ন্যুড কালারে সাজ | ৪টি ধাপে মেকআপ হবে সুন্দর ও আকর্ষণীয়!

আনিকা আজহার · Oct 04, 2014 · 1 min read

ন্যুড কালারে সাজ | ৪টি ধাপে মেকআপ হবে সুন্দর ও আকর্ষণীয়!

ন্যুড কালারে সাজ অনেকেই করতে চান না। অনেকে কালারটা পছন্দও করেন না। আবার অনেকে আছেন যাদের আসলে খুব পছন্দের একটি কালার এটি কিন্তু লিপস্টিক, নেইল পলিশ হিসেবে ব্যবহার করতে চান না, কারণ ফ্যাকাসে লাগে দেখতে। কিন্তু আপনি খুব সহজে ন্যুড (Nude) কালারটা ব্যবহার করে নিজের লুকে নিয়ে আসতে পারেন বড় একটা পরিবর্তন। আসুন জেনে নেই ন্যুড কালারটার কিছু বিশেষ ব্যবহার যা খুব সহজে আপনার  লুকটাকে বদলে দিবে।

[picture]

 

ন্যুড কালারে সাজ নিতে ধাপগুলো

(১) লিপস্টিক

maybelline nude lipsticks - shajgoj.com ন্যুড কালারের লিপস্টিক-এর ব্যবহারে লুকটাকে অনেকটাই সহজাত আর ন্যাচারাল মনে হবে। ন্যুড কালারের লিপস্টিক খুব সহজেই আপনি নিয়ে আসতে পারেন নিজের লুকে পরিবর্তন। ন্যুড কালার যেকোনো কালারের সাথে ব্যবহার করা যাবে। এক্ষেত্রে মেকআপ-টাকে খুবই হালকা রাখা উচিত যাতে লুকটা ন্যাচারাল মনে হয়।

কড়া বা ভারী মেকআপ-এর সাথে ন্যুড কালার ব্যবহার না করাই ভালো। তবে স্মোকি আই বা ভারী আই মেকআপ-এর সাথে খুব সহজেই ন্যুড কালারের লিপস্টিক ব্যবহার করা যাবে কেননা চোখ এবং ঠোঁটের সাজে সামঞ্জস্য রাখার একটি সহজ উপায় হল ২টার যেকোনো ১টির মেকআপ হালকা রাখা। তাছাড়া ন্যুড কালারের মত হালকা কালার বাবহারে ঠোঁটের আসল রঙটা নষ্ট হয় না। অনেক সময় ডার্ক কালারের লিপস্টিক ব্যবহারে ঠোঁটে কালচে দাগ পড়ে যেতে পারে।

এক্ষেত্রে যে Maybelline-এর যে শেডগুলো ব্যবহার করতে পারেন সেগুলো হল- SuperStay 14HR Lipstick - Pout on Pink, SuperStay 14HR Lipstick - Ultimate Blush, Color Sensational Lipstick - Pink Sand, Color Sensational Elixir - Pearlescent Peach, Super Stay 24h - Committed Coral, Bare All910, Blushing Beige915, NudeLust920, Maple Kiss925, Truffle Tease 930, Sin-a-Mon935, Touchable Traupe940, Stormy Sahara945। এগুলো বাদেও অন্যান্য ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করা যাবে। তবে কালার পছন্দ করার ক্ষেত্রে খেয়াল রাখা উচিত যে লিপস্টিকের কালার আপনার গায়ের রঙ এর চেয়ে ১ বা ২ শেড ডিপ হলে ভালো হয়। কেননা আপনার গায়ের রঙের চেয়ে বেশি হালকা শেড ব্যবহারে অনেক সময় ফ্যাকাসে দেখাতে পারে।

