পূজার সাজে ৫ দিনে পাঁচ রূপ!

sub-editor · Sep 25, 2017 · 1 min read

পূজার সাজে ৫ দিনে পাঁচ রূপ!

সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসবের সময়, শারদীয় দূর্গা পূজা এসে গেছে আবার বছর ঘুরে। হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে মহোৎসবের আয়োজন। মূল পূজার উৎসব চলে পাঁচ দিন। ষষ্ঠী থেকে দশমী অবধি। প্রতিটা দিনেই ভিন্ন ভিন্ন সাজে নিজেকে দেখার সুযোগ থাকে এই পূজার উৎসবে। শাড়ি পরার দারুণ এক উপলক্ষও বটে দূর্গা পূজার সময়টা। পূজার উৎসবে শাড়িতে নারীর পাঁচ দিনের সাজ নিয়েই আজকের এই আয়োজন।

পাঁচ দিনে পাঁচ রকম সাজে যারা পূজার উৎসবে যোগ দিতে চাচ্ছেন, প্রত্যেক কয়টা সাজে ঘুরেফিরে সেই একই রূপে না থেকে সাজুন ভিন্ন ভিন্ন ধাঁচে। এক দিনের সাজ থেকে আলাদা থাকুক অন্য দিনের সাজটা। রঙ হোক, হোক পোশাকের উপাদান কিংবা মুখের সাজ, ভিন্নতার ছোঁয়া থাকা চাই সব কয়টা দিন।

ষষ্টীর দিন স্নিগ্ধতায়

ষষ্ঠী পূজার দিনে ছিমছাম সাজ মানিয়ে যাবে ভালো। পূজার শুরুতেই ঘুরে না বেড়িয়ে বেশিরভাগ মানুষ নিজের পরিবারে সময় দিয়ে থাকে, মন্ডপে প্রতিমা দেখতে বের হয়। হালকা সাজে তাই এই দিনটা কাটানো চলে। পোশাকে তাঁতের শাড়ি বেছে নিন পছন্দ মতো রঙের। উজ্জ্বল কিন্তু মিষ্টি রঙ প্রাধান্য পাবে এই সময়ে। শরতের ঝকঝকে আসমানি রঙের শাড়িতে জড়াতে পারেন নিজেকে। উপাদান নরম সুতি বা জর্জেট রাখতে পারেন বৃষ্টির কথা মাথায় রেখে। এই শাড়ির সাথে সাদা মুক্তোর কয়গাছি মালা, চুলে বেলি বা চাঁপাফুল আর হাতে এলোমেলো চুড়ির দল, দারুণ মানাবে আপনার ষষ্টীর সাজে।

সপ্তমীর রঙিন রূপ

আগের দিনটা হালকা রঙে হালকা সাজে পার করলেন তো? পরদিন সপ্তমীতেই সাজে আনুন বদল। এবং বদলটা চোখে পড়ার মতো হওয়া চাই। উজ্জ্বল কোনো রঙ বাছুন শাড়িতে, সবুজ, টিয়া রঙ, কমলা বা লালচে কোনো রঙ। এক রঙের শাড়ি আর প্রিন্টের বা লেইস বসানো ব্লাউজ পরা যায় এই দিন। আগের দিন খোঁপা হলে সেদিন বেণি চলবে, কিংবা ছেড়ে দেয়া চুলেই এক পাশে ফুল গুঁজে দিন। কানে বড় ঝোলা দুল আর হাতে চুড়ি, গলা না হয় খালিই থাকুক। সপ্তমীতে ঘুরে বেড়ানো হলে গয়না হালকা রাখাই ভালো।

[picture] অষ্টমীর মিষ্টি সাজ

অষ্টমীর সাজটা নিয়ে একটু এক্সপেরিমেন্টাল হতেই পারেন। কখনো পরা হয়নি সেই রঙটা বেছে নিলেন, দেখলেন নিজেকে কেমন লাগে। হতেই পারে নিজেই নিজেকে চমকে দিচ্ছেন। ছাই রঙ, গাঢ় নীল, বেগুনি কিংবা বাদামি, রঙ বাছাই করা চলবে এমন কিছু। সাথে সাবেকী গয়না পরা যায় ভিন্নমাত্রা আনতে। চুল পরিপাটি করে বেঁধে রাখুন। গয়না পরতে পারেন চুলেও, ঝুমকো দেয়া কাঁটা বেশ মানাবে। সাথে নাকফুল বা নথ আরো নজরকাড়া করবে আপনাকে।

নবমীর উচ্ছলতা

নবমীর দিন নেমন্তন্ন থাকে প্রচুর, থাকে নিজের ঘরে অতিথি আপ্যায়নের পালাও। সাজগোজে তাই উৎসবের ভাব ফুটে থাকুক ষোলোআনা। গোলাপি জামদানিটা পরে ফেলুন নবমীতেই। কিংবা মেরুন রঙের সিল্কের শাড়িটা। ভারী গয়না আর সাজে আভিজাত্য নিয়ে আসুন নবমীর উপলক্ষে। একপাশে সিঁথি টেনে এলোখোঁপা মানিয়ে যাবে, তাতে পাথরের অনুষঙ্গ জমকালো ভাব যোগ করবে আরো।

দশমীর বিদায়ী সাজ

দেবী বিদায়ের পালা এলে মনে আনন্দের সাথে কষ্টও থেকে যায়। তার মাঝেই চলে উৎসবের সমাপনী আয়োজন। এই দিনে সাবেকী লাল পেড়ে সাদা শাড়িই চলুক? সাথে জরির আরেকটা পাড় যোগ হলে আরো দারুণ দেখাবে শাড়িটা। হালকা সোনার গয়না মানানসই বিসর্জনের দিন সাজে। চুল খোলাই রাখুন, কাজল আর লাল টিপের চারপাশে চুলের মেঘ মন্দ দেখাবে না।

