মাস্ট হ্যাভ লিপস্টিক শেইডস যেগুলো সব স্কিনটোনে সহজেই মানিয়ে যাবে!

তানিজা ইসলাম · Feb 20, 2022 · 1 min read

মাস্ট হ্যাভ লিপস্টিক শেইডস যেগুলো সব স্কিনটোনে সহজেই মানিয়ে যাবে!

লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই, এমন মেয়ে বোধহয় খুঁজে পাওয়া যাবে না! লিপস্টিকের শেইডস নিয়ে এক্সপেরিমেন্ট তো চলেই, তাই না? নতুন নতুন শেইড ট্রাই করতে আমার বেশ ভালো লাগে! লিপস্টিকের ফর্মুলা কেমন, লং লাস্টিং হবে কিনা এগুলোই ফার্স্ট প্রায়োরিটি থাকে। নিজের স্কিনের সাথে ম্যাচ করবে কিনা, সেটাও খেয়াল রাখতে হয়। আজ আমি শেয়ার করবো রিসেন্ট হাইপড Nirvana Color Liquid Matte Lipstick এর ৮টি মাস্ট হ্যাভ লিপস্টিক নিয়ে, যেগুলো যেকোনো আউটফিটের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে যায়। আর সব স্কিনটোনেই দারুণ স্যুট করে।

নিরভানা কালার লিকুইড ম্যাট লিপস্টিক রিভিউ

রিসেন্টলি নিরভানা কালারের ৮টি লিপস্টিক শেইডস মার্কেটে পাওয়া যাচ্ছে। এই ম্যাট লিকুইড লিপস্টিকের ফর্মুলা বেশ লাইট, লং লাস্টিং ও ট্র্যান্সফার প্রুফ। আর কালারগুলো খুবই আই ক্যাচি, সোয়াচ দেখলেই পছন্দ হয়ে যাবে! ডাস্কি, মিডিয়াম, ফেয়ার- সব ধরনের ফেইসেই খুব সুন্দরভাবে স্যুট করবে। চলুন দেরি না করে মাস্ট হ্যাভ লিপস্টিক শেইডস দেখে নেই ঝটপট!

Nirvana Color Liquid Matte Lipstick – Wild Red

টুকটুকে লাল লিপস্টিক কার না পছন্দ? এশিয়ান স্কিনটোনের জন্য পারফেক্ট একটি রেড শেইড হচ্ছে Wild Red। এটাকে Milani Amore এর ড্যুপ বলা যায়। ট্র্যাডিশনাল লুকের সাথে এই শেইডটি একদম মানানসই। যারা Milani Amore শেইডটা পছন্দ করেন, কিন্তু বাজেট বা ফর্মুলার জন্য সেটা নিতে পারছেন না, তারা কিন্তু Nirvana Color Liquid Matte Lipstick – Wild Red শেইডটা নিশ্চিন্তে পারচেজ করতে পারেন।

 

Nirvana Color Liquid Matte Lipstick – Sweet Sin

যারা ব্রাউনিশ টাইপের লিপ কালার ট্রাই করতে চাচ্ছেন, তাদের জন্য পারফেক্ট একটি শেইড হচ্ছে Nirvana Color Liquid Matte Lipstick – Sweet Sin! এটা তো আমার খুবই ফেবারিট। অফিসে ন্যাচারাল লাইট মেকআপের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে যায়, আর স্কিনটোনও ব্রাইট দেখায়। আমি আগে এই ধরনের শেইড অ্যাপ্লাই করতে একটু কনফিউজড থাকতাম। কিন্তু এই কালারটা মিডিয়াম স্কিনটোনেও স্যুট করে। যেকোনো আউটফিটের সাথে বা ফরমাল লুকেও বেশ ভালো লাগবে। টিনেজারদের জন্যও এই শেইডটি স্যুইটেবল।

 

