নিজেই তৈরি করুন ম্যাট লিকুইড লিপস্টিক

sub-editor · Jan 10, 2017 · 1 min read

নিজেই তৈরি করুন ম্যাট লিকুইড লিপস্টিক

লিপস্টিক এমন একটি প্রোডাক্ট, যা সকলেরই অনেক বেশী পছন্দের। এমন অনেকেই আছেন, যারা লিপস্টিক ছাড়া নিজেকে কল্পনাই করতে পারেন না। বাজারে অনেক ধরনের লিপস্টিক পাওয়া যায়, তবে বর্তমানে সবথেকে আলোচিত হলো ম্যাট লিকুইড লিপস্টিকগুলো। এই লিপস্টিক গুলো খুবই পিগমেন্টেড, লং লাস্টিং এবং ম্যাট ধরনের হয়ে থাকে। তাই সকলের পছন্দের তালিকায়  রয়েছে এই লিপস্টিকগুলো।

বিভিন্ন ধরনের কালারের ম্যাট লিকুইড লিপস্টিক কালেক্ট করতে এবং ব্যবহার করতে অনেকেই পছন্দ করেন।  এই লিপস্টিকগুলোর দাম একটু বেশী হয়। তাই অনেক সময় বিভিন্ন পছন্দের কালার কিনতে চাইলেও তা আর কেনা হয়ে ওঠে না। তবে, আর চিন্তা নেই এই জন্যে যে এখন থেকে ঘরে বসেই খুবই অল্প খরচে নিজেই বানিয়ে ফেলতে পারবেন লিকুইড ম্যাট লিপস্টিক। কীভাবে? চলুন জেনে নিই। [picture]

যা যা  হাতের কাছে থাকা চাই-

  • ম্যাট ফাউন্ডেশন
  • ম্যাট আইশ্যাডো
  • কোকোনাট অয়েল ৩-৪ ফোটা
  • এসেনশিয়াল অয়েল ১-২ফোটা (অপশনাল)
  • পরিষ্কার পুরোনো লিপগ্লস টিউব / ছোট কৌটা

এবার জেনে নিবো, উপকরণগুলো দিয়ে কীভাবে তৈরি করবেন ম্যাট লিকুইড লিপস্টিক-

- প্রথমে একটি কাঁচের পাত্র নিন। এর মধ্যে একটু ম্যাট ফাউন্ডেশন ঢেলে নিন।

- পছন্দমত কালারের (যে কালারের লিকুইড লিপস্টিক তৈরি করতে চাচ্ছেন) পুরোনো আইশ্যাডো নিন। খেয়াল রাখবেন, আইশ্যাডোটি যেন ম্যাট হয়।

- এবার একটি ছোট চামচের সাহায্যে আইশ্যাডোটি গুড়ো করে তুলে নিন এবং সেই বাটিতে রাখুন।

- ফাউন্ডেশনের সাথে আইশ্যাডো ভালোভাবে মিশিয়ে নিন। যেন দানাদানা ভাব না থাকে।

- এরপর, এর মধ্যে ৩-৪ ড্রপ কোকোনাট অয়েল দিন। কোকোনাট অয়েল মিশ্রনটিকে ড্রাই হওয়া থেকে রোধ করবে।

- সুগন্ধ চাইলে ১ - ২ ফোটা এসেনশিয়াল অয়েল যোগ করুন।  সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিন।

- ব্যাস আপনার ম্যাট লিকুইড লিপস্টিক তৈরি। এবার এটিকে পরিষ্কার পুরোনো লিপগ্লসের টিউবে ভরে নিন। অথবা ছোট কৌটাতে সংরক্ষণ করতে পারেন।

এই তো জেনে নিলেন, কীভাবে নিজেই ম্যাট লিকুইড লিপস্টিক তৈরি করতে পারবেন। এই ম্যাট লিকুইড লিপস্টিকটিও লং লাস্টিং, পিগমেন্টেড হবে এবং ঠোটে ব্যবহার করার পর ম্যাট থাকবে।সবথেকে বড় কথা, এটি খুবই কম খরচে তৈরি করা যায় এবং এর মেয়াদ এতে তৈরি উপকরণের মেয়াদের মতোই থাকবে।  এখন থেকে নিজের পছন্দের কালার নিজেই তৈরি করে নিতে পারবেন, তাও আবার কম খরচে।

