ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন

জান্নাতুল মৌ · Mar 22, 2018 · 1 min read

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন

আমার মতে, ডার্ক লিপস্টিক লাগালেই পুরো লুকে একটা চেঞ্জ চলে আসে। আর কিছুই লাগে না। ইন্সটাগ্রামে যখন মেকআপ আর্টিস্টরা একদম পারফেক্টভাবে লিপস্টিক লাগায়, তা দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর লাগে। কিন্তু আপনি লিপস্টিক লাগাতে গেলেই ছড়িয়ে যায়, লাইনিং ঠিক হয় না এবং ডার্ক কালারটি সুন্দরভাবে ফুটে ওঠে না। ফলে, আফসোস রয়েই যায়। এছাড়াও অনেকেই আছেন, একটু গাড়ো ধরনের রঙ এর লিপস্টিক ঠোঁটে লাগানোর ইচ্ছে পোষণ করেন ঠিকই, কিন্তু কনফিডেন্স-এর অভাবে ক্যারি করতে পারেন না। তাই এই আর্টিকেলে আপনাকে ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার করার কিছু টিপস দেবো যার মাধ্যমে আপনার ঠোঁটেও ডার্ক লিপস্টিক সুন্দরভাবে ফুটে উঠবে এবং সেটি আপনি পারফেক্টলি ক্যারিও করতে পারবেন।

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার করার কিছু টিপস

(১) ডার্ক লিপস্টিক লাগানোর আগে ঠোঁট দুটিকে তৈরী করে নিতে হবে। ঠোঁটে যদি মরা চামড়া, রিংকেল থাকে, তবে কিন্তু লিপস্টিক ভালোভাবে ফুটে উঠবে না এবং দেখতে বাজে দেখাবে। তাই প্রথমেই একটি লিপ স্ক্রাবার দিয়ে ঠোঁট স্ক্রাবিং করে নিতে হবে। ঠোঁটে রিংকেল থাকলে যে কোনো হাইড্রেটিং লিপ প্রাইমার লাগিয়ে নিতে পারেন।

(২) ঠোঁটে পিগমেন্টেশন থাকলে যে কোনো ফাউন্ডেশন বা কন্সিলার অল্প একটু নিয়ে ঠোঁটে লাগিয়ে নিবেন। এতে করে পিগমেন্টেশন ঢাকা পড়ে যাবে এবং লিপস্টিকের কালার পারফেক্টলি ফুটে উঠবে।

(৩) এরপর আসি লিপস্টিক নির্বাচনে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সব সময় ডার্ক কালারের ক্ষেত্রে এমন লিপস্টিক বেছে নিন যেটি খুবই পিগমেন্টেড। লিকুইড লিপস্টিকগুলো এক্ষেত্রে আপনার বন্ধু হতে পারে। আর কালারের ক্ষেত্রে আপনার মুড অনুযায়ী যে কোনো ডার্ক কালার যেমন, ব্রাউন, বার্গান্ডি, রেড, পার্পল, প্লাম ইত্যাদি কালার বেছে নিন।

(৪) এবার লিপস্টিক লাগানোর পালা। লিকুইড লিপস্টিক ব্যবহার করলে এর সাথে তো ওয়ান্ড আসেই। তবে নরমাল লিপস্টিক লাগাতে চাইলে একটি লিপ ব্রাশ ব্যবহার করবেন। প্রথমে ঠোঁটের আউটলাইন করে নিবেন ওয়ান্ড বা ব্রাশের সাহায্যে। এরপর পুরো ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নিবেন।

(৫) পুরো ঠোঁটে লিপস্টিক লাগানো হয়ে গেলে, লিপস্টিক এর কালারের সাথে ম্যাচ করে, এমন একটি কালারের লিপলাইনার নিয়ে ঠোঁটে আবারো আউটলাইন করে নিন। লিপস্টিক লাগানোর পরে আবার লিপলাইনার, শুনতে একটু অদ্ভুত লাগলেও এটির মাধ্যমে যদি আপনার লিপস্টিকের লাইনটা এবড়োথেবড়ো হয়ে যায় তবে তার কারেকশন করে ফেলতে পারবেন। যার ফলে আপনার ঠোঁট ডিফাইন একটা লুক পাবে।

(৬) ডার্ক লিপস্টিক ঠোঁটে ম্যাট দেখতেই ভালো লাগে। তাই লিপ গ্লসের ব্যবহার না করাই ভালো। তাছাড়া এটি ছড়িয়ে গিয়ে পুরো লুকটাই নষ্ট করে দিতে পারে। তবে আপনি যদি একান্তই দিতে চান, তবে কোনো থিন কনসিস্টেন্সির লিপগ্লস ঠোঁটের মাঝখানের দিকে লাগাতে পারেন।

(৭) ডার্ক লিপস্টিক লাগালে পুরো মেকআপ লুকটা বোল্ড না রেখে সিম্পল রাখলেই বেশী ভালো লাগবে এবং লিপস্টিক ও সুন্দর ভাবে ফুটে উঠবে। তাই চেষ্টা করুন সবকিছু মিনিমাল রেখে সফট একটা লুক ক্রিয়েট করার।

