পোশাকের সাথে সাজসজ্জায় রঙের মেলবন্ধন

sub-editor · Mar 06, 2016 · 1 min read

পোশাকের সাথে সাজসজ্জায় রঙের মেলবন্ধন

এই রঙের সাথে ঠিক কোন রঙটা যাবে? এরকম দ্বিধায় কপালে কখনোই ভাঁজ পড়েনি, এমন মেয়ে খুঁজে পাওয়া ভার। গুটি কতক মেয়ে পাওয়া যাবে এমন যারা রঙ নিয়ে চিন্তায় পড়েন না, কিছু একটা হলেই চালিয়ে নেন। পোশাকের সাথে লিপস্টিকটা কোন রঙের শেডে হবে, চোখের পাতায় আইশ্যাডো কোন রঙে ভালো দেখাবে, সাজপোশাক নিয়ে সচেতন নারীদের এই এক চিন্তা একটু হলেও থাকেই।

[picture]

পোশাকের রঙের সাথে সাজসজ্জার সামগ্রীর রঙের মিলমিশ করতে মাথার ঘাম পায়ে পড়ছে যাদের, পোশাকের আর সাজগোজের জিনিষে রঙের মেলবন্ধন করতে ভেবে হয়রান হচ্ছেন যারা, চোখ বুলিয়ে নিন সরল কিছু সূত্রে। লিপস্টিক এবং আইশ্যাডোতে ব্যবহৃত প্রধান কয়েকটি রঙ নিয়েই আজকের এই লেখা।

রাজকীয় লাল- লাল রঙটা আভিজাত্য এনে দেয় সাজে, কিন্তু আপনাকে কতোটা মানাচ্ছে, আদৌ মানাচ্ছে কিনা সেসব ভেবেই ব্যবহার করুন।  হালকা রঙের পোশাকের সাথে চমৎকার মানিয়ে যায় গাঢ় লাল লিপস্টিক। চাপা সাদা, ঘিয়া, বাসন্তী, বাদামি, সোনালি, হালকা সবুজ বা কালো রঙের পোশাক হলে আপনি নিশ্চিন্তে লাল লিপস্টিক বেছে নিতে পারেন সাজের জন্য।

তার সাথে চোখে কপার সোনালি, বাদামি, রূপালি বা কালো রঙের আইশ্যাডো মানিয়ে যাবে বেশ। মনে রাখবেন, খুব উৎকট সাজসজ্জা পছন্দ না করেন যদি, তবে গাঢ় গোলাপি, গাঢ় নীল এসব রঙের পোশাকের সাথে লিপস্টিকে লাল রঙটা কখনোই ব্যবহার করবেন না। দেখতে ভালো লাগবে না সেটা। আবার লাল লিপস্টিকের সাথে গোলাপি রঙের আইশ্যাডো মানানসই নয়, মাথায় রাখুন সেটাও। খুব বেশি নকশাদার শাড়ি বা সালোয়ার-কামিজ পরলে লিপস্টিকে লাল রঙের কোন হালকা শেড বেছে নিন, টকটকে লালটা এড়িয়ে যান। পোশাকের ঘন কাজের জন্য সাজের গাঢ় রঙ ভালো নাও দেখাতে পারে।

মিষ্টি গোলাপি- গোলাপি রঙটা সবসময়ই মিষ্টি একটা রঙ। প্রায় সবার কাছেই এই রঙের একটা লিপস্টিকের খোঁজ মিলবে। তবুও কেমন রঙের পোশাকের সাথে রঙটা মানাবে আর কোন পোশাকে এটা একদম মানাবে না, তা নিয়ে চিন্তায় থাকেন অনেকেই। হলুদ, নীল বা সবুজ রঙের পোশাকের সাথে সবচেয়ে মানানসই একটা রঙ হলো এই গোলাপি রঙ। নীল রঙটা এমন এক রঙ যার সাথে ঠোঁট আর চোখ সাজাতে গিয়ে ঝামেলায় পড়েন অনেক মেয়েরা। কোন রঙই যেনো ভালো মতন ফুটে না প্রিয় নীল শাড়িটার সাথে। বেশি না ভেবে হালকা গোলাপি লিপস্টিকেই সাজিয়ে নিন নিজেকে, খারাপ লাগবে না কখনোই। চোখ আঁকুন ছাই বা রূপালি রঙে, অথবা গোলাপিরই আর কোন শেডে। সবুজ পোশাকের জন্য গোলাপি রঙের যেকোন শেডই ব্যবহার করতে পারেন। হলুদ রঙের পোশাকের সাথে গাঢ় গোলাপি লিপস্টিক মানিয়ে যায় সহজেই। শুভ্র সাদা পোশাকের সাথেও গোলাপি লিপস্টিক আদর্শ। হালকা রঙের পোশাকের সাথে যখন গোলাপি লিপস্টিক ব্যবহার করছেন, তখন কালোর পরশে স্মোকি আই লুকটা মানিয়ে যাবে আপনাকে।

