বসন্তবরণের সাজসজ্জার সাতকাহন

sub-editor · Jan 29, 2018 · 1 min read

বসন্তবরণের সাজসজ্জার সাতকাহন

ফাল্গুন এলো বলে! শীতের হিম বিদায় নেবার কাল প্রায় উপস্থিত, কয়টা দিন বাদেই চলে আসবে বসন্ত। পহেলা বৈশাখের মত ছুটির অবসরে উৎসব পালন না হলেও, একেবারে কম কিছু কিন্তু হয় না! বসন্তবরণ চলে নগরের বুকে, রঙ ছড়িয়েই। আর রমণীরা হলুদ-সবুজ বা লালচে রঙের ছোঁয়ায় নিজেদের সাজায়। কেউ বা হাঁটে বিপরীত কোন দিকে। নীলও হয়ে যায় কারো বসন্তবরণের বসন।

এবারের পহেলা ফাল্গুন মাথায় রেখে সাজসজ্জা কেমন হতে পারে, তার আইডিয়া নিয়েই আজকের লেখা। নির্দিষ্ট কোনো রঙ ঠিক করা থাকলে তো সেই রঙেই পোশাক বাছবেন, আর নয়তো চোখ বুলান গত বছরগুলোর এই দিনের ছবিতে। কী সব রঙ বা শাড়ি পরা হয়েছে আগের উৎসবগুলোতে, তার থেকে ভিন্ন কিছু পরা যেতে পারে এবার।

বাসন্তী বা হলুদ বসনেই বসন্তবরণ উৎসব পার হয়। তা থেকে খুব একটা সরতে চান না, আবার ভিন্নতাও চাচ্ছেন, তেমন মেয়েরা গেরুয়া বা বাদামি রঙ বেছে নিন চোখ বুজে। শাড়িতে এসব রঙ দিনের উৎসবে বেশ মানানসই। লাল, সবুজ, কালো বা নীল এসব রঙ মানিয়ে যাবে সাথের ব্লাউজে। হালকা কাজের সুতি শাড়ির সাথে বাটিকের ব্লাউজ, সাদামাটা বাসন্তী সাজ হয়ে যাবে বেশ।

গরম জাঁকিয়ে বসতে আরো দেরি আছে, এই সুযোগে ভারী কাতানের ব্লাউজখানা পরে ফেলা যায় সেদিন। কাতান ব্লাউজ অনেকেই অহরহ পরলেও কেউ কেউ আবার গরমের দিনে বাইরে বের হলে কাতান এড়িয়ে চলে। বিশেষ করে পহেলা বৈশাখের সময়টা এত গরম থাকে যে ভারী কোনো কাপড় পরতে চাওয়াই দায়। তারা পহেলা ফাল্গুনে দিব্যি পরতে পারেন কাতান ব্লাউজ, চাইলে শাড়িও। ছিমছাম জামদানি শাড়ির সাথে কাতানের নকশাদার ব্লাউজ, এমন জমকালো সাজে এবার পহেলা ফাল্গুন কাটানো যায়।

হলুদ-কমলা বসনে গোলাপির ছোঁয়া দারুণ দেখায়। পহেলা বসন্তেও হলুদ শাড়ির সাথে গোলাপি ব্লাউজ, কিংবা উল্টোটা দেখা যায় পোশাকে অনেক বেশি। শাড়িটা যদি হলুদঘেঁষাই হয়, চুলে বাগানবিলাস গুঁজে নেবেন। চুলের সাজে ফুল হিসেবে এর কদর খুব একটা নেই কিনা, তাই পহেলা বসন্তের সাজে আপনাকে সঙ্গ দিতে হলদে শাড়ির সাথে বাগানবিলাস অন্যরকম দেখাবে। সাজে ভিন্নতাও আসবে, দৃষ্টিনন্দনও দেখাবে।

গয়না নির্বাচনে খুব ভাবার কিছু নেই। শাড়ি হালকা ধাঁচের হলে হালকা গয়নাতেই সাজুন। কাঠ বা মাটির রঙিন গলার মালা, ঝোলা দুল আর হাত বোঝাই রিনিঝিনি চুড়ি, উৎসবের যথাযথ সাজ। জামদানি বা অন্য কোনো ভারী কাজের শাড়ি পরলে গয়নাও খানিক জমকালো হতে পারে। সিটি গোল্ড বা রূপার গয়না বেছে নিতে পারেন শাড়ির সাথে মিলিয়ে। গলায় ধাতব বড় মালা আর কানে ছোট্ট ঝুমকো, হাতে তখনো রেশমি চুড়ি মন্দ দেখাবে না।

পোশাক আর গয়নার কথা তো হলো, কিন্তু সাজুগুজুর বিষয়টা? সাজগোজ তো যার যেমন ইচ্ছা, কমবেশি হবেই। তবে কিনা, এসব আয়োজনে ন্যাচারাল লুকটাই বেশি নজরকাড়া দেখায়। তাছাড়া পোশাকেই তো রঙের ছড়াছড়ি, সাজটা তাই হালকা হলে মন্দ হয় না। লিপস্টিক উজ্জ্বল হোক, কাজল হোক আরো গাঢ়, কিন্তু চড়া মেকআপে স্বাভাবিক সৌন্দর্য ঢেকে না দেয়াই ভালো। প্রকৃতির এক ঋতুকে বরণ করতেই যে এত আয়োজন, তা সাজটাও তার সাথে মিলিয়ে ন্যাচারাল রাখলে ক্ষতি কী?

