অ্যাট্রাক্টিভ লুক ক্রিয়েট করতে ৬টি মাস্ট হ্যাভ বুলেট লিপস্টিক

আরফাতুন নাবিলা · Jan 26, 2023 · 1 min read

অ্যাট্রাক্টিভ লুক ক্রিয়েট করতে ৬টি মাস্ট হ্যাভ বুলেট লিপস্টিক

ঘরোয়া যে কোনো আয়োজন হোক অথবা কোনো পার্টিতে, আউটফিটের সাথে মিলিয়ে লিপস্টিক লাগাতে প্রতিটি মেয়েই ভালোবাসে। সেই সাথে শেইডস নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট তো চলেই! বাংলাদেশের বিউটি সেক্টরে নিরভানা কালার বেশ পরিচিত একটি নাম। সম্প্রতি ব্র্যান্ডটি Nirvana Color Matte Color Bullet এর ৬টি শেইডস নিয়ে এসেছে। এর আগেও তাদের লিপস্টিক আমার ইউজ করা হয়েছে। এবার যে লিপস্টিকগুলো ব্র্যান্ডটি এনেছে তার প্রত্যেকটি কালার সুন্দর। আমি তো বলবো, অ্যাট্রাক্টিভ লুক ক্রিয়েট করতে এগুলো মাস্ট হ্যাভ! আজ আপনাদের এই ৬টি বুলেট লিপস্টিকের রিভিউ শেয়ার করব।

যে কোনো লিপস্টিক কেনার আগে আমি কয়েকটি বিষয়ের প্রতি আগে খেয়াল রাখি। এরপরই সেগুলোর রিভিউ শেয়ার করি। যেমন-

  • লিপস্টিকের কালার যেমন দেখা যাচ্ছে আমার ঠোঁটেও ঠিক এমনই দেখা যাবে তো?
  • লিপস্টিক অ্যাপ্লাই করার পর ঠোঁট হাইড্রেটেড থাকবে তো? ড্রাই বা ক্র্যাক হয়ে যাবে না তো?
  • লং লাস্টিং হবে কি? ছড়িয়ে যাবে না তো?
  • আমার স্কিন টোনের সাথে মানাবে তো?

এই সবগুলো পয়েন্ট মাথায় রেখেই আমি নিরভানা কালার ব্র্যান্ডের নতুন বুলেট লিপস্টিকগুলো ট্রাই করেছিলাম। এর আগেও এই ব্র্যান্ডের লিকুইড লিপস্টিকগুলো আমি ইউজ করেছি। তাই ভরসা ছিল এবারেরগুলোও ভালো হবে। নতুন এই লিপস্টিকগুলো বাংলাদেশি স্কিন টোনের সাথে ম্যাচ করে তৈরি করা হয়েছে। সত্যি বলতে আমি তো খুবই স্যাটিসফাইড! তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আজ নতুন এই ৬টি বুলেট লিপস্টিক সম্পর্কে জানাবো আপনাদের।

অ্যাট্রাক্টিভ লুক ক্রিয়েট করতে ৬টি বুলেট লিপস্টিক

Nirvana Color Matte Color Bullet – Berry Lips

নামের সাথে কিন্তু লিপস্টিকের কালারের বেশ মিল আছে। বেরি কালারটা যেমন, লিপস্টিকের কালারটাও ঠিক তেমনই। যারা একটু ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য Berry Lips শেইডটি একদম পারফেক্ট। এই শেইডটি হাইলি পিগমেন্টেড, স্মুথলি ঠোঁটে বসে যায় এবং ঠোঁটে মোটেও হেভি ফিল দেয় না। এর নন স্টিকি টেক্সচার ঠোঁটে দেয় ভেলভেটি, স্মুথ ও ইভেন ফিনিশ।

Nirvana Color Matte Color Bullet – Bride Red

রেড কালার কিন্তু এশিয়ান স্কিন টোনে বেশ সুন্দর মানিয়ে যায়। যারা রেড কালারের লিপস্টিক ভালোবাসেন, তাদের জন্য Bride Red  শেইডটি একদম পারফেক্ট। এই শেইডের সাথে অন্য একটি শেইড মিলিয়ে অম্ব্রে ইফেক্ট তৈরি করতে পারেন। পার্টি লুকের সাথে এই ইফেক্ট বেশ মানিয়ে যায়। এটি অ্যাপ্লাইয়ে ব্রাইট ও ভাইব্রেন্ট লুক পাবেন নিমিষেই।

