চোখের শেইপ অনুযায়ী আইলাইনারের ব্যবহার

সাজগোজ উপ সম্পাদক · Jul 20, 2013 · 1 min read

চোখের শেইপ অনুযায়ী আইলাইনারের ব্যবহার

আইলাইনার মেক-আপের একটি গুরুত্বপূর্ণ অংশ। আইলাইনার লাগানোর অনেক উপায় আছে। আজ আমরা জেনে নেব চোখের শেইপ অনুযায়ী কিভাবে আই লাইনার লাগাতে হবে। অনেক বছর আগের ইজিপ্ট এর রানী ক্লিওপেট্রার ছবিতে দেখা যায় আই লাইনারের ব্যবহার তার চোখকে কতটা সপ্রতিভ করে তুলে।

সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের আইলাইনার তৈরি হয়েছে

  • পাউডার বেসড আইলাইনার
  • ওয়াক্স বেসড আইলাইনার
  • লিকুইড আইলাইনার
  • কোল আইলাইনার
  • জেল বেসড আইলাইনার

[picture]

সব আইলাইনারের মধ্যে সর্বাধিক ব্যবহৃত হয় কালো রং এর আইলাইনার। তবে নীল, ব্রাউন, বেগুনি, বিভিন্ন রংয়ের আইলাইনারও বাজারে পাওয়া যায়। চোখ সুন্দর করে সাজানোর জন্য আইলাইনার চোখের শেইপ অনুযায়ী লাগাতে হবে।

প্রসস্থ চোখের জন্য

আইলাইনার চোখের উপর ও নীচের পাতায় ভেতর থেকে বাইরের দিকে এক তৃতীয়াংশ জুড়ে লাগাতে হবে। চাইলে চোখের পাতার বাইরের দিকে হালকা রংয়ের আই লাইনার লাগানো যেতে পারে। তবে চোখের ভেতরে অবশ্যই ভালোভাবে কাজল লাগিয়ে নিতে ভুলবেন না।

Big-Eyes-Eye-Makeup-Tips-Personality-Girls-Contact-Lenses-Eyeshadow-Eyeliner-Mascara-for-Big-Eyed-People-Eyeliner-for-big-eyes

খুব কাছাকাছি চোখের জন্য

চোখের পাতার উপরের এবং নীচের অংশে মধ্যখান থেকে বাইরের দিকের কর্নার পর্যন্ত আইলাইনার লাগাতে হবে। চোখের ভেতরের দিকের কর্নারে আইলাইনার বা কাজল না লাগানোই ভালো তাতে চোখ আরও বেশি কাছে মনে হবে।

eyeshapeliner7

ছোট চোখের জন্য

হালকা রংয়ের আইলাইনার চোখের ভেতর থেকে বাইরের দিকে পর্যায় ক্রমে চিকন থেকে মোটা করে লাগাতে হবে। চোখের ভেতরের দিকে সাদা রংয়ের কাজল লাগিয়ে নিতে হবে এতে করে চোখ বড় দেখাবে।

Emma_Stone_Liner

ঘুমন্ত চোখের জন্য

আই লাইনার চোখের পাতার সাথে না লাগিয়ে একটু ফাকা রেখে ভেতরের দিকের কর্নার থেকে বাইরের দিকের কর্নার পর্যন্ত একটু ছড়িয়ে লাগাতে হবে। এতে করে চোখে একটি লিফটিং ইফেক্ট আসবে।

DROOPY eyes

আমন্ড শেইপ চোখের জন্য

চোখের পাতার শুধু উপরের দিকে ভেতর থেকে বাইরের কর্নার পর্যন্ত লাগাতে হবে। এতে করে চোখের শেইপ সুন্দর দেখাবে।

almond eyes

এশিয়ান চোখের জন্য

আইলাইনার চোখের উপরের দিকে মাঝখান থেকে বাইরের দিকের কর্নার পর্যন্ত চিকন বা মোটা করে লাগাতে হবে। চোখের নিচের পাতার পুরোটা জুড়ে আই লাইনার লাগিয়ে নিতে হবে।