তো হয়ে গেলো পাঁচ দিনের ভিন্ন ভিন্ন সাজের কথা। এবারের দূর্গা পূজাকে আরো বিশেষ করে তুলতে ভাবতেই পারেন, উৎসবের দিনগুলো এভাবেই কাটাবেন কিনা আপনি।

ছবি -  ইন্ডিয়া ডট কম লিখেছেন - মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

বিয়ের গয়না
ব্রাইডাল

বিয়ের গয়না

যতই সাজুন আর শাড়ি পরুন, গয়না ছাড়া কি বউ সাজ পূর্ণ হয়? এক সময় বিয়ের গয়না মানেই ছিল গা ভর্তি ভারী স্বর্ণালংকার। যুগ পরিবর্তনের সাথে সাথে গয়নার ফ্যাশন ট্...

কেমন হতে পারে এবারের দূর্গা পূজার মেকআপ?
মেকআপ

কেমন হতে পারে এবারের দূর্গা পূজার মেকআপ?

হিন্দুদের সবথেকে বড় উৎসব হচ্ছে এই দূর্গাপূজা। বছর ঘুরে আবার তো পূজা চলেই এল। গতকাল থেকে পূজা শুরু হল। আর তার জন্য হিন্দুদের মাঝে তোড়জোড়ের তো কোনো কমতি...

কনে সাজের পালাবদল!
ব্রাইডাল

কনে সাজের পালাবদল!

বৌয়ের বিয়ের সাজ, অন্তত তিনখানা তো হবেই তাই না? গায়ে হলুদ, বিয়ে আর বৌভাত, এই তিন মূল অনুষ্ঠান নিয়েই বাঙ্গালি বিয়ে। কারো কারো পানচিনি বা বাগদানের মতো আয়...

ঈদের সাজে ভিন্নতা আনতে পরুন রূপার গয়না
ট্রেণ্ডস এন্ড শপ

ঈদের সাজে ভিন্নতা আনতে পরুন রূপার গয়না

[topbanner] ফ্যাশন সচেতন নারীরা অনেক রকমের গয়না পরে থাকেন।এই ঈদে একটু ভিন্ন রূপে সাজার জন্য পরতে পারেন রূপার গয়না। যে কোন অনুষ্ঠানে গেলে পাথরের, গোল্...

আরও পড়ুন

ঘরোয়া পদ্ধতিতে গয়না পরিষ্কারের নিয়ম
এক্সেসরিজ

ঘরোয়া পদ্ধতিতে গয়না পরিষ্কারের নিয়ম

ব্যস্ততার কারণেই হোক অথবা আলসেমি করেই হোক, আমরা বাইরে থেকে এসেই অনেক সময় দুল, মালা, আংটি সহ যে কোন গয়নাই খুব তাড়াহুড়া করে কোন রকমে খুলে রেখে দেই।...

পূজার সাজ | বাঙালী নারীর চিরায়ত মায়াবী রূপ!
মেকআপ

পূজার সাজ | বাঙালী নারীর চিরায়ত মায়াবী রূপ!

শরতের স্নিগ্ধ হাওয়ায় ভাসছে শঙ্খ ধ্বনি। ধুপের সুগন্ধে ম ম করছে পাড়ার বাড়িগুলো। হাট বাজার, অলিতে গলিতে, পাড়ার মোড়ে মোড়ে উৎসবের ছোঁয়া, মা আসছেন। পূজা মান...

ঈদের দিনটায় কেমন হতে পারে সকাল থেকে রাত অবধি সাজসজ্জা?
মেকআপ

ঈদের দিনটায় কেমন হতে পারে সকাল থেকে রাত অবধি সাজসজ্জা?

ঈদ তো প্রায় চলেই এলো তাইনা? সব প্রস্তুতির মাঝে নিজেকে সারাটা দিন উৎসবের সাজে গুছিয়ে রাখার প্রস্তুতিও থাকা চাই। ঈদের দিনটায় কেমন হতে পারে আপনার সকাল থে...

শারদীয় দুর্গা পূজায় দেবীর আশীর্বাদ!
ভিডিও

শারদীয় দুর্গা পূজায় দেবীর আশীর্বাদ!

কাশফুলের নরম ছোঁয়ায়... সোনালী রোদের চাদরে মোড়া এলোমেলো মিষ্টি হাওয়ায় মা আসছেন তাঁর আশিস নিয়ে আমাদের জন্য। পূজার আর কিছুদিন বাকি! 'সাজগোজ'-ও কিন...

বিয়ের সাজের যত কথা
ব্রাইডাল

বিয়ের সাজের যত কথা

হবু কনেদেরকে অভিনন্দন! বিয়ের প্রস্তুতি নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন, তাইতো? তবে এটাও নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে বিয়ের পরিকল্পনা...

বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তকে বরণের প্রস্তুতি
সংস্কৃতি

বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তকে বরণের প্রস্তুতি

দক্ষিণী হাওয়া জানান দিচ্ছে বসন্ত বার্তা মানে এবার শীতের পালা শেষ, আসছে বসন্ত। এই বসন্তকে বরণ করবে পহেলা ফাল্গুন। বসন্ত মানেই প্রেমের মাস, প্রকৃতি সাজত...

…