কালো চুলের যত্ন | ৫টি উপায়ে প্রাকৃতিকভাবেই পান গর্জিয়াস হেয়ার

বৈশাখী · Jul 30, 2013 · 1 min read

কালো চুলের যত্ন | ৫টি উপায়ে প্রাকৃতিকভাবেই পান গর্জিয়াস হেয়ার

স্বাস্থ্যজ্জ্বল সুন্দর চুল সবারই কাম্য। আগা থেকে গোড়া পর্যন্ত সমান ভারী চুলকে স্বাস্থ্যজ্জ্বল চুল বলা যায়। কিন্তু এমন কেশধারী কন্যার সংখ্যা খুব বেশি পাওয়া যায় না। কেন? কালো চুলের যত্ন নেয়া হয় না তাই কি? উঁহু, শুধু এই কারণে নয়, নানা কারণে আমাদের চুল রুক্ষ, স্বাস্থ্যহীন, লালচে ও দুর্বল হয়ে পড়ছে। সঠিক যত্নের অভাব, ধূলোবালি, দূষণ, ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে, চুল তার স্বাভাবিক রঙ ও ঔজ্জ্বল্য হারায়।

অনেকের আবার জন্মগতভাবেই চুল লালচে হয়। অনেকের আবার অল্প বয়সেই চুল পাকতে দেখা যায়। আমাদের ত্বকে মেলানোসাইট নামক এক ধরনের কোষ থাকে যা মেলানিন উৎপাদন করে। যাদের কম মেলানিন উৎপাদন হয় তাদের রঙ সাদা হয় এবং বেশি উৎপাদন হলে রঙ কালো হয়। চুলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি কোনো কারণে চুলের গোড়ার মেলানোসাইট কোষ নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে বন্ধ হয়ে যায় মেলানিনের উৎপাদন। চুলের রঙ আস্তে আস্তে ফ্যাকাসে হতে থাকে। এক পর্যায়ে চুল লালচে বা সাদা হয়ে যায়। স্বাস্থ্যজ্জ্বল, সুন্দর, কালো চুলের জন্য তাই আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে। কালো চুলের যত্ন নিতে ৫টি টিপস দেখে নিন তাহলে!

কালো চুলের যত্ন  নিতে টিপসসমূহ

১) সুষম খাদ্য

কালো চুলের যত্ন নিতে প্রথমেই প্রয়োজন সুষম খাদ্য। সঠিক পরিমাণে আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার খেতে হবে। খাদ্য তালিকায় থাকতে হবে প্রচুর শাকসবজি, ফল ও সালাদ। খনিজ পদার্থ ও ভিটামিনের অভাবে চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যায়, চুল ঝরে পড়ে। প্রোটিনের অভাবে চুলের রঙ প্রথমে নষ্ট হয়ে যায়। চুল লালচে বাদামি হতে থাকে। পরে চুল ঝরে যায় এবং চুলের আগা ফাটতে থাকে। কেরাটিন-এর অভাবে চুল ফেটে যায়। খাদ্য তালিকায় মাছ, গোশত, ডিম, দুধ, ডাল, দই, পনির ইত্যাদি থাকা জরুরী। এতে কেরাটিন তৈরিতে সহায়তা হয়।

২) মাথার ত্বক পরিষ্কার রাখতে হবে

চকচকে কালো চুলের যত্ন নেয়ার জন্য মাথার ত্বক পরিষ্কার থাকতে হবে। নানা রকম শারীরিক অসুস্থতা ছাড়াও সঠিক পরিচর্যার অভাবে চুলের স্বাস্থ্য ও রঙ খারাপ হতে পারে। আপনার সুস্থ্যতা প্রকাশ পায় আপনার শারীরিক স্বাস্থ্য এবং চুলের স্বাস্থ্যের ভেতর দিয়ে। তাই সঠিক ডায়েট, প্রচুর ফলমূল, সঠিক পরিমাণে পানি পান করা, পর্যাপ্ত ব্যায়াম ও চিন্তামুক্ত ঘুম প্রয়োজন। চুলের কিউটিকল নষ্ট হয়ে গিয়ে চুলের কটেক্সের আঁশগুলো খুলে গেলে চুলের আগা ফেটে যায়। চুল রুক্ষ, স্বাস্থ্যহীন, লালচে ও দুর্বল হয়ে পড়ে। তাই চুলে সঠিক ভাবে শ্যাম্পু ও কন্ডিশনিং করুন।