(৮) ডার্ক লিপস্টিক লাগালে অবশ্যই ফেইস এ ব্রোঞ্জার এবং হাইলাইটার লাগাতে ভুলবেন না। এতে ফেস-এ একটা গ্লো যুক্ত হবে এবং দেখতেও ভালো লাগবে।

(৯) অনেকেই আছেন ডার্ক লিপস্টিক পছন্দ করেন কিন্তু লাগাতে সাহস পান না। তাদের জন্যে আদর্শ বন্ধু হতে পারে অমব্রে লুক। এক্ষেত্রে প্রথমে ডার্ক কালারের একটি লিপস্টিক লাগিয়ে নিয়ে, এর উপরে লাইট একটি কালার লাগাবেন। মনে রাখবেন, লাইট কালারটি পুরো ঠোঁটে লাগাবেন না। শুধুমাত্র ঠোঁটের মাঝের দিকে লাগাবেন। এরপর লিপ ব্রাশ/আঙুলের সাহায্যে দুটি কালার ব্লেন্ড করে নিবেন।

(১০) বাসা থেকে বের হওয়ার আগে আপনার দাঁতগুলো চেক করে নিন। দাঁতে ডার্ক কালারের লিপস্টিক লেগে থাকা দেখতে কিন্তু  হাস্যকর এবং অদ্ভুত লাগে।

এই তো জেনে নিলেন, ডার্ক লিপস্টিক সম্পর্কিত কিছু টিপস। একটি কথা, আপনার ডার্ক লিপস্টিক সম্পর্কে অন্যরা কি ভাবছে এটা নিয়ে একদম চিন্তা করবেন না। আপনার যদি মনে হয় আপনি এটি পড়ে কনফিডেন্ট, তবেই আপনাকে সুন্দর লাগবে।

ছবিঃ সংগৃহীত - বিউটিএন্ডটিপস.কম

সম্পর্কিত লেখা

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?
ঠোঁটের সাজ

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?

আমার স্কিনটোনে কোন রঙের লিপস্টিক ভালো লাগবে? সবচেয়ে কমন প্রশ্ন! লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই এমন কোনো মেয়ে কি আছে? একটুখানি লিপস্টিক না পরলেই যেন নয়,...

লিপস্টিক শপিং গাইড
মেকআপ

লিপস্টিক শপিং গাইড

মেকআপ করতে যারা ভালোবাসেন বা যারা বিগিনিয়ার, লিপস্টিক কেনার সময় কনফিউজড হয়ে যাওয়া, কোনটা কিনবেন বুঝতে না পারাটা তাদের জন্য খুবই কমন সমস্যা।আমি নিজেও ল...

আরও পড়ুন

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন
মেকআপ

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন

ভার্সিটি কিংবা অফিস, ক্যাজুয়াল আউটিং কিংবা বিয়ের দাওয়াত; লিপস্টিক এমন একটি মেকআপ প্রোডাক্ট যেটি প্রতিদিন অ্যাপ্লাই না করলেই নয়! আমাদের সবার কালেকশনেই...

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?
বিউটি টিপস

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?

আজকাল ম্যাট লিপস্টিকের যুগ। সকাল থেকে রাত পর্যন্ত ম্যাট লিপস্টিক ঠোঁটে থাকার কারণে এমনিতেই ঠোঁট বেশ ড্রাই হয়ে যায়। আর এখনতো শীত চলে এসেছে। সকাল বেলাতে...

লিপস্টিক কালার ও ব্যক্তিত্ব | আপনি কেমন পারসোনালিটির?
মেকআপ

লিপস্টিক কালার ও ব্যক্তিত্ব | আপনি কেমন পারসোনালিটির?

নারীদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, মেকআপ প্রোডাক্টসগুলোর মধ্যে কোন জিনিসটি আপনার জন্য অপরিহার্য, তাহলে ম্যাক্সিমাম নারীর উত্তর হবে, লিপস্টিক। আমিতো বাইরে...

স্ম্যাজপ্রুফ লিপস্টিক পাওয়ার ইজি ও সিম্পল কয়েকটি স্টেপস
ঠোঁটের সাজ

স্ম্যাজপ্রুফ লিপস্টিক পাওয়ার ইজি ও সিম্পল কয়েকটি স্টেপস

মেকআপ করা শেষে লিপস্টিক লাগানো না হলে পুরো লুকটাই ইনকমপ্লিট থেকে যায়। লিপস্টিক যেমন লুকটাকে পারফেক্ট করে তোলে, তেমনই সঠিকভাবে অ্যাপ্লাই না করার কারণে...

নজরকাড়া গোলাপি ঠোঁট
ঠোঁটের সাজ

নজরকাড়া গোলাপি ঠোঁট

নিজের ঠোঁট লাল-গোলাপি হলে কার না ভালো লাগে! চেহারায় গোলাপি ঠোঁট-টাই কিন্তু সবার প্রথমে নজর কাড়ে। মন্টানা ফ্লোরিডার ৪টা লাইন মনে পড়ে গেল, ঠোঁট হচ্ছে মু...

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?
ঠোঁটের সাজ

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?

মেকআপের কোন আইটেমটি আপনার সবচেয়ে পছন্দের? এটি জিজ্ঞেস করলে বেশিরভাগ উত্তরই আসে লিপস্টিক! ছোট বেলায় মায়ের কিংবা বড় বোনের সাজানো ড্রেসিং টেবিল থেকে লিপস...

…