স্নিগ্ধ বাদামি- বেশি সুবিধাজনক রঙগুলোর মাঝে অন্যতম রঙ এই বাদামি। প্রায় সব রঙের পোশাকের সাথে মানিয়ে যাবে বাদামি শেডের লিপস্টিক, বা আইশ্যাডোও। বিশেষ করে কালো, গাঢ় নীল, লালচে কমলা রঙের পোশাকের সাথে এমন বাদামি ধাঁচের সাজ আদর্শ। বাদামির যেকোন শেডে লিপস্টিক বেছে নিলে কালো বা ছাই রঙের শ্যাডো ব্যবহার করতে পারেন চোখে। মানিয়ে যাবে ভালো।

এই কয়েকটি রঙ নিয়ে মনে যা দ্বিধা ছিলো খানিকটা হলেও দূর হয়েছে নিশ্চয়। এই কথাগুলো মাথায় রেখে নিজেই নির্ধারণ করুন নিজের সাজ।

মডেল - সানজিদা তন্বী

ছবি - তানভির

লিখেছেন -   মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

রঙের মিল-অমিল
ফ্যাশন

রঙের মিল-অমিল

গজ কাপড় কিনে নিজে ডিজাইন করে জামা বানানোর শখ আমাদের সবারই কম বেশি আছে। আবার সিঙ্গেল কামিজ বা কুর্তার সাথে ওড়না বা স্কার্ফের রং নিয়ে একটু মাথা ঘামাতেই...

৭টি রঙে চুল কালার করে নিজের হেয়ার স্টাইলে আনুন নতুনত্ব!
হেয়ার স্টাইল

৭টি রঙে চুল কালার করে নিজের হেয়ার স্টাইলে আনুন নতুনত্ব!

আজকালকার দিনে আধুনিক নারীরা কমবেশি সবাই চুলে রঙ করেন। আপনিও কি হেয়ার কালার করার কথা ভাবছেন? কিন্তু ঠিক বুঝতে পারছেন না যে ঠিক কী রঙ আপনার চুলে ভালো লা...

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

ফ্যাশন

এবারের ঈদ ট্রেন্ডে চলছে যেসব কালার

আগুন ছড়ানো বদমেজাজি সূয্যিমামা মধ্য আকাশে। প্রখর রোদের ঝাঁজে চোখ মেলে তাকিয়ে থাকাও মুশকিল। আর এমন একটি সময়েই ঈদ এসে পড়ল। আচ্ছা ভাবুন তো ! রাস্তায় হাঁ...

আরও পড়ুন

বিয়ের কনে মানেই চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান!
ব্রাইডাল

বিয়ের কনে মানেই চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান!

চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান, তাতে সোনালি-রূপালির ঘন নকশা, গা ভরা গহনায় টুকটুকে বৌ বিয়ের আসরে দ্যুতি ছড়াচ্ছে। বৌ-সাজ মানে এই রকম একটা ছবিই চোখে...

আমার প্রিয় সেরা ১০ রেড লিপস্টিক!
সম্পাদকের পছন্দ

আমার প্রিয় সেরা ১০ রেড লিপস্টিক!

লিপস্টিক দিতে ভালোবাসেন না, এমন মেয়ে কিন্তু খুব কমই আছেন। যারা সাজতে চান না, পারেন না, অথবা সাজার সময় পান না, তারাও কিন্তু বাইরে যাবার সময় অল্প একট...

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?
ঠোঁটের সাজ

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?

আমার স্কিনটোনে কোন রঙের লিপস্টিক ভালো লাগবে? সবচেয়ে কমন প্রশ্ন! লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই এমন কোনো মেয়ে কি আছে? একটুখানি লিপস্টিক না পরলেই যেন নয়,...

ত্বকের ভিন্নতার উপর ভিত্তি করে চুলের কালার নির্বাচন
হেয়ার স্টাইল

ত্বকের ভিন্নতার উপর ভিত্তি করে চুলের কালার নির্বাচন

দেখতে দেখতে মাহে রমজান শেষে খুশির ঈদ এর সাড়া জেগে যাবে সবার মাঝে। নিজেদের নতুন রূপে সাজিয়ে তুলতে ইতোমধ্যে সবার ভেতরই প্ল্যানিং শুরু হয়ে গিয়েছে। কেউ হয়...

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন
মেকআপ

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন

ভার্সিটি কিংবা অফিস, ক্যাজুয়াল আউটিং কিংবা বিয়ের দাওয়াত; লিপস্টিক এমন একটি মেকআপ প্রোডাক্ট যেটি প্রতিদিন অ্যাপ্লাই না করলেই নয়! আমাদের সবার কালেকশনেই...

…