লিপস্টিক কালার ও ব্যক্তিত্ব | আপনি কেমন পারসোনালিটির?

জান্নাতুল মৌ · Sep 24, 2019 · 1 min read

লিপস্টিক কালার ও ব্যক্তিত্ব | আপনি কেমন পারসোনালিটির?

নারীদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, মেকআপ প্রোডাক্টসগুলোর মধ্যে কোন জিনিসটি আপনার জন্য অপরিহার্য, তাহলে ম্যাক্সিমাম নারীর উত্তর হবে, লিপস্টিক। আমিতো বাইরে গেলে লিপস্টিক ছাড়া নিজেকে কল্পনাও করতে পারি না। বিভিন্ন সময়ে মুড বা অকেশনে আমরা মেকআপ বা ড্রেসের উপর নির্ভর করেই লিপস্টিক অ্যাপ্লাই করে থাকি। কিন্তু এই লিপস্টিকের কালারগুলো যে আমাদের পারসোনলিটির প্রকাশ ঘটায়, তা জানেন কি? চলুন তবে জেনে নেই লিপস্টিক কালার ও ব্যক্তিত্ব অনুযায়ী আপনি কেমন?

লিপস্টিক কালার ও ব্যক্তিত্ব কথন

১. রেড লিপস্টিক

Red lipstick

আজকালতো সবার কালেকশনে রেড কালারের একটা আছেই। কারণ, এটি সবারই প্রিয় একটা কালার। বাট রেড কালারটা আপনার ব্যক্তিত্বের কোন দিক প্রকাশ করে, জানেন? রেড যেহেতু একটা বোল্ড কালার, তাই এটা আপনার কনফিডেন্সকে প্রকাশ করে। আপনি সবার থেকে আলাদা এবং নিজেকে প্রকাশ করতে অনেক বেশী সাহসী। কারণ, আপনি কনফিডেন্টভাবে রেড লিপস্টিক পরে আছেন।

২. পিংক লিপস্টিক

পিংক কালারটির কথা ভাবলেই কেমন একটা প্রিটি প্রিটি ভাব চলে আসে মনের মধ্যে। অন্যদের কথা জানি না, বিশেষ করে আমার মনে। পিংক কালারের লিপস্টিক প্রকাশ করে, আপনি কিউট স্টাফস বেশী পছন্দ করেন এবং নিজেও নিজেকে কিউট, প্রিটি হিসেবে উপস্থাপন করতে পছন্দ করেন। আপনার ফ্রেন্ডলি মনোভাবও প্রকাশ পায় এই পিংক কালারের লিপস্টিকটির মাধ্যমে।

৩. ব্রাউন লিপস্টিক

zanash Hillary shade

আপনি যখন ব্রাউন টাইপের কোনো লিপস্টিক আপনার ঠোঁটে পড়েন, তখন তা প্রকাশ করে আপনি প্রকৃতি এবং চারপাশের পৃথিবীর সাথে কানেক্টেড। আপনার লাভিং পারসোনালিটির প্রকাশ ঘটে এতে।

৪. ন্যুড লিপস্টিক

টিনেজারদের মেকআপ

ন্যুড কালারগুলোতো সবারই কম বেশী ফেভারিট। এই কালারটি আপনার মধ্যকার শাইনেস বা লজ্জাভাব ফুটিয়ে তোলে। যদিও ভেতর থেকে আপনি একজন ওয়ার্ম এবং কেয়ারিং পারসন হিসাবে প্রকাশ পায়। আপনি শুধুমাত্র ন্যাচারালভাবে থেকেই আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলতে চান। আপনি চান সকলের মধ্যে ভালোবাসা এবং আনন্দ ছড়িয়ে দিতে।

৫. অরেঞ্জ লিপস্টিক

অরেঞ্জ বলতে গেলে একটা ফান কালার। অরেঞ্জ কালার লিপস্টিক প্রকাশ করে, আপনি ইয়ং, আনন্দ পছন্দ করেন, অ্যানার্জেটিক, কেয়ারলেস, ওয়াইল্ড এবং মুক্ত। এটিও কিন্তু একটি বোল্ড কালার। সহজেই অরেঞ্জ লিপস্টিক কেউ ক্যারি করতে পারবে না।

৬. পার্পল লিপস্টিক

পার্পলতো আরেকটি বোল্ড লিপস্টিক তা সবাই জানি। আর এটি পড়লে অসম্ভব সুন্দর ও লাগে দেখতে। বাট এই পার্পল লিপস্টিক বা বেগুণী রঙ আপনার ব্যক্তিত্ব সম্পর্কে কি প্রকাশ করে জানেন? আপনি যদি পার্পল কালারের লিপস্টিক পড়েন, তবে আপনি স্ট্রং, আপনি আপনার ইনার পাওয়ার প্রকাশ করতে ইচ্ছুক। আপনি কনফিডেন্ট এবং আবেদনময়ী।

