আমার প্রিয় সেরা ১০ রেড লিপস্টিক!

Farhana Preeti · Aug 19, 2017 · 1 min read

আমার প্রিয় সেরা ১০ রেড লিপস্টিক!

লিপস্টিক দিতে ভালোবাসেন না, এমন মেয়ে কিন্তু খুব কমই আছেন। যারা সাজতে চান না, পারেন না, অথবা সাজার সময় পান না, তারাও কিন্তু বাইরে যাবার সময় অল্প একটু লিপস্টিক দিয়ে থাকেন। আর পারসোনালি আমার নিজের কথা যদি বলি, তো আমার ফেভারিট মেকআপ আইটেম-ই হচ্ছে লিপস্টিক! আর লাল লিপস্টিক আমার সব সময়ই খুব বেশি পছন্দের। আপনার অনুজ্জ্বল ড্রেস, বিষণ্ণ মন, চুলের বেহাল দশা, আই মেকআপ না করা... সবকিছুই কিন্তু একটুখানি রেড লিপকালার বদলে দিতে পারে। মুহূর্তেই গর্জিয়াস অ্যাপিয়ারেন্সের জন্য রেড লিপস্টিকের বিকল্প নেই। আজকে আপনাদেরকে আমার ফেভারিট ১০টা রেড লিপস্টিক এর ব্র্যান্ডের নাম, শেড নাম্বার আর দামগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করবো। চলুন তাহলে শুরু করা যাক -

1. MAC "Ruby Woo"

লাল লিপস্টিক নিয়ে লিখতে বসবো, আর MAC ruby woo এর নাম লিখবো না, তা কি হতে পারে! রেগুলার আউটিং এ, অফিসে, দাওয়াতে সব জায়গাতেই অনায়াসেই ruby woo ব্যবহার করতে পারেন। আপনার পুরো অ্যাপিয়ারেন্স টাই চেইঞ্জ হয়ে যায় কিন্তু! আপনার গায়ের রঙ যাই হোক না কেন, এটা আপনাকে স্যুট করবেই। ছোট কালো রঙের প্যাকেজিং এ আসে লিপস্টিকটি। একটু নীলচে টোনের লালের একটা গাঢ় শেইড এটি। এটা রেট্রো ম্যাট লিপস্টিক। কাজেই ব্যবহারের আগে ঠোঁটে লিপবাম দিয়ে হালকা করে মুছে তারপর ব্যবহার করতে পারেন, যেন ওভারড্রাই হয়ে লিপস্টিক ক্র্যাক না করে। বাংলাদেশী টাকায় এর দাম ২,০৫০/- টাকা।

2.  MAC "Russian Red"

এটা একটা স্যাটিন ফিনিশের লিপস্টিক। খুব সুন্দর উজ্জ্বল লাল রঙের শেইড এটি। এটাও ছোট কালো রঙের প্যাকেজিং এ আসে। লঙ লাস্টিং এবং অনেক বেশি পিগমেন্টেড। বাংলাদেশি টাকায় এর দাম পড়বে ২,০৫০/- টাকা।

3. Bobbi Brown “Blazing Red”

এটা আপনার রেগুলার লালচে শেইড নয়, একটু কোরাল টোনের লাল স্যাটিন ফিনিশের লিপস্টিক এটি। কালো রঙের ক্লাসি প্যাকেজিং এ আসে এটি। বাংলাদেশি টাকায় দাম পড়বে ৩,২০০/- টাকা।

4. Maybelline Color Sensational Lipstick - On Fire Red

অদ্ভুত সুন্দর ডীপ লালের শেইড এটি। ভাইব্রেন্ট একটি কালার এবং অত্যন্ত সেনশুয়াস ফিনিশের লিপস্টিক। বাংলাদেশি টাকায় মূল্য ৯৫০/- টাকা।

5. NYX Soft Matte Lip Cream - MonteCarlo

একটা ক্রিমি ম্যাট লিপস্টিক। সুন্দর ভ্যানিলা গন্ধের সাথে সাথে ডীপ রেড লিপস দিবে আপনাকে। আমার ভীষণ পছন্দের একটা লিপস্টিক। বাংলাদেশি টাকায় এর মূল্য ৭৫০/- টাকা।

6. Rimmel Shade No. "11" by Kate Moss

এটাও স্যাটিন ফিনিশের লিপস্টিক। ডীপ ব্লুয়িশ রেড টোনের শেইড এটি। বাজেটের ভিতর খুব ভালো একটা রেড লিপস্টিক এটা। বাংলাদেশি টাকায় এর দাম পড়বে ৮৫০/- টাকা।

7. Farmasi Matte Lipstick - Hot Red

এটা একটা সিল্কি ম্যাট লুক ক্রিয়েট করে। সেন্সিটিভ ঠোঁটের জন্য এটি খুবই পারফেক্ট ময়েশ্চারাইজিং একটি লিপস্টিক। তাই লিপ্সটিক ম্যাট-ও থাকবে, আবার ঠোঁটে লিপস্টিক টেনে ক্র্যাকিং-ও হবে না। মূল্যও একদম হাতের নাগালে, বাংলাদেশি টাকায় মাত্র ৫৫০/- টাকা।

8. Colorpop "Saigon"

উজ্জ্বল লাল রঙের শেইড এটি। আল্ট্রা ম্যাট ফিনিশের লিকুইড লিপস্টিক এটি। বাংলাদেশি টাকায় দাম পড়বে ৮৫০/- টাকা।

