কনে সাজের পালাবদল!

sub-editor · Dec 20, 2017 · 1 min read

কনে সাজের পালাবদল!

বৌয়ের বিয়ের সাজ, অন্তত তিনখানা তো হবেই তাই না? গায়ে হলুদ, বিয়ে আর বৌভাত, এই তিন মূল অনুষ্ঠান নিয়েই বাঙ্গালি বিয়ে। কারো কারো পানচিনি বা বাগদানের মতো আয়োজনগুলোও আলাদা করে হয়। সেক্ষেত্রে উপলক্ষ আরো বাড়ে। বিয়ে এমনই এক উৎসব যা নিয়ে একদম কিচ্ছুটি না ভাবা মেয়ের মনেও ভাবনা খেলে যাবে, কেমন দেখাবে তাকে বিয়েতে!

[picture]

চলছে শীতকাল। বিয়ের ভরা মৌসুম। নিজের না হলেও আত্মীয় বা বন্ধু কারো বিয়ে লেগে যেতেই পারে এইবার। প্রস্থুতি নিতে গিয়ে হিমশিম খাচ্ছেন, তাও হতে পারে। হবু কনে, তা সে নিজে হন বা অন্য কেউই হোক, তার সাজ নিয়ে কপালে ভাঁজ ফেলার আগে একটু ভেবে দেখুন দেখি আসলে কী চাচ্ছেন! তিনটা অনুষ্ঠানেই প্রায় এক রকম সাজ হবে, না তিনদিনে ভিন্ন ভিন্ন সাজে নজরকাড়া হবে বৌ? রঙের ক্ষেত্রে লাল বা গোলাপির ধারেকাছেই ঘোরাঘুরি করা হবে, নাকি আলাদা কোনো রঙেও হতে পারে একটা অনুষ্ঠানের সাজ? কনের ইচ্ছাই সবচেয়ে জরুরী। কিন্ত নানা জনের নানা মতের ভীড়ে কনে নিজের চাওয়া নিয়েই দ্বিধায় পড়তে পারে! লাল টুকটুকে বৌ, তার আগে হলদে-লাল হলুদ ছোঁয়ার সাজ, আর পরে গোলাপি বা রানি রঙের সাজে বৌভাত, এমন ছকবাঁধা কোনো সাজ মাথায় থাকলে ঝামেলা অনেক কম। কিন্তু যদি প্রতিটা অনুষ্ঠানে সাজে ভিন্নতা আনার ইচ্ছা থাকে, তবে খানিক গুছিয়ে  প্রস্তুতি নেয়া চাই। ভিন্নতা আনতে গিয়ে সবকিছুর শেষে যদি বিয়ের অ্যালবাম দেখে সব সাজ একই রকম লাগে, তার চেয়ে দুঃখের আর কিছুই হবে না!

বিভিন্ন দিনের সাজে ভিন্নতা আনা নিয়েই আলাপ হবে আজকে। ভাবুন তো, সাজে ভিন্নতা বলতেই প্রথমে মাথায় কী আসে? পোশাকের কোন বিষয়টা তাকে অন্যটার থেকে আলাদা করে শুরুতেই? পোশাকের ধরণ, এটাই আসলে প্রথম কথা। এক অনুষ্টানে কনে লেহেঙ্গা পরলে এমনিতেই বড়সড় সাজবদল হয়ে যাচ্ছে। বিয়ের দিন পরার জন্য অনেকেই ভারী কাজের লেহেঙ্গা বেছে নিচ্ছে আজকাল। চাইলে সেটা করা যায়। আর তখন গায়ে হলুদ এবং বৌভাতের আয়োজনে কেবল দুই রঙের শাড়ি পরলেই তিনদিনের তিনটা সাজ বেশ আলাদা রকম হয়ে যাবে।

রঙ হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা সাজপোশাকের। কেমন রঙ বেছে নেয়া হচ্ছে কনের পোশাকে সেটা খেয়াল রাখা চাই। লাল রঙটা বরাবরই নতুন বৌয়ের দুর্বলতা, তাই বিয়ের শাড়ির সাথে অন্য অনুষ্ঠানের শাড়িও লালঘেঁষা হয়ে যায় অনেকের। সেটি করা চলবে না কিন্তু সাজে বৈচিত্র্য চাইলে! বিয়েতে লাল তো হলুদের সাজে সবুজ, সাথে হলুদ কিংবা গোলাপি রাখা যায়, আর তাহলে বৌভাতের সাজ হোক নীল বা সাদার মাঝে। আলাদা আলাদা দিনকে সম্পূর্ণ ভিন্ন রঙে মাথায় রাখুন। তাহলেই এক সাজের থেকে আরেক সাজ ভিন্ন হবে। একেকটা দিন একেক রূপে থাকবে নতুন বৌ।

মেকআপ আর যাই হোক না কেন, চেষ্টা করুন লিপকালারে বৈচিত্র্য রাখতে। সব কয়দিন হালকা রঙ বা ন্যুড কালার অথবা সবদিনই গাঢ় রঙ, সাজগুলোকে অনেকটাই এক করে দেবে। তাই একেকটি অনুষ্ঠানের সাজ সম্পূর্ণ করতে একেক রঙের লিপকালার বেছে নেয়া প্রয়োজন।