৭. ইউনিক কালার লিপস্টিক

ইউনিক কালার লিপস্টিক!! একটু অবাক লাগছে?? অবাক হওয়ার কিচ্ছু নেই। আজকাল নারীরা বিভিন্ন ইউনিক ফান কালারের লিপস্টিকও ট্রাই করছেন।  যেমন - ব্লু, গ্রীন, ইয়োলো বা যে কোনো ওয়াইল্ড কালার। এগুলো আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ করে। যখন আপনি কোনো ইউনিক কালারের লিপস্টিক ট্রাই করছেন, তখন সেটা প্রকাশ করে, আপনি ডিফারেন্ট এবং গন্ডির বাইরে আপনি চলাচল করতে ইচ্ছুক। মানুষ কী ভাবলো না ভাবলো তাতে আপনার কিছুই যায় আসে না। আপনি আপনার মতই নিজেকে মেলে ধরতে চান।

৮. ব্ল্যাক লিপস্টিক

আজকালতো অনেকে ব্ল্যাক কালারের লিপস্টিকও ট্রাই করছেন। ব্ল্যাক কালারের লিপস্টিক কিন্তু প্রকাশ করে না যে আপনি একজন নেগিটিভ পারসন। উলটে, এটি প্রকাশ করে, আপনার ভালো সাইডের পাশাপাশি ডার্ক সাইডও রয়েছে। এটাও একটা ফান কালার হিসেবেই ধরা হয়।

আপনি চাইলে আপনার পছন্দমতো লিপস্টিক কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের লিপস্টিকটি!

এই তো জেনে নিলেন, ঠোঁটের লিপস্টিক কালার আপনার ব্যক্তিত্বের কোন কোন বিষয় ফুটিয়ে তোলে! তো ভালো থাকুন আর আপনার ব্যক্তিত্বের প্রকাশ করুন ঠোঁট রাঙিয়ে!

ছবি- সংগৃহীত: সাটারস্টক

 

সম্পর্কিত লেখা

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?
ঠোঁটের সাজ

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?

আমার স্কিনটোনে কোন রঙের লিপস্টিক ভালো লাগবে? সবচেয়ে কমন প্রশ্ন! লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই এমন কোনো মেয়ে কি আছে? একটুখানি লিপস্টিক না পরলেই যেন নয়,...

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন
মেকআপ

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন

ভার্সিটি কিংবা অফিস, ক্যাজুয়াল আউটিং কিংবা বিয়ের দাওয়াত; লিপস্টিক এমন একটি মেকআপ প্রোডাক্ট যেটি প্রতিদিন অ্যাপ্লাই না করলেই নয়! আমাদের সবার কালেকশনেই...

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

আরও পড়ুন

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?
ঠোঁটের সাজ

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?

মেকআপের কোন আইটেমটি আপনার সবচেয়ে পছন্দের? এটি জিজ্ঞেস করলে বেশিরভাগ উত্তরই আসে লিপস্টিক! ছোট বেলায় মায়ের কিংবা বড় বোনের সাজানো ড্রেসিং টেবিল থেকে লিপস...

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন
ঠোঁটের সাজ

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন

আমার মতে, ডার্ক লিপস্টিক লাগালেই পুরো লুকে একটা চেঞ্জ চলে আসে। আর কিছুই লাগে না। ইন্সটাগ্রামে যখন মেকআপ আর্টিস্টরা একদম পারফেক্টভাবে লিপস্টিক লাগায়, ত...

নিরভানা লিপস্টিক রিভিউ। কেমন ছিল আমার এক্সপেরিয়েন্স?
রিভিউ

নিরভানা লিপস্টিক রিভিউ। কেমন ছিল আমার এক্সপেরিয়েন্স?

আমি অনেক দিন ধরেই অ্যাফোর্ডেবল প্রাইসে কোয়ালিটি সম্পন্ন ভালো লিপস্টিক খুঁজছিলাম। আর লিপস্টিক কেনার সময় আমি প্রায়োরিটি দেই এমন লিকুইড লিপস্টিক, যা ম্যা...

স্ম্যাজপ্রুফ লিপস্টিক পাওয়ার ইজি ও সিম্পল কয়েকটি স্টেপস
ঠোঁটের সাজ

স্ম্যাজপ্রুফ লিপস্টিক পাওয়ার ইজি ও সিম্পল কয়েকটি স্টেপস

মেকআপ করা শেষে লিপস্টিক লাগানো না হলে পুরো লুকটাই ইনকমপ্লিট থেকে যায়। লিপস্টিক যেমন লুকটাকে পারফেক্ট করে তোলে, তেমনই সঠিকভাবে অ্যাপ্লাই না করার কারণে...

লিপস্টিক শপিং গাইড
মেকআপ

লিপস্টিক শপিং গাইড

মেকআপ করতে যারা ভালোবাসেন বা যারা বিগিনিয়ার, লিপস্টিক কেনার সময় কনফিউজড হয়ে যাওয়া, কোনটা কিনবেন বুঝতে না পারাটা তাদের জন্য খুবই কমন সমস্যা।আমি নিজেও ল...

আমার প্রিয় সেরা ১০ রেড লিপস্টিক!
সম্পাদকের পছন্দ

আমার প্রিয় সেরা ১০ রেড লিপস্টিক!

লিপস্টিক দিতে ভালোবাসেন না, এমন মেয়ে কিন্তু খুব কমই আছেন। যারা সাজতে চান না, পারেন না, অথবা সাজার সময় পান না, তারাও কিন্তু বাইরে যাবার সময় অল্প একট...

…