শ্যামলা বা ওয়ার্ম স্কিনটোন এর জন্য ৬টি পারফেক্ট ন্যুড লিপস্টিক

তানিজা ইসলাম · Aug 31, 2022 · 1 min read

শ্যামলা বা ওয়ার্ম স্কিনটোন এর জন্য ৬টি পারফেক্ট ন্যুড লিপস্টিক

লিপস্টিক তো মোটামুটি সব মেয়েদেরই ফেবারিট। কিন্তু যারা শ্যামলা বা যাদের স্কিনটোন বেশ ডাস্কি, তাদের জন্য ন্যুড লিপস্টিকের পারফেক্ট শেইড পিক করা একটু কঠিন। আবার অনেকেই মনে করেন যে শ্যামলাদের ন্যুড শেইডস এর লিপ কালার মানায় না! এটা কিন্তু একদমই ভুল ধারণা। পারফেক্ট শেইডের ন্যুড লিপস্টিক বেছে নেওয়া ও ঠিকমতো ক্যারি করা, এই দু’টো বিষয়কেই প্রাধান্য দিতে হবে। তাহলেই আপনার লুক হবে পারফেক্ট! শ্যামলা বা ওয়ার্ম স্কিনটোন এর জন্য ৬টি মাস্ট হ্যাভ ন্যুড লিপস্টিক দেখে নিন তাহলে।

শ্যামলা বা ওয়ার্ম স্কিনটোন হলে কোন লিপস্টিক মানাবে? 

কোরাল ন্যুড, ব্রাউন ন্যুড, পিংকিশ ন্যুড, পীচ, বেইজ কত ধরনের ন্যুড শেইডস যে আছে! গ্লোয়ি বা ডিউয়ি মেকআপ লুকের সাথে এই শেইডগুলো দারুণ মানিয়ে যায়। রেগুলার ইউজের জন্যও এই হালকা শেইডস এর লিপস্টিক অনেকেই পছন্দ করে। আবার স্মোকি আইলুকের সাথে ন্যুড লিপস্টিকই ভালো মানায়। তাই নিজের কালেকশনে কয়েকটি ন্যুড লিপস্টিক না থাকলেই নয়! চলুন ৬টি ন্যুড লিপস্টিকের রিভিউ আর লিপ সোয়াচ দেখে আসি।

Wet n wild Lipstick – Give Me Mocha

আমার তো মনে হয় এই শেইডটি ম্যাক্সিমাম মেয়ের কালেকশনেই আছে! ন্যাচারাল বা পার্টি লুক, সব ধরনের গেটআপের সাথে পারফেক্টলি মানিয়ে যায়। এই হাইপড শেইডটি নিয়ে নতুন করে কিছু বলার নেই। লাইট ওয়েট, হাইলি পিগমেন্টেড, ম্যাট ফিনিশিংয়ের এই লিপস্টিকটি যেকোনো স্কিনটোনেই স্যুট করে। যারা ন্যুড লিপস্টিক সিলেকশন নিয়ে কনফিউজড থাকেন, তারা অবশ্যই ট্রাই করবেন Wet n wild Lipstick – Give Me Mocha এই শেইডটি।

শ্যামলা বা ওয়ার্ম স্কিনটোন এর জন্য ন্যুড লিপস্টিক

Nirvana Color Liquid Matte Lipstick – Art Lip 

খুবই মিষ্টি একটি কালার, যেকোনো আউটফিটের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে যায়। এই ধরনের ব্রাউনিশ ন্যুড শেইডের লিপস্টিক শ্যামলা স্কিনটোনেও দারুণ স্যুট করে। নিরভানার লিপস্টিকগুলো ম্যাট, লং লাস্টিং ও হাইলি পিগমেন্টেড। যারা রেগুলার লুকের জন্য বাজেট ফ্রেন্ডলি ম্যাট লিপস্টিক খুঁজছেন, তাদের জন্য পারফেক্ট একটি অপশন Nirvana Color Liquid Matte Lipstick – Art Lip! টিনেজাররাও নিশ্চিন্তে ট্রাই করতে পারেন এই শেইডটি। যারা অ্যাফোর্ডেবল প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটির লিপস্টিক খুঁজছেন, তাদের জন্য নিরভানা কালারের লিপস্টিকগুলো বেশ ভালো অপশন।

নিরভানা কালার

Revlon Ultra HD Matte Lip Color 620 Flirtation

গ্লসি ফিনিশ দেয় এমন ন্যুড লিপস্টিক খুঁজছেন? লাইট ওয়েট ও জেল ফর্মুলার Revlon Ultra HD Matte Lip Color 620 Flirtation শেইডটি আমার তো বেশ ভালো লেগেছে। এর বাটারি টেক্সচার অ্যাপ্লাইয়ের পর দেয় ভেলভেটি ও স্মুথ ফিনিশ। বিশেষ করে ব্ল্যাক, ব্লু বা ডার্ক কালারের ড্রেসের সাথে এই ধরনের লাইট শেইড খুব সুন্দরভাবে মানিয়ে যায়। শ্যামলা বা ওয়ার্ম স্কিনটোন এর জন্য এই শেইডটি পারফেক্ট। রেভলনের এই লিপস্টিকগুলো প্যারাবেন ও সালফেট ফ্রি। তাই রেগুলার ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে।