Nirvana Color Liquid Matte Lipstick – Timeless

এই শেইডটি হাইলি পিগমেন্টেড, খুব সুন্দরভাবে ঠোঁটে বসে যায়, ফিনিশিংটা বেশ স্মুথ। আর ডিপ কালার হওয়াতে সব স্কিনটোনেই খুব ভালো মানিয়ে যায়। যারা একটু ভাইব্রেন্ট কালার ট্রাই করতে পছন্দ করেন, তারা নিশ্চিন্তে  Nirvana Color Liquid Matte Lipstick – Timeless শেইডটি পিক করতে পারেন। পার্টিলুক, ওয়েডিং মেকওভার কিংবা ট্র্যাডিশনাল সাজে এই শেইডটি খুব ভালো মানাবে।

 

Nirvana Color Liquid Matte Lipstick – Infatuated

ইউনিভার্সিটি বা অফিসে রেগুলার ইউজের জন্য যারা ন্যুড লিপস্টিক খুঁজছেন, তারা নিশ্চিন্তে নিতে পারেন Nirvana Color Liquid Matte Lipstick – Infatuated শেইডটি। লিপসে একদমই হেভি ফিল হয় না, তাই সারাদিনের জন্যও অ্যাপ্লাই করে রাখা যায়। এটি লং লাস্টিং, কিস প্রুফ ফর্মুলাতে তৈরি। তাই বাইরে খাওয়া দাওয়া করলেও লিপস্টিক ঠিক থাকবে।

 

Nirvana Color Liquid Matte Lipstick – Art Lip

খুবই মিষ্টি একটা কালার, সোয়াচ দেখেই বুঝতে পেরেছেন। টিনেজাররাও Nirvana Color Liquid Matte Lipstick – Art Lip শেইডটি ট্রাই করতে পারেন নিশ্চিন্তে। কালারফুল আই মেকআপের সাথে অনেকে একটু ব্রাউনিশ ন্যুড লিপ কালার প্রিফার করেন। এই ধরনের সফট কালার নিজের কালেকশনে রাখলে দিনে বা রাতে যেকোনো ড্রেসের সাথে অ্যাপ্লাই করতে পারবেন ইজিলি। আর এটার টেক্সচার এত লাইট ও স্মুথ, অ্যাপ্লাই করার পর হেভি ফিল হবে না।

 

Nirvana Color Liquid Matte Lipstick – Love Me

ডিপ ম্যাজেন্টা বা বেরি টাইপের কালার যারা পছন্দ করেন, তাদের জন্য মাস্ট হ্যাভ শেইড এটি। গ্ল্যাম লুকের সাথে তো মানাবেই, বেয়ার ফেইসে মানে হেভি বেইজ মেকআপ ছাড়াও Nirvana Color Liquid Matte Lipstick – Love Me লিপস্টিকটি অ্যাপ্লাই করতে পারবেন অনায়াসে। দাওয়াত, আউটিং বা রেগুলার ইউজের জন্যও পারফেক্ট। সোয়াচ দেখেই বুঝতে পারছেন বেশ কালারফুল ও ইউথফুল লুক পাবেন এই শেইডে।

 

Nirvana Color Liquid Matte Lipstick – Kiss Me

ব্রিক রেডিশ টোনের লিপ কালার সবাইকেই মানিয়ে যায়, তাই না? যারা ফেয়ার, তাদেরকে তো খুবই মানাবে। যাদের স্কিনটোন শ্যামলা তারাও কিন্তু অনায়াসে এই শেইডটি ট্রাই করতে পারেন। লাল লিপস্টিক অ্যাপ্লাই করতে অনেকেই কনফিউজড থাকেন, কিন্তু এই ধরনের রেডিশ টোনের লিপস্টিক আপনাকে কনফিডেন্ট লুক দিতে পারে। Nirvana Color Liquid Matte Lipstick – Kiss Me একবার ট্রাই করেই দেখুন!