(২) হাইলাইটার এবং কালার কারেক্টর

maybelline হাইলাইটার - shajgoj.com

ন্যুড কালারে সাজ দিতে আপনি হাইলাইটার হিসেবেও বেছে নিতে পারেন একটি ন্যুড কালারের প্রোডাক্ট।  এক্ষেত্রে ন্যুড কালারের Maybelline Dream Lumi touch Highlighting concealer ব্যবহার করতে পারেন। এটি দিয়ে আপনি সহজেই আপনার আন্ডার আই ডার্ক সার্কেল এবং আইব্রো-এর উপরের আনইভেন স্কিনটোন ঢাকতে পারবেন। আঙ্গুলের সাহায্যে এটি চোখের নিচের অংশে এবং ভ্রুর নিচের অংশে লাগান। এতে আপনার চোখের নিচের কালি এবং ভ্রুর নিচের আনইভেন স্কিনটোন ঢেকে ফেলতে পারবেন। এছাড়া, চেহারার যেকোনো দাগ বা ব্লেমিশ (Blemish) দূর করার জন্য একইভাবে আঙ্গুলের সাহায্যে চেহারার বাকি অংশে লাগাতে পারেন কনসিলার-টি।

ঠোঁটে লিপস্টিক বা লিপগ্লস লাগানোর আগে এই কনসিলার-টি ব্যবহার করতে পারেন। এতে করে ঠোঁটগুলো আরও স্পষ্ট হবে এবং পছন্দমত কালারটা ফুটে উঠবে।

এছাড়া, যেকোনো কনসিলার বা হাইলাইটার প্রোডাক্ট ব্যবহারের সময় আপনার অরিজিনাল স্কিনটোন-এর চেয়ে ১/২ শেড হালকা  কনসিলার বা কালার কারেক্টর ব্যবহার করুন। পরে, ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় ব্রাশ-এর সাহায্যে ভালোভাবে কনসিলার-টি মিশিয়ে নিন।

(৩) আইশ্যাডো

আইশ্যাডো - shajgoj.com

আপনার মেকআপ বক্সে একটি ন্যুড বা নেইকেড প্যালেট থাকাটা  খুবই জরুরী কেননা আইশ্যাডো ব্যবহার করার সময় ন্যুড বা নেইকেড প্যালেট-টা বেশির ভাগ সময় ব্যবহার করা হয়ে থাকে বেইজ হিসেবে বা চোখের ইনার কর্নার-এ ন্যুড কালারটা ব্যবহার করা হয় এবং গ্র্যাজুয়ালি তা ব্লেনড করা হয় আরেকটা ডার্ক কালার দিয়ে । এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন Urban Decay বা Sleek-এর মত ব্র্যান্ড। Urban Decay, Naked Palate, Naked Palate 2, Naked Palate 3-এর যেকোনো একটা ব্যবহার করতে পারেন।

(৪) নেইল পলিশ

নেইল পলিশ করা সুন্দর হাত - shajgoj.com

আপনি যদি রেগ্যুলার নেইল পলিশ ব্যবহার করে থাকেন, তবে লাল বা অন্য কোনও ডার্ক কালার ব্যবহার না করে ন্যুড কালারের নেইল পলিশ ব্যবহার করতে পারেন একঘেয়েমি দূর করার জন্য। যদি মাসে অন্তত ১ বার ম্যানিকিওর ও পেডিকিওর করে নিতে পারেন তাহলে আরও ভালো হয়। ন্যুড কালার বা অন্যান্য হালকা কালার ব্যবহারে নখের গোলাপি আভা সহজে নষ্ট হয় না।

 

ছবি- রাহাত আমিন চৌধুরী (ArchQuad Photography); সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

শ্যামলা বা ওয়ার্ম স্কিনটোন এর জন্য ৬টি পারফেক্ট ন্যুড লিপস্টিক
ঠোঁটের সাজ

শ্যামলা বা ওয়ার্ম স্কিনটোন এর জন্য ৬টি পারফেক্ট ন্যুড লিপস্টিক

লিপস্টিক তো মোটামুটি সব মেয়েদেরই ফেবারিট। কিন্তু যারা শ্যামলা বা যাদের স্কিনটোন বেশ ডাস্কি, তাদের জন্য ন্যুড লিপস্টিকের পারফেক্ট শেইড পিক করা একটু কঠি...