চুলের সাজ অর্থাৎ কেশবিন্যাস বেশ কার্যকরী ভূমিকা রাখে যে কারো সাজের বেলায়। কেশবিন্যাসে সামান্য কৌশল করেই বদলে দেয়া যায় একজনের চেহারা। কনেরাও নিজেদের কেশসজ্জায় মনযোগী হন। গায়ে হলুদে এলোকেশী থাকলে বিয়েতে পরিপাটি খোঁপা চলুক, বৌভাতে একপাশে ঢেউ খেলানো চুল। সাজে অনেকটাই বৈচিত্র্য আসবে এতে।

ছবি -   অদ্রিতা কায়সার লিখেছেন -  মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

বিয়ের সাজের যত কথা
ব্রাইডাল

বিয়ের সাজের যত কথা

হবু কনেদেরকে অভিনন্দন! বিয়ের প্রস্তুতি নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন, তাইতো? তবে এটাও নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে বিয়ের পরিকল্পনা...

হবু কনের প্রস্তুতি | বিয়ের আগে নিজের দিকে খেয়াল রাখছেন তো?
বিউটি টিপস

হবু কনের প্রস্তুতি | বিয়ের আগে নিজের দিকে খেয়াল রাখছেন তো?

বিয়ে একজন নারীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। বিশেষ এই দিনটি নিয়ে সব মেয়েরই অনেক পরিকল্পনা থাকে। সেই সাথে বিয়ের পোশাক কেমন হবে, কেমন সাজ হবে,...

বিয়ের কনে মানেই চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান!
ব্রাইডাল

বিয়ের কনে মানেই চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান!

চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান, তাতে সোনালি-রূপালির ঘন নকশা, গা ভরা গহনায় টুকটুকে বৌ বিয়ের আসরে দ্যুতি ছড়াচ্ছে। বৌ-সাজ মানে এই রকম একটা ছবিই চোখে...

আরও পড়ুন

বিয়ের আগে কনের প্রস্তুতি | ১ মাসে কীভাবে তৈরি হবেন?
ব্রাইডাল

বিয়ের আগে কনের প্রস্তুতি | ১ মাসে কীভাবে তৈরি হবেন?

বিয়ের দিনটি হয় একটি মেয়ের জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলোর মধ্যে একটি। এদিন বিয়ের কনেই হচ্ছে আসরের মধ্যমণি। তাই সবার চোখ থাকে সেদিন বিয়ের কনের দিকে। আর প্...

পূজার সাজে ৫ দিনে পাঁচ রূপ!
মেকআপ

পূজার সাজে ৫ দিনে পাঁচ রূপ!

সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসবের সময়, শারদীয় দূর্গা পূজা এসে গেছে আবার বছর ঘুরে। হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে মহোৎসবের আয়োজন। মূল পূজার উৎসব চলে পা...

সামাজিক বা পারিবারিক চাপে পড়ে অযৌক্তিক কারণে বিয়ে করছেন না তো?
সম্পর্ক

সামাজিক বা পারিবারিক চাপে পড়ে অযৌক্তিক কারণে বিয়ে করছেন না তো?

জন্ম-মৃত্যু-বিয়ে এই তিনটি বিষয়ই মানুষের জীবনে অজানা থাকে। তবে জন্ম ও মৃত্যু নিয়ে মানুষ যতটা না ভাবে, বিয়ে নিয়ে তার চেয়েও বেশি ভাবে। আর এই বিয়ে আর বিবা...

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য
হেয়ার স্টাইল

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য

বাইরে যাওয়ার সময় সুন্দর পোশাক, মানানসই মেকআপ নিয়ে তৈরি হওয়ার পর চুল কেমন করে সাজাবেন, তাই নিয়ে অনেকেই বিরম্বনায় পড়তে হয়, তাই না? আসলে চুলের সাজ নির্ভর...

নতুন বৌয়ের জন্য উপহার | জেনে নিন ৫টি কার্যকরী টিপস!
ট্রেণ্ডস এন্ড শপ

নতুন বৌয়ের জন্য উপহার | জেনে নিন ৫টি কার্যকরী টিপস!

বিয়ের দাওয়াত সামনে, উপহার কী দেয়া যায় তা ভাবছেন? নতুন বৌয়ের জন্য উপহার, ধরাবাঁধার বাইরে কিছু খুঁজছেন? একটু চিন্তা করলেই দেয়া যায় দারুণ কিছু, যা নতুন ব...

সোনামণিদের বসন্ত সাজ | যেভাবে সাজাবেন আপনার বাচ্চাকে!
ফ্যাশন

সোনামণিদের বসন্ত সাজ | যেভাবে সাজাবেন আপনার বাচ্চাকে!

দক্ষিণা বায়ের আগমন টের পেয়েছেন নিশ্চয়ই? হালকা রোদের সাথে হিমহিম বাতাসের দোলায় মন-প্রাণ জুড়িয়ে যায়। চারিদিকে খুশির আমেজ। শীতের বুড়িকে ঘুম পাড়িয়ে বরণ কর...

…