুজ পাউডার ইউজ করার পরও অনেকেরই কমপ্লেইন থাকে মেকআপ ডা...

স্কিন ক্যাফে বানানা শ্যাম্পু ব্যবহারে ডাল ও রাফ হেয়ারের সল্যুশন
রিভিউ

স্কিন ক্যাফে বানানা শ্যাম্পু ব্যবহারে ডাল ও রাফ হেয়ারের সল্যুশন

‘প্রোগ্রামে অ্যাটেন্ড করবো কীভাবে! হেয়ার একদম ডাল ও ফ্রিজি হয়ে আছে! কোনো হেয়ার স্টাইলই তো করতে পারছি না!’ আপনিও কি এই সমস্যায় ভুগছেন? যাদের চুল রাফ ও...

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!
১ ঘণ্টার রান্না

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!

বাঙালির অন্যতম পরিচয় ফুটে ওঠে তার আতিথেয়তার মাধ্যমে। মেহমান এলেই তাই একটু কিছু বাড়তি আইটেম, একটু ভিন্ন আইটেম খুঁজে খুঁজে আমরা হয়রান হয়ে পড়ি। আপনাদের এ...

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন
ফ্যাশন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন

আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারো ফর্সা, কারো কালো, কারো তামাটে বা কারো শ্যামলা। কেউ হয়তো চিকন আবার কেউ বা মোটা। কিছু কিছু রং আমাদের সবাইকে মানি...

আরও পড়ুন

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই
ক্র্যাফট

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই

ফ্যাশনে টাই-ডাই পুরনো হলেও, নিত্য নতুন রূপ নিয়ে হাজির হয়েছে বারবার। সুতি, খাদিসহ নানা ধরনের কাপড়েই হচ্ছে এই নকশা। অল্প খরচে নিজের পছন্দ মতো ডিজাইন দিয়...

গিফট বক্স তৈরির সহজ কৌশল
ক্র্যাফট

গিফট বক্স তৈরির সহজ কৌশল

প্রিয়জনকে উপহার দিতে আমরা কে না ভালবাসি। কিন্তু অনেক সময় সেই উপহারটা কিভাবে দিলে বেশি আকর্ষণীয় হবে সেটা ভেবে বের করতেই কত ঝামেলাই না পোহাতে হয়। বাজারে...

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি
মা ও শিশু

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি

আপনার ছোট্ট সোনামণিকে একদিন গোসল করাতে নিয়ে হঠাৎ লক্ষ্য করলেন যে তার পিঠে এবং পেটে লাল লাল র‍্যাশ বা ফুসকুড়ির মত দেখা যাচ্ছে। আপনি উদ্বিগ্ন হবেন এটাই...

এগ ক্যাবেজ রোল
স্ন্যাকস

এগ ক্যাবেজ রোল

স্ট্রিটফুডের মধ্যে এগ রোল বা ভেজিটেবল রোল সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু সবসময় বাইরে থেকে কিনে খাওয়াটা স্বাস্থ্যসম্মত নয়। আমাদের সবার বাসায় ডিম থাকেই।...

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল (ফ্রোজেন পদ্ধতি সহ)
রেসিপি

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল (ফ্রোজেন পদ্ধতি সহ)

রমজান মাসজুড়ে চলে সিয়াম সাধনা। আর ইবাদাতের পাশাপাশি ইফতার আর সেহেরির জন্য থাকে বিশেষ আয়োজন। এই ব্যস্ত জীবনে আমাদের এমন ইফতার আইটেম চাই যা খুব দ্রুত রে...

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর
বিউটি টিপস

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর

বছর ঘুরে ওয়েডিং সিজন তো চলেই এলো। বিয়েতে শাড়ি-গয়নার পাশাপাশি মেহেদির গুরুত্বও কম নয়! দু'হাত হাত ভর্তি করে মেহেদি পরলে কনের সৌন্দর্য বেড়ে যায় কয়...

…