হালকা গহনায় সম্পূর্ণ সাজ

sub-editor · Jan 23, 2018 · 1 min read

হালকা গহনায় সম্পূর্ণ সাজ

অনেক অনেক গয়নাগাটির ঝক্কি পছন্দ না মোটেও, আবার একটু গুছিয়ে তৈরি হতেও ভালো লাগে, তেমন মেয়ের সংখ্যা একেবারে কম তো নয়। তারা প্রায়ই দোটানায় ভোগে, সাজের অনুষঙ্গ বাছতে কপালে ভাঁজ ফেলে, কীভাবে সাজলে স্বস্তিও হবে আর সুন্দরও লাগবে! হালকা গয়নাগুলোই তাদের ভরসা। তাদের পছন্দের হালকা গয়নার দল নিয়েই সাজানো হলো আজকের লেখা।

চোকার পরে সহজেই আনতে পারেন দৃষ্টিনন্দন রূপ। ভারী মালা বা বড় লকেটের চেয়ে চোকার অনেক সময় বেশি আকর্ষণীয় দেখায়। চোকারে লকেট হিসাবে পছন্দের কোনো চার্ম নিজেই জুড়ে দিতে পারেন। সরু সুতার মধ্যে মাঝারি বা ছোট্ট একটা পাথর, গলায় মন্দ লাগে না। কালো সুতার চোকারের সাথে হালকা বা গাঢ় যেকোনো রঙের পাথর মানিয়ে যায়, তেমন কোনো পাথরই বসিয়ে নিতে পারেন চোকারে।

আজকাল রেজিনের গয়নার ট্রেন্ডি ভীষণ। রেজিনের লকেট মানাবে কর্ড বা পুঁতির মালার সাথেও। আর রেজিনের কাজগুলো এত নজরকাড়া হয়, একটা নেকপিসেই সাজ পরিপূর্ণ লাগবে। পমপমের হালকা নেকপিসে রঙ ঝলমলে ভাব ফুটে উঠবে। দিনের বেলা ঘুরতে যাওয়া বা আড্ডাবাজির উপলক্ষে এইগুলো হতে পারে সাজের যথার্থ অনুষঙ্গ।

ছোট এক জোড়া ঝুমকা কানের লতিতে ঝুলবে, গলার হালকা গয়নার সাথে বেশ ছিমছাম ভাব আসে তাতে। অনেক রঙের পুতির কাজকরা দুল, ঝুমকা, শাড়ি কিংবা কামিজের সাথে মানিয়ে যায় সহজেই। পমপমের রেশমি ঝোলা দুলগুলোও দারুণ কাজের হালকা গয়না হিসেবে। পমপমের কানের দুলে রঙের বাহারি ভাব সাজের সাথে মিশে যায় সহজেই। খুবই হালকা গয়না, অথচ জাঁকজমকপূর্ণ দেখাতে পারে। তাই নিত্য ব্যবহারে পমপমকে রাখুন পছন্দের তালিকায়।

রেজিনের আংটি, কিংবা কাঠের উপর রঙের ছোঁয়ায় আঁকা আংটি, আঙ্গুলের কোলে দারুণ দেখাবে যেকোনো সাজের সাথে। ঝকমক করা পাথর বা চিরায়ত সোনালি আর রূপালির নিয়ম বাদে এই আংটিগুলো নিত্যদিনের সাজে সঙ্গী হতে পারে। গলায় আর হাতে আর কিছু না পরে আঙ্গুলে বড়সড় একটা আংটি গলিয়ে নিন, আর কানে এক জোড়া দুল, সাজ দারুণ হতেই হবে!

[picture]

কাঠের চওড়া বালায় কব্জির সাজ হয়ে যেতে পারে। ধাতব বালা হালকা হয় না মোটেও। কয়েক রঙা চিকন চুড়িও চলতে পারে পোশাকের সাথে মিলিয়ে। আবার পোশাকে কয়েক রঙ থাকলে তার থেকে হালকা বা গাঢ় কোনো একটা রঙ বেছে নিয়ে সেই রঙের সব চুড়ি পরা যায়।

নাকের ডগায় একটা চোখে পড়ার মত নাকফুলই বসিয়ে নিন স্রেফ। তাতেই অনেকটা সাজুগুজু সম্পন্ন হচ্ছে আপনার। রূপার নোলক, কিংবা স্বর্ণেরই, বা পাথরের চিকচিক করা বিন্দুসম একটা কিছু। সাজে ভিন্ন মাত্রাও যেমন আসবে, তেমন সাজের আকর্ষণও কেন্দ্রীভূত হয়ে থাকবে ঐ নাকফুলে। অন্য গয়না পরার ঝক্কি কমে যাবে অনেকটাই।

আজকাল কেশবিন্যাসে অনুষঙ্গ ব্যবহার করা বলতে গেলে হয়ই না। কখনো শাড়ির সাথে হয়তো কিছু আটকানো হয় খোঁপায়। কিংবা জাঁকজমকপূর্ণ কোনো অনুষ্ঠানে চুলের সাজে বাড়তি নজর দেয়া হয়। অথচ, সামান্য কাঁটা বা ফ্লোরাল হেয়ারব্যান্ডের ব্যবহার নিত্যের সাজকেই চমৎকার করে তুলতে পারে। অনুষঙ্গগুলো ঠিকঠাক ব্যবহার করতে জানা চাই কেবল!

