এগ চিকেন প্যানকেক উইথ বানানা স্মুদি একটি কমপ্লিট ব্রেকফাস্ট!

শিফাত আরা সঞ্চা · May 04, 2019 · 1 min read

এগ চিকেন প্যানকেক উইথ বানানা স্মুদি একটি কমপ্লিট ব্রেকফাস্ট!

প্রতিদিন রুটি, লুচি, পরোটা না হয় পাউরুটি, একই নাস্তা খেতে খেতে একদম একঘেয়ে হয়ে গিয়েছি। প্যানকেক ট্রাই করলেও সব সময় মিষ্টি স্বাদের প্যানকেকই খাওয়া হয়। সকাল সকাল মিষ্টি কিছুও ভালো লাগে না আমার। তাহলে কী করি বলুনতো? প্যানকেকটা একটু ভিন্নভাবে করে দেখি চলুন! বিশ্বাস করুন! দারুণ সুস্বাদু এটি! বলছি এবার আপনার সকালের ব্রেকফাস্ট-এর জন্য এগ চিকেন প্যানকেক উইথ বানানা স্মুদি-এর রেসিপি!

এগ চিকেন প্যানকেক

এগ চিকেন প্যানকেক - shajgoj.com

উপকরণ

১) বোনলেস চিকেন- ২০০ গ্রাম

২) ডিম- ২টি

৩) পেঁয়াজ- ২টি; কুচি

৪) রসুন- ১০ কোয়া

৫) কাঁচা মরিচ- ২টি

৬) টমেটো- ১টি

৭) ক্যাপসিকাম কুচি- ১টেবিল চামচ

৮) ময়দা- ২টেবিল চামচ

৯) পনির- ২টেবিল চামচ গ্রেট করা

১০) লবণ- ১/২ চা চামচ বা স্বাদমতো

১১) চিনি- ১/৪ চা চামচ

১২) চাট মসলা- ১টেবিল চামচ

১৩) সয়াবিন তেল- ভাজার জন্য

প্রণালী

১. প্রথমে বোনলেস চিকেন, ডিম, টমেটো ও কাঁচা মরিচ একসাথে ব্লেন্ড করে নিন।

২. এরপর পেস্ট করা চিকেন-এর সাথে ময়দা, চাট মসলা, গ্রেট করা পনির, লবণ ও চিনি দিয়ে  ব্যাটার বানিয়ে নিন।

৩. এবার সসপ্যান চুলায় দিন গরম হবার জন্য। প্যান গরম হয়ে গেলে এতে গোল করে প্যানকেক-এর ব্যাটার ঢেলে দু’পাশ ভালোভাবে ভেজে নিন।

এইতো হয়ে গেল আপনার এগ চিকেন প্যানকেক!

বানানা স্মুদি

বানানা স্মুদি - shajgoj.com

উপকরণ

১) কলা- ১টি বড়, ফ্রোজেন ও স্লাইস করা

২) দুধ- ১ গ্লাস, ঠাণ্ডা

৩) চিনি- ২ টেবিল চামচ (চাইলে বাড়াতে বা কমাতে পারেন)

৪) লবণ- ইচ্ছানুযায়ী

৫) চকোলেট সিরাপ- ইচ্ছানুযায়ী

প্রনালী

১. ফ্রোজেন ঠাণ্ডা দুধ, চিনি ও লবণ ব্লেন্ডার-এ দিয়ে ২ মিনিট ব্লেন্ড করে নিন।

২. এরপর বানানা স্মুদি গ্লাস-এ ঢেলে তার উপর চকলেট সিরাপ দিয়ে দিন। ব্যস, হয়ে গেল হেলদি ড্রিঙ্ক বানানা স্মুদি!

 

তো, সকালের নাস্তা আর একঘেয়ে লাগবে না। সকালের নাস্তায় ট্রাই করবেন এগ চিকেন প্যানকেক উইথ বানানা স্মুদি আর থাকুন হেলদি!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

প্যানকেক মেকাপ সমাচার
মেকআপ

প্যানকেক মেকাপ সমাচার

প্যানকেক মেকাপ, অসম্ভব রকমের পরিচিত প্রসাধনী, অন্তত পক্ষে বাংলাদেশে। বিউটি সেলুন গুলো থেকে শুরু করে নিজেদের কাছেও কমপক্ষে একটা প্যানকেক থাকেই। অনেককেই...

