ত্বকের ভিন্নতার উপর ভিত্তি করে চুলের কালার নির্বাচন

সাজগোজ উপ সম্পাদক · Jul 15, 2014 · 0 min read

ত্বকের ভিন্নতার উপর ভিত্তি করে চুলের কালার নির্বাচন

দেখতে দেখতে মাহে রমজান শেষে খুশির ঈদ এর সাড়া জেগে যাবে সবার মাঝে। নিজেদের নতুন রূপে সাজিয়ে তুলতে ইতোমধ্যে সবার ভেতরই প্ল্যানিং শুরু হয়ে গিয়েছে। কেউ হয়ত নিউ হেয়ার কাট দিবেন, হয়ত কেউ চুল রাঙিয়ে তুলবেন নতুন রঙে। সময় পরিবর্তনের সাথে সাথে ঘন কালো চুলের ফ্যাশনে অনেক পরিবর্তন এসেছে। এখনকার যুগের মেয়েরা আর এত লম্বা কালো চুল পছন্দ করে না। চুলে বিভিন্ন কালার করার পূর্বে কয়েকটি জিনিসের উপর বিশেষ খেয়াল রাখা উচিত। কারণ সব ধরনের রঙ সব গড়ন ও রঙের চেহারায় ভালো লাগে না। যদি মুখের গড়ন, রঙ বা চুলের আকারের সাথে মিলিয়ে রঙ করা হয় তবে দেখতে কিন্তু বেশ লাগে। কিন্তু বেশিরভাগ সময়েই ঠিকমতো এবং ভালো কোন পার্লার থেকে এইসব চুলের রঙ করার কাজটি করা হয় না বলে চুল রঙ করে বিপদে পড়েন অনেকেই। কিন্তু মুখের গড়ন ও রঙের সাথে মিলিয়ে চুল কালার করলে অনেক স্টাইলিশ লাগে। সাধারণ লম্বা চুলের চেয়ে ছোট চুলে কালার করলে বেশি ভালো মানায়। তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যাতিক্রমও আছে। তাই আজ আমরা মুখের গড়ন ও রঙের উপর ভিত্তি করে কোন রঙটি আপনার চুলে বেশ ভালো মানাবে তা নিয়ে আলোচনা করব।

রিচ ব্রুনেটঃ

ব্রুনেট হচ্ছে চকলেটের চেয়েও ডার্ক একটা রঙ। সাধারণত যাদের ত্বকের রঙ কালো অথবা শ্যামলা তাদের এই রঙটি বেশ মানিয়ে যায় এবং এতে তাদের আরো উজ্জ্বল লাগে। লম্বা স্ট্রেইট চুলে কালার করলে সামনের দিকের চুলে লেয়ার করে নিতে পারেন। আবার কার্ল চুলেও অনায়াসে এই রঙটি ব্যবহার করতে পারেন।

ডার্ক চকলেটঃ

চুলের রঙের জন্য ডার্ক চকলেট রঙটি অনেক পুরোনো। যেকোনও রঙের ত্বকেই এই রঙটি বেশ মানিয়ে যায়। এক্ষেত্রে চুল লম্বা হলে কালার করার আগে নিচের দিকে লেয়ার, লেজার অথবা স্টেপ লেয়ার কাট দিয়ে নিতে পারে। এই রংটির একটি বিশেষ সুবিধা হচ্ছে এটি ব্যবহারে চুলের রঙের পার্থক্য খুব বেশি বোঝা যায় না। তাই যারা নিজেদের ফর্মাল লুকে একটু পরিবর্তন আনতে চান তারা অনায়াসে এই রঙ ব্যবহার করতে পারেন।

ব্রোঞ্জ কালার এবং গোল্ডেন হাইলাইটঃ

চুলে একটু গর্জিয়াস এবং উজ্জ্বল লুক চাইলে সফট ব্রোঞ্জ রঙের সাথে সোনালী হাইলাইট রঙ পছন্দ করতে পারেন। এই রংটি ফর্সা ত্বকের অধিকারী মেয়েদের অনেক বেশি ভালো লাগে। প্রথমে চুলে ব্রোঞ্জ কালার করে নিন। এরপর চুলের পেছনে ও সামনের দিকে কিছু চুল বাছাই করে গোল্ডেন রঙের হাইলাইট করে নিন। এটি স্ট্রেইট চুলে বেশি মানানসই হয়। বিশেষ করে যেসব মেয়েদের চোখের রঙ হালকা বাদামি তাদের চেহেরায় এই রঙটি বেশ মানিয়ে যায়।

বারগোন্ডি রঙঃ

চুলের রঙের জন্য বারগোন্ডি রঙটি সবচেয়ে ভালো হয়। কারণ এটি যেকোনও গড়ন ও রঙের স্কিন টোনের সাথে মানিয়ে যায়। এই রংটির বিশেষত্ব হচ্ছে এটি আলোতে তার নিজস্ব রঙ প্রকাশ করে। বিশেষ করে যারা চাকরিজীবী তারা অনায়াসে এই রংটি পছন্দ করতে পারেন।

