সেরা ৫টি আইলাইনার যা দিবে ম্যাট ও লং লাস্টিং ফিনিশ!

তানিজা ইসলাম · Oct 04, 2022 · 1 min read

সেরা ৫টি আইলাইনার যা দিবে ম্যাট ও লং লাস্টিং ফিনিশ!

বাইরে যেতে হলে একটু আধটু মেকআপ তো করাই লাগে। ঠোঁটে লিপস্টিক আর চোখে আইলাইনার, ব্যস এতেই যেন সাজ পূর্ণতা পায়। মেকআপ আইটেমের মধ্যে মাস্ট হ্যাভ একটি প্রোডাক্ট হচ্ছে আইলাইনার। আপনি কি কম বাজেটে ম্যাট, ডিপ ব্ল্যাক আর স্ম্যাজ প্রুফ আইলাইনার খুঁজছেন? যেহেতু রেগুলার বেসিসে অনেকে এই প্রোডাক্টটি ইউজ করেন, তাই দামটা সাধ্যের মধ্যে থাকলে বেশ সুবিধাই হয়। আজ শেয়ার করবো সেরা ৫টি আইলাইনার এর রিভিউ।

সেরা ৫টি আইলাইনার

আইলাইনার পছন্দ করেন না, এমন মেয়ে কিন্তু খুব কমই আছে। যারা মেকআপ করতে ভালোবাসে না বা একদমই সাজে না, তারাও কিন্তু মাঝে মধ্যে একটু আইলাইনার দেয়। আচ্ছা, আইলাইনার কেনার সময় মাথায় কোন জিনিসগুলো ঘুরপাক করে, বলুন তো? সেটা স্ম্যাজ প্রুফ কিনা বা একটু পরই ছড়িয়ে যাবে কিনা, ওয়াটার রেজিস্ট্যান্ট কিনা, নিখুঁত করে উইংড লাইন ড্র করা যাবে কিনা- এই বিষয়গুলোতেই মেইনলি ফোকাস দেওয়া হয়। আর দামের বিষয়টা তো আছেই! সবগুলো ডিমান্ড ফুলফিল করবে, এমন ৫টি অপশনই আজ জানাবো। চলুন দেখে নেই তাহলে।

W7 Liquid Eyeliner Pot

আমার তো মনে হয় ম্যাক্সিমাম মেয়েরাই এই আইলাইনারের সাথে পরিচিত! অনেকে হয়তো ইউজও করেছেন বা করছেন! W7 Liquid Eyeliner Pot যারা ইতিমধ্যে ইউজ করেছেন, তারা জানেন যে এটা দিয়ে কত সুন্দর করে উইংড লাইন ড্র করা যায়। একদমই সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন। একবার অ্যাপ্লিকেশনেই আপনাকে দিবে ডিপ ব্ল্যাক ও পারফেক্ট ফিনিশ। ছোট একটা পটে করে আসে এই আইলাইনারটি, ইজিলি হ্যান্ড পার্স বা মেকআপ ব্যাগে ক্যারি করা যায়। ৮ মি.লি. পরিমাণে থাকে। রেগুলার অ্যাপ্লাই করলেও দু'মাস বা তারও বেশি সময় আপনি একটা পট ইউজ করতে পারবেন।

৫টি বাজেট ফ্রেন্ডলি আইলাইনার

Nirvana Color Liquid Matte Eyeliner Deep Black

ওয়াটার রেজিস্ট্যান্ট ডিপ ব্ল্যাক আইলাইনার খুঁজছেন? আপনার জন্য বেস্ট অপশন হতে পারে Nirvana Color Liquid Matte Eyeliner Deep Black! এটি স্ম্যাজ প্রুফ, ম্যাট ও লং লাস্টিং ফিনিশ দেয়, তাই যেকোনো লুকের সাথে সারাদিন ক্যারি করতে পারেন নিশ্চিন্তে। একটুও ছড়িয়ে যাবে না! এর ইউনিক স্লিম অ্যাপ্লিকেটর দিয়ে যেকোনো আইলুক ক্রিয়েট করা যায় খুব অল্প সময়েই। ৩ মি.লি. পরিমাণে থাকে, প্যাকেজিংটা বেশ আই ক্যাচি।