 

Nirvana Color Liquid Matte Lipstick – Sweet Raisin

এটা অনেকটা Milani Gorgeous এর ড্যুপ। পারসোনালি আমি এমন লিপস্টিক শেইড প্রিফার করি যেগুলো অ্যাপ্লাই করলে স্কিনটোন ব্রাইট দেখাবে। Nirvana Color Liquid Matte Lipstick – Sweet Raisin শেইডটা ট্র্যাডিশনাল বা ক্যাজুয়াল লুকের সাথে পারফেক্টলি মানিয়ে যায়। বিশেষ করে ব্ল্যাক, পার্পেল এই কালারের ড্রেসের সাথে দারুণ স্যুট করে। এর ক্রিমি টেক্সচার লিপসে একদমই ক্র্যাক করে না। যাদের স্কিনটোন শ্যামলা, তারাও নিশ্চিন্তে এই শেইডটা ট্রাই করতে পারেন।

 

মাস্ট হ্যাভ লিপস্টিক কেন বলছি? এর স্পেশালিটি কী? 

  • ক্রিমি ও লাইট ওয়েট ফর্মুলা
  • স্মুথলি বসে যায় ঠোঁটে
  • একদমই ক্র্যাক করে না
  • ম্যাট লুক দেয়
  • হাইলি পিগমেন্টেড
  • এশিয়ান স্কিনটোনে খুব ভালো মানিয়ে যায়

তাহলে বুঝতেই পারছেন, মাস্ট হ্যাভ লিপস্টিক শেইডস কেন বললাম! আপনাদের বোঝার সুবিধার্থে প্রতিটি শেইডের রিয়েল পিকচার অ্যাড করে দিয়েছি। তবে আন্ডারটোন, লাইটিং, মেকআপ এই সব কিছুর জন্য কিন্তু লিপ কালারের শেইডে কিছুটা ভিন্নতা আসেই! যেহেতু একেকজনের স্কিনটোন আর লিপ কালার আলাদা, তাই পারসোন টু পারসোন লিপস্টিক কালার ভ্যারি করতে পারে। যারা অ্যাফোর্ডেবল প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটির লিপস্টিক খুঁজছেন তাদের জন্য নিরভানা কালারের লিপস্টিকগুলো বেশ ভালো অপশন। নিরভানা কালারের লিপস্টিক শপ.সাজগোজ.কম এ পেয়ে যাবেন। সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

  ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

রেগুলার মেকআপ লুক মাত্র ৩টি প্রোডাক্টস দিয়েই!
মেকআপ

রেগুলার মেকআপ লুক মাত্র ৩টি প্রোডাক্টস দিয়েই!

ইউনিভার্সিটি, অফিস কিংবা বাইরে কোথাও বের হতে হলে একটু মেকআপ তো করাই লাগে! ঝটপট রেডি হওয়ার জন্য হাতের কাছে কিছু মেকআপ প্রোডাক্টস রাখতে হয়। ডে টাইমে সিম...

শ্যামলা বা ওয়ার্ম স্কিনটোন এর জন্য ৬টি পারফেক্ট ন্যুড লিপস্টিক
ঠোঁটের সাজ

শ্যামলা বা ওয়ার্ম স্কিনটোন এর জন্য ৬টি পারফেক্ট ন্যুড লিপস্টিক

লিপস্টিক তো মোটামুটি সব মেয়েদেরই ফেবারিট। কিন্তু যারা শ্যামলা বা যাদের স্কিনটোন বেশ ডাস্কি, তাদের জন্য ন্যুড লিপস্টিকের পারফেক্ট শেইড পিক করা একটু কঠি...