গোল্ডেন কপারঃ

এই রঙটি উজ্জ্বল রঙের মেয়েদের জন্য ভালো হয় বিশেষ করে যাদের গোলাপি, পার্পেল ও সবুজ রঙের পোশাকে অনেক ভালো লাগে। কারণ চুলের এই রঙটি সব ধরনের পোষাকের সাথে মানায় না। বিশেষ করে কার্ল মাঝারি সাইজের চুলে এই রঙটি বেশ ভালো লাগবে।

শেড রঙঃ

চুলের রঙের ক্ষেত্রে সবচেয়ে স্টাইলিশ হচ্ছে শেড রঙ। এটি উপরেরে দিকে গাঢ় হয়ে ক্রমাগত হালকা হতে হতে চুলের আগায় নেমে আসে। আপনার চেহারার ধরন অনু্যায়ী যেকোনও শেড পছন্দ করে নিতে পারেন। যেমন ফর্সা ত্বকের জন্য বাদামি, ব্রুনেট, গোল্ডেন কপার, সাম্বার, পার্পেল বারগোন্ডি ইত্যাদি। আবার একটু ডার্ক স্কিনের জন্য ডার্ক চকলেট, ব্রুনেট, কপার ইত্যাদি। চুলে শেড করতে চাইলে চুল একটু ছোট অর্থাৎ কাঁধ পর্যন্ত থাকলে বেশি ভালো হয়। এক্ষেত্রে যাদের চুল স্ট্রেইট তারা কালার করার পর চুলের নিচের অংশে হালকা কার্ল করে নিতে পারেন। এতে আরো স্টাইলিশ লাগবে।

সবসময় চেষ্টা করবেন দক্ষ কারো কাছ থেকে চুল কালার করার কাজটি করিয়ে নেয়ার। নতুবা আপনার সাধের হেয়ার কালার করার আশা গুঁড়ে বালি হবে আর অবশ্যই ভালো ব্র্যান্ডের হেয়ার কালার ব্যবহার করবেন।

লিখেছেনঃ রোজেন

ছবিঃ হেয়ারকালারঅনশো.কম

সম্পর্কিত লেখা

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

হেয়ার কালার করতে চাচ্ছেন? ওয়েইট!
হেয়ার স্টাইল

হেয়ার কালার করতে চাচ্ছেন? ওয়েইট!

নিজের লুকে একটা মডার্ন ফ্যাশনেবল আপডেট আনতে মেকআপ, আউটফিটের চেয়েও ইজি ওয়ে হচ্ছে নিজের চুলে একটা বড় চেঞ্জ নিয়ে আসা। আর আমরা চুলের লেন্থ নিয়ে এক্সপেরিমে...

হেয়ার কালার করার আগে আলাদাভাবে চুলের যত্ন নিতে হবে কি?
চুলের যত্ন

হেয়ার কালার করার আগে আলাদাভাবে চুলের যত্ন নিতে হবে কি?

চুলকে পছন্দের রঙে রাঙাতে অনেকেই পছন্দ করেন। হেয়ার কালার করলে ফেইসে ডিফারেন্ট একটি লুক আসে। কেউ হয়তো পার্লারে যেয়ে হেয়ার কালার করেন, কেউবা ঘরে বসেই। তব...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

আরও পড়ুন

ভেজা চুলে ঘুমিয়ে পড়া | জেনে নিন ৫টি অপকারিতা সম্পর্কে!
চুলের যত্ন

ভেজা চুলে ঘুমিয়ে পড়া | জেনে নিন ৫টি অপকারিতা সম্পর্কে!

চুল নারীর অহংকার। আদিকাল থেকেই নারী সমাজে চুল বিখ্যাত। চুলের সৌন্দর্য বৃদ্ধিতে তাই চেষ্টার কমতি নেই নারীকুলের। সময়ের সাথে সাথে পরিবেশ ও আবহাওয়ার পরিবর...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

হেয়ার কালার ফেইড হয়ে যাচ্ছে? মাত্র ৩টি উপায়েই হবে সল্যুশন
চুলের যত্ন

হেয়ার কালার ফেইড হয়ে যাচ্ছে? মাত্র ৩টি উপায়েই হবে সল্যুশন

খুব শখ করে চুলে পছন্দের কালার করার কিছুদিন পরেই যখন সেই কালার ফেইড হয়ে যেতে শুরু করে, তখন মনটা অসম্ভব খারাপ হয়ে যায়! শুধু তাই না, হেয়ার কালার ফেইড হয...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

কালো চুলের যত্ন | ৫টি উপায়ে প্রাকৃতিকভাবেই পান গর্জিয়াস হেয়ার
চুলের যত্ন

কালো চুলের যত্ন | ৫টি উপায়ে প্রাকৃতিকভাবেই পান গর্জিয়াস হেয়ার

স্বাস্থ্যজ্জ্বল সুন্দর চুল সবারই কাম্য। আগা থেকে গোড়া পর্যন্ত সমান ভারী চুলকে স্বাস্থ্যজ্জ্বল চুল বলা যায়। কিন্তু এমন কেশধারী কন্যার সংখ্যা খুব বেশি...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

…