নিরভানা আইলাইনার

Miss & Mrs Ultrafine Dipliner Eye Liner

ডিপ ব্ল্যাক পিগমেন্ট আর কুইক ড্রাইয়িং ফর্মুলার কারণে Miss & Mrs Ultrafine Dipliner Eye Liner আমাদের অনেকেরই ফেবারিট। বিশেষ করে বিগেইনারদের জন্য এটি একদম পারফেক্ট। মাত্র একবার অ্যাপ্লাই করলেই পাওয়া যায় পারফেক্ট আইলুক। এটি কিন্তু ১০০% cruelty-free! এর স্লিম প্যাকেজিংটা আমার বেশ ভালো লাগে। ৪.৫ মি.লি. পরিমাণে থাকে। হাই এন্ড ব্র্যান্ডের মতোই আউটপুট পাওয়া যায়, সেই তুলনায় দাম বেশ রিজনেবল মনে হয়েছে আমার কাছে।

ডিপ ব্ল্যাক কাজল ও লাইনার

Technic Liquid Eyeliner Black

একদম নিখুঁত করে উইংড লাইন দেওয়ার জন্য লিকুইড আইলাইনারই বেস্ট। Technic Liquid Eyeliner Black এর অ্যাপ্লিকেটর ব্রাশের থিন এন্ড দিয়ে খুব সহজেই পারফেক্ট আইলুক পাওয়া সম্ভব! এটা পিগমেন্টেড আর লং ওয়্যার তো বটেই। অ্যাপ্লাই করার সাথে সাথে ভালোভাবে শুকিয়ে যায়, একদমই ছড়িয়ে যায় না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, বেশ রিজনেবল প্রাইসে ভালো মানের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। ৬ মি.লি. পরিমাণে থাকে, ব্যাগেও ক্যারি করতে পারবেন সহজে।

৫টি বাজেট ফ্রেন্ডলি আইলাইনার

Nirvana Color Waterproof Liquid Eyeliner Deep Black 

নিরভানার আরও একটি আইলাইনার আছে, যেটা কিছুটা শাইনি ফিনিশ দেয়। ডিপ ব্ল্যাক ও লিকুইড Nirvana waterproof eyeliner এই ওয়াটার প্রুফ আইলাইনারটি গর্জিয়াস বা সিম্পল যেকোনো লুকের সাথে মানিয়ে যায়। ৩ মি.লি. পরিমাণে থাকে। এর অ্যাপ্লিকেটরটাও বেশ স্লিম, যার কারণে উইংড লাইন ড্র করতে সুবিধা হয়।

নিরভানা কালার

কোথায় পাবো অথেনটিক প্রোডাক্ট?

এটা সত্যি যে বাজারে এখন রেপ্লিকা প্রোডাক্টের ছড়াছড়ি! তাই নকল এড়াতে অথেনটিক শপ থেকে প্রোডাক্ট কিনুন। সেক্ষেত্রে আমার ভরসার জায়গা হচ্ছে সাজগোজ। অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, মিরপুরের কিংশুক টাওয়ার, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

তাহলে দেখে নিলেন আমার পছন্দের ৫টি আইলাইনার এর শর্ট রিভিউ। এছাড়াও কিন্তু আরও অনেক আইলাইনার আছে সাজগোজে। আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে সাজেশন দিলাম। Technic, Wet n Wild, W7 এগুলো বাজেট ফ্রেন্ডলি ব্র্যান্ড। Maybelline, Alix Avien, Topface মিড রেঞ্জে এই ব্র্যান্ডগুলো ট্রাই করতে পারেন। আপনার কনসার্ন ও বাজেট অনুযায়ী বেছে নিন। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।

  ছবি- সাজগোজ

Products in this article

Miss & Mrs Ultrafine Dipliner Eye Liner

সম্পর্কিত লেখা

লং লাস্টিং, ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ কাজল ও আইলাইনার খুঁজছেন?
রিভিউ

লং লাস্টিং, ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ কাজল ও আইলাইনার খুঁজছেন?

কাজল ও আইলাইনার কিনতে গেলে কোন বিষয়গুলো সবার আগে ভাবনায় আসে বলুন তো? প্রোডাক্টগুলো ওয়াটারপ্রুফ, স্ম্যাজপ্রুফ, লং লাস্টিং হবে কিনা, তাই না? সবগুলো ক্রা...

আইলাইনারের রকমভেদ ও ব্যবহার | আকর্ষণীয় চোখের সাজে ৭টি টিপস
চোখের সাজ

আইলাইনারের রকমভেদ ও ব্যবহার | আকর্ষণীয় চোখের সাজে ৭টি টিপস

টানা টানা সুন্দর চোখ কে না চায়! আর চোখ দুটিকে টানা টানা আর সুন্দর করে তুলতে আইলাইনারের জুড়ি নেই। সবসময় মেকআপ নিয়ে বাইরে যাওয়ার সময়টুকু ম্যানেজ করতে না...

