সুজির ঝাল প্যানকেক

তাহসিন তারান্নুম · Aug 09, 2018 · 1 min read

সুজির ঝাল প্যানকেক

ব্রেকফাস্ট ফুড হিসেবে আমরা অনেকেই প্যানকেক খেয়েছি। কিন্তু বেশির ভাগ সময় দেখা গেছে প্যানকেক আমরা সিরাপ অথবা মধু দিয়ে মিষ্টি করে খাই। কিন্তু আজকে একটি অন্য ধরনের ঝাল প্যানকেক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, এটি হল সুজির ঝাল প্যানকেক। চলুন দেখে নেই রেসিপি-টি কেমন!

সুজির ঝাল প্যানকেক

উপকরণ

  • সুজি (হালকা টেলে নেয়া)- ১/২ কাপ
  • বেসন- ১/৪ কাপ
  • টক দই- ১/২ কাপ
  • লাল ও সবুজ ক্যাপসিকাম ছোট ছোট কুঁচি করে কেটে নেয়া- ১/২ কাপ
  • পেঁয়াজ ছোট ছোট করে কুঁচি- ১টি মিডিয়াম সাইজ
  • কাঁচা মরিচ কুঁচি- ২ টি
  • ধনে পাতা কুঁচি- ১/২ কাপ
  • আদা-রসুন বাটা- ১ চা চামচ
  • লাল মরিচ গুঁড়ো- ১/৪ চা চামচ
  • গরম মশলা গুঁড়ো- ১/৪ চা চামচ
  • লবণ- স্বাদমত

প্রণালী

  • একটি বাটিতে সুজি ও বেসন নিয়ে তাতে টকদই দিয়ে ভাল ভাবে মিক্স করে নিন। পানি দিন। খেয়াল রাখুন যাতে মিক্সচার-টি খুব ঘন বা খুব পাতলা না হয়। মেশানো হয়ে গেলে ১৫-২০ মিনিটের জন্য ঢেকে রেখে দিন।
  • এরপর মিক্সচারটি আরেকবার নেড়ে নিয়ে তাতে অন্য সব উপকরণ দিয়ে দিন। হুইস্ক করুন ভালো মতো। প্রয়োজনমত পানি দিন। মিডিয়াম ঘনত্বের একটি মিশ্রণ হয়ে গেলে রেখে দিন।
  • এবার চুলায় একটি ননস্টিক প্যান-এ ২ টেবিল চামচ তেল গরম করে নিন। তেল চাইলে আরও কম দিতে পারেন। চুলার আঁচ মিডিয়াম রেখে তাতে চামচ দিয়ে গোল গোল করে প্যানকেক-এর মত ছেড়ে দিন। চামচের পিছন দিয়ে শেইপ ঠিক করে নিন।
  • এপিঠ ওপিঠ ভেঁজে নিন। হালকা বাদামী না হওয়া পর্যন্ত ভাঁজুন। হয়ে গেলে নামিয়ে রাখুন।

গরম গরম পরিবেশন করুন সুজির ঝাল প্যানকেক।

 

ছবিঃ সাজগোজ.কম

সম্পর্কিত লেখা

প্যানকেক মেকাপ সমাচার
মেকআপ

প্যানকেক মেকাপ সমাচার

প্যানকেক মেকাপ, অসম্ভব রকমের পরিচিত প্রসাধনী, অন্তত পক্ষে বাংলাদেশে। বিউটি সেলুন গুলো থেকে শুরু করে নিজেদের কাছেও কমপক্ষে একটা প্যানকেক থাকেই। অনেককেই...

ভারী মেক-আপের জন্য প্যানকেকের ব্যবহার
বেইজ মেকআপ

ভারী মেক-আপের জন্য প্যানকেকের ব্যবহার

আজকাল অনেকেই আর পছন্দ করছেন না ভারী মেক-আপ। কারণ এখন যুগ হচ্ছে ফ্রেশ আর ন্যাচারাল মেক-আপের। তাই প্যানকেকের ব্যবহার এখন অনেকটাই কম। কিন্তু বড় উৎসব যেমন...

