সোনামণিদের বসন্ত সাজ | যেভাবে সাজাবেন আপনার বাচ্চাকে!

শিফাত আরা সঞ্চা · Feb 12, 2019 · 1 min read

সোনামণিদের বসন্ত সাজ | যেভাবে সাজাবেন আপনার বাচ্চাকে!

দক্ষিণা বায়ের আগমন টের পেয়েছেন নিশ্চয়ই? হালকা রোদের সাথে হিমহিম বাতাসের দোলায় মন-প্রাণ জুড়িয়ে যায়। চারিদিকে খুশির আমেজ। শীতের বুড়িকে ঘুম পাড়িয়ে বরণ করতে হবে ঋতুরাজ বসন্তকে। প্রকৃতি প্রস্তুতি নিচ্ছে ঋতুরাজ বসন্তকে নানান আয়োজনে বরণ করতে। বসন্ত উদযাপন আমাদের বাঙালী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ যেন। বসন্ত মেলাকে সামনে রেখে আপনার তোরজোরও তাই কম নয়! স্নিগ্ধ সাজে নিজেকে সাজাবেন বসন্ত রানীর মতন! আপনার সাথে অনেক উচ্ছ্বাস ভরা মন নিয়ে আপনার হাত ধরে যেতে চায় বাড়ির ছোট্ট সদস্যটিও! আপনার বসন্তবরণ প্রস্তুতিতো শেষ কিন্তু বাড়ির সোনামণিদের বসন্ত সাজ দেয়ার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে তো? সোনামণিদের বসন্ত সাজ হোক আপনার মতই গোছানো!

[picture]

 

সোনামনিদের বসন্ত সাজ ও ধরন

১) বসন্ত সাজে ছোট্ট কন্যা যেন বসন্তের ফুলের কলি!

আপনি খুব গোছানো পরিপাটি সাজে আর তাড়াহুড়ো করে আপনার কন্যাকে হলুদ কোনো ড্রেস পরিয়ে বেড়িয়ে গেলেই কি হলো? পহেলা বসন্তের মেলার ভিড়ে সবার আকর্ষণ হয়ে ওঠে আপনার ফুটফুটে মেয়েটি। কিন্তু ঠিকঠাক গোছানো না থাকলে আশেপাশের সবাই বলেই ফেলে- “কী সুন্দর বাচ্চাটা! একটু শাড়ি পরালে কী ভালই না লাগতো! বা একটু আজ সাজিয়ে দিতেন!” এমন কথা শুনে তখন আপনার মনেও আফসোস হয়। মনের আনন্দ বিলীন হয়ে ভাবতে থাকেন- “ইশ! কেন যে মেয়েটার জন্য ছোট্ট একটা শাড়ি কিনলাম না!” এবারের পহেলা ফাল্গুনে তাই মনোযোগ দিন একটু সোনামণিদের বসন্ত সাজেও! ফুল ও শাড়িতে বসন্ত সাজে ছোট্ট কন্যা বা সোনামণি - shajgoj.com

অন্যান্য সময় মার্কেট-এ বাচ্চাদের শাড়ি না পাওয়া গেলেও আসন্ন উৎসবের সময় বাচ্চাদের শাড়ি একটু খুঁজলেই পাওয়া যায়। ছোট্ট বাচ্চাদের পহেলা ফাল্গুনে একপ্যাঁচে শাড়ি পরালেই সবার নজর বাচ্চাটির দিকেই চলে যায়। একটুখানি সাজুগুজুতো সোনামণির আজ চাই-ই চাই। ছোট্ট ছোট্ট হাতে-পায়ের আঙুলগুলো সাজিয়ে দিন লাল রঙের নেইল পেইন্ট দিয়ে। মুখে আপনার ফেইস পাউডার দিয়ে সাজাতে যাবেন না মোটেও। বাচ্চাদের ত্বক এমনিতেই অনেক সেনসিটিভ হয়। বাহিরে বের হবার আগে সোনামণির মুখে তাই বেবি সানস্ক্রীন লোশন দিতে ভুলবেন না যেন! সাথে একটু বেবি পাউডার আর মায়া-ভরা চোখে কাজল ছোঁয়া! হাতে চাই রিনিঝিনি কাঁচের চুড়ি! কাঁচের চুড়ি পরাতে না চাইলে স্টিল-এর চুড়ি পরালে ঝুঁকিমুক্ত থাকবেন। আবার দু’হাতে দু'টি বালাও পরাতে পারেন।