Nirvana Color Matte Color Bullet – Honey Crush

যারা একটু ন্যুড কালার পছন্দ করেন তাদের জন্য বেস্ট শেইড হতে পারে Honey Crush। এর নন স্টিকি টেক্সচার দেয় স্মুথ ফিনিশ। অফিসে ন্যাচারাল লাইট মেকআপের সাথে বেশ সুন্দরভাবে এই শেইডটি মানিয়ে যায়। মিডিয়াম স্কিন টোনেও এটি স্যুট করে। টিনেজাররা চাইলেও শেইডটি ইউজ করতে পারেন।

Nirvana Color Matte Color Bullet – Dusky Wine

যারা ডিপ কালার ভালোবাসেন তাদের জন্য আরও একটি চয়েস হচ্ছে Dusky Wine। পার্টি লুক থেকে শুরু করে রেগুলার ইউজের জন্য শেইডটি একদম পারফেক্ট লেগেছে আমার কাছে। পার্পেল ও ব্রাউন শেইডের মিক্সচার বলা যায় এটিকে। যারা ব্রাউনিশ বা পার্পেল শেইড পছন্দ করেন তারা নির্দ্বিধায় এটি চুজ করতে পারেন। অনেক ব্র্যান্ডের লিপস্টিক ডিপ কালার হলে একটু হেভি ওয়েটের হয়ে থাকে। আবার অ্যাপ্লাইয়ের পর ঠোঁটেও টানটান লাগে। এই ব্র্যান্ডের বুলেট লিপস্টিকগুলোর সবচেয়ে ভালো দিক হচ্ছে এই ডিপ কালারগুলো অ্যাপ্লাইয়ের পরও ঠোঁট একদম ভারী কিংবা ক্র্যাকি লাগেনি। আমার পার্সোনালি এই শেইডটি বেশ ভালো লেগেছে।

Nirvana Color Matte Color Bullet – Brick Brown

রেড টোনের লিপস্টিক কালেকশনের মধ্যে সুন্দর আরেকটি শেইড হচ্ছে Brick Brown। অরেঞ্জিশ ব্রাউন শেইডটি মিডিয়াম, শ্যামলা বা ফেয়ার স্কিন টোনের সাথে বেশ মানিয়ে যাবে। রেড মানেই যাদের কাছে খুব বেশি হাইলাইটেড মনে হয়, বিশেষ করে মিডল এইজে, তারাও এটি ইউজ করে দেখতে পারেন। এই কালারটি দিনে বা রাতে যে কোনো ড্রেসের সাথে ইজিলি ক্যারি করতে পারবেন।

Nirvana Color Matte Color Bullet – Burnt Sienna

এই লিপস্টিকের কালারটি কিছুটা ডিপ পিংকিশ শেইডের। ট্র্যাডিশনাল বা ক্যাজুয়াল লুকের সাথে Burnt Sienna শেইডটি পারফেক্টলি মানিয়ে যায়। এর ক্রিমি টেক্সচার লিপসে মোটেও ক্র্যাক করে না। শ্যামলা স্কিন টোনের হলেও নিশ্চিন্তে এটি ট্রাই করতে পারেন।

এক নজরে এই লিপস্টিকগুলোর বিশেষত্ব-
  • ভেলভেটি ম্যাট ফিনিশ দেয়
  • প্রতিটা শেইডই গর্জিয়াস
  • ক্রিমি ও লং লাস্টিং ফর্মুলা
  • হাইলি পিগমেন্টেড
  • একদমই ক্র্যাক করে না
  • এশিয়ান স্কিন টোনে মানিয়ে যায়

অ্যাট্রাক্টিভ লুক ক্রিয়েট করতে কেন এই ৬টি লিপস্টিক ট্রাই করতে বলছি, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন! তবে একটি বিষয় মনে রাখতে হবে- মেকআপ, লাইটিং, আন্ডারটোন অনুযায়ী লিপস্টিকের কালারে কিছুটা ভিন্নতা আসেই। যেহেতু একেকজনের লিপস ও স্কিন টোন ডিফারেন্ট, তাই কালারেও ভিন্নতা আসতে পারে। নিরভানা কালারের এই লিপস্টিকগুলো পেয়ে যাবেন সাজগোজে। এছাড়া স্কিন ও হেয়ারের অথেনটিক প্রোডাক্টও এখান থেকে কিনতে পারেন। সাজগোজের চারটি ফিজিক্যাল শপ রয়েছে। শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) এ অবস্থিত। এই শপগুলোতে ঘুরে নিজের পছন্দমতো অথবা অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন আপনার দরকারি প্রোডাক্টগুলো।

  ছবিঃ সাজগোজ

সম্পর্কিত লেখা

মাস্ট হ্যাভ লিপস্টিক শেইডস যেগুলো সব স্কিনটোনে সহজেই মানিয়ে যাবে!
রিভিউ

মাস্ট হ্যাভ লিপস্টিক শেইডস যেগুলো সব স্কিনটোনে সহজেই মানিয়ে যাবে!

লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই, এমন মেয়ে বোধহয় খুঁজে পাওয়া যাবে না! লিপস্টিকের শেইডস নিয়ে এক্সপেরিমেন্ট তো চলেই, তাই না? নতুন নতুন শেইড ট্রাই করতে আমার...

রেগুলার মেকআপ লুক মাত্র ৩টি প্রোডাক্টস দিয়েই!
মেকআপ

রেগুলার মেকআপ লুক মাত্র ৩টি প্রোডাক্টস দিয়েই!

ইউনিভার্সিটি, অফিস কিংবা বাইরে কোথাও বের হতে হলে একটু মেকআপ তো করাই লাগে! ঝটপট রেডি হওয়ার জন্য হাতের কাছে কিছু মেকআপ প্রোডাক্টস রাখতে হয়। ডে টাইমে সিম...

শ্যামলা বা ওয়ার্ম স্কিনটোন এর জন্য ৬টি পারফেক্ট ন্যুড লিপস্টিক
ঠোঁটের সাজ

শ্যামলা বা ওয়ার্ম স্কিনটোন এর জন্য ৬টি পারফেক্ট ন্যুড লিপস্টিক

লিপস্টিক তো মোটামুটি সব মেয়েদেরই ফেবারিট। কিন্তু যারা শ্যামলা বা যাদের স্কিনটোন বেশ ডাস্কি, তাদের জন্য ন্যুড লিপস্টিকের পারফেক্ট শেইড পিক করা একটু কঠি...

ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ মাত্র ৪টি প্রোডাক্টস দিয়েই!
বেইজ মেকআপ

ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ মাত্র ৪টি প্রোডাক্টস দিয়েই!

‘আমি তো মেকআপ করতে পারি না! কীভাবে আর কোন কোন প্রোডাক্ট দিয়ে শুরু করবো সেটাই বুঝতে পারছি না।' জানি, এই কনফিউশন অনেকেরই আছে। চিন্তা নেই, মাত্র ৪টি প্রো...

আরও পড়ুন

সাধ্যের মধ্যেই বেস্ট কোয়ালিটির অথেনটিক মেকআপ প্রোডাক্টস!
মেকআপ

সাধ্যের মধ্যেই বেস্ট কোয়ালিটির অথেনটিক মেকআপ প্রোডাক্টস!

মোটামুটি সব মেয়েদেরই মেকআপের প্রতি দুর্বলতা আছে। চোখে একটু কাজল দেওয়া, ঠোঁটে লিপস্টিক, গালে হালকা করে ব্লাশ লাগানো! একটু মেকআপ করলে মনটাও ভালো হয়ে যায়...

বাংলাদেশি স্কিনটোনের জন্য পারফেক্ট শেইডের ফুল কভারেজ ফাউন্ডেশন
রিভিউ

বাংলাদেশি স্কিনটোনের জন্য পারফেক্ট শেইডের ফুল কভারেজ ফাউন্ডেশন

আমরা অনেকেই নামকরা গ্লোবাল ব্র্যান্ডের ফাউন্ডেশন ব্যবহার করেছি। কভারেজ, প্রোডাক্ট কোয়ালিটি সবই ভালো কিন্তু দেখা যায় আমাদের দেশের আবহাওয়ায় অনেক সময় সেট...

নিরভানা লিপস্টিক রিভিউ। কেমন ছিল আমার এক্সপেরিয়েন্স?
রিভিউ

নিরভানা লিপস্টিক রিভিউ। কেমন ছিল আমার এক্সপেরিয়েন্স?

আমি অনেক দিন ধরেই অ্যাফোর্ডেবল প্রাইসে কোয়ালিটি সম্পন্ন ভালো লিপস্টিক খুঁজছিলাম। আর লিপস্টিক কেনার সময় আমি প্রায়োরিটি দেই এমন লিকুইড লিপস্টিক, যা ম্যা...

বাঙালি মেয়েদের স্কিনটোনের জন্য ৩টি পারফেক্ট শেইডের লিপ ক্রেয়ন
রিভিউ

বাঙালি মেয়েদের স্কিনটোনের জন্য ৩টি পারফেক্ট শেইডের লিপ ক্রেয়ন

গল্প বা উপন্যাস পড়ার নেশা আছে কার কার বলুন তো? বই পড়তে পড়তে গল্প বা উপন্যাসের সেই চরিত্রগুলোকে যেন আমরা চোখের সামনেই দেখতে পাই, তাই না? সমৃদ্ধ সাহিত্য...

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?
ঠোঁটের সাজ

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?

আমার স্কিনটোনে কোন রঙের লিপস্টিক ভালো লাগবে? সবচেয়ে কমন প্রশ্ন! লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই এমন কোনো মেয়ে কি আছে? একটুখানি লিপস্টিক না পরলেই যেন নয়,...

…