গায়ের রঙ ভেদে প্যানকেক বাছাই

সাজগোজ উপ সম্পাদক · Dec 09, 2013 · 1 min read

গায়ের রঙ ভেদে প্যানকেক বাছাই

যারা সাজগোজ সম্পর্কে মোটামোটি জানেন, তাদের কাছে প্যানকেকের নতুন করে সংজ্ঞা দেয়া নিষ্প্রয়োজন। এটি মেকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ তথা “বেস” এর ক্ষেত্রে প্রয়োজনীয় একটি জিনিস। হালকা মেকাপ বেস করার সময় শুধু ফেস পাউডার অথবা বি বি ক্রিম দিয়ে কাজ চালানো গেলেও মিডিয়াম এবং বিশেষ করে কোন গর্জিয়াস পার্টির জন্য ভারী বেসের ক্ষেত্রে প্যানকেক একটি অপরিহার্য প্রসাধনী। বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের প্যানকেক পাওয়া যায় তবে আজকে আমরা আলোচনা করব মার্কেট, পার্লার এবং শৌখিন মেকাপ আর্টিস্টদের মাঝে বহুল প্রচলিত Gopinath pancake নিয়ে। দামে এটি অপেক্ষাকৃত অনেক সস্তা বলে অনেকেই হয়ত বা নাক সিটকায় তবে এর কভারেজের বিষয়টা কেউ অস্বীকার করতে পারবেন? এর বিপুল শেডের সমাহারের মধ্যে থেকে খুব সহজেই নিজের গায়ের রঙের সাথে মানানসই শেড পছন্দ করতে পারবেন। এতে আছে ২১ থেকে শুরু করে ৩০ পর্যন্ত পর্যায়ক্রমিক শেড, এছাড়াও আছে হলুদ, সাদা, গোলাপি এবং ডার্ক নামের কিছু শেড যেগুলো আপনি আপনার গায়ের রঙের নিকটবর্তী শেডের সাথে মিশিয়ে এবং contouring purpose এ ব্যবহার করতে পারবেন। আসুন জেনে নিই প্যানকেক ব্যবহারের কিছু টিপস এবং ট্রিকস -

- প্যানকেক ব্যবহারের জন্য ভালো মানের স্পঞ্জ নিন। এতে প্যানকেক মুখে ভেসে থাকবে না।

- প্যানকেক লাগানোর আগে ভালো করে ফেস ওয়াশ করে ত্বকে moisturizer বা astringent lotion লাগিয়ে নিবেন এতে বেস নিখুঁত হবে।

- কখনই প্যানকেকে সরাসরি পানি দিবেন না।

- স্পঞ্জ পানিতে ভিজিয়ে ভালো করে চিপে বাড়তি পানি ফেলে তারপর সেটাতে প্যানকেক নিয়ে মুখে লাগান।

অনেক সময় দেখা যায় মুখের মেকাপটা একটু বেশি হলদেটে হয়েছে। এটার কারণ হল হলুদ প্যানকেক পরে লাগানো। সবসময় ২/৩ টি প্যানকেক মিক্স করে লাগানোর সময় স্পঞ্জে হলুদ রঙের প্যানকেকটি প্রথমে লাগানো উচিত। তবে এখানে একটি বিষয় মাথায় রাখা উচিত যে গায়ে হলুদের মত অনুষ্ঠানে যেখানে শাড়ি এবং গয়না এবং অন্যান্য অনুষঙ্গ হলুদ রঙের থাকে, সেখানে কনের ক্ষেত্রে হলুদ রঙের প্যানকেক পরিমাণে একটু বেশি ব্যবহার করা যেতে পারে।

নাকের দুপাশ, গালের হাড়, থুঁতনি, ডাবল চিন ইত্যাদি contour করার জন্য Dark শেড ( এটার নামই ডার্ক ) ব্যবহার করতে হবে। তবে সরাসরি করবেন না, আপনার নির্দিষ্ট শেডের সাথে মিলিয়ে লাগাবেন।

কীভাবে বুঝবেন Gopinath pancake এর কোন শেডটি আপনার জন্য? আমাদের বাংলাদেশের মেয়েদের গায়ের রঙে রয়েছে যথেষ্ট ভিন্নতা। তবুও আমি চেষ্টা করেছি ৪/৫ রঙের গায়ের রঙ ভেদে প্যানকেক বাছাই করার কিছু ধারণা দিতে।

- যদি আপনার গায়ের রঙ খুবই ফর্সা হয়, তাহলে আপনি Gopinath 21 num প্যানকেক এবং yellow এই দুই শেড মিক্স করে লাগাবেন। মনে রাখবেন স্পঞ্জে আগে হলুদ প্যানকেক ২ বার তারপর ২১ নাম্বার ২ বার এভাবে করে মুখে লাগাতে হবে।

- যদি আপনি ফর্সা হন তবে ২২, ২৩ বা ২৪ এবং হলুদ এই তিনটি শেড মিশিয়ে ব্যবহার করুন।

- উজ্জ্বল শ্যাম বর্ণের অধিকারীরা ২৫ নাম্বার এবং হলুদ রঙের প্যানকেকের সাথে ২৩ নাম্বার অল্প পরিমাণে মিশিয়ে ব্যবহার করবেন।

- যাদের শ্যাম বর্ণ তারা উপরোক্ত নাম্বারগুলো ট্রাই করতে পারেন তবে, কেউ যদি একদম নিউট্রাল বেস চান তবে তাকে ২৮ নাম্বার এবং হলুদ শেড মিশিয়ে ব্যবহার করতে হবে।

