বিয়ের কনে মানেই চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান!

sub-editor · Oct 06, 2016 · 1 min read

বিয়ের কনে মানেই চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান!

চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান, তাতে সোনালি-রূপালির ঘন নকশা, গা ভরা গহনায় টুকটুকে বৌ বিয়ের আসরে দ্যুতি ছড়াচ্ছে। বৌ-সাজ মানে এই রকম একটা ছবিই চোখে ভাসে আমাদের। দিন কিন্তু পাল্টাচ্ছে! বিয়ে মানেই এখন লাল টুকটুক বৌ নয়, বিয়ে মানেই ভারী বেনারসি বা কাতানের বাধ্যবাধকতা নয়। কনেরা এখন বেছে নিতে পারে এমনকি সাদা রঙের শুভ্রতাও! সামনে আসছে শীতকাল, বাংলার ঘরে ঘরে বিয়ের ধুম পড়ার শ্রেষ্ঠ সময়। বিয়ে যাদের আসন্ন আর সাজপোশাক নিয়ে কপালে চিন্তারেখা ফেলে বসে আছেন, তারা চোখ বুলিয়ে নিন বিয়ের পোশাক নিয়ে এই লেখায়। [picture]

  • শুভ্রতায় বিয়ের সাজ

সাদা রঙের বৌ-সাজ আজকাল কম দেখা যায় না। সাদার মাঝে সোনালির আভিজাত্য ফোটেও চমৎকার, বিয়ের পোশাকে বেশ মানানসই দেখায়। কাজেই সাদা কিংবা চাপা সাদা রঙে বিশেষ ভালোলাগা থেকে থাকলে বিয়ের শাড়িতে নিয়ে আসুন এই রঙ। ঘিয়া রঙের শাড়িও বিয়ের আসরে ফুটফুটে দেখায় বেশ।

শাড়িতে এমন শ্বেতবসনা হলে গহনায় রাখতে পারেন রঙিন সব পাথরের সাজ। কয়েক রঙা কুন্দনের জমকালো নকশার ঝুমকো, সীতাহার কিংবা রুবির কাজ করা জরোয়া হারে নতুন বৌকে অনিন্দ্য সুন্দর দেখাবে। শাড়ির রঙ হালকা হলে সাজে আর গহনায় উজ্জ্বল রঙের ছোঁয়া রাখুন, এটাই মূল কথা।

  • নীল পরী বৌ

নীল রঙের শাড়িও কিন্তু বেশ চাহিদা রাখে বিয়ের বাজারে। কিছুটা ভিন্ন আমেজ চাইলে ফরমায়েশ দিয়ে তৈরি করিয়ে নিতে পারেন একটি নীল জামদানী। ঘন সোনালি নকশা করা নীল জামদানী শাড়ি বৌয়ের সাজে মন্দ লাগবে না, বরং নজর কাড়বে সবার। এই শাড়ির সাথেও গহনায় রুবির আভিজাত্য মানানসই। কেবল স্বর্ণ আর সাদা কুন্দনের মেলবন্ধন করেও বানাতে পারেন গহনা, কিংবা বেছে নিন মুক্তোর আধিক্য। নীল শাড়ির সাথে দারুণ লাগবে।

  • পিচের স্নিগ্ধতা

ঠিক গোলাপি রঙটা শাড়িতে চাচ্ছেন না, কিন্তু কাছাকাছি কোন রঙে বিয়ের শাড়ি খুঁজছেন তো পিচ হলো আপনার জন্য আদর্শ রঙ। ভীষণ মিষ্টি এই রঙটা মানিয়ে যায় যেকোন মেয়েকেই, তা গায়ের রঙ যাই হোক না কেনো। পিচের সাথে সোনালি কিংবা রূপালি ইচ্ছে মতন রঙের নকশায় শাড়ি বেছে নিতে পারেন বিয়ের দিনের জন্য। এর সাথে গহনায় সবুজাভ রঙের পাথর বেশ মানাবে। চলতে পারে মুক্তোর সাজও।

  • পেস্তা রঙের চমক

নরম সবুজাভ এক রঙ এই পেস্তা রঙ, অনেকের বেশ প্রিয় এই রঙটা বিয়ের শাড়িতেও অনায়াসে উঠে আসতে পারে। পেস্তা রঙকে জমিন বানিয়ে অন্যান্য উজ্জ্বল রঙের ছোঁয়ায় সাজাতে পারেন বিয়ের শাড়িটা। নীল, রাণী রঙ, কমলা বা লাল রঙের ভারী নকশা দারুণ লাগবে পেস্তা রঙা শাড়িতে। একই সাথে স্নিগ্ধতা আর জমকালো ভাব ফুটে উঠবে বিয়ের সাজে। গহনায়ও তাই পাথরের ব্যবহার চলতে পারে ইচ্ছে মতন, হরেক রঙে।

