কালারপপ আল্ট্রা ম্যাট লিকুইড লিপস্টিক

sub-editor · Mar 30, 2017 · 1 min read

কালারপপ আল্ট্রা ম্যাট লিকুইড লিপস্টিক

মেকাপের জগতে লিকুইড লিপস্টিক বর্তমানে ভালোই পরিচিত। আর আজকে যে প্রোডাক্টের রিভিউ দিতে যাচ্ছি, তা একটা লিকুইড লিপস্টিক এর। সেটা হলো, কালারপপ আল্ট্রা ম্যাট লিকুইড লিপস্টিক।  এই লিকুইড লিপস্টিক এর নাম অনেকেই শুনেছেন এবং অনেকেই কিনেও ফেলেছেন। কিন্তু যারা কিনবেন কিনবেন ভাবছেন কিন্তু কনফিউশনে আছেন , তাদের জন্যে আমার আজকের এই রিভিউ।

প্যাকেজিং

প্রথমেই আসবো প্যাকেজিং-এর বিষয়ে। কালারপপ লিকুইড লিপস্টিকগুলো হোয়াইট কালার-এর পেপার প্যাকেজিং-এ আসে। প্যাকেট-এর এবং টিউব-এর নিচের দিকে শেড-এর নাম দেয়া থাকে। আর লিপস্টিকটির টিউবের কথায় আসলে,  এটি দেখতে অনেকটাই হাই এন্ড ব্রান্ডের টিউবগুলোর মতো। টিউবটি ক্লিয়ার এবং এর লিডটি সিলভার কালারের। লিপস্টিক এপ্লাই করার ওয়ান্ডটিও বেশ ভালো এবং সহজেই অ্যাপ্লাই করা যায়।  সব মিলিয়ে এর প্যাকেজিং আমার বেশ ভালোই লেগেছে।

টেক্সচার এবং পিগমেন্টেশন

কালারপপ আল্ট্রা ম্যাট লিকুইড লিপস্টিক এর টেক্সচারের কথায় আসলে আমি বলবো, এটার টেক্সচার লিকুইডি এবং এর কালারগুলো খুবই পিগমেন্টেড। একবার অ্যাপ্লাইয়েই পুরো ঠোট কাভার করা যায়। এই লিকুইড লিপস্টিকটি ব্যবহারে ঠোঁটে কোনো ড্রাই লাইন দেখা যায় না। এটি অ্যাপ্লাইয়ের সাথে সাথে বেশ দ্রুতই শুকিয়ে যায় এবং সুন্দর একটা ম্যাট ফিনিশ দেয়।

লাস্টিং পাওয়ার

কালারপপ লিকুইড লিপস্টিকগুলোর লাস্টিং পাওয়ার বেশ ভালো। এটি ঠোঁটে ৬-৭ ঘন্টা লাস্টিং করে। যার ফলে বার বার লিপস্টিক এপ্লাই করার প্রয়োজন পড়ে না।

[picture]

আমার অভিজ্ঞতা

কালারপপ আল্ট্রা ম্যাট লিকুইড লিপস্টিকগুলো আসার পর থেকেই আমার ইচ্ছা ছিলো ট্রাই করার। কিন্তু ওই যে,  কনফিউশনে ছিলাম আমিও। আমি যখন প্রথমবার ট্রাই করি,  আমার বেশ ভালো লেগেছিল। এটি অ্যাপ্লাই করা খুবই ইজি মনে হয়েছে আমার কাছে। আমার ঠোঁটে লিপস্টিকটি ভালোই লাস্টিং করেছে, বিশেষ করে অয়েলি ফুড খাওয়ার পরেও এটি উঠে যায়নি তেমন একটা। তবে অয়েলি ফুড খেলে কালার একটু হালকা হয়ে যায় এইই আর কি!!!  ৬-৭ ঘন্টা খুব ভালোভাবেই লাস্টিং করে এটি। সবথেকে ভালো ব্যাপার যেটা, তা হলো কালারপপ ব্রান্ডের লিপস্টিকের শেড রেঞ্জ খুবই ভালো। প্রায় সব ধরণের কালারই রয়েছে এবং প্রায় সবগুলো কালারই ভালো লাগার মতো।

তবে একটা কথা না বললেই নয়, এদের ২-৩ টা লিপস্টিকের টেক্সচার আমার কাছে একটু ভিন্ন মনে হয়েছে অন্যগুলোর থেকে। বিশেষ করে লাইট কালারগুলোর। কারণ, ওগুলো ঠোঁটে এপ্লাইয়ের পর একটু ড্রাই লাগে আমার ঠোঁট। তবে সেক্ষেত্রে আগে লিপবাম লাগিয়ে নিলেই সমাধান হয়ে যায়।

আর এই লিপস্টিকটা রিমুভ করা আমার কাছে একটু কঠিনই লেগেছে। অয়েল/ভ্যাসলিন দিয়ে তুলতে গেলেও দেখা যায় অনেকটাই উঠতে চায় না সহজে। ডার্ক কালারগুলোতে এমনটা বেশি হয়।

তবে সব দিক বিবেচনা করলে, কালারপপের আল্ট্রা ম্যাট লিকুইড লিপস্টিকগুলো আমার কাছে অন্যান্য হাই রেঞ্জের ব্রান্ডগুলোর থেকে কম মনে হয়নি।

