সুজির কাটলি

তাহসিন অর্না · Feb 16, 2020 · 1 min read

সুজির কাটলি

বাড়িতে মেহমান এলে, কোনো অনুষ্ঠান কিংবা ঘরোয়া দাওয়াতে খাওয়ার পর ডেজার্টের একটা আইটেম আমরা করেই থাকি। কেউ বাহির থেকে কিনে আনেন, আবার কেউ কেউ নিজেই ঘরে তৈরি করে নিতে পছন্দ করেন। আজকাল বেশিরভাগ মানুষই ঘরে তৈরি করাটা ঝামেলা মনে করেন, তাই বাহির থেকে কিনে আনেন। কিন্তু খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় সুস্বাদু  ও স্বাস্থ্যকর কিছু ডেজার্ট। এমনি একটি মজাদার ডিশ হচ্ছে সুজির কাটলি। অনেক সহজ রেসিপি কিন্তু সুস্বাদু! খুব অল্প সময়েই তৈরি করে নিতে পারবেন এই সুজির কাটলি। কীভাবে?? চলুন জেনে নেই মজাদার সুজির কাটলি তৈরির সহজ পদ্ধতিটি।

সুজির কাটলি তৈরির পদ্ধতি

উপকরণ

  • সুজি- ৩ কাপ
  • চিনি- ১ কাপ
  • ঘি- ১ কাপ
  • তেজপাতা- ১টি
  • এলাচ- ৩টি
  • দারুচিনি- ২টি
  • কিশমিশ- ১/২ কাপ
  • চিনা বাদাম- ১ কাপ
  • পানি- ১ কাপ
  • রেইনবো স্প্রিংকেল- সাজানোর জন্য

প্রস্তুত প্রণালী

১) প্রথমে একটি ফ্রাইং প্যানে আঁচ কমিয়ে সুজি  হালকা করে ভেজে নিতে হবে।

২) ভাজার সময় সারাক্ষণই নাড়তে থাকবেন, নইলে সবদিক সমানভাবে ভাজা হবে না, পুড়ে যাবে। লক্ষ্য রাখবেন ভাজার সময় সুজির রঙ যেন লালচে না হয়। হালকা বাদামী হলেই হবে।

৩) এবার আরেকটি প্যানে ঘি গরম করে মসলা, পানি ও চিনি দিয়ে জ্বাল দিতে থাকুন। চিনি ও পানি কমে আসলে কিশমিশ ও বাদাম দিয়ে দিন।

৪) এখন চিনির শিরা ঘন হয়ে এলে ভেজে রাখা সুজি দিয়ে ঘন ঘন নাড়তে হবে।

৫) এসময় সুজি চিনির শিরার সাথে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে সুজি প্যান থেকে ছেড়ে আসলে নামিয়ে নিন।

৬) সুজি নামিয়ে একটি প্লেটে সামান্য ঘি মেখে তাতে ঢেলে নিতে হবে।

৭) এবার প্লেটে সুজি সমানভাবে মিশিয়ে বরফির মতো কেটে নিন। গরম থাকতেই কেটে নিবেন, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তাই কাটতে সমস্যা হবে। তারপর পছন্দমতো সাজিয়ে নিন। এক্ষেত্রে আমরা রেইনবো স্প্রিংকেল ব্যবহার করেছি।

ব্যস, তৈরি হয়ে গেলো মজাদার সুজির কাটলি! বড় ছোট সবারই খেতে ভালো লাগবে এই ডেজার্টটি। তো, দেরি না করে আজই চটজলদি তৈরি করুন সুস্বাদু এই ডিশটি। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে।

 

ছবি- সংগৃহীত: ইউটিউব

সম্পর্কিত লেখা

মজার জাফরানি বরফি
ডেজার্ট

মজার জাফরানি বরফি

সাধারণ সুজি তৈরি বরফিতে সামান্য পরিবর্তন এনে নিজেই করে ফেলতে পারেন জাফরানি বরফি। বাদাম কুঁচি, কিসমিস বা টুটিফ্রুটি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুন্দর এই...

সেমাই সুজির বরফি
চা – নাস্তা

সেমাই সুজির বরফি

বিকেলের চায়ের সাথে একটা নাস্তা না হলেই না। কিন্তু সবসময়ই চায়ের সাথে বিস্কিট খেতে ভালো লাগে না। নাস্তায়ও চাই ভিন্নতা। তাই আজকে আমরা আপনাদের জানাবো চায়ে...

সুজির পায়েস
ডেজার্ট

সুজির পায়েস

রুটির সাথে সবাই যে ঝাল পছন্দ করে, তা নয় কিন্তু! অনেকে আছেন যারা পায়েস দিয়ে চালের রুটি খেয়ে থাকেন। রুটি দিয়ে মিষ্টি সুজির পায়েস খেতে অসাধারণ লাগে। কি র...

সুজির বিস্কুট পিঠা | অল্প উপকরণে কম সময়েই বানিয়ে ফেলুন মজাদার স্ন্যাকস
রেসিপি

সুজির বিস্কুট পিঠা | অল্প উপকরণে কম সময়েই বানিয়ে ফেলুন মজাদার স্ন্যাকস

বিকালের নাস্তায় অল্প সময়ে কী বানানো যায় তা নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান। বড়রা যে খাবার পছন্দ করছে, ছোটদের হয়তো সেটা ভালো লাগছে না। সেক্ষেত্রে একেকজনের...

আরও পড়ুন

সুজির কেক ‘বাসবুসা’
রেসিপি

সুজির কেক ‘বাসবুসা’

যে কোনো উৎসবে বা ঘরোয়া আয়োজনে আমরা চাই বাড়িতে ভিন্ন স্বাদের কোনো খাবার তৈরি হোক। কিন্তু কী বানানো যায় সেই চিন্তায় শেষ পর্যন্ত আর তেমন কিছুই তৈরি করা হ...

সুজির তৈরি চমচম!
ডেজার্ট

সুজির তৈরি চমচম!

[topbanner] মিষ্টান্ন তৈরিতে সুজির জুড়ি নেই। সুজি দিয়ে তৈরি হালুয়া তো খাওয়াই হয়। তবে এই সুজি দিয়ে তৈরি চমচম খেয়েছেন? তবে দেরি না করে ঝটপট তৈরি করে ফ...

চকোলেট হালুয়া
ডেজার্ট

চকোলেট হালুয়া

আজকের রেসিপি আয়োজনে রইল মজাদার চকোলেট হালুয়া। সুজির প্রতি অনিহা থাকলেও চকোলেট দিয়ে তৈরি এই সুজির হালুয়া কিন্তু আপনার খাওয়ার আগ্রহ বাড়িয়ে দিবে। চলুন দে...

সুজির মঞ্জুরি পিঠা
ডেজার্ট

সুজির মঞ্জুরি পিঠা

অন্য সব রসে ভিজানো পিঠার মতো তৈরি করা হলেও সুজির মঞ্জুরি পিঠা কিন্তু খেতে ভীষণ মজা। দেরি না করে দেখে নিন মজার এই পিঠাটি কীভাবে তৈরি করতে হবে। সুজির...

সুজির লাড্ডু!
ডেজার্ট

সুজির লাড্ডু!

আজকে আপনাদের জন্য তুলে ধরা হল সুজির লাড্ডুর রেসিপি। যারা লাড্ডু খেতে ভালোবাসেন তারা সুজি দিয়ে তৈরি এই লাড্ডুটি বাসায় তৈরি করে দেখতে পারেন। চলুন শিখে...

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

…