eyeshapeliner1_thumb

লিখেছেন -  শায়লা

মডেল - ঈশিতা

ছবি - বিকামগর্জাস.কম, মেকআপঅলওমেন্সটক.কম, বিউটিহাওজ.কম

সম্পর্কিত লেখা

আইলাইনারের রকমভেদ ও ব্যবহার | আকর্ষণীয় চোখের সাজে ৭টি টিপস
চোখের সাজ

আইলাইনারের রকমভেদ ও ব্যবহার | আকর্ষণীয় চোখের সাজে ৭টি টিপস

টানা টানা সুন্দর চোখ কে না চায়! আর চোখ দুটিকে টানা টানা আর সুন্দর করে তুলতে আইলাইনারের জুড়ি নেই। সবসময় মেকআপ নিয়ে বাইরে যাওয়ার সময়টুকু ম্যানেজ করতে না...

বাজেট ফ্রেন্ডলি আইলাইনার | ৩টি প্রোডাক্টে চোখ সাজান নিঃসন্দেহে
মেকআপ

বাজেট ফ্রেন্ডলি আইলাইনার | ৩টি প্রোডাক্টে চোখ সাজান নিঃসন্দেহে

বাজেট ফ্রেন্ডলি আইলাইনার নিয়ে বলার আগে আফরিনের ঘটনাটা শেয়ার করবো। আফরিন তার বান্ধবীর বিয়েতে খুব সুন্দর করে সেজে গিয়েছিল। কিন্তু যখন ছবি খুঁজতে যাচ্ছে...

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

শুধু আইলাইনার দিয়ে করুন সবুজ-নীল চোখের সাজ
চোখের সাজ

শুধু আইলাইনার দিয়ে করুন সবুজ-নীল চোখের সাজ

আমাদের সৌন্দর্যের প্রধান দিক হলো সুন্দর এক জোড়া চোখ। মেক-আপের ক্ষেত্রে তাই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় চোখের সাজকে। চোখ সাজাতে আমরা ব্যবহার করি কত রকম...

আরও পড়ুন

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?
মেকআপ

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?

“কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ।” কাজলকালো চোখ নিয়ে এমন বহু গান, কবিতা, উক্তি আছ...

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে
ত্বক

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে

মেকাপ আর স্কিন কেয়ারের জন্য অনেক কিছুই তো করা হয়। আলাদা করে চোখের কথা ভেবে যত্ন নেওয়া আর হয়না। মুখের ত্বকের চেয়ে চোখের ত্বক ১০ গুণ বেশি পাতলা হয়। আর ত...

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?
ত্বকের যত্ন

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?

সকালে ঘুম থেকে উঠে দেখলেন চোখের নিচের ডার্ক সার্কেলটা বেশ ভিজিবল লাগছে। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও সেইম অবস্থা! কেন সব সময় এই ডার্ক সার্কেল বোঝা যায়...

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!
বিউটি টিপস

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!

কথিত আছে, “চোখ যে মনের কথা বলে”! চোখ মনের কথা না বললেও, সুন্দর একজোড়া চোখ সবার নজর কাড়ে। সুন্দর চুল ও ত্বক যেমন রমণীদের সৌন্দর্য প্রকাশে অবদান রাখে, ঠ...

লং লাস্টিং, ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ কাজল ও আইলাইনার খুঁজছেন?
রিভিউ

লং লাস্টিং, ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ কাজল ও আইলাইনার খুঁজছেন?

কাজল ও আইলাইনার কিনতে গেলে কোন বিষয়গুলো সবার আগে ভাবনায় আসে বলুন তো? প্রোডাক্টগুলো ওয়াটারপ্রুফ, স্ম্যাজপ্রুফ, লং লাস্টিং হবে কিনা, তাই না? সবগুলো ক্রা...

জেল আইলাইনার
মেকআপ

জেল আইলাইনার

চোখের সাজে আইলাইনার খুবই জরুরী একটা অংশ। আর ভালো আইলাইনারই নিশ্চিত করে একটা ভালো আইমেকাপ। সেরকম ভালো আইলাইনার এর ব্যাপারেই আজকে বলব আপনাদের। রিভিউ দেব...

…