রঙিন চুল | কেমন ধরনের হেয়ার কালার করলে ভালো হয়?

মেরী · May 28, 2013 · 1 min read

রঙিন চুল | কেমন ধরনের হেয়ার কালার করলে ভালো হয়?

রঙিন চুল বা চুল রঙ করা খুবই জনপ্রিয়, আকর্ষণীয় এবং ফ্যাশনেবল। আজকাল অনেক মেয়েই  চুল বর্ণিল রঙে সাজাতে পছন্দ করে। ছোট-বড়, স্ট্রেট-কার্লি... সব ধরনের চুলের জন্যেই রয়েছে রঙিন সমাধান। নিজেকে স্মার্ট ও আরও আকর্ষণীয় করে তুলতে তাই  রাঙিয়ে নিন আপনার সুন্দর চুলগুলো।

রঙিন চুল পেতে কিভাবে কালার চুজ করবেন?

১) সুন্দর চুলের স্টাইল আপনাকে অন্য সবার থেকে আলাদা করে তোলে। তবে সঠিক রং বাছাই করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ গায়ের রং, পোশাক, মেকআপ এবং সর্বপরি চেহারার সাথে সামঞ্জস্যতা রেখে চুলের রং বাছাই না করলে হিতে বিপরীত হতে পারে।

২) এমন একটি রঙ বেছে নিন যা ন্যাচারাল (natural) এবং আপনার ত্বকের সাথে মানানসই। প্রাকৃতিক রং হিসেবে ব্রাউন (brown), ব্লন্ড (blond), ব্রাউনিশ ব্ল্যাক (brownish black) এবং সান-কিসড (sun kissed) খুব জনপ্রিয়। এগুলো মোটামুটি যেকোন ধরনের ত্বকের টোনের সাথেও মানিয়ে যায়।

রঙিন চুল পাওয়ার পদ্ধতি

রঙিন চুল পাওয়ার পদ্ধতি দু'টো- স্থায়ী পদ্ধতি এবং অস্থায়ী পদ্ধতি।

১. স্থায়ী পদ্ধতি (Permanent color)

রঙিন চুল Permanent color - shajgoj.com

শ্যাম্পু, কন্ডিশনার যাই ব্যবহার করুন না কেন স্থায়ী রং চুল থেকে কখনও যাবে না। কিন্তু যেহেতু আমাদের চুল অনবরত বাড়তে থাকে তাই ক্রমবর্ধমানতার কারণে রঙ্গিন চুলগুলো ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। আর নিয়মিত চুল কাটার ফলে একসময় রঙিন চুল হারিয়ে যায়। কিন্তু এটা অনেক সময়ের ব্যাপার।

২. অস্থায়ী পদ্ধতি (One time color)

রঙিন চুল One time color - shajgoj.com

অস্থায়ী রং সাধারণত চুলের বাইরের দিকে কাজ করে এবং একটা নির্দিষ্ট সময় পর চলে যায়। সাধারণত চার থেকে ছয় সপ্তাহ মধ্যে। অর্থাৎ চুল তার আসল রং আবার ফিরে পায়। অস্থায়ী চুলের রং এমন একটি পদ্ধতি যা সাধারণত শ্যাম্পু করার পর চুলে প্রয়োগ করা হয় এবং পরবর্তীতে আবার চুল ধুলেই এই রং চলে যায়। তবে অস্থায়ী রং বাবরার চুলে ব্যবহার না করাই ভাল।

রঙিন চুল পেতে হেয়ার কালার কিভাবে কাজ করে?

হাজার হাজার বছর ধরে মানুষ উদ্ভিদ ও খনিজ পদার্থ ব্যবহার করে চুলে রং করে আসছে। এই সব প্রাকৃতিক উপাদানগুলো কিছু পিগমেনট (pigment) ধারণ করে, যার উপস্থিতে অথবা নানা প্রতিক্রিয়ার কারণে চুলের রং পরিবর্তন হয়।

চুলের কালার যেভাবে কাজ করে - shajgoj.com

আর চুলের রং রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হয়। এটা চুলের অণুর মধ্যে সিরিজ রাসায়নিক বিক্রিয়ার ফসল। ইউমেলানিন (Eumelanin) এবং ফিওমেলানিন (Phaeomelanin) দুটি ভিন্ন প্রোটিনের অনুপাত এবং এদের সঠিক পরিমাণ চুলের স্বাভাবিক রং নির্ধারণ করে। ইউমেলানিন বাদামী থেকে কালো চুলের জন্য দায়ী, আর ফিওমেলানিন সোনালী, বাদামী এবং লাল রঙের চুলের জন্য দায়ী। মেলানিন- এর অনুপস্থিতি ধূসর/সাদা চুল তৈরি করে।

রাসায়নিক বিক্রিয়ার কথা শুনে আবার কেউ ভয় পাবেন না কারণ এতে আমাদের চুলের কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তবে একটু ভালো মানের পার্লার থেকে ভালো রং ব্যবহার করুন।

 

ছবি- রাহাত আমিন চৌধুরী (ArchQuad Photography); সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !
চুলের যত্ন

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !

হ্যা, চুলের সানস্ক্রিন বলেও কিন্তু একটা জিনিস আছে। জানি অনেকেই এখনও ত্বকের জন্য সানস্ক্রিন কতটা জরুরি সেটাই অনুধাবন করতে পারেননি। আর অনেকে আছি আমরা যা...

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন
ফ্যাশন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন

আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারো ফর্সা, কারো কালো, কারো তামাটে বা কারো শ্যামলা। কেউ হয়তো চিকন আবার কেউ বা মোটা। কিছু কিছু রং আমাদের সবাইকে মানি...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

আরও পড়ুন

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই
ক্র্যাফট

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই

ফ্যাশনে টাই-ডাই পুরনো হলেও, নিত্য নতুন রূপ নিয়ে হাজির হয়েছে বারবার। সুতি, খাদিসহ নানা ধরনের কাপড়েই হচ্ছে এই নকশা। অল্প খরচে নিজের পছন্দ মতো ডিজাইন দিয়...

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি
মা ও শিশু

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি

আপনার ছোট্ট সোনামণিকে একদিন গোসল করাতে নিয়ে হঠাৎ লক্ষ্য করলেন যে তার পিঠে এবং পেটে লাল লাল র‍্যাশ বা ফুসকুড়ির মত দেখা যাচ্ছে। আপনি উদ্বিগ্ন হবেন এটাই...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!
চুলের যত্ন

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!

বলা হয়, মানুষের মাথার চুল মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। চুল সুন্দর না হলে সৌন্দর্য ততটা খোলে না। সঠিক পুষ্টি পেলে আমাদের চুলে...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

…