ভারী মেক-আপের জন্য প্যানকেকের ব্যবহার
বেইজ মেকআপ

ভারী মেক-আপের জন্য প্যানকেকের ব্যবহার

আজকাল অনেকেই আর পছন্দ করছেন না ভারী মেক-আপ। কারণ এখন যুগ হচ্ছে ফ্রেশ আর ন্যাচারাল মেক-আপের। তাই প্যানকেকের ব্যবহার এখন অনেকটাই কম। কিন্তু বড় উৎসব যেমন...

গায়ের রঙ ভেদে প্যানকেক বাছাই
ত্বক

গায়ের রঙ ভেদে প্যানকেক বাছাই

যারা সাজগোজ সম্পর্কে মোটামোটি জানেন, তাদের কাছে প্যানকেকের নতুন করে সংজ্ঞা দেয়া নিষ্প্রয়োজন। এটি মেকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ তথা “বেস” এর ক্ষেত্রে...

৫টি ধাপে পারফেক্ট মেকআপের শুরু থেকে শেষ!
বেইজ মেকআপ

৫টি ধাপে পারফেক্ট মেকআপের শুরু থেকে শেষ!

৫টি ধাপে পারফেক্ট বেইজ মেকআপ কিভাবে করবেন তা আজ আপনাদের জানাবো। তবে তার পূর্বে বলে নেই, বলুন দেখি ঢাকার নামি দামী পার্লারে একটা পার্টি মেকআপ নেওয়ার খ...

আরও পড়ুন

মেকআপ সেট করার জন্য রাইট শেইডের লুজ পাউডার চুজ করছেন তো?
মেকআপ

মেকআপ সেট করার জন্য রাইট শেইডের লুজ পাউডার চুজ করছেন তো?

মেকআপকে ম্যাট রাখতে বা সারাদিন সেট রাখতে লুজ পাউডার কিন্তু আমরা সবাই কমবেশি ইউজ করছি। প্রোপারলি লুজ পাউডার ইউজ করার পরও অনেকেরই কমপ্লেইন থাকে মেকআপ ডা...

স্কিন ক্যাফে বানানা শ্যাম্পু ব্যবহারে ডাল ও রাফ হেয়ারের সল্যুশন
রিভিউ

স্কিন ক্যাফে বানানা শ্যাম্পু ব্যবহারে ডাল ও রাফ হেয়ারের সল্যুশন

‘প্রোগ্রামে অ্যাটেন্ড করবো কীভাবে! হেয়ার একদম ডাল ও ফ্রিজি হয়ে আছে! কোনো হেয়ার স্টাইলই তো করতে পারছি না!’ আপনিও কি এই সমস্যায় ভুগছেন? যাদের চুল রাফ ও...

বানানা প্যানকেক
চা – নাস্তা

বানানা প্যানকেক

ব্যস্ত জীবনে আমাদের চাই সুস্বাদু ও পুষ্টিকর খাবারের রেসিপি। বাচ্চাদের টিফিনে কিংবা লাইট স্ন্যাকস হিসেবে ঝটপট তৈরি করতে পারেন বানানা প্যানকেক। অল্প কয়ে...

ফ্রেশ ও গ্লোয়িং স্কিন পেতে ডায়েটে রাখুন পুষ্টিকর পানীয়
বিউটি টিপস

ফ্রেশ ও গ্লোয়িং স্কিন পেতে ডায়েটে রাখুন পুষ্টিকর পানীয়

‘কী ব্যাপার! তোমার স্কিন তো অনেক গ্লোয়িং আর ফ্ললেস হচ্ছে!’ এরকম কথা কে না শুনতে চায়। এই ব্যস্ত জীবনে সবাই এখন স্কিন নিয়ে কনসার্ন। স্কিন সুন্দর রাখার জ...

সুজির ঝাল প্যানকেক
চা – নাস্তা

সুজির ঝাল প্যানকেক

ব্রেকফাস্ট ফুড হিসেবে আমরা অনেকেই প্যানকেক খেয়েছি। কিন্তু বেশির ভাগ সময় দেখা গেছে প্যানকেক আমরা সিরাপ অথবা মধু দিয়ে মিষ্টি করে খাই। কিন্তু আজকে একটি অ...

ইজি প্যানকেক
চা – নাস্তা

ইজি প্যানকেক

সকালের নাস্তায় বাচ্চারা কিছুই খেতে চায় না। এসময়ে তাদের যদি মজাদার কিছু বানিয়ে দেয়া যায় এবং সেটি যদি হেলদি (Healthy) হয় তাহলে খারাপ কী? প্যানকেক খুব টে...

…