শ্যামলা বা ওয়ার্ম স্কিনটোন

Nirvana Color Liquid Matte Lipstick – Infatuated 

পারসোনালি এই শেইডটি আমার খুবই পছন্দ। স্কিনটোন শ্যামলা হওয়াতে ন্যুড টাইপের শেইডস ট্রাই করতে কনফিউজড থাকতাম যে আমাকে সেটি মানাবে কি মানাবে না! কিন্তু নিরভানা কালার ব্র্যান্ডটি এশিয়ান স্কিনটোনকে টার্গেট করেই নিউ লিপস্টিক শেইডস নিয়ে এসেছে, যেগুলো ডাস্কি স্কিনটোনেও দারুণ মানিয়ে যায়। বেয়ার ফেইসে মানে মেকআপ না করেও এই শেইডটি ক্যারি করতে পারবেন। ইউনিভার্সিটি বা অফিসে রেগুলার ইউজের জন্য যারা ন্যুড লিপস্টিক খুঁজছেন, তারা নিশ্চিন্তে নিতে পারেন Nirvana Color Liquid Matte Lipstick – Infatuated শেইডটি।

নিরভানা কালার লিপস্টিক

Zanash Liquid Matte Lipstick Melania

যারা লাইট পীচ টাইপের ন্যুড লিপস্টিক ট্রাই করতে চান, তাদের জন্য এই শেইডটি মাস্ট হ্যাভ। সুইট সিক্সটিন ভাইব আছে এই শেইডে, তাই না? জানাসের লিকুইড লিপস্টিকগুলো ম্যাট ফিনিশ দেয় আর লিপসে ক্র্যাক করে না। Zanash Liquid Matte Lipstick Melania ফরমাল ও ক্যাজুয়াল লুকের সাথে দারুণ মানিয়ে যায়। যাদের স্কিনটোন ওয়ার্ম বা শ্যামলা, তারাও ইজিলি ট্রাই করতে পারেন এই শেইডটি।

জানাস লিকুইড লিপস্টিক

NIOR Red Carpet Lip Color 02 Florida

যাদের ব্রাউন টাইপের ন্যুড লিপস্টিক পছন্দ, তাদের জন্য মাস্ট হ্যাভ শেইড হচ্ছে NIOR Red Carpet Lip Color 02 Florida। ক্রিমি টেক্সচারের এই লিপস্টিকটি অ্যাপ্লাইয়ের পর দেয় স্মুথ ও ভেলভেটি ফিনিশ। শ্যামবর্নের হলেও স্কিনটোনকে দারুণভাবে কমপ্লিমেন্ট করবে এই শেইডটি। অনেকেই আছেন যারা স্ম্যাজ প্রুফ ও ময়েশ্চার-লক ফর্মুলার লিপস্টিক প্রিফার করেন। কারণ লিপস যদি ড্রাই হয় তাহলে লিকুইড ম্যাট লিপস্টিকগুলো অ্যাপ্লাই করলে লিপসে সেটা ক্র্যাক করতে পারে। তাই এই ক্রিমি ও সফট টেক্সচারের লিপ কালারগুলো অনেকেরই প্রায়োরিটি লিস্টে থাকে।

ব্রাউন টাইপের ন্যুড লিপস্টিক

কিছু বিষয় জেনে রাখা জরুরি

প্রতিটি শেইডের রিয়েল লিপ সোয়াচ অ্যাড করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। তবে আন্ডারটোন, লাইটিং, মেকআপ এই সব কিছুর জন্য কিন্তু লিপ কালারের শেইডে কিছুটা ভিন্নতা আসতে পারে! যেহেতু একেকজনের স্কিনটোন আর লিপ কালার আলাদা, তাই একেকজনের ক্ষেত্রে লিপস্টিক কালার ভ্যারি করতে পারে। বেয়ার ফেইসে ন্যুড লিপস্টিক দিলে যদি স্যুট না করে, তাহলে হালকা মেকআপ করে নিন। দেখবেন ন্যুড শেইডটি কিন্তু আপনাকে সুন্দর মানিয়ে যাবে।

আমার পছন্দের কয়েকটি ন্যুড লিপস্টিকের রিভিউ শেয়ার করলাম। শ্যামলা বা ওয়ার্ম স্কিনটোন নিয়ে কোনো সংকোচ নয়। সব স্কিনটোনই সুন্দর, সবকিছুই আপনাকে মানাবে যদি সেটা পারফেক্টলি আপনি ক্যারি করতে পারেন। অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

  ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

মাস্ট হ্যাভ লিপস্টিক শেইডস যেগুলো সব স্কিনটোনে সহজেই মানিয়ে যাবে!
রিভিউ

মাস্ট হ্যাভ লিপস্টিক শেইডস যেগুলো সব স্কিনটোনে সহজেই মানিয়ে যাবে!

লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই, এমন মেয়ে বোধহয় খুঁজে পাওয়া যাবে না! লিপস্টিকের শেইডস নিয়ে এক্সপেরিমেন্ট তো চলেই, তাই না? নতুন নতুন শেইড ট্রাই করতে আমার...

রেগুলার মেকআপ লুক মাত্র ৩টি প্রোডাক্টস দিয়েই!
মেকআপ

রেগুলার মেকআপ লুক মাত্র ৩টি প্রোডাক্টস দিয়েই!

ইউনিভার্সিটি, অফিস কিংবা বাইরে কোথাও বের হতে হলে একটু মেকআপ তো করাই লাগে! ঝটপট রেডি হওয়ার জন্য হাতের কাছে কিছু মেকআপ প্রোডাক্টস রাখতে হয়। ডে টাইমে সিম...

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?
ঠোঁটের সাজ

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?

আমার স্কিনটোনে কোন রঙের লিপস্টিক ভালো লাগবে? সবচেয়ে কমন প্রশ্ন! লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই এমন কোনো মেয়ে কি আছে? একটুখানি লিপস্টিক না পরলেই যেন নয়,...

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?
ঠোঁটের সাজ

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?

মেকআপের কোন আইটেমটি আপনার সবচেয়ে পছন্দের? এটি জিজ্ঞেস করলে বেশিরভাগ উত্তরই আসে লিপস্টিক! ছোট বেলায় মায়ের কিংবা বড় বোনের সাজানো ড্রেসিং টেবিল থেকে লিপস...

আরও পড়ুন

অ্যাট্রাক্টিভ লুক ক্রিয়েট করতে ৬টি মাস্ট হ্যাভ বুলেট লিপস্টিক
রিভিউ

অ্যাট্রাক্টিভ লুক ক্রিয়েট করতে ৬টি মাস্ট হ্যাভ বুলেট লিপস্টিক

ঘরোয়া যে কোনো আয়োজন হোক অথবা কোনো পার্টিতে, আউটফিটের সাথে মিলিয়ে লিপস্টিক লাগাতে প্রতিটি মেয়েই ভালোবাসে। সেই সাথে শেইডস নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট...

পারফেক্ট ন্যুড মেকআপ ত্বকের ধরন বুঝে করুন ৭টি উপায়ে!
মেকআপ

পারফেক্ট ন্যুড মেকআপ ত্বকের ধরন বুঝে করুন ৭টি উপায়ে!

অনেক আগে থেকেই মেকআপ বা ফ্যাশনের জগতে "ন্যুড" শব্দটি ব্যবহার করা হয়ে আসছে। ন্যুড মেকআপ, ন্যুড লিপস্টিক, ন্যুড নেইলপলিশ, ন্যুড আইশ্যাডো ইত্যাদি আমাদের...

এলিগেন্ট লুক পেতে ন্যুড মেকআপে নিজেকে সাজিয়ে নিন মাত্র ৬টি ধাপে!
মেকআপ

এলিগেন্ট লুক পেতে ন্যুড মেকআপে নিজেকে সাজিয়ে নিন মাত্র ৬টি ধাপে!

মেকআপ করেও যদি ন্যাচারাল ও রিফ্রেশিং একটি লুক পাওয়া যায় তবে সেটা তো ভালোই হয়, তাই না? দেখে মনে হবে যেন কোনো মেকআপই বুঝি করা হয়নি, ব্যাপারটাও বেশ ইন্টা...

ন্যুড কালারে সাজ | ৪টি ধাপে মেকআপ হবে সুন্দর ও আকর্ষণীয়!
মেকআপ

ন্যুড কালারে সাজ | ৪টি ধাপে মেকআপ হবে সুন্দর ও আকর্ষণীয়!

ন্যুড কালারে সাজ অনেকেই করতে চান না। অনেকে কালারটা পছন্দও করেন না। আবার অনেকে আছেন যাদের আসলে খুব পছন্দের একটি কালার এটি কিন্তু লিপস্টিক, নেইল পলিশ হি...

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

ন্যুড লিপস্টিকের সাথে আই মেকআপ লুক কেমন হবে?
মেকআপ

ন্যুড লিপস্টিকের সাথে আই মেকআপ লুক কেমন হবে?

ফ্যাশন ট্রেন্ডে এখন ন্যুড লিপস্টিক খুবই পপুলার। সিম্পল ন্যাচারাল লুক কিংবা পার্টি গ্ল্যাম লুক, সব ধরনের সাজেই এখন এই ধরনের লিপ কালারের ব্যবহার করা হয়,...

…