ছবি – কৌশিক ইকবাল

লিখেছেন - মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

ট্রেণ্ডস এন্ড শপ

পাশ্চাত্য পোশাকের চাহিদা বাড়ছে, কমছে শাড়ির চাহিদা

আজকাল যেকোন অনুষ্ঠান , জাতীয় দিবস , ঈদ , পূজা এমন কি দৈনন্দিন কাজে; বাসা কিংবা অফিসে মেয়েরা শাড়ি পরছে না। সব জায়গাতে পাশ্চাত্য পোশাক বেছে নিচ্ছেন নারী...

ব্লাউজে মোহনীয় আপনি
ট্রেণ্ডস এন্ড শপ

ব্লাউজে মোহনীয় আপনি

আমাদের উপমহাদেশে সবচেয়ে আকষর্ণীয় ও অসাধারণ সুন্দর পোশাকটি কি বলুনতো?হ্যাঁ আপনি ঠিক ধরেছেন ।সেই অনন্য সুন্দর পোশাকটি হল শাড়ী ।শাড়ীতে বাঙালী নারীদের...

বিয়ের শাড়ি
ব্রাইডাল

বিয়ের শাড়ি

বাঙালি নারীর সৌন্দর্য্য আর ব্যক্তিত্ব শাড়িতেই সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে আর বিয়ের কনেকে সবাই শাড়িতে দেখতেই বেশি পছন্দ করে। উজ্জ্বল বাহারি রঙ আর কারুকা...

পহেলা বৈশাখে কিভাবে উৎযাপন করব?
সংস্কৃতি

পহেলা বৈশাখে কিভাবে উৎযাপন করব?

আসছে পহেলা বৈশাখ। বাঙালিদের প্রাণের উৎসব। বাংলা নতুন বর্ষকে বরণ করে নিতে সবাই উন্মুখ হয়ে থাকে। এই দিনটিকে বিশেষভাবে উৎযাপন করার জন্য সবাই নিজের মতো কর...

আরও পড়ুন

বিয়ের শাড়ি কেনাকাটা | ৭ ধরনে নানান রঙে সাজবে বউ!
ট্রেণ্ডস এন্ড শপ

বিয়ের শাড়ি কেনাকাটা | ৭ ধরনে নানান রঙে সাজবে বউ!

বিয়ের শাড়ি... আহা! কী সুন্দর! ইশ না জানি কত দাম! কোত্থেকে কিনেছে?...... এমন বহু কথা মাথায় ঘুরতে থাকে যখন একটা সুন্দর সাজুগুজু করা কনেকে দেখি! আচ্ছা,...

ফাল্গুনের প্রস্তুতি (পর্ব-১)
সংস্কৃতি

ফাল্গুনের প্রস্তুতি (পর্ব-১)

শীতের শেষ সময়গুলো ফাল্গুনকে বরণ করার পরিকল্পনা করতে করতেই কেটে যায় । ফাল্গুনের আগমণে প্রকৃতি থেকে শুরু করে সমস্ত কিছুতেই নতুন করে প্রাণের সঞ্চার হয়। প...

ফ্যাশনে হালকা রঙের শাড়ি
ট্রেণ্ডস এন্ড শপ

ফ্যাশনে হালকা রঙের শাড়ি

কথায় আছে নারী, সুন্দর শাড়িতে কারণ শাড়ি তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে বহুগুণ। এইকথাটা একদমই সত্যি। যুগের সাথে তাল মিলিয়ে আজকের আধুনিক নারীর পোশাকের অন...

সাধারণ জর্জেট শাড়িতে নিজেই নিয়ে আসুন গর্জিয়াস লুক
ট্রেণ্ডস এন্ড শপ

সাধারণ জর্জেট শাড়িতে নিজেই নিয়ে আসুন গর্জিয়াস লুক

বাজারেসবসময় হরেক রকমের শাড়ি পাওয়া যায়, যেমন-বেনারসি, জামদানি, সিল্ক, তাঁতের শাড়ি, মিলের শাড়ি, সুতি শাড়ি, জর্জেট, শিফন, টাঙ্গাইল শাড়ি, পাবনার শাড়...

দরজায় কড়া নাড়ছে পহেলা ফাল্গুন! শাড়ি নিয়ে যত কল্পনা
সংস্কৃতি

দরজায় কড়া নাড়ছে পহেলা ফাল্গুন! শাড়ি নিয়ে যত কল্পনা

মৌসুমি শাড়ি পরুয়াদের শাড়ি নিয়ে মাতামাতির মৌসুম আবার এলো বলে! বলছি পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখের কথা। বৈশাখ মাসের আরো বেশ অনেকটা দেরি থাকলেও ফাল্গুন...

…