৩) চুলে তেল দিতে হবে

কালো চুলের যত্ন নিতে চুলে তেল দেয়া এক ধরনের কন্ডিশনার। সাধারণভাবে বিশ্বাস করা হলেও বিশেষজ্ঞরা বলেন, তেল চুল গজাতে বা চুলে পুষ্টি জোগাতে সহায়তা করে না। তবে তেল ম্যাসাজ করলে স্ক্যাল্প-এ রক্ত সঞ্চালন হয় এবং চুল বাহ্যিকভাবে চকচকে, মসৃণ হয়। চুলের লালচেভাব কমে আসে। মাথার তালুর সঠিক মাত্রায় রক্ত সঞ্চালনের জন্য চুলের গোড়ায় ম্যাসাজ দরকার।

৪) চিকিৎসকের পরামর্শ

অনেক সময় ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে চুল তার স্বাভাবিক রঙ ও ঔজ্জ্বল্য হারায়। ঘন ঘন চুলের রঙ পরিবর্তন করলেও চুলের স্বাভাবিক রঙ নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে চুলে প্রোটিন ট্রিটমেন্ট করতে পারেন। এছাড়াও ভিটামিন এ , ভিটামিন ই সমৃদ্ধ খাবার ও ঔষধ খেতে পারেন। অনেকেই চুল কালো করতে হেয়ার ডাই, কলপ ইত্যাদি ব্যবহার করেন। এর ফলে চুল পড়ে যাওয়া সহ নানা রকম ত্বকের রোগ হতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ব্যবহার না করাই শ্রেয়। চুলে অতিরিক্ত আয়রণ ও রাসায়নিক উপাদান প্রয়োগ করা থেকে বিরত থাকুন। কালো চুলের যত্ন নিন সাবধানে।

৫) প্রাকৃতিক উপাদান ব্যবহার

কালো চুলের যত্ন নিতে প্রাকৃতিক উপাদান যেমন-আমলা, শিকাকাই, রিঠা, কালো কেশরের রস চুলে ব্যবহার করতে পারেন। এই উপাদানগুলো চুলে ব্যবহার করলে চুল কালো ও ঘন হয়। যাদের চুল জন্মগতভাবে লালচে, তাদের লালচে চুল প্রাকৃতিকভাবে কালো করার একটি প্যাক নিচে দেয়া হলো-

হেয়ার প্যাক তৈরিতে যা যা লাগবে 

১)  লাল জবা ফুল

২) নারিকেল তেল

পদ্ধতি

২-৩ টি লাল জবা ফুল হালকা গরম নারিকেল তেলে চটকিয়ে তেলের সাথে ভালো করে মেশাবেন। এর পরে ঐ লাল জবা ফুলের মেশানো তেল চুলের গোড়ায় গোড়ায় লাগাবেন। এভাবে রাতে রেখে দিবেন। সকালে উঠে ভালো কোন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলবেন। এভাবে প্রতি সপ্তাহে করবেন। দেখবেন আপনার চুল কেমন উজ্জ্বল, কালো হয়ে উঠেছে।

এত সময় ধরেতো টিপস দিলাম কালো চুলের যত্নের জন্য। বাজারে চুলের যত্নে প্রোডাক্ট পাবেন। হেয়ার কেয়ার প্রোডাক্ট নিতে পারেন শপ.সাজগোজ.কম থেকেও!

এবার তাহলে কালো চুলের যত্ন নিয়ে ফিরে পান আপনার সুন্দর চুল! গর্জিয়াস হেয়ার দিয়ে জীবন করুন আরও গর্জিয়াস!

ছবি- সংগৃহীত: Shutterstock

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

আরও পড়ুন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!
চুলের যত্ন

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!

বলা হয়, মানুষের মাথার চুল মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। চুল সুন্দর না হলে সৌন্দর্য ততটা খোলে না। সঠিক পুষ্টি পেলে আমাদের চুলে...

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়
চুলের যত্ন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

…