9. Revlon Colorstay Ultramatte Lipstick in Shade “Top Tomato”

উজ্জ্বল লাল রঙের লিপস্টিক এটি। পিগমেন্টেড, একই সাথে আলট্রা ম্যাট। বাংলাদেশি টাকায় এর দাম পড়বে ১,৪২০/- টাকা।

10.Loreal “British Red”

যারা বেশি ম্যাট ফিনিশ পছন্দ করেন না, কিন্তু বাজেটের মধ্যে ভালো পিগমেন্টেড রেড লিপকালার খুঁজছেন,তাদের জন্য বেস্ট অপশন হলো লরিয়ালের এই লিপস্টিক টি। উজ্জ্বল কোরাল ধাঁচের লাল রঙের এই শেইড টি প্রায় সবাইকেই মানিয়ে যায়। বাংলাদেশি টাকায় এর দাম ১,২৫০/- টাকা।

তাহলে আর দেরি না করে আজই আপনার পছন্দের লিপস্টিক-টি কিনে ফেলুন, আর হয়ে উঠুন গর্জিয়াস! এই লিপস্টিক-গুলো এখন বাংলাদেশের বিভিন্ন অনলাইন পেইজ, বড় বড় কসমেটিক্সের দোকানসহ যমুনা ফিউচার পার্ক আর সীমান্ত স্কয়ারে অবস্থিত শপ.সাজগোজ.কম এ পাওয়া যাচ্ছে। চাইলে বাসায় বসে অনলাইন-এও অর্ডার করে নিতে পারেন।

Stay Beautiful, Stay Gorgeous.

মডেল - রাবা খান

লিখেছেন - অর্থিয়া

সম্পর্কিত লেখা

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

প্রিয় ১০টি পিংক লিপস্টিক
ঠোঁটের সাজ

প্রিয় ১০টি পিংক লিপস্টিক

যে মেয়েটা কোনরকম মেকআপ ই ব্যবহার করে না, সেও কিন্তু একটুখানি লিপস্টিক দিতে ভালোবাসে। আজকে লিখতে বসেছি আমার ফেভারিট ১০টি পিংক লিপস্টিক নিয়ে। এগুলোর টেক...

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?
ঠোঁটের সাজ

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?

মেকআপের কোন আইটেমটি আপনার সবচেয়ে পছন্দের? এটি জিজ্ঞেস করলে বেশিরভাগ উত্তরই আসে লিপস্টিক! ছোট বেলায় মায়ের কিংবা বড় বোনের সাজানো ড্রেসিং টেবিল থেকে লিপস...

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?
ঠোঁটের সাজ

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?

আমার স্কিনটোনে কোন রঙের লিপস্টিক ভালো লাগবে? সবচেয়ে কমন প্রশ্ন! লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই এমন কোনো মেয়ে কি আছে? একটুখানি লিপস্টিক না পরলেই যেন নয়,...

আরও পড়ুন

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন
মেকআপ

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন

ভার্সিটি কিংবা অফিস, ক্যাজুয়াল আউটিং কিংবা বিয়ের দাওয়াত; লিপস্টিক এমন একটি মেকআপ প্রোডাক্ট যেটি প্রতিদিন অ্যাপ্লাই না করলেই নয়! আমাদের সবার কালেকশনেই...

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

লিপস্টিক শপিং গাইড
মেকআপ

লিপস্টিক শপিং গাইড

মেকআপ করতে যারা ভালোবাসেন বা যারা বিগিনিয়ার, লিপস্টিক কেনার সময় কনফিউজড হয়ে যাওয়া, কোনটা কিনবেন বুঝতে না পারাটা তাদের জন্য খুবই কমন সমস্যা।আমি নিজেও ল...

লিপস্টিক কালার ও ব্যক্তিত্ব | আপনি কেমন পারসোনালিটির?
মেকআপ

লিপস্টিক কালার ও ব্যক্তিত্ব | আপনি কেমন পারসোনালিটির?

নারীদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, মেকআপ প্রোডাক্টসগুলোর মধ্যে কোন জিনিসটি আপনার জন্য অপরিহার্য, তাহলে ম্যাক্সিমাম নারীর উত্তর হবে, লিপস্টিক। আমিতো বাইরে...

স্ম্যাজপ্রুফ লিপস্টিক পাওয়ার ইজি ও সিম্পল কয়েকটি স্টেপস
ঠোঁটের সাজ

স্ম্যাজপ্রুফ লিপস্টিক পাওয়ার ইজি ও সিম্পল কয়েকটি স্টেপস

মেকআপ করা শেষে লিপস্টিক লাগানো না হলে পুরো লুকটাই ইনকমপ্লিট থেকে যায়। লিপস্টিক যেমন লুকটাকে পারফেক্ট করে তোলে, তেমনই সঠিকভাবে অ্যাপ্লাই না করার কারণে...

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন
ঠোঁটের সাজ

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন

আমার মতে, ডার্ক লিপস্টিক লাগালেই পুরো লুকে একটা চেঞ্জ চলে আসে। আর কিছুই লাগে না। ইন্সটাগ্রামে যখন মেকআপ আর্টিস্টরা একদম পারফেক্টভাবে লিপস্টিক লাগায়, ত...

…