৭টি রঙে চুল কালার করে নিজের হেয়ার স্টাইলে আনুন নতুনত্ব!

নন্দিনী পোদ্দার · Aug 22, 2014 · 1 min read

৭টি রঙে চুল কালার করে নিজের হেয়ার স্টাইলে আনুন নতুনত্ব!

আজকালকার দিনে আধুনিক নারীরা কমবেশি সবাই চুলে রঙ করেন। আপনিও কি হেয়ার কালার করার কথা ভাবছেন? কিন্তু ঠিক বুঝতে পারছেন না যে ঠিক কী রঙ আপনার চুলে ভালো লাগবে, তাই না? তাহলে এই লেখাটি তাদের জন্য যারা চুলে রঙ করার কথা ভাবছেন! আপনি পুরো চুলে রঙ করতে পারেন অথবা চুলের নির্দিষ্ট কোনো অংশেও রঙ করতে পারবেন। এটাকে চুল হাইলাইট করা বলে। যেহেতু আমাদের চুলের রঙ কালো বা একটু বাদামি, তাই মানানসই ৭টি রঙে চুল কালার করে আপনার চুলের সৌন্দর্য বাড়িয়ে নিন আর নিজের হেয়ার স্টাইল-এ এবং আউট লুক-এ আনুন নতুনত্ব।  দেখে নেওয়া যাক তবে ঠিক কোন ৭টি রঙে চুল কালার করলে কালো চুলে ভালো মানাবে!

৭টি রঙে চুল কালার ও হেয়ার স্টাইল

১) বিচ ব্রাউন

বিচ ব্রাউন চুল - shajgoj.com

এই রঙটা অনেকটা সমুদ্রের বালির মত। এই রঙটা কালো চুলে খুব দারুণভাবে মিশে যায় আর নিয়ে আসে একটা দারুণ নতুন লুক। এই রঙটা মুখকে অনেকটা স্নিগ্ধ করে তোলে আর চোখকে আরো উজ্জ্বল করে তুলবে।

২) ক্যারামেল

ক্যারামেল হেয়ার স্টাইল - shajgoj.com

এই রঙটা কালো চুলে বেশ মানাবে। আপনার চুল ছোটো বা লম্বা যাই হোক না কেন এটা সব ক্ষেত্রেই বেশ মানানসই। এই রঙটা অনেকটা ব্রাউন আর গোল্ডেন-এর মিশ্রণ। তাই এই রঙটা পুরো চুলে করলে একটা দারুণ কালো আর সোনালির হাইলাইট এফেক্ট নিয়ে আসবে তাই এই রঙটা আমার প্রচণ্ড পছন্দের।

৩)গোল্ডেন ব্রাউন

গোল্ডেন ব্রাউন হেয়ার স্টাইল - shajgoj.com

যারা নিজেদের চুল নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন তারা অবশ্যই এই রঙটা ট্রাই করে দেখতে পারেন। যারা একটু ফর্সা তাদের এই রঙটাতে আর উজ্জ্বল লাগবে। তবে একটু চাপা রঙেও বেশ মানাবে। সমস্ত ফ্যাশন প্রেমি নারীদের এই রঙটা ভীষণ পছন্দের। কোঁকড়া চুলে এই রঙটা দারুণ লাগবে!

৪) চেস্টনাট

চেস্টনাট হেয়ার স্টাইল - shajgoj.com

যাদের চুল স্ট্রেট বা একটু ওয়েভি তাদের এই রঙটাতে খুবই ভালো লাগবে। এই রঙটা লাগালে কিছুটা চুল একটু লাল লাগতেও পারে কিন্তু পুরো চুলে লাগালে একসাথে খুব সুন্দর লাগবে।

৫) মেহগনি রঙ

মেহগনি রঙ হেয়ার স্টাইল - shajgoj.com

যারা একটু খাটো তাদের জন্য এই রঙটা আদর্শ। সবার মাঝে এই রঙটা আপনাকে মধ্যমণি করে তুলবে। কিন্তু এই রঙটা লাগালে আপনাকে একটু বেশি কেয়ার নিতে হবে আর মাঝে মাঝেই আপনাকে একটু আধটু টাচআপ (touch up) করতে হবে নইলে কিন্তু রঙটা খুব ভালো বোঝা যাবে না। এই রঙটা খুব সহজেই কালো চুলে ফিট করে যায়। অনেক বেশি কেয়ার করতে হবে বলে এই রঙটা আপনার পছন্দের তালিকা থেকে বাদ দেবেন না কারণ যখন আপনি ফলটা দেখবেন তখন আপনার মুখে নিশ্চয়ই হাসি ফুটবে!