গায়ের রঙ ভেদে প্যানকেক বাছাই
ত্বক

গায়ের রঙ ভেদে প্যানকেক বাছাই

যারা সাজগোজ সম্পর্কে মোটামোটি জানেন, তাদের কাছে প্যানকেকের নতুন করে সংজ্ঞা দেয়া নিষ্প্রয়োজন। এটি মেকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ তথা “বেস” এর ক্ষেত্রে...

৫টি ধাপে পারফেক্ট মেকআপের শুরু থেকে শেষ!
বেইজ মেকআপ

৫টি ধাপে পারফেক্ট মেকআপের শুরু থেকে শেষ!

৫টি ধাপে পারফেক্ট বেইজ মেকআপ কিভাবে করবেন তা আজ আপনাদের জানাবো। তবে তার পূর্বে বলে নেই, বলুন দেখি ঢাকার নামি দামী পার্লারে একটা পার্টি মেকআপ নেওয়ার খ...

আরও পড়ুন

এগ চিকেন প্যানকেক উইথ বানানা স্মুদি একটি কমপ্লিট ব্রেকফাস্ট!
চা – নাস্তা

এগ চিকেন প্যানকেক উইথ বানানা স্মুদি একটি কমপ্লিট ব্রেকফাস্ট!

প্রতিদিন রুটি, লুচি, পরোটা না হয় পাউরুটি, একই নাস্তা খেতে খেতে একদম একঘেয়ে হয়ে গিয়েছি। প্যানকেক ট্রাই করলেও সব সময় মিষ্টি স্বাদের প্যানকেকই খাওয়া হয়।...

ইজি প্যানকেক
চা – নাস্তা

ইজি প্যানকেক

সকালের নাস্তায় বাচ্চারা কিছুই খেতে চায় না। এসময়ে তাদের যদি মজাদার কিছু বানিয়ে দেয়া যায় এবং সেটি যদি হেলদি (Healthy) হয় তাহলে খারাপ কী? প্যানকেক খুব টে...

বানানা প্যানকেক
চা – নাস্তা

বানানা প্যানকেক

ব্যস্ত জীবনে আমাদের চাই সুস্বাদু ও পুষ্টিকর খাবারের রেসিপি। বাচ্চাদের টিফিনে কিংবা লাইট স্ন্যাকস হিসেবে ঝটপট তৈরি করতে পারেন বানানা প্যানকেক। অল্প কয়ে...

সুজির কাটলি
ডেজার্ট

সুজির কাটলি

বাড়িতে মেহমান এলে, কোনো অনুষ্ঠান কিংবা ঘরোয়া দাওয়াতে খাওয়ার পর ডেজার্টের একটা আইটেম আমরা করেই থাকি। কেউ বাহির থেকে কিনে আনেন, আবার কেউ কেউ নিজেই ঘরে ত...

দারুণ মজাদার কোকোনাট  প্যানকেক!
চা – নাস্তা

দারুণ মজাদার কোকোনাট প্যানকেক!

ক্ষুধা নিবারণের ক্ষেত্রে ঝটপট তৈরি করা যায় এমন কোন রেসিপি খুজলে প্যানকেক তৈরি উত্তম। তবে সাধারণ প্যানকেক তো আমরা অনেক খেয়েছি। এবার নারকেলের দুধ দিয়ে...

সেমাই সুজির বরফি
চা – নাস্তা

সেমাই সুজির বরফি

বিকেলের চায়ের সাথে একটা নাস্তা না হলেই না। কিন্তু সবসময়ই চায়ের সাথে বিস্কিট খেতে ভালো লাগে না। নাস্তায়ও চাই ভিন্নতা। তাই আজকে আমরা আপনাদের জানাবো চায়ে...

…