বসন্তে ফুল ও শাড়িতে সুন্দর সাজে ছোট্ট সোনামণি - shajgoj.com

ছোট্ট পা-দুখানায় ছন্দ আনতে পরিয়ে দিন নুপুর। লাল জুতোই কিন্তু বাচ্চাদের ফাল্গুনের জন্য ভালো। আর মাথায় ফুলের মুকুট পরিয়ে দিবেন অবশ্যই! ঠোঁটে লিপস্টিক না লাগানোই ভালো তবে আপনি যদি খুব চান তবে একেবারে হালকা করে লাল লিপস্টিক ছোঁয়াতে পারেন। দেখুন, কী দারুণ লাগছে আপনার কন্যাকে! শাড়িতে যদি আপনার বাচ্চা অনেক বেশি অস্বস্তিবোধ করে তাহলে থ্রি-পিস পরিয়ে নিতে পারেন।  তাতেও সোনামণিদের বসন্ত সাজ বেশ হবে!

২) ছোট্ট ছেলের বসন্ত সাজ

অনেকেই বলেন-“ছেলে মানুষের আবার কিসের সাজ?” বাহ্ রে! ছেলে বলে কি সাজতে নেই? সাজ মানেই কি মেকআপ দেয়া? না! সাজ মানে হলো নিজেকে গুছিয়ে চলা। তো বাড়ির আঙ্গিনা মাতিয়ে রাখা চঞ্চল রাজপুত্রের সাজ নিয়ে কেন এত অবহেলা? বসন্তরাজের সাথে পাল্লা দিয়েই সোনামণিদের বসন্ত সাজ। বাসন্তী রঙা পাঞ্জাবি বা ফতুয়াকে সাদা রঙের ধুতি কিংবা পায়জামা দিয়ে পরিয়ে সাজিয়ে ফেলুন আপনার রাজপুত্রকে। লাল ফতুয়াতে বসন্তে ছোট্ট ছেলের বা সোনামণি ফাল্গুন সাজ - shajgoj.com

চাইলে গলায় ওড়নাও ঝুলিয়ে দিতে পারেন। বাদামি, চকোলেট বা তা না হলে কালো জুতা বেছে নিতে পারেন আপনার সন্তানের জন্য। বাহিরে বের হবার আগে ছেলে বাচ্চাদেরও বেবি সানস্ক্রীন লোশন ব্যবহার করান। তারপর বেবি পাউডার দিয়ে চুল আঁচড়ে নিলেও কেমন যেন জমছে না! তাহলে রাজপুত্রের গলায় গাঁদা ফুলের মালা পরিয়ে দিয়েই দেখুন একবার! বাহ্! প্রকৃতির কোলে আপনার পুত্রই যেন স্বয়ং বসন্তরাজ!

পাঞ্জাবিতে সোনামণির বসন্ত সাজ - shajgoj.com

চোখ বন্ধ করে বসন্ত উৎসবের হাসি-খুশি বাচ্চাদের মুখ কল্পনা করতেই মাথায় বসন্তের গান ঘুরছে- "আজি কোমল কুসুমদল খু্লিলো, আজি কোমল কুসুমদল খুলিলো… দুলিলো রে দুলিলো....." সে কী! আপনারাও  বসন্তের কল্পনায় হারিয়ে গেলেন নাকি! হাতে যে সময় নেই একদমই! শেষবেলায় সোনামণিদের বসন্ত সাজ যেন আর অসম্পূর্ণ না থাকে! পহেলা ফাল্গুনে সকালের কাঁচা সোনা ঝরা রোদের হাসি ছাপিয়ে দেখতে চাই আপনার কোমলমতি শিশুর মুখে আলো ঝলমলে নির্মল হাসি! বসন্তের সাজে বসন্ত ঋতুকে বরণে মেতে উঠুক আপনার সন্তান। আর হ্যাঁ, সাথে পানি রাখবেন অবশ্যই। তার সাথে ছোট ফার্স্ট এইড কিট, ডায়াপার আর বাচ্চার জন্য এক সেট বাড়তি জামা রাখতে ভুলবেন না যেন!

সবাইকে শুভ পহেলা ফাল্গুনের শুভেচ্ছা!  গানটা দেখি মাথায় গেঁথে গিয়েছে!

"আজি কোমল মুকুলদল খুলিলো, আজি কোমল মুকুলদল খুলিলো…..

দুলিলো রে দুলিলো………………..!"