ছবি - স্টাইলক্রেজ ডট কম

লিখেছেন -  জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

লিপস্টিক শপিং গাইড
মেকআপ

লিপস্টিক শপিং গাইড

মেকআপ করতে যারা ভালোবাসেন বা যারা বিগিনিয়ার, লিপস্টিক কেনার সময় কনফিউজড হয়ে যাওয়া, কোনটা কিনবেন বুঝতে না পারাটা তাদের জন্য খুবই কমন সমস্যা।আমি নিজেও ল...

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?
ঠোঁটের সাজ

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?

আমার স্কিনটোনে কোন রঙের লিপস্টিক ভালো লাগবে? সবচেয়ে কমন প্রশ্ন! লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই এমন কোনো মেয়ে কি আছে? একটুখানি লিপস্টিক না পরলেই যেন নয়,...

ডিউয়ি নাকি ম্যাট ফাউন্ডেশন কোনটি আপনার জন্য রাইট চয়েস?
মেকআপ

ডিউয়ি নাকি ম্যাট ফাউন্ডেশন কোনটি আপনার জন্য রাইট চয়েস?

পারফেক্ট একটা বেইজ মেকআপ পেতে ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আজকাল তো সাজের সময় ফাউন্ডেশন সবচেয়ে বেশি ব্যবহার হয়। তবে ম্যাট ফিনিশের ফাউ...

আরও পড়ুন

আমার প্রিয় সেরা ১০ রেড লিপস্টিক!
সম্পাদকের পছন্দ

আমার প্রিয় সেরা ১০ রেড লিপস্টিক!

লিপস্টিক দিতে ভালোবাসেন না, এমন মেয়ে কিন্তু খুব কমই আছেন। যারা সাজতে চান না, পারেন না, অথবা সাজার সময় পান না, তারাও কিন্তু বাইরে যাবার সময় অল্প একট...

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন
মেকআপ

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন

ভার্সিটি কিংবা অফিস, ক্যাজুয়াল আউটিং কিংবা বিয়ের দাওয়াত; লিপস্টিক এমন একটি মেকআপ প্রোডাক্ট যেটি প্রতিদিন অ্যাপ্লাই না করলেই নয়! আমাদের সবার কালেকশনেই...

কালারপপ লাক্স লিপস্টিক | ঠোঁটগুলো কথা বলুক!
ঠোঁটের সাজ

কালারপপ লাক্স লিপস্টিক | ঠোঁটগুলো কথা বলুক!

সাজগোজ বেশিরভাগ মেয়েরাই পছন্দ করে। অনেকে বেশি মেকআপ নয় হালকা মেকআপ করতে ভালোবাসে। এতো ধরনের মেকআপ-এর মধ্যে দেখা যায় আর কিছু না হোক লিপস্টিক মেয়েরা খুব...

নিরভানা লিপস্টিক রিভিউ। কেমন ছিল আমার এক্সপেরিয়েন্স?
রিভিউ

নিরভানা লিপস্টিক রিভিউ। কেমন ছিল আমার এক্সপেরিয়েন্স?

আমি অনেক দিন ধরেই অ্যাফোর্ডেবল প্রাইসে কোয়ালিটি সম্পন্ন ভালো লিপস্টিক খুঁজছিলাম। আর লিপস্টিক কেনার সময় আমি প্রায়োরিটি দেই এমন লিকুইড লিপস্টিক, যা ম্যা...

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন
ঠোঁটের সাজ

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন

আমার মতে, ডার্ক লিপস্টিক লাগালেই পুরো লুকে একটা চেঞ্জ চলে আসে। আর কিছুই লাগে না। ইন্সটাগ্রামে যখন মেকআপ আর্টিস্টরা একদম পারফেক্টভাবে লিপস্টিক লাগায়, ত...

…