- যাদের গায়ের রঙ কালো তারা ২৮, ৩০ এবং হলুদ এই তিনটি শেড মিশিয়ে মুখে লাগাবেন।

উপরোক্ত শেড গুলো মিক্স করে আপনার কাঙ্খিত শেডটি না পেলে Gopinath White বা Pink শেড গুলো সামান্য পরিমাণে মিক্স করে দেখতে পারেন, যদিও এগুলোর ব্যবহার খুবই সীমিত।

আশা করি প্যানকেক সম্পর্কে আমার এই ক্ষুদ্র জ্ঞান আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। ভালো থাকবেন সবাই।

লিখেছেনঃ সামিরা মৌরিন।

ছবিঃ পিঙ্কলেডিবিউটি.কম

সম্পর্কিত লেখা

প্যানকেক মেকাপ সমাচার
মেকআপ

প্যানকেক মেকাপ সমাচার

প্যানকেক মেকাপ, অসম্ভব রকমের পরিচিত প্রসাধনী, অন্তত পক্ষে বাংলাদেশে। বিউটি সেলুন গুলো থেকে শুরু করে নিজেদের কাছেও কমপক্ষে একটা প্যানকেক থাকেই। অনেককেই...

ভারী মেক-আপের জন্য প্যানকেকের ব্যবহার
বেইজ মেকআপ

ভারী মেক-আপের জন্য প্যানকেকের ব্যবহার

আজকাল অনেকেই আর পছন্দ করছেন না ভারী মেক-আপ। কারণ এখন যুগ হচ্ছে ফ্রেশ আর ন্যাচারাল মেক-আপের। তাই প্যানকেকের ব্যবহার এখন অনেকটাই কম। কিন্তু বড় উৎসব যেমন...

৫টি ধাপে পারফেক্ট মেকআপের শুরু থেকে শেষ!
বেইজ মেকআপ

৫টি ধাপে পারফেক্ট মেকআপের শুরু থেকে শেষ!

৫টি ধাপে পারফেক্ট বেইজ মেকআপ কিভাবে করবেন তা আজ আপনাদের জানাবো। তবে তার পূর্বে বলে নেই, বলুন দেখি ঢাকার নামি দামী পার্লারে একটা পার্টি মেকআপ নেওয়ার খ...

৩টি দারুণ আইশ্যাডো প্যালেট- আপনাকে দিবে পারফেক্ট আই মেকআপ!
রিভিউ

৩টি দারুণ আইশ্যাডো প্যালেট- আপনাকে দিবে পারফেক্ট আই মেকআপ!

আমার মতো অনেকেরই পুরো মেকআপের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করেন আই মেকআপ করতে। আর আই মেকআপকে সুন্দর করে ফুটিয়ে তুলতে আইশ্যাডো খুবই গুরুত্বপূর্ণ। আমি আই মেক...

আরও পড়ুন

সুজির ঝাল প্যানকেক
চা – নাস্তা

সুজির ঝাল প্যানকেক

ব্রেকফাস্ট ফুড হিসেবে আমরা অনেকেই প্যানকেক খেয়েছি। কিন্তু বেশির ভাগ সময় দেখা গেছে প্যানকেক আমরা সিরাপ অথবা মধু দিয়ে মিষ্টি করে খাই। কিন্তু আজকে একটি অ...

ওয়ার্ম স্কিনটোনে লিপস্টিকের কোন শেড মানাবে?
মেকআপ

ওয়ার্ম স্কিনটোনে লিপস্টিকের কোন শেড মানাবে?

বাহিরে যাওয়ার সময় কাজল বা অন্যকিছু অ্যাপ্লাই না করা হলেও লিপস্টিক তো অবশ্যই অ্যাপ্লাই করা হয়। শপিং মলে গিয়ে লিপস্টিক কিনে ঘরে ফিরি কিন্তু বাসায় এসে দে...

এগ চিকেন প্যানকেক উইথ বানানা স্মুদি একটি কমপ্লিট ব্রেকফাস্ট!
চা – নাস্তা

এগ চিকেন প্যানকেক উইথ বানানা স্মুদি একটি কমপ্লিট ব্রেকফাস্ট!

প্রতিদিন রুটি, লুচি, পরোটা না হয় পাউরুটি, একই নাস্তা খেতে খেতে একদম একঘেয়ে হয়ে গিয়েছি। প্যানকেক ট্রাই করলেও সব সময় মিষ্টি স্বাদের প্যানকেকই খাওয়া হয়।...

ইজি প্যানকেক
চা – নাস্তা

ইজি প্যানকেক

সকালের নাস্তায় বাচ্চারা কিছুই খেতে চায় না। এসময়ে তাদের যদি মজাদার কিছু বানিয়ে দেয়া যায় এবং সেটি যদি হেলদি (Healthy) হয় তাহলে খারাপ কী? প্যানকেক খুব টে...

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!
বেইজ মেকআপ

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!

ফাউন্ডেশন বেইজ মেকআপ-এর অপরিহার্য উপাদান। কিন্তু এই ফাউন্ডেশন বেছে নিতেই আমাদের হিমশিম খেতে হয়। দোকানে গিয়ে যেটা কিনে খুশি মনে বাড়ি ফিরে এলেন, পরদি...

বানানা প্যানকেক
চা – নাস্তা

বানানা প্যানকেক

ব্যস্ত জীবনে আমাদের চাই সুস্বাদু ও পুষ্টিকর খাবারের রেসিপি। বাচ্চাদের টিফিনে কিংবা লাইট স্ন্যাকস হিসেবে ঝটপট তৈরি করতে পারেন বানানা প্যানকেক। অল্প কয়ে...

…