  • বাদামি বৌ

সোনালি রঙের শাড়ি বিয়ের জন্য নতুন কিছু নয়, নতুন কিছু ভাবলে বরং বাদামি শাড়ি পরতে পারেন নিজের বিয়েতে। রঙটা চাপা সোনালি রঙের কাছাকাছি, তার মাঝে সোনালি সুতোর কাজ মিলেমিশে চমৎকার দেখাবে কিন্তু। পাড়ে, আঁচলে মেরুন অথবা টকটকে লাল নকশা থাকবে শাড়িতে। সনাতনী সোনার গহনা আর লালচে ছোঁয়ায় সাজের ছটা, বেশ মানাবে নতুন বৌকে।

ছবি - ফটোগ্রাফারস.ক্যানভেরা.কম লিখেছেন -  মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

হবু কনের প্রস্তুতি | বিয়ের আগে নিজের দিকে খেয়াল রাখছেন তো?
বিউটি টিপস

হবু কনের প্রস্তুতি | বিয়ের আগে নিজের দিকে খেয়াল রাখছেন তো?

বিয়ে একজন নারীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। বিশেষ এই দিনটি নিয়ে সব মেয়েরই অনেক পরিকল্পনা থাকে। সেই সাথে বিয়ের পোশাক কেমন হবে, কেমন সাজ হবে,...

বিয়ের আগে কনের প্রস্তুতি | ১ মাসে কীভাবে তৈরি হবেন?
ব্রাইডাল

বিয়ের আগে কনের প্রস্তুতি | ১ মাসে কীভাবে তৈরি হবেন?

বিয়ের দিনটি হয় একটি মেয়ের জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলোর মধ্যে একটি। এদিন বিয়ের কনেই হচ্ছে আসরের মধ্যমণি। তাই সবার চোখ থাকে সেদিন বিয়ের কনের দিকে। আর প্...

আরও পড়ুন

বিয়ের সাজের যত কথা
ব্রাইডাল

বিয়ের সাজের যত কথা

হবু কনেদেরকে অভিনন্দন! বিয়ের প্রস্তুতি নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন, তাইতো? তবে এটাও নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে বিয়ের পরিকল্পনা...

ট্রেণ্ডস এন্ড শপ

পাশ্চাত্য পোশাকের চাহিদা বাড়ছে, কমছে শাড়ির চাহিদা

আজকাল যেকোন অনুষ্ঠান , জাতীয় দিবস , ঈদ , পূজা এমন কি দৈনন্দিন কাজে; বাসা কিংবা অফিসে মেয়েরা শাড়ি পরছে না। সব জায়গাতে পাশ্চাত্য পোশাক বেছে নিচ্ছেন নারী...

বিয়ের শাড়ি
ব্রাইডাল

বিয়ের শাড়ি

বাঙালি নারীর সৌন্দর্য্য আর ব্যক্তিত্ব শাড়িতেই সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে আর বিয়ের কনেকে সবাই শাড়িতে দেখতেই বেশি পছন্দ করে। উজ্জ্বল বাহারি রঙ আর কারুকা...

বাজেটের মধ্যেই বিয়ের কেনাকাটা (পর্ব ২)
ব্রাইডাল

বাজেটের মধ্যেই বিয়ের কেনাকাটা (পর্ব ২)

বর ও কনে উভয়ের বিয়ের পোশাক থাকে আকর্ষণের কেন্দ্রবিন্দু। বর-কনে দুজনেই চায় এদিনে তাদের সুন্দর করে উপস্থাপন করতে। কারণ তাদের ঘিরেই তো সব আয়োজন। তাই বিয়ে...

বিয়ের আর কয়দিন বাকি! এই অল্প সময়ে নিজেকে প্রস্তুত করবো কীভাবে?
বিউটি টিপস

বিয়ের আর কয়দিন বাকি! এই অল্প সময়ে নিজেকে প্রস্তুত করবো কীভাবে?

সব মেয়েদের জীবনে বিয়ের দিনটা স্পেশাল! কিন্তু বিয়ের দিনে দেখতে কেমন লাগবে তা নিয়ে কিন্তু প্রতিটি কনের মনে একবার হলেও শঙ্কা জাগে। যান্ত্রিক শহরে ব্যস্ত...

৭টি রঙে চুল কালার করে নিজের হেয়ার স্টাইলে আনুন নতুনত্ব!
হেয়ার স্টাইল

৭টি রঙে চুল কালার করে নিজের হেয়ার স্টাইলে আনুন নতুনত্ব!

আজকালকার দিনে আধুনিক নারীরা কমবেশি সবাই চুলে রঙ করেন। আপনিও কি হেয়ার কালার করার কথা ভাবছেন? কিন্তু ঠিক বুঝতে পারছেন না যে ঠিক কী রঙ আপনার চুলে ভালো লা...

…