এলিগেন্ট লুক পেতে ন্যুড মেকআপে নিজেকে সাজিয়ে নিন মাত্র ৬টি ধাপে!
মেকআপ

এলিগেন্ট লুক পেতে ন্যুড মেকআপে নিজেকে সাজিয়ে নিন মাত্র ৬টি ধাপে!

মেকআপ করেও যদি ন্যাচারাল ও রিফ্রেশিং একটি লুক পাওয়া যায় তবে সেটা তো ভালোই হয়, তাই না? দেখে মনে হবে যেন কোনো মেকআপই বুঝি করা হয়নি, ব্যাপারটাও বেশ ইন্টা...

পারফেক্ট ন্যুড মেকআপ ত্বকের ধরন বুঝে করুন ৭টি উপায়ে!
মেকআপ

পারফেক্ট ন্যুড মেকআপ ত্বকের ধরন বুঝে করুন ৭টি উপায়ে!

অনেক আগে থেকেই মেকআপ বা ফ্যাশনের জগতে "ন্যুড" শব্দটি ব্যবহার করা হয়ে আসছে। ন্যুড মেকআপ, ন্যুড লিপস্টিক, ন্যুড নেইলপলিশ, ন্যুড আইশ্যাডো ইত্যাদি আমাদের...

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?
ঠোঁটের সাজ

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?

মেকআপের কোন আইটেমটি আপনার সবচেয়ে পছন্দের? এটি জিজ্ঞেস করলে বেশিরভাগ উত্তরই আসে লিপস্টিক! ছোট বেলায় মায়ের কিংবা বড় বোনের সাজানো ড্রেসিং টেবিল থেকে লিপস...

আরও পড়ুন

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?
ঠোঁটের সাজ

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?

আমার স্কিনটোনে কোন রঙের লিপস্টিক ভালো লাগবে? সবচেয়ে কমন প্রশ্ন! লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই এমন কোনো মেয়ে কি আছে? একটুখানি লিপস্টিক না পরলেই যেন নয়,...

ন্যুড লিপস্টিকের সাথে আই মেকআপ লুক কেমন হবে?
মেকআপ

ন্যুড লিপস্টিকের সাথে আই মেকআপ লুক কেমন হবে?

ফ্যাশন ট্রেন্ডে এখন ন্যুড লিপস্টিক খুবই পপুলার। সিম্পল ন্যাচারাল লুক কিংবা পার্টি গ্ল্যাম লুক, সব ধরনের সাজেই এখন এই ধরনের লিপ কালারের ব্যবহার করা হয়,...

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!
বিউটি টিপস

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!

পছন্দের কালারের নেইল পলিশ দিয়ে নখ রাঙাচ্ছেন, কিন্তু লং লাস্টিং হচ্ছে না? হাতে লাগানোর পর অল্প সময়ের মধ্যেই উঠে আসছে? কেউ হয়তো এক কালার নেইল পলিশ লাগাত...

২টি ইজি নেইল আর্ট | সহজ পদ্ধতিতে রাঙিয়ে নিন আপনার নখ!
নেইলস

২টি ইজি নেইল আর্ট | সহজ পদ্ধতিতে রাঙিয়ে নিন আপনার নখ!

নখের সাজ অথবা নেইল আর্ট আমাদের সবারই খুব পছন্দের। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম বা টুলসের অভাবে নিজের হাত দু'টোকে সুন্দর করে সাজাতে পারছেন না তাই তো? আবার...

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!
নখের যত্ন ও সাজগোজ

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!

আমরা প্রতিদিন সকালে উঠে সাধারণত কী করি, নিজেকে একবার প্রশ্ন করুন তো? হয় মোবাইলটা হাতে নিয়ে আপডেট দেখি, না হয় আয়নাতে নিজের মুখমন্ডল দেখি! তারপর শুরু...

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?
মেকআপ

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?

মেকআপ করতে গেলে একটি প্রসাধনী নাম প্রায়ই শোন যায় তা হলো “কনসিলার”। আইশ্যাডো, লিপস্টিক এমনকি বেইজ মেকআপটা ঠিক থাকলেও মনে হয় কিছু একটা বাদ পড়েছে। মেকআপ-...

…