মাস্ট হ্যাভ লিপস্টিক শেইডস যেগুলো সব স্কিনটোনে সহজেই মানিয়ে যাবে!
রিভিউ

মাস্ট হ্যাভ লিপস্টিক শেইডস যেগুলো সব স্কিনটোনে সহজেই মানিয়ে যাবে!

লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই, এমন মেয়ে বোধহয় খুঁজে পাওয়া যাবে না! লিপস্টিকের শেইডস নিয়ে এক্সপেরিমেন্ট তো চলেই, তাই না? নতুন নতুন শেইড ট্রাই করতে আমার...

আমার প্রিয় ৫টি আইলাইনার!
মেকআপ

আমার প্রিয় ৫টি আইলাইনার!

কোন মেকআপ আইটেমটা ব্যবহার না করে বাসা থেকে বের হওয়া হয় না? আমি জানি অধিকাংশ মেয়েই উত্তর দিবেন – লিপস্টিক আর আইলাইনার। আইলাইনার পছন্দ করেন না, এমন মেয়...

আরও পড়ুন

রেগুলার মেকআপ লুক মাত্র ৩টি প্রোডাক্টস দিয়েই!
মেকআপ

রেগুলার মেকআপ লুক মাত্র ৩টি প্রোডাক্টস দিয়েই!

ইউনিভার্সিটি, অফিস কিংবা বাইরে কোথাও বের হতে হলে একটু মেকআপ তো করাই লাগে! ঝটপট রেডি হওয়ার জন্য হাতের কাছে কিছু মেকআপ প্রোডাক্টস রাখতে হয়। ডে টাইমে সিম...

বাজেট ফ্রেন্ডলি আইলাইনার | ৩টি প্রোডাক্টে চোখ সাজান নিঃসন্দেহে
মেকআপ

বাজেট ফ্রেন্ডলি আইলাইনার | ৩টি প্রোডাক্টে চোখ সাজান নিঃসন্দেহে

বাজেট ফ্রেন্ডলি আইলাইনার নিয়ে বলার আগে আফরিনের ঘটনাটা শেয়ার করবো। আফরিন তার বান্ধবীর বিয়েতে খুব সুন্দর করে সেজে গিয়েছিল। কিন্তু যখন ছবি খুঁজতে যাচ্ছে...

শুধু আইলাইনার দিয়ে করুন সবুজ-নীল চোখের সাজ
চোখের সাজ

শুধু আইলাইনার দিয়ে করুন সবুজ-নীল চোখের সাজ

আমাদের সৌন্দর্যের প্রধান দিক হলো সুন্দর এক জোড়া চোখ। মেক-আপের ক্ষেত্রে তাই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় চোখের সাজকে। চোখ সাজাতে আমরা ব্যবহার করি কত রকম...

চোখের শেইপ অনুযায়ী আইলাইনারের ব্যবহার
চোখের সাজ

চোখের শেইপ অনুযায়ী আইলাইনারের ব্যবহার

আইলাইনার মেক-আপের একটি গুরুত্বপূর্ণ অংশ। আইলাইনার লাগানোর অনেক উপায় আছে। আজ আমরা জেনে নেব চোখের শেইপ অনুযায়ী কিভাবে আই লাইনার লাগাতে হবে। অনেক বছর আ...

ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ মাত্র ৪টি প্রোডাক্টস দিয়েই!
বেইজ মেকআপ

ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ মাত্র ৪টি প্রোডাক্টস দিয়েই!

‘আমি তো মেকআপ করতে পারি না! কীভাবে আর কোন কোন প্রোডাক্ট দিয়ে শুরু করবো সেটাই বুঝতে পারছি না।' জানি, এই কনফিউশন অনেকেরই আছে। চিন্তা নেই, মাত্র ৪টি প্রো...

জেল আইলাইনার
মেকআপ

জেল আইলাইনার

চোখের সাজে আইলাইনার খুবই জরুরী একটা অংশ। আর ভালো আইলাইনারই নিশ্চিত করে একটা ভালো আইমেকাপ। সেরকম ভালো আইলাইনার এর ব্যাপারেই আজকে বলব আপনাদের। রিভিউ দেব...

…