যে দিকগুলো আমার ভালো লেগেছে -

  • হাইলি পিগমেন্টেড
  • শেড রেঞ্জ
  • লং লাস্টিং
  • প্রাইস মোটামুটি রিজনেবল
  • ঠোঁটকে ওভারড্রাই করে দেয় না
  • সুন্দর প্যাকেজিং
  • অ্যাপ্লাই করা সহজ

যে দিকগুলো ভালো লাগেনি - 

  • অয়েলি ফুড খেলে কালার একটু ফেড হয়ে যায়।
  • ডার্ক কালারগুলো রিমুভ করা কষ্টকর।

দাম

 ৮৫০/- টাকায় পেয়ে যাবেন।

রেটিং  

সব দিক মিলিয়ে কালারপপ আল্ট্রা ম্যাট লিকুইড লিপস্টিককে আমি রেটিং দেব ৮/১০।

কোথায় পাবেন? এদের নিজস্ব ওয়েবসাইটে অর্ডার করলে পেতে পারেন। আর দেশে যমুনা ফিউচার পার্কের শপ.সাজগোজ.কম- এ আসলেই পেয়ে যাবেন। তাছাড়া  অনলাইন অর্ডার করে দেশের যেকোনো প্রান্তে ৪৮ ঘণ্টার মধ্যে হোম ডেলিভারি  পারেন। অনলাইনে অর্ডার করতে এখানে ক্লিক করুন।

ছবি - পিন্টারেস্ট ডট কম

লিখেছেন – জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

কালারপপ লাক্স লিপস্টিক | ঠোঁটগুলো কথা বলুক!
ঠোঁটের সাজ

কালারপপ লাক্স লিপস্টিক | ঠোঁটগুলো কথা বলুক!

সাজগোজ বেশিরভাগ মেয়েরাই পছন্দ করে। অনেকে বেশি মেকআপ নয় হালকা মেকআপ করতে ভালোবাসে। এতো ধরনের মেকআপ-এর মধ্যে দেখা যায় আর কিছু না হোক লিপস্টিক মেয়েরা খুব...

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

লিপস্টিক শপিং গাইড
মেকআপ

লিপস্টিক শপিং গাইড

মেকআপ করতে যারা ভালোবাসেন বা যারা বিগিনিয়ার, লিপস্টিক কেনার সময় কনফিউজড হয়ে যাওয়া, কোনটা কিনবেন বুঝতে না পারাটা তাদের জন্য খুবই কমন সমস্যা।আমি নিজেও ল...

আরও পড়ুন

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?
ঠোঁটের সাজ

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?

আমার স্কিনটোনে কোন রঙের লিপস্টিক ভালো লাগবে? সবচেয়ে কমন প্রশ্ন! লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই এমন কোনো মেয়ে কি আছে? একটুখানি লিপস্টিক না পরলেই যেন নয়,...

নিজেই তৈরি করুন ম্যাট লিকুইড লিপস্টিক
মেকআপ

নিজেই তৈরি করুন ম্যাট লিকুইড লিপস্টিক

লিপস্টিক এমন একটি প্রোডাক্ট, যা সকলেরই অনেক বেশী পছন্দের। এমন অনেকেই আছেন, যারা লিপস্টিক ছাড়া নিজেকে কল্পনাই করতে পারেন না। বাজারে অনেক ধরনের লিপস্টিক...

প্রিয় ১০টি পিংক লিপস্টিক
ঠোঁটের সাজ

প্রিয় ১০টি পিংক লিপস্টিক

যে মেয়েটা কোনরকম মেকআপ ই ব্যবহার করে না, সেও কিন্তু একটুখানি লিপস্টিক দিতে ভালোবাসে। আজকে লিখতে বসেছি আমার ফেভারিট ১০টি পিংক লিপস্টিক নিয়ে। এগুলোর টেক...

হুদা বিউটির ৭টি গর্জিয়াস লিকুইড ম্যাট লিপস্টিক
সোয়াচ

হুদা বিউটির ৭টি গর্জিয়াস লিকুইড ম্যাট লিপস্টিক

“আপা নিয়ে যান, হুদা বিউটি লেটেস্ট লিকুইড লিপস্টিক ১০০/- টাকা মাত্র! দুইটা কিনলে ওনলি ১৮০/- টাকা!” আমি চমকে উঠে পেছনে ঘুরে তাকালাম। রাজলক্ষ্মী মার্কেটে...

নিরভানা লিপস্টিক রিভিউ। কেমন ছিল আমার এক্সপেরিয়েন্স?
রিভিউ

নিরভানা লিপস্টিক রিভিউ। কেমন ছিল আমার এক্সপেরিয়েন্স?

আমি অনেক দিন ধরেই অ্যাফোর্ডেবল প্রাইসে কোয়ালিটি সম্পন্ন ভালো লিপস্টিক খুঁজছিলাম। আর লিপস্টিক কেনার সময় আমি প্রায়োরিটি দেই এমন লিকুইড লিপস্টিক, যা ম্যা...

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন
ঠোঁটের সাজ

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন

আমার মতে, ডার্ক লিপস্টিক লাগালেই পুরো লুকে একটা চেঞ্জ চলে আসে। আর কিছুই লাগে না। ইন্সটাগ্রামে যখন মেকআপ আর্টিস্টরা একদম পারফেক্টভাবে লিপস্টিক লাগায়, ত...

…