অ্যাট্রাক্টিভ লুক ক্রিয়েট করতে ৬টি মাস্ট হ্যাভ বুলেট লিপস্টিক
রিভিউ

অ্যাট্রাক্টিভ লুক ক্রিয়েট করতে ৬টি মাস্ট হ্যাভ বুলেট লিপস্টিক

ঘরোয়া যে কোনো আয়োজন হোক অথবা কোনো পার্টিতে, আউটফিটের সাথে মিলিয়ে লিপস্টিক লাগাতে প্রতিটি মেয়েই ভালোবাসে। সেই সাথে শেইডস নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট...

ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ মাত্র ৪টি প্রোডাক্টস দিয়েই!
বেইজ মেকআপ

ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ মাত্র ৪টি প্রোডাক্টস দিয়েই!

‘আমি তো মেকআপ করতে পারি না! কীভাবে আর কোন কোন প্রোডাক্ট দিয়ে শুরু করবো সেটাই বুঝতে পারছি না।' জানি, এই কনফিউশন অনেকেরই আছে। চিন্তা নেই, মাত্র ৪টি প্রো...

আরও পড়ুন

বাংলাদেশি স্কিনটোনের জন্য পারফেক্ট শেইডের ফুল কভারেজ ফাউন্ডেশন
রিভিউ

বাংলাদেশি স্কিনটোনের জন্য পারফেক্ট শেইডের ফুল কভারেজ ফাউন্ডেশন

আমরা অনেকেই নামকরা গ্লোবাল ব্র্যান্ডের ফাউন্ডেশন ব্যবহার করেছি। কভারেজ, প্রোডাক্ট কোয়ালিটি সবই ভালো কিন্তু দেখা যায় আমাদের দেশের আবহাওয়ায় অনেক সময় সেট...

সাধ্যের মধ্যেই বেস্ট কোয়ালিটির অথেনটিক মেকআপ প্রোডাক্টস!
মেকআপ

সাধ্যের মধ্যেই বেস্ট কোয়ালিটির অথেনটিক মেকআপ প্রোডাক্টস!

মোটামুটি সব মেয়েদেরই মেকআপের প্রতি দুর্বলতা আছে। চোখে একটু কাজল দেওয়া, ঠোঁটে লিপস্টিক, গালে হালকা করে ব্লাশ লাগানো! একটু মেকআপ করলে মনটাও ভালো হয়ে যায়...

বাঙালি মেয়েদের স্কিনটোনের জন্য ৩টি পারফেক্ট শেইডের লিপ ক্রেয়ন
রিভিউ

বাঙালি মেয়েদের স্কিনটোনের জন্য ৩টি পারফেক্ট শেইডের লিপ ক্রেয়ন

গল্প বা উপন্যাস পড়ার নেশা আছে কার কার বলুন তো? বই পড়তে পড়তে গল্প বা উপন্যাসের সেই চরিত্রগুলোকে যেন আমরা চোখের সামনেই দেখতে পাই, তাই না? সমৃদ্ধ সাহিত্য...

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

লং লাস্টিং, ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ কাজল ও আইলাইনার খুঁজছেন?
রিভিউ

লং লাস্টিং, ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ কাজল ও আইলাইনার খুঁজছেন?

কাজল ও আইলাইনার কিনতে গেলে কোন বিষয়গুলো সবার আগে ভাবনায় আসে বলুন তো? প্রোডাক্টগুলো ওয়াটারপ্রুফ, স্ম্যাজপ্রুফ, লং লাস্টিং হবে কিনা, তাই না? সবগুলো ক্রা...

পিকচার পারফেক্ট ও ফ্ললেস লুক পাওয়ার ইনস্ট্যান্ট সল্যুশন!
রিভিউ

পিকচার পারফেক্ট ও ফ্ললেস লুক পাওয়ার ইনস্ট্যান্ট সল্যুশন!

রেগুলার বাইরে যাওয়ার আগে সব সময় মেকআপ করা পসিবল হয় না। কিন্তু ফেইস দেখতে মলিন লাগবে এটাও কিন্তু আমরা চাই না, তাই না? যারা রেগুলার বাইরে যাওয়ার আগে চটজ...

…