লিখেছেন - মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

বিয়ের গয়না
ব্রাইডাল

বিয়ের গয়না

যতই সাজুন আর শাড়ি পরুন, গয়না ছাড়া কি বউ সাজ পূর্ণ হয়? এক সময় বিয়ের গয়না মানেই ছিল গা ভর্তি ভারী স্বর্ণালংকার। যুগ পরিবর্তনের সাথে সাথে গয়নার ফ্যাশন ট্...

ঈদের সাজে ভিন্নতা আনতে পরুন রূপার গয়না
ট্রেণ্ডস এন্ড শপ

ঈদের সাজে ভিন্নতা আনতে পরুন রূপার গয়না

[topbanner] ফ্যাশন সচেতন নারীরা অনেক রকমের গয়না পরে থাকেন।এই ঈদে একটু ভিন্ন রূপে সাজার জন্য পরতে পারেন রূপার গয়না। যে কোন অনুষ্ঠানে গেলে পাথরের, গোল্...

কিডনিতে পাথর | কারণ, লক্ষণ ও চিকিৎসা!
সুস্থতা

কিডনিতে পাথর | কারণ, লক্ষণ ও চিকিৎসা!

বর্তমান সময়ে অনেক প্রচলিত রোগের একটি হল কিডনিতে পাথর। পেছন কোমরে ব্যথা, বারবার প্রস্রাবে সংক্রমণ... এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে কিডনিতে পাথর ধরা...

ঘরোয়া পদ্ধতিতে গয়না পরিষ্কারের নিয়ম
এক্সেসরিজ

ঘরোয়া পদ্ধতিতে গয়না পরিষ্কারের নিয়ম

ব্যস্ততার কারণেই হোক অথবা আলসেমি করেই হোক, আমরা বাইরে থেকে এসেই অনেক সময় দুল, মালা, আংটি সহ যে কোন গয়নাই খুব তাড়াহুড়া করে কোন রকমে খুলে রেখে দেই।...

আরও পড়ুন

সাজ মানে নয় রাজ্যের আয়োজন!
বিউটি টিপস

সাজ মানে নয় রাজ্যের আয়োজন!

সাজগোজে তেমন মন নেই আপনার। খুব একটা মাথা ঘামান না নিত্যদিনের তৈরি হওয়া নিয়ে। নিতান্তই দরকারের প্রসাধন বাদে আর কিছু নেই আপনার ড্রেসিং টেবিলে। সবসময় অলঙ...

পূজার সাজ | বাঙালী নারীর চিরায়ত মায়াবী রূপ!
মেকআপ

পূজার সাজ | বাঙালী নারীর চিরায়ত মায়াবী রূপ!

শরতের স্নিগ্ধ হাওয়ায় ভাসছে শঙ্খ ধ্বনি। ধুপের সুগন্ধে ম ম করছে পাড়ার বাড়িগুলো। হাট বাজার, অলিতে গলিতে, পাড়ার মোড়ে মোড়ে উৎসবের ছোঁয়া, মা আসছেন। পূজা মান...

ফ্যাশনে হালকা রঙের শাড়ি
ট্রেণ্ডস এন্ড শপ

ফ্যাশনে হালকা রঙের শাড়ি

কথায় আছে নারী, সুন্দর শাড়িতে কারণ শাড়ি তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে বহুগুণ। এইকথাটা একদমই সত্যি। যুগের সাথে তাল মিলিয়ে আজকের আধুনিক নারীর পোশাকের অন...

কর্ণে তৃতীয়া তিথি
ফ্যাশন

কর্ণে তৃতীয়া তিথি

কবির কল্পনায় কবি হয়তো কর্ণে তৃতীয়া তিথি পরাতে চেয়েছেন,বাস্তবে সেটা সম্ভব না হলেও আপনি কিন্তু আপনার কান জোড়াকে ঠিকই আকর্ষণীয় করে তুলতে পারেন।সেজন...

পূজার সাজে ৫ দিনে পাঁচ রূপ!
মেকআপ

পূজার সাজে ৫ দিনে পাঁচ রূপ!

সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসবের সময়, শারদীয় দূর্গা পূজা এসে গেছে আবার বছর ঘুরে। হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে মহোৎসবের আয়োজন। মূল পূজার উৎসব চলে পা...

পিত্তথলিতে পাথর | জানা আছে কী রোগটির কারণ লক্ষণ ও চিকিৎসা?
সুস্থতা

পিত্তথলিতে পাথর | জানা আছে কী রোগটির কারণ লক্ষণ ও চিকিৎসা?

পিত্তথলিতে পাথর (Gallbladder Stone or Gall Stones) হওয়া আমাদের চারপাশের অতিপরিচিত রোগগুলোর মধ্যে একটি। আত্মীয়স্বজনের কারো পিত্তথলিতে পাথর হয় নি বা...

…