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

ট্রেণ্ডস এন্ড শপ

পাশ্চাত্য পোশাকের চাহিদা বাড়ছে, কমছে শাড়ির চাহিদা

আজকাল যেকোন অনুষ্ঠান , জাতীয় দিবস , ঈদ , পূজা এমন কি দৈনন্দিন কাজে; বাসা কিংবা অফিসে মেয়েরা শাড়ি পরছে না। সব জায়গাতে পাশ্চাত্য পোশাক বেছে নিচ্ছেন নারী...

পহেলা ফাল্গুনের সাজসজ্জা | ৩টি ধাপে নিজেকে রাঙান বাসন্তী ছোঁয়ায়!
মেকআপ

পহেলা ফাল্গুনের সাজসজ্জা | ৩টি ধাপে নিজেকে রাঙান বাসন্তী ছোঁয়ায়!

টিকটিক শব্দে ঘুরছে ঘড়ির কাটা। সে তো ঘুরতেই থাকে! তবে কেন বলছি বলুন তো? ঠিক ধরেছেন! দক্ষিণা বায়ের হিমেল হাওয়া খবর দিয়েছে, শীতের বুড়িকে ঘুম পাড়িয়ে আসছে...

বসন্তকালে কোন রোগবালাই এ আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়?
সুস্থতা

বসন্তকালে কোন রোগবালাই এ আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়?

প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। তাপমাত্রাও স্বস্তিদায়ক। কিন্তু এ ঋতুতে রোগ-ব্যাধির প্রকোপও একটু বেশি। বসন্তকালীন রোগের মধ্যে হাম, ইনফ্লুয়েঞ্জা, চিকেন পক...

বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তকে বরণের প্রস্তুতি
সংস্কৃতি

বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তকে বরণের প্রস্তুতি

দক্ষিণী হাওয়া জানান দিচ্ছে বসন্ত বার্তা মানে এবার শীতের পালা শেষ, আসছে বসন্ত। এই বসন্তকে বরণ করবে পহেলা ফাল্গুন। বসন্ত মানেই প্রেমের মাস, প্রকৃতি সাজত...

আরও পড়ুন

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য
হেয়ার স্টাইল

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য

বাইরে যাওয়ার সময় সুন্দর পোশাক, মানানসই মেকআপ নিয়ে তৈরি হওয়ার পর চুল কেমন করে সাজাবেন, তাই নিয়ে অনেকেই বিরম্বনায় পড়তে হয়, তাই না? আসলে চুলের সাজ নির্ভর...

পহেলা বৈশাখে কিভাবে উৎযাপন করব?
সংস্কৃতি

পহেলা বৈশাখে কিভাবে উৎযাপন করব?

আসছে পহেলা বৈশাখ। বাঙালিদের প্রাণের উৎসব। বাংলা নতুন বর্ষকে বরণ করে নিতে সবাই উন্মুখ হয়ে থাকে। এই দিনটিকে বিশেষভাবে উৎযাপন করার জন্য সবাই নিজের মতো কর...

সাধারণ জর্জেট শাড়িতে নিজেই নিয়ে আসুন গর্জিয়াস লুক
ট্রেণ্ডস এন্ড শপ

সাধারণ জর্জেট শাড়িতে নিজেই নিয়ে আসুন গর্জিয়াস লুক

বাজারেসবসময় হরেক রকমের শাড়ি পাওয়া যায়, যেমন-বেনারসি, জামদানি, সিল্ক, তাঁতের শাড়ি, মিলের শাড়ি, সুতি শাড়ি, জর্জেট, শিফন, টাঙ্গাইল শাড়ি, পাবনার শাড়...

কনে সাজের পালাবদল!
ব্রাইডাল

কনে সাজের পালাবদল!

বৌয়ের বিয়ের সাজ, অন্তত তিনখানা তো হবেই তাই না? গায়ে হলুদ, বিয়ে আর বৌভাত, এই তিন মূল অনুষ্ঠান নিয়েই বাঙ্গালি বিয়ে। কারো কারো পানচিনি বা বাগদানের মতো আয়...

বিয়ের শাড়ি
ব্রাইডাল

বিয়ের শাড়ি

বাঙালি নারীর সৌন্দর্য্য আর ব্যক্তিত্ব শাড়িতেই সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে আর বিয়ের কনেকে সবাই শাড়িতে দেখতেই বেশি পছন্দ করে। উজ্জ্বল বাহারি রঙ আর কারুকা...

…