৬) অ্যাশ ব্রাউন 

অ্যাশ ব্রাউন হেয়ার স্টাইল - shajgoj.com

এই রঙটা বাংলাদেশি আর ভারতীয় ত্বকে খুব ভালো লাগবে। এটা একটা আভিজাত্য এনে দেবে আপনার ব্যাক্তিত্বে। তবে যেহেতু এই রঙটা কালোর থেকে একটু হালকা তাই অনেকেই ভাবেন যে এই রঙটা লাগালে আপনার বয়স বেশি দেখাবে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা।এই রঙটা চুলে একটা আলো-আঁধারি রঙ এনে দেবে। তাই এই রঙটাকে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন।

৭) অ্যাশ ব্ল্যাক

অ্যাশ ব্ল্যাক হেয়ার স্টাইল - shajgoj.com

যাদের সামান্য চুল পেকে গেছে এটা তাদের জন্য উপহারসম। এই রঙটা চুলে একটা গভীরতা নিয়ে আসবে। এই রঙের সব থেকে ভালো বিশেষত্ব হলো এই যে, আপনার যদি কিছুটা সাদা চুল বেরিয়ে পড়ে তাহলে এই রঙটা সেটাকে খুব ভালোভাবে  ঢেকে দেবে আর কেউ সেটা দেখে বুঝতেও পারবে না। এই রঙটা মধ্য বয়সি পুরুষ আর মহিলা সবার জন্য একদম পারফেক্ট!

এগুলো ছাড়াও আরও অনেক রঙ আছে। তবে এগুলো আমার পছন্দের। তবে আপনি যদি চান তাহলে আপনার হেয়ার স্টাইল লিস্ট-এর থেকে জেনে নিতে পারেন। তবে চুলে রঙ যদি প্রাকৃতিকভাবে চান তবে হেনা করতে পারেন এতে হালকা একটা লালচে ব্রাউন রঙ আসবে।

ছবি- সংগৃহীত: সাজগোজ; ইমেজেসবাজার.কম

 

সম্পর্কিত লেখা

পোশাকের সাথে সাজসজ্জায় রঙের মেলবন্ধন
মেকআপ

পোশাকের সাথে সাজসজ্জায় রঙের মেলবন্ধন

এই রঙের সাথে ঠিক কোন রঙটা যাবে? এরকম দ্বিধায় কপালে কখনোই ভাঁজ পড়েনি, এমন মেয়ে খুঁজে পাওয়া ভার। গুটি কতক মেয়ে পাওয়া যাবে এমন যারা রঙ নিয়ে চিন্তা...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

হেয়ার কালার করতে চাচ্ছেন? ওয়েইট!
হেয়ার স্টাইল

হেয়ার কালার করতে চাচ্ছেন? ওয়েইট!

নিজের লুকে একটা মডার্ন ফ্যাশনেবল আপডেট আনতে মেকআপ, আউটফিটের চেয়েও ইজি ওয়ে হচ্ছে নিজের চুলে একটা বড় চেঞ্জ নিয়ে আসা। আর আমরা চুলের লেন্থ নিয়ে এক্সপেরিমে...

আরও পড়ুন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

বিয়ের কনে মানেই চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান!
ব্রাইডাল

বিয়ের কনে মানেই চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান!

চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান, তাতে সোনালি-রূপালির ঘন নকশা, গা ভরা গহনায় টুকটুকে বৌ বিয়ের আসরে দ্যুতি ছড়াচ্ছে। বৌ-সাজ মানে এই রকম একটা ছবিই চোখে...

ভেজা চুলে ঘুমিয়ে পড়া | জেনে নিন ৫টি অপকারিতা সম্পর্কে!
চুলের যত্ন

ভেজা চুলে ঘুমিয়ে পড়া | জেনে নিন ৫টি অপকারিতা সম্পর্কে!

চুল নারীর অহংকার। আদিকাল থেকেই নারী সমাজে চুল বিখ্যাত। চুলের সৌন্দর্য বৃদ্ধিতে তাই চেষ্টার কমতি নেই নারীকুলের। সময়ের সাথে সাথে পরিবেশ ও আবহাওয়ার পরিবর...

হেয়ার কালার করার আগে আলাদাভাবে চুলের যত্ন নিতে হবে কি?
চুলের যত্ন

হেয়ার কালার করার আগে আলাদাভাবে চুলের যত্ন নিতে হবে কি?

চুলকে পছন্দের রঙে রাঙাতে অনেকেই পছন্দ করেন। হেয়ার কালার করলে ফেইসে ডিফারেন্ট একটি লুক আসে। কেউ হয়তো পার্লারে যেয়ে হেয়ার কালার করেন, কেউবা ঘরে বসেই। তব...

ফ্যাশন

এবারের ঈদ ট্রেন্ডে চলছে যেসব কালার

আগুন ছড়ানো বদমেজাজি সূয্যিমামা মধ্য আকাশে। প্রখর রোদের ঝাঁজে চোখ মেলে তাকিয়ে থাকাও মুশকিল। আর এমন একটি সময়েই ঈদ এসে পড়ল। আচ্ছা ভাবুন তো ! রাস্তায় হাঁ...

চুল ফ্রিজি হওয়ার কারণ ও এর পরিত্রাণে ১৯টি টিপস!
চুলের যত্ন

চুল ফ্রিজি হওয়ার কারণ ও এর পরিত্রাণে ১৯টি টিপস!

আর্দ্র বা শুষ্ক আবহাওয়াতে কোঁকড়া চুলের সবচেয়ে বড় সমস্যা ফ্রিজি হয়ে যাওয়া। মেঘবরণ কুঞ্চিত কালো কেশ কিংবা ঢেউ খেলানো চুলের উপমা তখন আর মানায় না।...

…